< গণনার বই 35 >

1 সদাপ্রভু মোয়াবের উপভূমিতে যিরীহোর কাছে অবস্থিত যর্দনে মোশিকে বললেন,
BWANA akanena na Musa kwenye nyanda za Moabu karibu na Yorodani kule Yeriko akasema,
2 তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, যেন তারা নিজেদের অধিকারের অংশ থেকে বাস করার জন্য কতকগুলি শহর লেবীয়দেরকে দেয়; তোমরা সেই সব শহরের সঙ্গে চারদিকের পশু চড়ানোর মাঠও লেবীয়দেরকে দেবে।
“Waamuru watu wa Israeli kutoa sehemu ya urithi wa ardhi yao kwa Walawi. Watawapa miji ya kuishi ndani yake na eneo la malisho kuzunguka miji hiyo.
3 লেবীয়েরা সেই শহরগুলিতে বসবাস করবে। সেই পশু চড়ানোর মাঠ তাদের গবাদি পশু, পশুপাল ও তাদের সমস্ত জীবের জন্য।
Walawi watakuwa na miji hiyo ya kuishi. Eneo la malisho litakuwa kwa ajili ya ng'ombe zao, kondoo zao, na wanyama wao wote.
4 তোমরা শহরগুলির যেসব পশু চড়ানোর মাঠ লেবীয়দেরকে দেবে, তার পরিমাণ শহরের দেওয়ালের বাইরে চারদিকে হাজার হাত হবে।
Hayo malisho yatakayozunguka miji hiyo ambayo mtawapa Walawi yataanzia kwenye maboma kwa ukubwa wa “mita 457” kila upande.
5 তোমরা শহরের বাইরে তার পূর্বে সীমানা দুই হাজার হাত, দক্ষিণ সীমানা দুই হাজার হাত, পশ্চিম সীমানা দুই হাজার হাত ও উত্তর সীমানা দুই হাজার হাত পরিমাপ করবে; শহরটি মাঝখানে থাকবে। তাদের জন্য ওটা শহরের পশু চড়ানোর মাঠ হবে।
Utapima dhiraa elfu mbili kutoka nje ya mji kuelekea mashariki, na dhiraa elfu mbili kuelekea kusini, na dhiraa elfu mbili kuelekea upande wa magharibi, na dhiraa elfu mbilii kuelekea upandewa kaskazini. Haya yatakuwa maeneo ya malisho yao. Miji itakuwa katikati.
6 হত্যাকারীদের পালানোর জন্য যে ছয়টি আশ্রয় শহর তোমরা দেবে, সেই সব এবং সেটা ছাড়া আরও বিয়াল্লিশটি শহর তোমরা লেবীয়দেরকে দেবে।
Katika hiyo miji sita mtakayowapatia Walawi itatumika kama miji ya ukimbizi. Mtatoa maeneo haya ili kama mtu ameua mtu apate mahali pa kukimbilia. Pia mtatoa miji mingine arobaini na mbli.
7 মোট আটচল্লিশটি শহর ও সেইগুলির পশু চড়ানোর মাঠ লেবীয়দেরকে দেবে।
Jumla ya miji ambyo mtawapa Walawi itakuwa arobaini na nane. Mtawapa hiyo miji pamoja na maeneo yao ya malisho.
8 ইস্রায়েল সন্তানদের অধিকার থেকে সেই সমস্ত শহর দেবার দিনের তোমরা বেশি থেকে বেশি ও অল্প থেকে অল্প নেবে; প্রত্যেক বংশ নিজের পাওয়া অধিকার অনুসারে কতকগুলি শহর লেবীয়দেরকে দেবে।
Zile kabila kubwa za watu wa Israeli, kabila ambalo lina ardhi zaidi, watatoa ardhi zaidi. Makabila madogo madogo watatoa miji michache. Kila kabila lazima watoe kwa ajili ya Walawi kwa kufuata mgawo waliopata.”
9 সদাপ্রভু মোশিকে বললেন,
Kisha BWANA akanena na Musa akamwambia,
10 ১০ “তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘যখন তোমরা যর্দ্দন পার হয়ে কনান দেশে উপস্থিত হবে,
“Sema na wana wa Israeli na uwaambie, 'Mtakapovuka Yorodani kuingia Kanaani,
11 ১১ তখন তোমাদের আশ্রয় শহর হবার জন্য কতকগুলি শহর নির্ধারণ করবে; যে জন অনিচ্ছাকৃতভাবে কারও প্রাণ নষ্ট করে, এমন হত্যাকারী যেন সেখানে পালিয়ে যেতে পারে।
Kisha mchague miji itakayotumika kama miji ya ukimbizi kwa, ajili yenu, mahali ambapo mtu aliyeua mtu pasipo kukusudia anaweza kukimbilia.
12 ১২ তার ফলে সেই সব শহর প্রতিশোধ দাতার হাত থেকে তোমাদের আশ্রয়স্থান হবে; যেন হত্যাকারী বিচারের জন্য মণ্ডলীর সামনে উপস্থিত হবার আগে মারা না যায়।
Hii miji itakuwa kwenu miji ya ukimbizi kwa mtu anayetaka kulipa kisasi. ili kwamba mtuhumiwa asije akauawa bila kwanza kusikilizwa na jamii.
13 ১৩ তোমরা যে সব শহর দেবে, তার মধ্যে ছয়টি আশ্রয় শহর হবে।
Mtachagua miji sita kuwa miji ya ukimbizi.
14 ১৪ তোমরা যর্দ্দনের পূর্ব দিকে তিনটি শহর ও কনান দেশে তিনটি শহর দেবে; সেগুলি আশ্রয় শহর হবে।
Mtatoa miji mitatu kule ng'ambo ya Yorodani na miji mitatu huko Kanaani. Itakuwa miji ya ukimbizi.
15 ১৫ ইস্রায়েল সন্তানদের জন্য এবং তাদের মধ্যে বসবাসীকারী ও বিদেশীর জন্য এই ছয়টি শহর আশ্রয়স্থান হবে; যেন কেউ অনিচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করলে সেখানে পালাতে পারে।
Kwa ajili ya watu wa Israeli, wageni, kwa, yeyote anayeishi kati yenu, hii miji sita itatumika kama miji ya ukimbizi kwa mtu yeyote atakayeua mtu bila kukusudia anaweza kukimbila.
16 ১৬ কিন্তু যদি কেউ লোহার অস্ত্র দিয়ে কাউকেও এমন আঘাত করে যে, তাতে সে মারা যায়, তবে সেই ব্যক্তি নরহত্যাকারী; সেই নরহত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হবে।
Lakini kama mtuhumiwa amempiga mtu na chombo cha chuma, na huyo mtu akafa, basi kwa hakika yule mtuhumiwa ni muuaji. Kwa hiyo anatakiwa kuuawa.
17 ১৭ যদি কোন অভিযুক্ত ব্যক্তি কাউকে এমন পাথর হাতে নিয়ে আঘাত করে ও তাতে সে মারা যায়, তবে সে নরহত্যাকারী, সেই নরহত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হইবে।
Kama yule mtuhumiwa amempiga mtu kwa jiwe mkonono mwake ambalo linaweza kumwua mtu, na kama yule mtu atakufa, basi hakika huyo mtuhumiwa ni mwuaji. Kwa hakika anatakiwa kuuawa.
18 ১৮ কিংবা যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোন কাঠের বস্তু হাতে নিয়ে কাউকেও আঘাত করে, আর তাতে সে মারা যায়, তবে সে নরহত্যাকারী; সেই নরহত্যাকারীর অবশ্যই প্রাণদণ্ড হবে।
Kama mtuhumiwa amempiga mtu kwa silaha ya mti ambayo inaweza kuua mtu na kama huyo mtu atakufa, basi kwa hakika huyo mtuhumiwa ni mwuaji. kwa hakika huyo anataikwa kuuawa.
19 ১৯ রক্তের প্রতিশোধদাতা নিজে নরহত্যাকারীকে হত্যা করবে; তার দেখা পেলেই তাকে হত্যা করবে।
Mwenye kulipa kisasi cha damu ndiye atakayemwua mwuaji. atkapokutana naye, anaweza kumwua.
20 ২০ আর যদি কোনো অভিযুক্ত ব্যক্তি ঘৃণা করে কাউকে আঘাত করে, কিংবা লক্ষ্য করে তার উপরে অস্ত্র ছোঁড়ে ও তাতে সে মারা যায়;
Lakini kama yule mtuhumiwa atamshinda mtu yeyote yule anayemchukia au kama atamtupia kitu, wakati akimvizia, kiasi kwamba huyo mtu akafa,
21 ২১ কিংবা শত্রুতা করে যদি কেউ কাউকেও নিজের হাতে আঘাত করে ও তাতে সে মারা যায়; তবে যে তাকে আঘাত করেছে, তার অবশ্যই প্রাণদণ্ড হবে; সে নরহত্যাকারী; রক্তের প্রতিশোধদাতা তার দেখা পেলেই সেই নরহত্যাকারীকে হত্যা করবে।
au kama atampiga ngumi kwa chuki na mtu huyo akafa, ndipo yule mtuhumiwa aliyempiga hakika atauawa. Yeye ni mwuaji. Yule mlipa kisasi cha damu anaweza kumwua muuaji pale atakapokutana naye.
22 ২২ কিন্তু যদি শত্রুতা ছাড়া হঠাৎ কেউ কাউকেও আঘাত করে, কিংবা লক্ষ্য না করে তার গায়ে অস্ত্র ছোঁড়ে,
Lakini kama mtuhumiwa atampiga mtu ghafla bila kuwa na chuki hapo awali, au kama atamtupia kitu ambacho kitampiga mtu bila kumvizia
23 ২৩ কিংবা যেটা দিয়ে মারা যেতে পারে, এমন পাথর কারও উপরে না দেখে ফেলে, আর তাতেই সে মারা যায়, অথচ সে তার শত্রু বা ক্ষতি চাওয়ার লোক ছিল না;
au kama atatupa jiwe amabalo linaweza kumwua mtu bila kumwona, basi huyo mtu hakua adui yake, hakukusudia kumwumiza huyo mtu. Basi hiki ndicho kitachofanywa kama mtu huyo atakufa.
24 ২৪ তবে মণ্ডলী সেই নরহত্যাকারীর এবং রক্তের প্রতিশোধ দাতার বিষয়ে এইসব বিচারমতে বিচার করবে;
Kwa tatizo la jinsi hiyo, Watu wataamua kati ya mlipa kisasi na mtuhumiwa kwa kufuata taratibu zifuatazo.
25 ২৫ আর মণ্ডলী রক্তের প্রতিশোধদাতার হাত থেকে সেই নরহত্যাকারীকে উদ্ধার করবে এবং সে যেখানে পালিয়েছিল, তাদের সেই আশ্রয় শহরে মণ্ডলী তাকে পুনরায় পৌঁছে দেবে; আর যে পর্যন্ত পবিত্র তেলে অভিষিক্ত মহাযাজকের মৃত্যু না হয়, ততদিন সে সেই শহরে থাকবে।
Watu watamwokoa mtuhumiwa kutoka kwenye nguvu za mlipa kisasi cha damu. Watu watamrudisha mtuhumiwa katika mji wa ukimbizi ambao hapo awali alikimbilia. Ataishi pale mpaka yule kuhani anayetumikia atakapokufa, ambaye alipakwa mafuta matakatifu.
26 ২৬ কিন্তু সেই নরহত্যাকারী যে আশ্রয় শহরে পালিয়ে গেছে, কোন দিনের যদি তার সীমানার বাইরে আসে
Lakini kama yule mtuhumiwa muda fulani ataenda nje ya mipaka ya mji a ukimbizi ambao alikimbilia,
27 ২৭ এবং রক্তের প্রতিশোধদাতা আশ্রয় শহরের সীমানার বাইরে তাকে পায়, তবে সেই রক্তে প্রতিশোধদাতা তাকে হত্যা করলেও রক্তপাতের অপরাধী হবে না।
na kama yule mlipa kisasi cha damu atamwona nje ya mipaka ya mji wake wa ukimbizi, kama atamwua huyo mtuhumiwa, mlipa kisasi cha damu hatakuwa na hatia ya mauaji hayo.
28 ২৮ কারণ মহাযাজকের মৃত্যু পর্যন্ত তার আশ্রয় শহরে থাকা উচিত ছিল; কিন্তু মহাযাজকের মৃত্যু হওয়ার পর সেই নরহত্যাকারী তার অধিকার ভূমিতে ফিরে যেতে পারবে।
Hii ni kwa sababu yule mtuhumiwa alitakiwa kubaki katika mji wake wa ukimbizi mpaka kuhani mkuu atakapokufa. Baada ya kifo cha kuhani mkuu, yule mtuhumiwa atarejea kwenye nchi yake ambako kuna mali yake.
29 ২৯ তোমাদের বংশপরম্পরা অনুসারে এই সমস্ত তোমাদের পক্ষে বিচারের নিয়ম সেই সমস্ত জায়গায় যেখানে তোমরা বসবাস কর।
Hizi amri zitakuwa maagizo kwenu kwa kizazi chote mahali kote mnakoishi.
30 ৩০ যে ব্যক্তি কোন লোককে হত্যা করে, সেই নরহত্যাকারী সাক্ষীদের কথায় হত হবে; কিন্তু কোন লোকের বিরুদ্ধে একমাত্র সাক্ষীর সাক্ষ্য প্রাণদণ্ডের জন্য গ্রহণ করা হবে না।
Yeyote amwuaye mtu, mwuaji atauawa, kama neno la ushahidi litakavyotolewa. Lakini ushahidi wa mtu mmoja unaweza usitoshe kusababisha mtu kuuawa.
31 ৩১ আর প্রাণদণ্ডের অপরাধী নরহত্যাকারীর প্রাণের জন্য তোমরা কোন প্রায়শ্চিত্ত গ্রহণ করবে না; তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
Pia, msipokee fidia kwa ajili ya uhai wa mwuaji ambaye ana hatia ya mauti. Kwa hakika lazima auawe.
32 ৩২ যে কেউ তার আশ্রয় শহরে পালিয়ে গেছে, সে যেন যাজকের মৃত্যুর আগে পুনরায় দেশে এসে বাস করতে পায়, এই জন্য তার থেকে কোন প্রায়শ্চিত্ত গ্রহণ করবে না।
Na msipokee fidia ya mtu aliyekimbilia kwenye miji ya ukimbizi. Msimruhusu kwa namna yeyote kurudi kwenye mali zake mpaka pale kuhani mkuu atakapokufa.
33 ৩৩ এই ভাবে তোমরা নিজেদের বসবাসকারী দেশ অপবিত্র করবে না; কারণ রক্ত দেশকে অপবিত্র করে এবং সেখানে যে রক্তপাত হয়, তার জন্য রক্তপাতীর রক্তপাত ছাড়া দেশের প্রায়শ্চিত্ত হতে পারে না।
Msiiharibu nchi mnayokaa kwa namna hii, kwa kuwa damu ya mwuaji huharibu nchi. Hakuna sadaka ya upatanisho inayoweza kufanywa kwa nchi pale damu inapomwagika juu yake, isipokuwa kwa damu ya mtu aliyeimwaga.
34 ৩৪ তোমরা যে দেশ অধিকার করবে ও যার মধ্যে আমি বাস করি, তুমি তা অশুচি করবে না; কারণ আমি সদাপ্রভু ইস্রায়েল সন্তানদের মধ্যে বাস করি’।”
Kwa hiyo msiinajisi nchi mnayoishi kwa sababu Mimi ninaishi ndani yake. Mimi BWANA huishi kati ya watu wa Israeli.”'

< গণনার বই 35 >