< গণনার বই 31 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
2 “তুমি ইস্রায়েল সন্তানদের জন্য মিদিয়নীয়দেরকে প্রতিশোধ দাও। তারপর তুমি মারা যাবে এবং নিজের লোকেদের কাছে যাবে।”
“Ka ɗaukar wa Isra’ilawa fansa, a kan Midiyawa. Bayan wannan za ka mutu, a kuwa tara ka ga mutanenka.”
3 তখন মোশি লোকেদেরকে বললেন, “তোমাদের কিছু লোক যুদ্ধের জন্য সজ্জিত হোক, সদাপ্রভুর জন্য মিদিয়নকে প্রতিশোধ দিতে মিদিয়নের বিরুদ্ধে যাত্রা করুক।
Saboda haka Musa ya ce wa mutane, “Ku shirya waɗansu daga cikin mazanku, su tafi su yi yaƙi da Midiyawa don su ɗaukar wa Ubangiji fansa a kansu.”
4 ইস্রায়েলের প্রত্যেক বংশ এক হাজার করে লোক যুদ্ধে পাঠাবে।”
Ku aiki maza dubu ɗaya daga kowace kabilar Isra’ila.
5 তাতে ইস্রায়েলের হাজার হাজারের মধ্যে এক একটি বংশ থেকে এক এক হাজার মনোনীত হলে যুদ্ধের জন্য বারো হাজার লোক সজ্জিত হল।
Saboda haka aka samo mayaƙa dubu goma sha biyu shiryayyu don yaƙi, maza dubu ɗaya daga kowace kabilar Isra’ila.
6 এই ভাবে মোশি এক একটি বংশের এক এক হাজার লোককে এবং ইলীয়াসর যাজকের ছেলে পীনহসকে যুদ্ধে পাঠালেন এবং পবিত্র স্থানের পাত্রগুলি ও রণবাদ্যের তূরীগুলি তাঁর অধিকারে ছিল।
Musa ya aike su zuwa yaƙi, dubu ɗaya daga kowace kabila, tare da Finehas ɗan Eleyazar, firist, wanda ya ɗauki kayayyaki daga wuri mai tsarki da ƙahoni don kiran yaƙi.
7 সদাপ্রভু যেভাবে মোশিকে আদেশ দিয়েছিলেন, তারা মিদিয়নের সঙ্গে যুদ্ধ করল। তারা সমস্ত পুরুষকে হত্যা করল।
Suka yi yaƙi da Midiyawa, suka kashe kowane mutum yadda Ubangiji ya umarci Musa.
8 তারা মিদিয়নের রাজাদের তাদের অন্য নিহত লোকদের সঙ্গে হত্যা করল; ইবি, রেকম, সূর, হূর ও রেবা, মিদিয়নের এই পাঁচ রাজাকে হত্যা করল; বিয়োরের ছেলে বিলিয়মকেও তরোয়াল দিয়ে হত্যা করল।
A cikin waɗanda aka kashe kuwa akwai Ewi, Rekem, Zur, Hur da Reba; sarakuna biyar na Mediyawa. Suka kuma kashe Bala’am ɗan Beyor da takobi.
9 ইস্রায়েল সন্তানরা মিদিয়নের সমস্ত স্ত্রীলোক ও বালক বালিকাদেরকে বন্দি করে নিয়ে গেল এবং তাদের সমস্ত পশু, সমস্ত ভেড়ার পাল ও সমস্ত সম্পত্তি লুট করল।
Isra’ilawa suka kwashe mata da yaran Midiyawa, a matsayin bayi. Suka kwashe shanunsu da tumakinsu da kuma dukan dukiyarsu, a matsayin ganima.
10 ১০ তাদের সমস্ত বসবাসকারী শহর ও সমস্ত শিবির পুড়িয়ে দিল।
Suka ƙone dukan garuruwan da Midiyawa suke zama, da dukan sansaninsu.
11 ১১ তারা লুটে নেওয়া দ্রব্য এবং মানুষ কিংবা পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে নিয়ে গেল।
Suka kwashe dukan ganima haɗe da mutane da dabbobi,
12 ১২ তারা যিরীহোর কাছাকাছি যর্দ্দনের তীরে অবস্থিত মোয়াবের উপভূমিতে মোশির, ইলীয়াসর যাজকের ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর কাছে বন্দিদেরকে ও যুদ্ধে ধৃত জীবদেরকে এবং লুটিত দ্রব্যগুলি শিবিরে নিয়ে গেল।
suka kawo bayi da ganiman nan, wurin Musa da Eleyazar firist, da kuma jama’ar Isra’ilawa, a sansaninsu a filayen Mowab kusa da Urdun daga ƙetaren Yeriko.
13 ১৩ মোশি, ইলীয়াসর যাজক ও মণ্ডলীর সমস্ত শাসনকর্ত্তা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে শিবিরের বাইরে গেলেন।
Musa, da Eleyazar firist da dukan shugabannin jama’a, suka fito suka tarye su a bayan sansani.
14 ১৪ কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসা সেনাপতিদের, অর্থাৎ সহস্রপতিদের ও শতপতিদের উপরে মোশি প্রচণ্ড রেগে গেলেন।
Musa kuwa ya husata da shugabannin sojojin da suke shugabannin dubbai da shugabannin ɗari-ɗarin da suka dawo daga yaƙi.
15 ১৫ মোশি তাদেরকে বললেন, “তোমরা কি সমস্ত স্ত্রীলোককে জীবিত রেখেছ?
Ya tambaye su ya ce, “Kun bar dukan mata da rai?
16 ১৬ দেখ, বিলিয়মের পরামর্শে তারাই পিয়োর দেবতার বিষয়ে ইস্রায়েল সন্তানদের সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিয়েছিল, তার জন্যই সদাপ্রভুর মণ্ডলীতে মহামারী হয়েছিল।
Su ne waɗanda suka bi shawarar Bala’am suka kuma zama sanadin sa Isra’ilawa suka juya wa Ubangiji baya, har ya kawo abin da ya faru da Feyor, har annoba ya kashe dukan mutanen Ubangiji.
17 ১৭ অতএব তোমরা এখন বালক বালিকাদের মধ্যে সমস্ত বালককে হত্যা কর এবং পুরুষের সঙ্গে শোয়া সমস্ত স্ত্রীলোককেও হত্যা কর।
Yanzu ku kashe dukan yara maza, ku kuma kashe kowace macen da ta yi lalata da namiji,
18 ১৮ কিন্তু যে বালিকারা কোনো পুরুষের সঙ্গে শোয় নি, তাদেরকে নিজেদের জন্য জীবিত রাখ।
amma ku bar kowace yarinyar da ba tă taɓa yin lalata da namiji ba.
19 ১৯ তোমরা সাত দিন শিবিরের বাইরে শিবির করে থাক; তোমরা যত লোক মানুষ হত্যা করেছ ও মৃত লোককে স্পর্শ করেছ, সবাই তৃতীয় দিনের ও সপ্তম দিনের নিজেদেরকে ও নিজেদের বন্দিদেরকে শুচি কর;
“Dukanku da kuka kashe mutum, ko kuka taɓa wani da aka kashe, dole ku kasance a bayan sansani har kwana bakwai. A rana ta uku da rana ta bakwai dole ku tsabtacce kanku da kuma bayinku.
20 ২০ আর সমস্ত পোশাক, চামড়ার তৈরী সমস্ত জিনিস, ছাগলের লোমের তৈরী সমস্ত জিনিস ও কাঠের তৈরী সমস্ত জিনিসের জন্য নিজেদেরকে শুচি কর।”
Ku tsarkake kowace taguwa da kuma kome da aka yi da fata, da gashin akuya, ko kuwa itace.”
21 ২১ আর যারা যুদ্ধে গিয়েছিল, ইলীয়াসর যাজক সেই যোদ্ধাদেরকে বললেন, “মোশিকে দেওয়া সদাপ্রভুর ব্যবস্থার নিয়মগুলি এই:
Sa’an nan Eleyazar firist, ya ce wa sojojin da suka je yaƙi, “Wannan ita ce ƙa’idar da Ubangiji ya ba wa Musa.
22 ২২ শুধু সোনা, রূপা, পিতল, লোহা, টিন ও সীসা
Zinariya, azurfa, tagulla, baƙin ƙarfe, kuza, darma
23 ২৩ এবং যে সমস্ত দ্রব্য আগুনে নষ্ট হয় না, সেই সব আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাবে, তাতে তা শুচি হবে। তারপর তা বিশুদ্ধ জলে পাপমুক্ত করতে হবে; কিন্তু যে যে জিনিস আগুনে নষ্ট হয়, তা তোমরা জলের মধ্যে দিয়ে নিয়ে যাবে।
da dukan abin da wuta ba ta iya ci, dole yă shiga wuta sa’an nan zai zama da tsabta. Amma dole a kuma tsarkake ta da ruwan tsarkakewa. Duk abin da wuta za tă iya ci, dole a shigar da ita a ruwan tsarkakewa.
24 ২৪ আর সপ্তম দিনের তোমরা নিজেদের পোশাক ধোবে; তাতে শুচি হবে; পরে শিবিরে প্রবেশ করবে।”
A rana ta bakwai za ku wanke tufafinku, sa’an nan za ku tsarkaka, bayan haka ku shigo sansani.”
25 ২৫ পরে সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya yi magana da Musa ya ce,
26 ২৬ “তুমি ও ইলীয়াসর যাজক এবং মণ্ডলীর পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা যুদ্ধে অপহৃত জীবদের, অর্থাৎ বন্দি মানুষদের ও পশুদের সংখ্যা গণনা কর।
“Da kai da Eleyazar firist, da shugabannin jama’a, ku ƙidaya dukan mutane da dabbobin da aka ci da yaƙi.
27 ২৭ আর যুদ্ধে অপহৃত সেই জীবদেরকে দুই অংশ করে, যে যোদ্ধারা যুদ্ধে গিয়েছিল, তাদের ও সমস্ত মণ্ডলীর মধ্যে ভাগ কর।
Ku kasa ganimar kashi biyu, ku ba sojojin da suka tafi yaƙi kashi ɗaya, kashi ɗaya kuma ku ba wa jama’a.
28 ২৮ তখন যুদ্ধে গমনকারী যোদ্ধাদের কাছ থেকে সদাপ্রভুর জন্য কর নাও; পাঁচশো জীবের মধ্যে প্রতিটি মানুষ, গরু, গাধা ও ভেড়া।
Daga sojojin da suka je yaƙin kuwa, ka ware ganima wa Ubangiji, ka ɗauki ɗaya daga cikin mutum ɗari biyar, da shanu ɗari biyar, da jakuna ɗari biyar, da tumaki ɗari biyar.
29 ২৯ তাদের অর্ধেক অংশ থেকে নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উপস্থিত করা উপহার হিসাবে ইলীয়াসর যাজককেও দাও।
Ka ɗauki wannan sashe daga rabin rabonsu ka ba wa Eleyazar firist, a matsayin sashe na Ubangiji.
30 ৩০ তুমি ইস্রায়েল সন্তানদের অর্ধেক অংশের মধ্যে মানুষ, গরু, গাধা, ভেড়া ও ছাগল প্রভৃতি সমস্ত পশুর মধ্যে থেকে পঞ্চাশটি জীবের মধ্যে থেকে একটি জীব নাও এবং সদাপ্রভুর সমাগম তাঁবুর রক্ষাকারী লেবীয়দেরকে দাও।”
Daga cikin rabin rabon Isra’ilawa, ka zaɓi ɗaya daga kowane hamsin na mutane, shanu, jakuna, tumaki, awaki ko kuma sauran dabbobi. Ka ba wa Lawiyawan da suke lura da tabanakul na Ubangiji.”
31 ৩১ মোশিকে সদাপ্রভু যেমন আদেশ করলেন, মোশি ও ইলীয়াসর যাজক সেই রকম করলেন।
Saboda haka Musa da Eleyazar suka aikata yadda Ubangiji ya umarci Musa.
32 ৩২ যোদ্ধাদের মাধ্যমে লুট করা জিনিসগুলি ছাড়া ঐ অপহৃত জীবগুলি ছয় লক্ষ পঁচাত্তর হাজার ভেড়া,
Yawan ganimar da sojoji suka kawo ita ce tumaki 675,000
33 ৩৩ বাহাত্তর হাজার গরু,
shanu 72,000
34 ৩৪ একষট্টি হাজার গাধা,
da jakuna 61,000.
35 ৩৫ আর বত্রিশ হাজার স্ত্রীলোক, অর্থাৎ যারা কখনো কোনো পুরুষের সঙ্গে শোয় নি।
Akwai kuma mata 32,000 da ba su yi lalata ba da namiji ba.
36 ৩৬ তাতে যারা যুদ্ধে গিয়েছিল, তাদের প্রাপ্য অর্ধেক অংশের সংখ্যা হল তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো ভেড়া;
Kashin da aka ba sojoji waɗanda suka tafi yaƙi shi ne, tumaki 337,500,
37 ৩৭ সেই ভেড়া থেকে সদাপ্রভুর অংশ হল ছয়শো পঁচাত্তরটি ভেড়া।
tumakin da aka ware wa Ubangiji kuwa 657 ne;
38 ৩৮ ষাঁড় ছিল ছত্রিশ হাজার, তাদের মধ্যে বাহাত্তরটি হল সদাপ্রভুর কর।
shanu 36,000, shanun da aka ware wa Ubangiji kuwa 72 ne;
39 ৩৯ গাধা ছিল ত্রিশ হাজার পাঁচশো, তাদের মধ্যে সদাপ্রভুর কর হল একষট্টিটি।
jakuna 30,500, jakunan da aka ware wa Ubangiji kuwa 61 ne;
40 ৪০ স্ত্রীলোক ছিল ষোল হাজার, তাদের মধ্যে সদাপ্রভুর কর হল বত্রিশ জন।
mutane 16,000, mutanen da aka ware wa Ubangiji kuwa 32 ne.
41 ৪১ মোশি সেই কর সদাপ্রভুর কাছে উপহার হিসাবে উপস্থিত করলেন। সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিলেন, সেই অনুসারে তিনি এগুলি ইলীয়াসর যাজককে দিলেন।
Musa ya ba wa Eleyazar abin da aka ware wa Ubangiji, kamar yadda Ubangiji ya umarci Musa.
42 ৪২ মোশি যে অর্ধেক অংশ যোদ্ধাদের কাছ থেকে নিয়ে ইস্রায়েল সন্তানদের দিয়েছিলেন,
Kashin da aka ba wa Isra’ilawa, wanda Musa ya ware daga cikin na waɗanda suka tafi yaƙi,
43 ৪৩ মণ্ডলীর সেই অর্ধেক অংশতে তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো ভেড়া,
kashin da aka ba wa jama’a kuwa tumaki 337,500 ne,
44 ৪৪ ছত্রিশ হাজার ষাঁড়,
shanu 36,000,
45 ৪৫ ত্রিশ হাজার পাঁচশো গাধা
jakuna 30,500
46 ৪৬ ও ষোল হাজার মানুষ ছিল।
da mutane 16,000.
47 ৪৭ মোশি ইস্রায়েল সন্তানদের সেই অর্ধেক অংশ থেকে মানুষের ও পশুর মধ্যে পঞ্চাশটি জীবের মধ্যে থেকে একটি করে জীব নিয়ে সদাপ্রভুর সমাগম তাঁবুর রক্ষাকারী লেবীয়দেরকে দিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করলেন।
Daga rabin kashi na Isra’ilawa, Musa ya ɗauki ɗaya daga cikin hamsin na mutane da na dabbobi, yadda Ubangiji ya umarce shi, ya ba wa Lawiyawan da suke lura da tabanakul na Ubangiji.
48 ৪৮ সৈন্য সামন্তের উপরে কর্তৃত্বকারী সহস্রপতিরা ও শতপতিরা মোশির কাছে আসলেন;
Sai shugabannin da suka shugabancin rundunar yaƙin, shugabanni na dubu-dubu da shugabanni na ɗari-ɗari, suka zo wurin Musa
49 ৪৯ তাঁরা মোশিকে বললেন, “আপনার এই দাসেরা আমাদের অধীনে থাকা যোদ্ধাদের সংখ্যা গণনা করেছে, আমাদের মধ্যে একজনও কমে নি।
suka ce masa, “Barorinka sun ƙidaya mayaƙan da suke ƙarƙashinmu, babu ko ɗayan ya ɓace.
50 ৫০ আমরা সবাই সোনার জিনিস, তাগা, বালা, আংটি, কানবালা ও হার, এই যা কিছু জিনিস পেয়েছি, তা থেকে সদাপ্রভুর সামনে আমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করতে সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার এনেছি।”
Saboda haka mun kawo wa Ubangiji hadaya na kayan zinariya da kowannenmu ya samu, mundaye, ƙawane,’yan kunne da duwatsun wuya, don yin wa kanmu kafara a gaban Ubangiji.”
51 ৫১ মোশি ও ইলীয়াসর যাজক তাঁদের থেকে সেই সোনা, কারিগরী সমস্ত জিনিস নিলেন।
Musa da Eleyazar firist, suka karɓi zinariya da kayan adon duka daga gare su.
52 ৫২ উত্সর্গের সমস্ত সোনা যা তাঁরা সদাপ্রভুকে দিয়েছিলেন-সহস্রপতিদের ও শতপতিদের উপহার ষোল হাজার সাতশো পঞ্চাশ শেকল পরিমাপের হল।
Dukan zinariya da shugabannin dubu-dubu da shugabannin ɗari-ɗari, waɗanda Musa da Eleyazar suka karɓa, suka kuma miƙa hadaya ga Ubangiji, nauyinta ta kai shekel 16,750.
53 ৫৩ যোদ্ধারা প্রত্যেকে নিজেদের জন্য লুট করা দ্রব্য নিয়েছিল।
Kowane soja, ya kwashi ganima wa kansa.
54 ৫৪ মোশি ও ইলীয়াসর যাজক সহস্রপতিদের ও শতপতিদের কাছ থেকে সেই সোনা গ্রহণ করলেন এবং সদাপ্রভুর সামনে ইস্রায়েল সন্তানদের স্মরণের চিহ্ন হিসাবে তা সমাগম তাঁবুতে আনলেন।
Musa da Eleyazar firist, suka karɓi zinariya daga shugabannin dubu-dubu da shugabannin ɗari-ɗari, suka kawo cikin Tentin Sujada, don su zama abin tuni ga Isra’ilawa a gaban Ubangiji.

< গণনার বই 31 >