< গণনার বই 27 >

1 তখন যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীর অন্তর্ভুক্ত সলফাদের মেয়েরা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই মেয়েদের নাম এই, মহলা, নোয়া, হগ্‌লা, মিল্কা ও তির্সা।
’Ya’yan nan mata na Zelofehad, ɗan Hefer, ɗan Gileyad, ɗan Makir, ɗan Manasse, suna cikin kabilan Manasse ɗan Yusuf, suka tafi ƙofar shiga Tentin Sujada. Sunayensu kuwa su ne Mala, Nowa, Hogla, Milka da kuma Tirza.
2 তারা মোশির সামনে ও ইলীয়াসর যাজকের সামনে এবং নেতাদের ও সমস্ত মণ্ডলীর সামনে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে এই কথা বলল,
Da suka tafi ƙofar shiga Tentin Sujada, sai suka tsaya a gaban Musa, Eleyazar firist, shugabannin da sauran taro, suka ce,
3 “আমাদের বাবা মরুপ্রান্তে মারা গেছেন, তিনি কোরহের দলের মধ্যে, সদাপ্রভুর বিরুদ্ধে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না; কিন্তু তিনি নিজের পাপে মারা গেছেন এবং তাঁর কোন ছেলে নেই।
“Mahaifinmu ya mutu a hamada. Ba ya cikin mabiyan Kora waɗanda suka taru suka tayar wa Ubangiji, amma ya mutu ne saboda zunubinsa, bai kuma bar’ya’ya maza ba.
4 আমাদের বাবার ছেলে হয়নি বলে তাঁর গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লোপ পাবে? আমাদের বাবার বংশের ভাইদের মধ্যে আমাদেরকে অধিকার দিন।”
Me ya sa sunan mahaifinmu zai ɓace a kabilarsa don kawai ba shi da ɗa? Ka ba mu gādo cikin’yan’uwan mahaifinmu.”
5 তখন মোশি সদাপ্রভুর সামনে তাদের বিচার উপস্থিত করলেন।
Saboda haka Musa ya kawo maganarsu a gaban Ubangiji.
6 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji kuwa ya ce wa masa,
7 “সলফাদের মেয়েরা ঠিকই বলছে; তুমি তাদের বাবার বংশের ভাইদের মধ্যে অবশ্যই তাদেরকে নিজের অধিকার দেবে ও তাদের বাবার অধিকার তাদেরকে সমর্পণ করবে।
“Abin da’ya’yan nan mata na Zelofehad suke faɗi gaskiya ne. Dole ka ba su mallaka a matsayin gādo cikin’yan’uwan mahaifinsu, ka kuma mayar musu da gādon mahaifinsu.
8 ইস্রায়েল সন্তানদের বল, ‘কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলে না থাকে, তবে তোমরা তার অধিকার তার মেয়েকে দেবে।
“Ka faɗa wa Isra’ilawa cewa, ‘In wani ya mutu ba shi da ɗa, a ba da gādonsa ga’yarsa.
9 যদি মেয়ে না থাকে, তবে তার ভাইদেরকে তার অধিকার দেবে।
In ba shi da diya, sai a ba wa’yan’uwansa gādonsa.
10 ১০ যদি তার ভাই না থাকে, তবে তার বাবার ভাইদেরকে তার অধিকার দেবে।
In ba shi da’yan’uwa, a ba da gādonsa ga’yan’uwan mahaifinsa.
11 ১১ যদি তার বাবার ভাই না থাকে, তবে তার গোষ্ঠীর মধ্যে কাছের কোন আত্মীয়কে তার অধিকার দেবে, সে তা অধিকার করবে; সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে এটা ইস্রায়েল সন্তানদের পক্ষে বিচারের নিয়ম হবে’।”
In mahaifinsa ba shi da’yan’uwa, a ba da gādonsa ga danginsa na kusa, a kabilarsa don yă mallaka. Wannan ya zama ƙa’ida wa Isra’ilawa, yadda Ubangiji ya umarci Musa.’”
12 ১২ সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই অবারীম পর্বতে ওঠ, আর যে দেশ আমি ইস্রায়েল সন্তানকে দিয়েছি, তা দেখ।
Sa’an nan Ubangiji ya ce wa Musa, “Hau bisa wannan dutse a Abarim. Ka ga ƙasar da na ba wa Isra’ilawa.
13 ১৩ দেখার পর তোমার ভাই হারোণের মত তুমিও তোমার লোকেদের সঙ্গে জড়ো হবে।
Bayan ka gani, kai ma za ka bi ƙafafun mutanenka, kamar yadda ɗan’uwanka Haruna ya yi,
14 ১৪ এটা ঘটবে কারণ তোমরা দুজনে সীন মরুপ্রান্তে আমার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে। সেখানে, যখন জল শিলার মধ্যে থেকে প্রবাহিত হয়েছে, তুমি রাগে পুরো মণ্ডলীর চোখে আমাকে পবিত্র রূপে মান্য করতে ব্যর্থ হয়েছ।” এ সীন প্রান্তরের কাদেসে অবস্থিত মরীবার জল।
gama sa’ad da jama’a suka yi tayarwa saboda rashin ruwa a Hamadan Zin, ku biyu, ba ku kiyaye umarnina don ku ɗaukaka ni matsayin mai tsarki, a gabansu ba.” (Waɗannan su ne ruwaye na Meriba da Kadesh, a Hamadan Zin.)
15 ১৫ তখন মোশি সদাপ্রভুকে বললেন,
Musa ya ce wa Ubangiji,
16 ১৬ “সমস্ত মানুষের আত্মাদের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করুন,
“Bari Ubangiji, Allah na ruhohin’yan adam, yă naɗa wani a kan wannan jama’a
17 ১৭ যে তাদের সামনে বাইরে যায় ও তাদের সামনে ভিতরে আসে এবং তাদেরকে বাইরে পরিচালিত করে ও ভিতরে নিয়ে আসে; যেন সদাপ্রভুর মণ্ডলী মেষপালকহীন ভেড়ার পালের মত না হয়।”
yă shiga, yă kuma fita a gabansu, wanda zai bishe su zuwa waje, yă kuma dawo da su ciki, don kada mutanen Ubangiji su zama kamar tumakin da ba su da makiyayi.”
18 ১৮ সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়, যার মধ্যে আমার আত্মা বসবাস করে এবং তুমি তাকে নিয়ে তার মাথায় হাত রাখো।
Sai Ubangiji ya ce wa Musa, “Ka ɗauki Yoshuwa ɗan Nun, mutumin da ruhun shugabanci yake a cikinsa, ka ɗibiya masa hannunka.
19 ১৯ ইলীয়াসর যাজকের ও সমস্ত মণ্ডলীর সামনে তাকে উপস্থিত কর এবং তাদের সাক্ষাৎে তাকে পরিচালনা করতে আদেশ দাও।
Ka sa yă tsaya a gaban Eleyazar firist, da gaban dukan jama’a, sa’an nan ka keɓe shi a gabansu.
20 ২০ তাকে তোমার ক্ষমতা তার ওপর দাও, তার ফলে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী তাকে মেনে চলে।
Ka danƙa masa ikonka don dukan jama’a Isra’ilawa su yi masa biyayya.
21 ২১ সে ইলীয়াসর যাজকের সামনে দাঁড়াবে এবং ইলীয়াসর তার জন্য ঊরীমের বিচারের মাধ্যমে দ্বারা আমার ইচ্ছা জিজ্ঞাসা করবে। সে ও তার সঙ্গে সমস্ত ইস্রায়েল সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার আদেশে বাইরে যাবে ও তার আদেশে ভিতরে আসবে।”
Zai tsaya a gaban Eleyazar firist, wanda zai nemi masa shawara ta wurin Urim a gaban Ubangiji. Da umarninsa, da shi da dukan jama’ar Isra’ilawa za su fita, da umarninsa kuma za su shiga.”
22 ২২ তাই মোশি সদাপ্রভুর আদেশ মত কাজ করলেন। তিনি যিহোশূয়কে নিয়ে ইলীয়াসর যাজকের সামনে ও সমস্ত মণ্ডলীর সামনে উপস্থিত করলেন।
Musa ya yi yadda Ubangiji ya umarce shi. Ya ɗauki Yoshuwa, ya sa ya tsaya a gaban Eleyazar firist, da kuma gaban dukan jama’a.
23 ২৩ তিনি তাঁর মাথায় হাত রাখলেন এবং পরিচালনা করতে আদেশ দিলেন, যেমন সদাপ্রভু তাঁকে করতে বলেছিলেন।
Sai ya ɗibiya masa hannuwansa, ya keɓe shi, yadda Ubangiji ya umarta ta wurin Musa.

< গণনার বই 27 >