< গণনার বই 25 >

1 ইস্রায়েল শিটীমে বাস করল এবং লোকেরা মোয়াবের মেয়েদের সঙ্গে ব্যভিচার করতে শুরু করল।
Lokacin da Isra’ila suke a sansani a Shittim, sai maza suka fara yin lalata da matan Mowabawa,
2 সেই মেয়েরা তাদেরকে নিজেদের দেবতার উদ্দেশ্যে উত্সর্গ করা বলি খাওয়ার জন্য নিমন্ত্রণ করল এবং লোকেরা খেয়ে তাদের দেবতাদের কাছে প্রণাম করল।
waɗanda suka gayyace su zuwa wajen hadayu na allolinsu. Mutane suka ci suka kuma yi wa waɗannan alloli sujada.
3 ইস্রায়েলের লোকেরা বাল্‌ পিয়োর দেবতার প্রতি আসক্ত হতে লাগল এবং ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভু রাগে জ্বলে উঠলেন।
Ta haka Isra’ila suka sa kai a bautar gumaka Ba’al-Feyor. Ubangiji kuwa ya husata da su.
4 সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকেদের সমস্ত নেতাকে হত্যা করে লোকেদের দ্বারা দেখার জন্য আমার উদ্দেশ্যে সূর্য্যের সামনে টাঙ্গিয়ে দাও, তাতে ইস্রায়েলের থেকে আমার প্রচণ্ড রাগ কমবে।”
Ubangiji ya ce wa Musa, “Ka kama dukan shugabannin mutanen nan, ka kashe su, ka kuma bar su a tsakar rana a gaban Ubangiji, don Ubangiji yă huce daga fushin da nake yi da Isra’ila.”
5 তখন মোশি ইস্রায়েলের নেতাদেরকে বললেন, “তোমরা প্রত্যেকে বাল্‌ পিয়োরের প্রতি আসক্ত লোকেদেরকে হত্যা কর।”
Saboda haka Musa ya ce wa alƙalan Isra’ila, “Dole kowannenku yă kashe mutanen nan da suka haɗa kai cikin bautar Ba’al-Feyor.”
6 তখন ইস্রায়েল সন্তানদের মধ্যে এক পুরুষ তার আত্মীয়দের মধ্যে একজন মিদিয়নীয়া স্ত্রীকে আনল। এইসব মোশির ও ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর সাক্ষাৎে ঘটল, যখন লোকেরা সমাগম তাঁবুর প্রবেশপথে কাঁদছিল।
Sa’an nan wani mutumin Isra’ila ya kawo wata Bamidiyana a iyalinsa a idon Musa da dukan taron jama’ar Isra’ila, yayinda suke kuka a ƙofar Tentin Sujada.
7 যখন পীনহস, ইলীয়াসরের ছেলে, হারোণ যাজকের নাতি এইসব দেখে মণ্ডলীর মধ্যে থেকে উঠে হাতে বর্শা নিলেন।
Da Finehas ɗan Eleyazar, ɗan Haruna, firist, ya ga haka, sai ya bar taron, ya ɗauki māshi
8 তিনি সেই ইস্রায়েলীয় পুরুষের পিছু পিছু তাঁবুতে প্রবেশ করে ওই দুই জনকে, সেই ইস্রায়েলীয় পুরুষকে এবং সেই স্ত্রীকে, তাদের শরীরে বিদ্ধ করলেন। তাতে ঈশ্বর ইস্রায়েল সন্তানদের মধ্যে যে মহামারী পাঠিয়েছিলেন তা থেমে গেল।
ya bi mutumin Isra’ilan nan cikin tenti, ya soke dukansu biyu, māshin ya ratsa jikin mutumin Isra’ilan har zuwa jikin macen. Sa’an nan aka tsai da annoban nan a kan Isra’ilawa.
9 যারা ঐ মহামারীতে মারা গিয়েছিল, তাদের সংখ্যা চব্বিশ হাজার।
Waɗanda suka mutu a wannan annoba, sun kai mutum 24,000.
10 ১০ সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
11 ১১ “লোকদের মধ্যে আমার পক্ষে অন্তরের জ্বালা প্রকাশ করাতে পীনহস, ইলীয়াসরের ছেলে, হারোণ যাজকের নাতি ইস্রায়েল সন্তানদের থেকে আমার রাগ থামাল। তাই জন্য আমি প্রচণ্ড রাগে ইস্রায়েল সন্তানদের হত্যা করলাম না।
“Finehas ɗan Eleyazar, ɗan Haruna, firist, ya kawar da fushina daga Isra’ilawa; saboda ya yi kishi irin nawa a gabansu, don haka saboda ɗaukakata ban kawo ƙarshensu ba.
12 ১২ অতএব তুমি এই কথা বল, ‘দেখ, আমি তাকে আমার শান্তির নিয়ম দিয়েছি।
Saboda haka ka faɗa masa cewa zan yi alkawarin salama da shi.
13 ১৩ তা তার পক্ষে ও তার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বের নিয়ম হবে, কারণ সে আমাকে, তার ঈশ্বরের অন্তরের জ্বালা প্রকাশ করেছে। সে ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করেছে’।”
Shi da zuriyarsa za su kasance da alkawari na zama firist har abada, saboda kishinsa domin ɗaukakar Allahnsa, ya kuma yi kafara domin Isra’ilawa.”
14 ১৪ ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর ছেলে; সে শিমিয়োনীয়দের একজন পূর্বপুরুষের নেতা ছিল।
Sunan mutumin Isra’ilan da aka kashe tare da macen nan Bamidiyana kuwa Zimri ne, ɗan Salu, shugaban mutanen Simeyon.
15 ১৫ মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্‌বী, সে সূরের মেয়ে, ঐ সূর মিদিয়নের মধ্যে এক গোষ্ঠীর প্রধান ছিল।
Sunan macen nan Bamidiyana da aka kashe kuwa Kozbi ne,’yar Zur, wani basaraken iyalin Midiyawa.
16 ১৬ তাই সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
17 ১৭ “তুমি মিদিয়নীয়দের শত্রুদের মত আচরণ কর ও আঘাত কর।
“Ka ɗauki Midiyawa a matsayin abokan gāba, ka kuma kashe su,
18 ১৮ কারণ তারা যেমন তোমার সঙ্গে তাদের কুটিলতায় শত্রুর মত আচরণ করেছিল। তারা পিয়োর বিষয়ক মন্দতায় এবং সেই পিয়োর জন্য মহামারীর দিনের হতা তাদের আত্মীয়া কস্‌বী নামী মিদিয়নীয়া নেতার মেয়ে বিষয়ক মন্দতায় তোমাদেরকে পরিচালিত করেছিল।”
gama sun ɗauke ku a matsayin abokan gāba, sa’ad da suka ruɗe ku a kan al’amuran Feyor da’yar’uwarsu Kozbi’yar shugaban Midiyawa, macen da aka kashe a annoba ta dalili Feyor.”

< গণনার বই 25 >