< গণনার বই 22 >

1 ইস্রায়েল সন্তানরা যাত্রা করে যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পরপারে মোয়াবের তলভূমিতে শিবির স্থাপন করল।
Sai Isra’ilawa suka kama hanya, suka tafi filayen Mowab, a wajen Urdun, a ƙetare Yeriko, suka yi sansani a can.
2 ইস্রায়েল ইমোরীয়দের প্রতি যা যা করেছিল, সে সমস্ত সিপ্পোরের ছেলে বালাক দেখেছিলেন।
To, fa, Balak ɗan Ziffor ya ga duk abin da Isra’ila suka yi da Amoriyawa.
3 মোয়াব তাদেরকে খুব ভয় পেল কারণ ইস্রায়েল সন্তানদের জন্য মোয়াব আতঙ্কিত ছিল।
Sai Mowab ya firgita ƙwarai saboda yawan mutanen. Tsoron Isra’ilawa ya kama su.
4 মোয়াবের রাজা মিদিয়নের প্রাচীনদেরকে বলল, “গরু যেমন মাঠের কচি ঘাস চেঁটে খায়, তেমনি এই লোকজন আমাদের চারদিকের সব কিছুই চেঁটে খাবে।” সেই দিন সিপ্পোরের ছেলে বালাক মোয়াবের রাজা ছিলেন।
Sai Mowabawa suka ce wa dattawan Midiyawa, “Wannan taron zai lashe duk abin da ya kewaye mu kamar yadda saniya takan lashe ciyawa a fili.” Saboda haka Balak ɗan Ziffor, wanda yake sarkin Mowab a lokacin,
5 তিনি বিয়োরের ছেলে বিলিয়মকে ডেকে আনতে তার জাতির লোকেদের দেশে [ফরাৎ] নদীর তীরে অবস্থিত পথোর শহরে দূত পাঠিয়ে তাকে বললেন, “দেখুন, মিশর থেকে একটি জাতি বের হয়ে এসেছে, দেখুন, তারা পৃথিবী ঢেকে আমার সামনে অবস্থান করছে।
ya aika manzanni su zo da Bala’am ɗan Beyor, wanda yake a Fetor, kusa da Kogi, a ƙasar haihuwarsa. Balak ya ce, “Ga mutane sun fito daga Masar; sun mamaye ƙasar, suka kuma yi sansani kusa da ni.
6 এখন নিবেদন করি, আপনি এসে আমার জন্য সেই লোকেদেরকে অভিশাপ দিন; কারণ আমার থেকে তারা বলবান। হয় তো আমি তাদেরকে আঘাত করে দেশ থেকে তাড়িয়ে দিতে পারব। আমি জানি যে, আপনি যাকে আশীর্বাদ করেন, সে আশীর্বাদ পায় ও যাকে অভিশাপ দেন, সে অভিশপ্ত হয়।”
Ka zo yanzu ka la’anta waɗannan mutane, domin sun fi ƙarfina. Wataƙila zan iya cin nasara a kansu, in kuma kore su daga ƙasar. Gama na sani duk waɗanda ka sa musu albarka, sun zama masu albarka ke nan, waɗanda kuma ka la’anta, sun la’antu ke nan.”
7 সুতরাং মোয়াবের প্রাচীনেরা ও মিদিয়নের প্রাচীনেরা মন্ত্রণার পুরষ্কার হাতে নিয়ে চলে গেল এবং বিলিয়মের কাছে উপস্থিত হয়ে বালাকের কথা তাকে বলল।
Sai dattawan Mowab da na Midiyawa suka tashi, suka ɗauki kuɗi don duba. Da suka zo wurin Bala’am sai suka faɗa masa abin da Balak ya ce.
8 সে তাদেরকে বলল, “তোমরা এখানে রাত কাটাও; পরে সদাপ্রভু আমাকে যা বলবেন, সেই অনুযায়ী কথা আমি তোমাদেরকে বলব।” তাতে মোয়াবের শাসনকর্তারা বিলিয়মের সঙ্গে রাত কাটাল।
Bala’am ya ce musu, “Ku kwana a nan, ni kuwa zan faɗa muku abin da Ubangiji ya faɗa mini.” Saboda haka dattawan sarkin Mowab suka zauna da shi.
9 ঈশ্বর বিলিয়মের কাছে উপস্থিত হয়ে বললেন, “তোমার সঙ্গে এই লোকেরা কে?”
Sai Allah ya zo wurin Bala’am ya ce, “Su wane ne waɗannan tare da kai?”
10 ১০ তাতে বিলিয়ম ঈশ্বরকে বলল, “মোয়াবের রাজা সিপ্পোরের ছেলে বালাক আমার কাছে বলে পাঠিয়েছেন;
Bala’am ya ce wa Allah, “Balak ɗan Ziffor, sarkin Mowab ne, ya aiko mini wannan saƙo cewa,
11 ১১ দেখ, মিশর থেকে বাইরের ঐ জাতি পৃথিবী ঢেকে আছে। এখন তুমি এসে আমার জন্য তাদের অভিশাপ দাও, হয় তো আমি তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে তাড়িয়ে দিতে পারব।”
‘Ga mutane sun fito daga Masar sun mamaye ƙasar. Ka zo yanzu ka la’anta mini su. Wataƙila ta haka zan yi nasara a kansu, in kuma kore su.’”
12 ১২ তাতে ঈশ্বর বিলিয়মকে বললেন, “তুমি তাদের সঙ্গে যেও না, সেই জাতিকে অভিশাপ দিও না, কারণ তারা আশীর্বাদযুক্ত।”
Amma Allah ya ce wa Bala’am, “Kada ka tafi tare da su. Kada ka la’anta mutanen nan, gama su masu albarka ne.”
13 ১৩ বিলিয়ম সকালে উঠে বালাকের শাসনকর্তাদেরকে বলল, “তোমরা নিজেদের দেশে চলে যাও, কারণ তোমাদের সঙ্গে আমার যাওয়ায় অনুমতি দিতে সদাপ্রভু অস্বীকার করলেন।”
Kashegari Bala’am ya tashi ya ce wa dattawan Balak, “Ku koma ƙasarku, domin Ubangiji ya hana ni in tafi tare da ku.”
14 ১৪ তাতে মোয়াবের শাসনকর্তারা উঠে বালাকের কাছে গিয়ে বলল, “আমাদের সঙ্গে আসতে বিলিয়ম অস্বীকার করলেন।”
Saboda haka dattawan Mowab suka koma wurin Balak suka ce, “Bala’am ya ƙi yă zo tare da mu.”
15 ১৫ বালাক আবার তাদের থেকে বেশি সংখ্যক ও সম্মানীয় অন্য শাসনকর্তাদেরকে পাঠালেন।
Sai Balak ya aika waɗansu dattawa masu yawa, masu daraja kuma fiye da na dā.
16 ১৬ তারা বিলিয়মের কাছে এসে তাকে বলল, “সিপ্পোরের ছেলে বালাক এই কথা বলেন, ‘অনুরোধ করি, আমার কাছে আসা আপনি কিছুতেই বন্ধ করবেন না।
Suka zo wurin Bala’am suka ce, “Ga abin da Balak ɗan Ziffor ya ce, Kada ka bar wani abu yă hana ka zuwa wurina,
17 ১৭ কারণ আমি আপনাকে খুব সম্মানিত করব; আপনি আমাকে যা যা বলবেন, আমি সব কিছুই করব। অতএব বিনয় করি, আপনি এসে আমার জন্য সেই লোকেদেরকে অভিশাপ দিন।’”
gama zan ba ka lada mai yawa in kuma yi duk abin da ka ce. Ka zo ka la’anta mini waɗannan mutane.”
18 ১৮ তখন বিলিয়ম বালাকের দাসেদেরকে উত্তর দিল, “যদি বালাক রূপা ও সোনার ভর্তি নিজের বাড়িও আমাকে দেন, তবুও আমি কম কি বেশি কোনকিছুর করার জন্য আমার ঈশ্বর সদাপ্রভুর আদেশ অমান্য করতে পারব না।
Amma Bala’am ya amsa musu ya ce, “Ko da a ce Balak zai ba ni gidansa cike da azurfa da zinariya, ba zan yi wani abu ko kaɗan saɓanin umarnin Ubangiji Allahna ba.
19 ১৯ এখন অনুরোধ করি, তোমরাও এখানে রাত কাটাও, সদাপ্রভু আমাকে আবার যা বলবেন, তা আমি জানাব।”
To, fa, sai ku kwana a nan kamar yadda waɗancan suka yi, ni kuma in roƙi Ubangiji, in ji, wace magana zai ce mini.”
20 ২০ ঈশ্বর রাতের বেলা বিলিয়মের কাছে এসে তাকে বললেন, “ঐ লোকেরা যদি তোমাকে ডাকতে এসে থাকে, তুমি ওঠ, তাদের সঙ্গে যাও; কিন্তু আমি তোমাকে যা বলব, তুমি শুধু তাই করবে।”
A wannan dare, Allah ya zo wurin Bala’am ya ce, “Da yake waɗannan mutane sun zo su tafi da kai, to, ka tafi tare da su, sai dai ka yi abin da na ce ka yi ne kaɗai.”
21 ২১ বিলিয়ম সকালে উঠে তার গাধী সাজিয়ে মোয়াবের শাসনকর্ত্তাদের সঙ্গে গেল।
Bala’am ya tashi da safe, ya ɗaura wa jakarsa sirdi, ya tafi tare da dattawan Mowab.
22 ২২ তার যাওয়ায় ঈশ্বরের রাগ জ্বলে উঠল এবং সদাপ্রভুর দূত তার বিপক্ষে পথের মধ্যে দাঁড়ালেন। সে তার গাধীতে চড়ে যাচ্ছিল এবং তার দুই দাস তার সঙ্গে ছিল।
Amma Allah ya husata sa’ad da ya tafi, mala’ikan Ubangiji kuwa ya tsaya a hanya don yă hana shi. Bala’am kuwa yana kan jakarsa tare da bayinsa biyu.
23 ২৩ সেই গাধী দেখলে যে, সদাপ্রভুর দূত খোলা তরোয়াল হাতে নিয়ে পথের মধ্যে দাঁড়িয়ে আছেন। তাই গাধী পথ ছেড়ে ক্ষেতের দিকে চলে গেল। তাতে বিলিয়ম গাধীকে পথে আনার জন্য আঘাত করল।
Da jakar ta hangi mala’ikan Ubangiji tsaye a hanya da takobi a hannunsa, sai ta kauce daga hanya, ta shiga jeji. Bala’am kuwa ya buge ta don tă koma hanya.
24 ২৪ তখন সদাপ্রভুর দূত দুই আঙ্গুর ক্ষেতের গলির পথে দাঁড়ালেন, এ পাশে দেয়াল ওপাশে দেয়াল ছিল।
Sai mala’ikan Ubangiji ya tsaya a wata matsattsiyar hanya tsakanin gonaki inabi biyu, da bango a kowane gefe.
25 ২৫ তখন গাধী সদাপ্রভুর দূতকে দেখে দেয়ালের গা ঘেঁষে গেল, আর দেয়ালে বিলিয়মের পায়ে ঘষে গেল; তাতে সে আবার তাকে আঘাত করল।
Sa’ad da jakar ta ga mala’ikan Ubangiji, sai ta matse a jikin bango, ta goge ƙafar Bala’am da bangon. Saboda haka sai Bala’am ya sāke bugunta.
26 ২৬ পরে সদাপ্রভুর দূত আরও কিছুটা এগিয়ে গেল, ডানে কি বামে ফেরার পথ নেই, এমন একটি সরু জায়গায় দাঁড়ালেন।
Sai mala’ikan Ubangiji ya sha gabansa, ya tsaya a ƙunƙuntaccen wuri inda ba wurin juyawa dama ko hagu.
27 ২৭ তখন গাধী সদাপ্রভুর দূতকে দেখে বিলিয়মের নীচে ভূমিতে বসে পড়ল; তাতে বিলিয়ম রাগে জ্বলে উঠলো, সে গাধীকে লাঠি দিয়ে আঘাত করল।
Da jakar ta ga mala’ikan Ubangiji, sai ta kwanta a ƙasa, Bala’am kuwa ya husata, sai ya buge ta da sandansa.
28 ২৮ তখন সদাপ্রভু গাধীর মুখ খুলে দিলেন এবং সে বিলিয়মকে বলল, “আমি তোমার কি করলাম যে তুমি এই তিনবার আমাকে আঘাত করলে?”
Ubangiji ya buɗe bakin jakar, sai jakar ta ce wa Bala’am, “Me na yi maka da ka buge ni har sau uku?”
29 ২৯ বিলিয়ম গাধীকে বলল, “তুমি আমাকে বিদ্রূপ করেছ; আমার হাতে যদি তরোয়াল থাকত, তবে আমি এখনই তোমাকে হত্যা করতাম।”
Bala’am ya ce wa jakar “Domin kin wulaƙanta ni! Da a ce ina da takobi a hannuna da zan kashe ki nan take.”
30 ৩০ পরে গাধী বিলিয়মকে বলল, “তুমি জন্ম থেকে আজ পর্যন্ত যার উপরে চড়ে থাক, আমি কি তোমার সেই গাধী নই? আমি কি তোমার প্রতি এমন ব্যবহার করে থাকি?” সে বলল, “না।”
Jakar ta ce wa Bala’am, “Ni ba jakarka ba ce wadda kake hawa kullum, har yă zuwa yau? Na taɓa yin maka haka?” Bala’am ya ce, “A’a.”
31 ৩১ তখন সদাপ্রভু বিলিয়মের চোখ খুলে দিলেন, তাতে সে দেখল, সদাপ্রভুর দূত খোলা তরোয়াল হাতে পথের মধ্যে দাঁড়িয়ে আছেন; তখন সে মাথা নিচু করে উপুড় হয়ে পড়ল।
Sa’an nan Ubangiji ya buɗe idanun Bala’am, ya kuwa ga mala’ikan Ubangiji tsaye a hanya da takobi a zāre. Sai ya sunkuyar da kansa, ya fāɗi rubda ciki.
32 ৩২ তখন সদাপ্রভুর দূত তাকে বললেন, “তুমি এই তিন বার তোমার গাধীকে কেন আঘাত করলে? দেখ, আমি তোমার বিপক্ষে বের হয়েছি, কারণ আমার সাক্ষাৎে তুমি বিপথে যাচ্ছ।
Sa’an nan mala’ikan Ubangiji ya tambaye shi, “Don me ka buge jakarka har sau uku? Na fito ne don in hana ka, gama hanyarka ba daidai ba ce a gabana.
33 ৩৩ গাধী আমাকে দেখে এই তিনবার আমার সামনে থেকে চলে গেল। সে যদি আমার সামনে থেকে চলে না যেত, তবে আমি নিশ্চয়ই তোমাকে হত্যা করতাম, আর ওটাকে জীবিত রাখতাম।”
Jakar ta gan ni, ta kauce mini har sau uku. Da a ce ba tă kauce ba, lalle da na kashe ka, in kuwa bar ta da rai.”
34 ৩৪ তাতে বিলিয়ম সদাপ্রভুর দূতকে বলল, “আমি পাপ করেছি; কারণ আপনি যে আমার বিপরীতে পথে দাঁড়িয়ে আছেন, তা আমি জানি না; কিন্তু এখন যদি এটাতে আপনি বিরক্ত হন, তবে আমি ফিরে যাই।”
Bala’am ya ce wa mala’ikan Ubangiji, “Na yi zunubi. Ban san ka tsaya a hanya don ka hana ni ba. Yanzu in ba ka ji daɗin tafiyata, sai in koma.”
35 ৩৫ তাতে সদাপ্রভুর দূত বিলিয়মকে বললেন, “ঐ লোকদের সঙ্গে যাও, কিন্তু আমি যে কথা তোমাকে বলব, তুমি শুধু সেই কথাই বলবে।” পরে বিলিয়ম বালাকের শাসনকর্ত্তাদের সঙ্গে চলে গেল।
Mala’ikan Ubangiji ya ce wa Bala’am, “Ka tafi tare da mutanen, amma abin da na faɗa maka ne kaɗai za ka faɗa.” Saboda haka Bala’am ya tafi tare da dattawan Balak.
36 ৩৬ বিলিয়ম এসেছে শুনে বালাক তার সঙ্গে দেখা করতে মোয়াবের শহরে গেলেন। সেটা দেশের সীমানার শেষে অবস্থিত অর্ণোনের সীমানায় অবস্থিত।
Da Balak ya ji cewa Bala’am yana zuwa, sai ya fito, ya tarye shi a garin Mowabawa da suke a iyakar Arnon, a ƙarshen yankinsa.
37 ৩৭ বালাক বিলিয়মকে বললেন, “আমি আপনাকে ডেকে আনতে কি অনেক যত্ন করে লোক পাঠাইনি? আপনি আমার কাছে কেন আসেন নি? আপনাকে সম্মানিত করতে আমি কি সত্যিই ব্যর্থ?”
Balak ya ce wa Bala’am, “Ban aika maka saƙo cikin gagawa ba? Me ya sa ba ka zo ba? Ko ban isa in sāka maka ba ne?”
38 ৩৮ তখন বিলিয়ম বালাককে বলল, “দেখুন, আমি আপনার কাছে এলাম, কিন্তু এখনও কোন কথা বলতে কি আমার ক্ষমতা আছে? ঈশ্বর আমার মুখে যে কথা দেন, আমি সেটাই বলতে পারি।”
Bala’am ya amsa ya ce, “To, ai, ga shi, na zo yanzu. Ina da wani ikon yin wata magana ne? Dole in faɗa abin da Allah ya ce in faɗa ne kawai.”
39 ৩৯ বিলিয়ম বালাকের সঙ্গে গেল এবং তাঁরা কিরিয়ৎ হুষোতে উপস্থিত হলেন।
Sa’an nan Bala’am ya tafi tare da Balak zuwa Kiriyat-Huzot,
40 ৪০ তখন বালাক কতকগুলি গরু ও ভেড়া বলিদান করে বিলিয়মের ও তার সঙ্গী শাসনকর্ত্তাদের কাছে পাঠিয়ে দিলেন।
a can ya yi hadaya da shanu da tumaki, ya kuwa aika wa Bala’am da dattawan da suke tare da shi.
41 ৪১ সকাল বেলায়, বালাক বিলিয়মকে বামোৎ বাল দেবতার উঁচুস্থানে নিয়ে গেল৷ সেই জায়গা থেকে বিলিয়ম ইস্রায়েলীয়দের শিবিরের একটি অংশ দেখতে পেলেন৷
Kashegari, Balak ya ɗauki Bala’am ya kai shi kan Bamot Ba’al, daga can ya iya ganin sassan sansanin Isra’ilawa.

< গণনার বই 22 >