< গণনার বই 21 >

1 যখন নেগেভ প্রদেশে বসবাসী কনান বংশের অরাদের রাজা শুনতে পেলেন যে, ইস্রায়েল অথারীমের পথ দিয়ে আসছে; তখন তিনি ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন ও তাদের কতকগুলি লোকেকে ধরে বন্দি করলেন।
Aradi mfalme wa Wakanaani, aliyekuwa akiishi Negebu, aliposikia kuwa Israeli alikuwa akisafiri kwa kupitia barabara kuelekea Atharimu, akapigana dhidi ya Israeli na kujitwalia baadhi ya mateka.
2 তাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে বলল, “যদি তুমি এই লোকেদের উপর আমাদের জয়ী কর, তবে আমরা তাদের শহরগুলি সম্পূর্ণরূপে বিনষ্ট করব।”
Israeli akaapa mbele ya BWANA akasema, “Kama utatupa ushindi dhidi ya hawa watu, ndipo tutakapoingamiza kabisa miji yao,”
3 তখন সদাপ্রভু ইস্রায়েলের কথা শুনলেন এবং তিনি কনানীয়দের উপর তাদের বিজয়ী করলেন। তারা সম্পূর্ণভাবে তাদেরকে ও তাদের সমস্ত শহর বিনষ্ট করল এবং সেই জায়গার নাম হর্মা [বিনষ্ট] রাখল।
BWANA akaisikia sautiya Israeli na kuwapa ushindi dhidi ya Wakanaani. Wakawaangamiza kabisa pamoja na miji yao. Mahali pale paliitwa Horima.
4 তারা হোর পর্বত থেকে চলে গিয়ে ইদোম দেশ পাশ দিয়ে ঘোরার জন্য লাল সাগরের দিকে যাত্রা করল। পথের মধ্যে লোকেদের প্রাণ বিরক্ত হয়ে গেল।
Wakasafiri kutoka Mlima Hori kwa barabara kuelekea bahari ya shamu wakiizunguka nchi ya Edomu. Watu walikufa moyo kwa njia hiyo.
5 লোকেরা ঈশ্বরের ও মোশির বিরুদ্ধে বলতে লাগল, “তোমরা কি আমাদেরকে মিশর থেকে বের করে আনলে, যেন আমরা মরুপ্রান্তে মারা যাই? রুটিও নেই, জলও নেই এবং আমরা এই হালকা খাবার ঘৃণা করি।”
Watu wakamnung'unikia Mungu na Musa: “Kwa nini umetutoa Misiri ili tufa katika jangwa hili? Hapa hakuna mikate, wala maji, na chakula hiki dhaifu kimetukinai.”
6 তখন সদাপ্রভু লোকেদের মধ্যে বিষাক্ত সাপ পাঠালেন। তারা লোকেদেরকে কামড়ালে ইস্রায়েলের অনেক লোক মারা গেল।
Basi Mungu akatuma nyoka wa sumu kati yao. Wale nyoka wakawauma wale watu; watu wengi walikufa.
7 লোকেরা মোশির কাছে এসে বলল, “সদাপ্রভুর ও তোমার বিরুদ্ধে কথা বলে আমরা পাপ করেছি। তুমি সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, যেন তিনি আমাদের কাছ থেকে এইসব সাপ দূর করেন।”
Watu wakaenda kwa Musa wakamwambia, “Tumetenda dhambi kwa sababu tumemnung'unikia Mungu na wewe. Mwombe Mungu atuondolee hawa nyoka.” Kwa hiyo Musa akawaombea watu.
8 সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি একটি বিষাক্ত সাপ তৈরী করে পতাকার উপরে রাখ, সাপে কামড়ানো যে কোন ব্যক্তি তার দিকে দেখবে, সে বাঁচবে।”
BWANA akamwambia Musa, “Tengeneza nyoka na umweke kwenye nguzo. Na itakuwa kila anayeumwa, akimwangalia huyo nyoka atapona,”
9 তখন মোশি পিতলের একটি সাপ তৈরী করে পতাকার উপরে রাখলেন; তাতে এইরকম হল, সাপ কোন মানুষকে কামড়ালে করলে যখন সে ঐ পিতলের সাপের দিকে তাকালো, তখন বাঁচল।
Kwa hiyo Musa akatengeneza nyoka wa shaba naye akamweka juu ya nguzo. Na kila mtu alipoumwa na nyoka na kumwangalia huyo nyoka alipona.
10 ১০ তারপরে ইস্রায়েল সন্তানরা যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করল।
Kisha watu wa Israeli wakasafiri na kisha kuweka kambi Obothi.
11 ১১ ওবোৎ থেকে যাত্রা করে সূর্য্যোদয়ের দিকে মোয়াবের সামনের অবস্থিত মরুপ্রান্তে ইয়ী-অবারীমে শিবির স্থাপন করল।
Kisha wakasafiri kutoka pale na kuweka kambi Iye Abarimu katika jangwa linalokabili Moabu kuelekea upande wa mashariki.
12 ১২ সেখান থেকে যাত্রা করে সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করল।
Kutoka pale wakasafiri na kuweka kambi katika bonde la Zeredi.
13 ১৩ সেখান থেকে যাত্রা করে ইমোরীয়দের সীমানা থেকে প্রসারিত অর্ণোনের অন্য পারের মরুপ্রান্তে শিবির স্থাপন করল। কারণ মোয়াবের ও ইমোরীয়দের মাঝে অর্ণোন মোয়াবের সীমানা।
Kutoka pale walisafiri na kuweka kambi kwenye upande mwingine wa mto Amoni, ambao ukubwa wake unaanzia kwenye mpaka wa Waamori. Mto wa Amoni ndio unaootengeneza mpaka wa Moabu, kati ya Moabu na Waamori.
14 ১৪ এই জন্য সদাপ্রভুর যুদ্ধের বইয়ে বলা আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি
Ndiyo maana imeandikwa katika gombo la Kitabu cha BWANA, “Wahebu katika Sufa, na bonde la Amoni,
15 ১৫ এবং উপত্যকাগুলির পাশের ভূমি, যেটা আর্‌ নামক লোকালয়ের দিকে এবং মোয়াবের সীমানার পাশে অবস্থিত।
mtelemko wa bonde linaloelekea katika mji wa Ari na kuelekea kwenye mpaka wa Moabu,”
16 ১৬ সেখান থেকে তারা বের [কূপ] নামক স্থানে আসল। এ সেই কুয়ো, যার বিষয়ে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদেরকে জড়ো কর, আমি তাদেরকে জল দেব।”
Kutoka pale wakasafiri mpaka Beeri, hapo ndipo palipo na kisima ambacho Bwana alimwambia Musa, “Wakusanye watu kwa ajili yangu ili uwape maji,”
17 ১৭ তখন ইস্রায়েল এই গীত গান করল, “হে কুয়ো, জেগে ওঠো; তোমরা এর উদ্দেশ্যে গান কর;
Ndipo Israeli waipoimba wimbo huu: “enyi visima, yajazeni maji. Imbeni juu ya kisima hiki.
18 ১৮ এ শাসনকর্ত্তাদের খনন করা কুয়ো, রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়ে লোকেদের অভিজাতরা এটা খনন করেছেন।” পরে তারা মরুভূমি থেকে মত্তানায় ও
Kisima ambacho viongozi wetu walichimba, kisima ambacho wenye hekima walichimba kwa fimbo ya kifalme na kwa fimbo ya kutembelea.” Kisha kutoka jangwani walitembea mpaka Matanaha.
19 ১৯ মত্তানা থেকে নহলীয়েলে ও নহলীয়েল থেকে বামোতে
Kutoka Matanaha walisafiri mpaka Nathalieli, na kutoka Nathalieli mpaka Bamothi,
20 ২০ ও বামোৎ থেকে মোয়াব ক্ষেতের উপত্যকা দিয়ে মরুপ্রান্তের দিকে পিস্‌গা চূড়ায় চলে গেল।
na kutoka Bamothi hadi kwenye bonde la Moabu. Hapo ndipo kilele cha Mlima Piska kinapoonekana jangwani.
21 ২১ আর ইস্রায়েল দূত পাঠিয়ে ইমোরীয়দের রাজা সীহোনকে বলল,
Kisha Israeli akatuma wajumbe kwa Sihoni mfalme wa Waamori akisema,
22 ২২ “তোমার দেশের মধ্যে দিয়ে আমাকে যেতে দাও; আমরা পথ ছেড়ে শস্যক্ষেতে কিংবা আঙ্গুরক্ষেতে ঢুকবো না, কুয়োর জলও পান করব না; যতদিন তোমার সীমানা পার না হই, ততদিন রাজপথ দিয়ে যাব।”
Tunaomba tupite katika nchi yako. hatutapita katika shamba au kwenye shamba la mizabibu. Hatutakunywa maji ya visima vyako. Tutapita katika njia kuu ya mfalme mpaka tutakapopita mpaka wako.”
23 ২৩ কিন্তু সীহোনের রাজা তার সীমানা দিয়ে ইস্রায়েলকে যেতে দিল না; পরিবর্তে সীহোনের রাজা তার সমস্ত প্রজাকে জড়ো করে ইস্রায়েলের বিরুদ্ধে মরুপ্রান্তে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল।
Lakini mfalme Sihoni hakumruhusu Israeli kupita kwenye mpaka wao. Badala yake, Sihoni akakusanya jeshi lake lote na kumvamia Isreli huko jangwani. Akaja kwa Jahazi, ambapo alipigana dhidi ya Israeli.
24 ২৪ তাতে ইস্রায়েল তরোয়াল দিয়ে তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোন সন্তানদের কাছ পর্যন্ত তার দেশ অধিকার করল; কারণ অম্মোন সন্তানদের সীমানা সুরক্ষিত ছিল।
Israeli akalivamia jeshi la Sihoni na nchi ya upanga na kuchukua nchi yao kutoka Amon mpaka mto Jabboki, hadi kufikia nchi ya watu wa Amoni. Sasa mpaka wa watu wa Amoni ulikuwa umefungwa.
25 ২৫ ইস্রায়েল ঐ সমস্ত শহর দখল করল এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত শহরে, হিষ্‌বোনে ও সেখানকার সমস্ত গ্রামে, বাস করতে লাগল।
Israeli akachukua miji yote ya Waamori na akaishi ndani yake, pamoja na Heshiboni na vijiji vyake wote.
26 ২৬ কারণ হিষ্‌বোন ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল; তিনি মোয়াবের আগের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ নিয়েছিলেন।
Heshiboni ulikuwa mji wa Sihoni mfalme wa Waamori, ambaye hapo awali alipigana dhidi ya mfalme wa kwanza wa Moabu. Sihoni alikuwa ameteka ardhi yake yote toka mipaka yake mpaka mto wa Amoni.
27 ২৭ এই জন্য কবিরা বলেন, “তোমরা হিষ্‌বোনে এস, সীহোনের শহর তৈরী ও সুরক্ষিত হোক;
Hiyo ndiyo sababu wala ambao huongea kwa Mitahali husema, “Njoni Heshboni. Mji wa Sihoni ujengwe na kuimarishwa tena.
28 ২৮ কারণ হিষ্‌বোন থেকে আগুন, সীহোনের শহর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্‌ শহরকে, অর্ণোনের অধিপতি নাথদেরকে গিলে ফেলেছে।
Moto uliwaka toka Heshiboni, moto kutoka mji wa Sihoni ambao uliiteketeza Ari ya Moabu, na wenyeji wa miji ya juu ya Amoni.
29 ২৯ হে মোয়াব, ধিক্‌ তোমাকে! হে কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে! সে তার ছেলেদেরকে পলাতক হিসাবে, তার মেয়েদেরকে বন্দি হিসাবে তুলে দিল, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
Ole wako, Moabu! umepotea, enyi watu wa Chemoshi. Amewafanya watu wake kuwa wakimbizi na binti zake kuwa wafungwa wa Sihoni mfalme wa Waamori.
30 ৩০ আমরা তাদেরকে বাণ মেরেছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছি; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি, যেটা মেদবা পর্যন্ত বিস্তৃত।”
Lakini tumempiga Sihoni. Tumeiangsmiza Heshibon mpaka Diboni. Tumewaharibu wote mpaka Nofa, ambayo inafika mpaka Madeba.”
31 ৩১ এই ভাবে ইস্রায়েল ইমোরীয়দের দেশে বাস করতে লাগল।
Kwa hiyo Israeli akaanza kuishi katika nchi ya Waamori,
32 ৩২ তখন মোশি যাসের অনুসন্ধান করতে লোক পাঠালেন, আর তারা সেখানকার গ্রামগুলি দখল করল এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করল।
Kisha Musa akatuma watu kwenda kuingalia Yaziri. Waliviteka vijiji vyake na kuwafukuza Waamori waliokuwa wakiishi humo.
33 ৩৩ তখন তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের রাজা ওগ ও তার সমস্ত প্রজা বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।
Kisha wakageuka na kuelekea njia inayoelekea Bashani. Ogu mfalme wa Bashani akatofautiana nao, yeye na Jeshi lake lote, ili apigane nao kule Ederei.
34 ৩৪ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এদের থেকে ভয় পেয় না, কারণ আমি এর উপর তোমাকে জয়ী করেছি, এর সমস্ত প্রজা ও এর দেশকে। তুমি হিষ্‌বোন-বাসী ইমোরীয়দের রাজা সীহোনের প্রতি যেমন করলে, এদের প্রতি সেই রকম করবে।”
Kisha BWANA akasema na Musa, “Msimwogope, kwa sababu nimewapeni ushindi dhidi yake, Jeshi lake lote na nchi yake. Mfanyeni kama mlivyomfanya Sihoni mfalme wa Waamori, aliyekuwa akiishi Heshiboni.”
35 ৩৫ সুতরাং তারা তাকে, তার ছেলেদেরকে, তার সৈন্যদেরকে হত্যা করল, তাদের কেউ জীবিত ছিল না। তখন তার দেশ অধিকার করে নিল।
Kwa hiyo wakamuua, na wanawe, na jeshi lake lote, mpaka wote wakaishi na hakubaki hata mmoja aliyebaki hai. Kisha wakaichukua nchi yake.

< গণনার বই 21 >