< গণনার বই 20 >

1 ইস্রায়েল সন্তানরা, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন মরুপ্রান্তে উপস্থিত হল এবং লোকেরা কাদেশে বাস করল; আর সেখানে মরিয়মের মৃত্যু হল ও কবর দেওয়া হল।
A watan fari, dukan jama’ar Isra’ilawa suka iso Hamadan Zin. Suka sauka a Kadesh. A nan ne Miriyam ta mutu, aka kuma bizne ta.
2 সেখানে মণ্ডলীর জন্য জল ছিল না; তাতে লোকেরা মোশির ও হারোণের বিরুদ্ধে জড়ো হল।
Sai aka rasa ruwa da jama’a za su sha, mutane suka taru, suka tayar wa Musa da Haruna.
3 তারা মোশির সঙ্গে ঝগড়া করে বলল, “হায়, আমাদের ভাইয়েরা যখন সদাপ্রভুর সামনে মারা গেল, তখন কেন আমাদের মৃত্যু হল না?
Suka yi gunaguni wa Musa suka ce, “Da ma mun mutu sa’ad da’yan’uwanmu suka mutu a gaban Ubangiji!
4 তোমরা আমাদের ও আমাদের পশুদের মৃত্যুর জন্য সদাপ্রভুর মণ্ডলীকে কেন এই মরুপ্রান্তে আনলে?
Don me ka kawo jama’ar Ubangiji a wannan hamada, don mu da dabbobinmu mu mutu a nan ke nan?
5 এই ভয়ঙ্কর জায়গায় আনার জন্য আমাদেরকে মিশর থেকে কেন বের করে নিয়ে আসলে? এখানে চাষ কিংবা ডুমুর কিংবা আঙ্গুর কিংবা ডুমুর হয় না এবং পান করার জলও নেই।”
Don me ka fitar da mu daga Masar zuwa wannan banzan wuri, inda babu hatsi ko ɓaure, inabi ko rumman. Kuma babu ruwan da za a sha?”
6 তখন মোশি ও হারোণ সমাজের সামনে থেকে সমাগম তাঁবুর প্রবেশপথে গিয়ে উপুড় হয়ে পড়লেন। সদাপ্রভুর মহিমা তাদের কাছে প্রকাশিত হল।
Sai Musa da Haruna suka tashi daga taron, suka tafi ƙofar Tentin Sujada, suka fāɗi rubda ciki, sai ɗaukakar Ubangiji ta bayyana musu.
7 সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
8 “তুমি লাঠি নাও এবং তুমি ও তোমার ভাই হারোণ মণ্ডলীকে জড়ো করে তাদের সাক্ষাৎে ঐ শিলাকে বল, তাতে সে নিজে জল দেবে; এই ভাবে তুমি তাদের জন্য শিলা থেকে জল বের করে মণ্ডলীকে ও তাদের পশুদেরকে পান করাবে।”
“Ka ɗauki sandanka, kai da Haruna, ɗan’uwanka, ku tara jama’a, ku yi magana da dutsen a gabansu ya ba da ruwan da yake cikinsa. Za ka sa ruwa ya ɓuɓɓugo musu daga dutsen. Ta haka za ka ba taron jama’a da garkunansu ruwan sha.”
9 তখন মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে তাঁর সামনে থেকে ঐ লাঠি নিলেন।
Sai Musa ya je ya ɗauki sandan kamar yadda Ubangiji ya umarce shi.
10 ১০ তখন মোশি ও হারোণ সেই শিলার সামনে সমাজকে জড়ো করে তাদেরকে বললেন, “হে বিদ্রোহীরা, এখন শোনো; আমরা তোমাদের জন্য কি এই শিলা থেকে জল বের করব?”
Shi da Haruna, suka tara jama’a a gaban dutsen, Musa ya ce musu, “Ku saurara, ku’yan tawaye, dole mu kawo muku ruwa daga wannan dutse?”
11 ১১ তখন মোশি তাঁর হাত তুলে ঐ লাঠি দিয়ে শিলায় দুবার আঘাত করলেন, তাতে প্রচুর জল বের হল এবং মণ্ডলী ও তাদের পশুরা পান করল।
Sai Musa ya ɗaga hannu, ya bugi dutsen sau biyu da sandansa. Ruwa kuwa ya yi ta kwararowa, jama’a da dabbobinsu suka sha.
12 ১২ তখন সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা ইস্রায়েল সন্তানদের সাক্ষাৎে আমাকে পবিত্র বলে মান্য করতে আমার কথায় বিশ্বাস করলে না, তাই আমি তাদেরকে যে দেশ দিয়েছি, সেই দেশে তোমরা এই মণ্ডলীকে প্রবেশ করাবে না।”
Amma Ubangiji ya ce wa Musa da Haruna. “Tun da yake ba ku gaskata ni ba, ba ku kuwa ɗaukaka ni a idon Isra’ilawa ba, to, ba za ku kai taron jama’an nan a ƙasar da na ba su ba.”
13 ১৩ সেই জলের নাম মরীবা [বিবাদ]; যেহেতু ইস্রায়েল সন্তানরা সদাপ্রভুর সঙ্গে ঝগড়া করল, আর তিনি তাদের মধ্যে পবিত্র হিসাবে মান্য হলেন।
Waɗannan su ne ruwan Meriba, inda Isra’ilawa suka yi wa Ubangiji gunaguni, inda kuma ya nuna kansa mai tsarki a cikinsu.
14 ১৪ মোশি কাদেশ থেকে ইদোমীয় রাজার কাছে দূতের মাধ্যমে বলে পাঠালেন, “তোমার ভাই ইস্রায়েল বলছে, ‘আমাদের যত কষ্ট হয়েছে, তা তুমি জানো।
Musa ya aiki manzanni daga Kadesh zuwa wurin sarkin Edom cewa, “Ga abin da ɗan’uwanka Isra’ila ya ce ka san duk irin wahalolin da ya same mu.
15 ১৫ আমাদের পূর্বপুরুষরা মিশরে নেমে গিয়েছিলেন, সেই মিশরে আমরা অনেক দিন বাস করছিলাম। পরে মিশরীয়েরা আমাদের প্রতি ও আমাদের পূর্বপুরুষদের প্রতি খারাপ ব্যবহার করতে লাগল।
Kakanninmu sun gangaro zuwa Masar, muka zauna can shekaru da yawa. Masarawa suka wulaƙanta mu, da kuma kakanninmu,
16 ১৬ যখন আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে কাঁদলাম, তিনি আমাদের রব শুনলেন এবং দূত পাঠিয়ে আমাদেরকে মিশর থেকে বের করে আনলেন। দেখ, আমরা তোমার দেশের শেষে অবস্থিত কাদেশ শহরে আছি।
amma da muka yi kuka a gaban Ubangiji, ya kuwa ji mu, sai ya aiko mala’ika, ya fitar da mu daga Masar. “Yanzu ga mu a Kadesh, garin da yake kan iyakar yankinka.
17 ১৭ আমি অনুরোধ করি, তুমি তোমার দেশের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে দাও। আমরা শস্যক্ষেত দিয়ে যাব না, কুয়োর জলও পান করব না; শুধুমাত্র রাজপথ দিয়ে যাব; যে পর্যন্ত তোমার সীমানা পার না হই, ততক্ষণ ডানে কিংবা বামে ফিরব না’।”
Muna roƙonka, ka yarda mana mu bi ta ƙasarka. Ba za mu bi ta wani fili, ko gonar inabi ba, ko mu sha ruwa daga wata rijiya ba. Za mu bi ta babban hanyar sarki, ba kuwa za mu kauce dama, ko hagu ba, har mu wuce yankinka.”
18 ১৮ ইদোমের রাজা তাঁকে বলল, “তুমি আমার দেশের মধ্যে দিয়ে যেতে পাবে না, গেলে আমি তরোয়াল নিয়ে তোমাকে আক্রমণ করব।”
Amma Edom ya amsa ya ce, “Ba za ku bi ta nan ba; in kuka kuskura, za mu fito, mu yaƙe ku da takobi.”
19 ১৯ তখন ইস্রায়েল সন্তানরা তাকে বলল, “আমরা রাজপথ দিয়েই যাব। আমরা কিংবা আমাদের পশুরা যদি তোমার জল পান করি, তবে আমরা তার দাম দেব। আর কিছু নয়, শুধুমাত্র আমাদের পায়ে হেঁটে যেতে দাও।”
Sai Isra’ilawa suka amsa, suka ce, “Za mu bi ta babbar hanya, in mu, ko dabbobinmu suka sha ruwanku, za mu biya. Mu dai muna so mu wuce ne kawai.”
20 ২০ কিন্তু ইদোমের রাজা উত্তর দিল, “তুমি যেতে পাবে না।” সুতরাং ইদোমের রাজা অনেক লোক সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে ইস্রায়েলের বিরুদ্ধে এল।
Sai mutanen Edom suka sāke amsa suka ce, “Ba za ku bi nan ba dai.” Sai Edom ya fito da runduna mai ƙarfi da yawa gaske a kan Isra’ila.
21 ২১ ইদোমের রাজা ইস্রায়েলকে তার সীমানা অতিক্রম করা অনুমতি প্রত্যাখান করল। তার জন্য ইস্রায়েল তার কাছ থেকে অন্য পথ দিয়ে গেল।
Da yake Edom suka ƙi su bar su su ratsa yankinsu, sai Isra’ila suka juya suka janye daga gare su.
22 ২২ সুতরাং ইস্রায়েল সন্তানরা, সমস্ত মণ্ডলী কাদেশ থেকে চলে গিয়ে হোর পর্বতে উপস্থিত হল।
Dukan Jama’ar Isra’ilawa suka tashi daga Kadesh, suka zo Dutsen Hor.
23 ২৩ ইদোম দেশের সীমানার কাছাকাছি হোর পর্বতে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
A Dutsen Hor, kusa da iyakar Edom, Ubangiji ya ce wa Musa da Haruna,
24 ২৪ “হারোণ তার লোকেদের কাছে জড়ো হবে, আমি ইস্রায়েল সন্তানকে যে দেশ দিয়েছি, সেই দেশে সে প্রবেশ করবে না। কারণ তোমরা উভয়েই মরীবা জলের কাছে আমার কথার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে।
“Haruna zai rasu. Ba zai shiga ƙasar da na ba Isra’ilawa ba, domin ku biyu, kun ƙi ku bi umarnina a ruwan Meriba.
25 ২৫ তুমি হারোণকে ও তার ছেলে ইলীয়াসরকে হোর পর্বতের উপরে নিয়ে যাও।
Ka kawo Haruna da ɗansa Eleyazar, ka kai su a bisan Dutsen Hor.
26 ২৬ হারোণের থেকে তার যাজকের পোশাক নিয়ে তার ছেলে ইলীয়াসরকে তা পরাও। হারোণ তার লোকেদের কাছে জড়ো হবে এবং সেখানে মারা যাবে।”
Ka tuɓe taguwar Haruna ka sa wa ɗansa Eleyazar, gama Haruna zai rasu a can.”
27 ২৭ মোশি সদাপ্রভুর আদেশ অনুযায়ী কাজ করলেন। তাঁরা সমস্ত মণ্ডলীর সাক্ষাৎে হোর পর্বতে উঠলেন।
Musa ya yi yadda Ubangiji ya umarta. Suka hau Dutsen Hor a idon dukan jama’a.
28 ২৮ মোশি হারোণের যাজকের পোশাক নিয়ে তাঁর ছেলে ইলীয়াসরকে তা পড়ালেন। হারোণ সেই পর্বতের চূড়ায় মারা গেলেন। তখন মোশি ও ইলীয়াসর পর্বত থেকে নেমে আসলেন।
Musa ya tuɓe taguwar Haruna, ya kuma sa wa Eleyazar ɗan Haruna. Nan kuwa Haruna ya mutu a bisa dutsen. Sa’an nan Musa da Eleyazar suka sauka daga dutsen,
29 ২৯ যখন সমস্ত মণ্ডলী দেখল যে, হারোণ মারা গেছেন, তখন সমস্ত ইস্রায়েল কুল হারোণের জন্য ত্রিশ দিন পর্যন্ত কাঁদল।
sa’ad da dukan jama’a kuwa suka ji cewa Haruna ya mutu, sai dukan gidan Isra’ila suka yi makoki dominsa har kwana talatin.

< গণনার বই 20 >