< গণনার বই 14 >

1 সেই রাত্রিতে সমস্ত মণ্ডলী খুব চিত্কার করল এবং কাঁদলো।
A daren nan, sai dukan jama’ar suka tā da murya, suka yi kuka da ƙarfi.
2 ইস্রায়েল সন্তানরা সবাই মোশি ও হারোণের বিপরীতে সমালোচনা করল। সমস্ত মণ্ডলী তাদেরকে বলল, “হায় হায়, আমরা কেন এই মরুপ্রান্তের চেয়ে মিশর দেশে মারা যাই নি?
Dukan Isra’ilawa suka yi gunaguni a kan Musa da Haruna, dukan taron kuwa suka ce musu, “Da ma mun mutu a Masar! Ko kuma a wannan hamada ma!
3 সদাপ্রভু আমাদেরকে তরোয়াল দিয়ে হত্যা করতে এ দেশে কেন আনলেন? আমাদের স্ত্রী ও বালকরা তো বিনষ্ট হবে। মিশরে ফিরে যাওয়া কি আমাদের জন্য ভাল নয়?”
Don me Ubangiji yana kawo mu wannan ƙasa yă bar mu kawai mu mutu da takobi? A kuma kwashe matanmu da’ya’yanmu ganima. Ashe, bai fi mana mu koma Masar ba?”
4 তারা পরস্পর বলাবলি করল, “এস, আমরা অন্য এক জনকে শাসনকর্ত্তা করে মিশরে ফিরে যাই।”
Sai suka ce wa junansu, “Mu naɗa wa kanmu shugaba, mu koma Masar.”
5 তাতে মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের মণ্ডলীর সমস্ত সমাজের সামনে উপুড় হয়ে পড়লেন।
Sai Musa da Haruna suka fāɗi rubda ciki a gaban jama’ar Isra’ilawa da suka taru a can.
6 যারা দেশ পরীক্ষা করে এসেছিলেন, তাদের মধ্যে নূনের ছেলে যিহোশূয় ও যিফূন্নির ছেলে কালেব নিজেদের পোশাক ছিঁড়লেন।
Yoshuwa ɗan Nun da Kaleb ɗan Yefunne waɗanda suke tare da masu leƙo asirin ƙasar, suka yayyage tufafinsu
7 তাঁরা ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন, “আমরা যে দেশ পরীক্ষা করতে গিয়েছিলাম, সেটি খুব ভালো দেশ।
suka ce wa dukan taron Isra’ilawa, “Ƙasar da muka ratsa, muka kuma leƙi asirinta, tana da kyau sosai.
8 সদাপ্রভু যদি আমাদের প্রতি সন্তুষ্ট হন, তবে তিনি আমাদেরকে সেই দেশে প্রবেশ করাবেন ও সেই দুধ ও মধু প্রবাহিত দেশ আমাদেরকে দেবেন।
In Ubangiji ya ji daɗinmu, zai kai mu ƙasan nan, ƙasar da take zub da madara da zuma, yă kuwa ba mu ita.
9 কিন্তু তোমরা সদাপ্রভুর বিরুদ্ধে যেও না ও সে দেশের লোকেদেরকে ভয় কোরো না। কারণ তাদের খাবারের মতই সহজে গ্রাস করব। তাদের আশ্রয় তাদের উপর থেকে সরিয়ে নেওয়া হবে, কারণ সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাদেরকে ভয় কোরো না।”
Sai dai kada ku tayar wa Ubangiji. Kada kuma ku ji tsoron mutane ƙasar, domin za mu gama da su. Kāriyarsu ta gama, amma Ubangiji yana nan tare da mu. Kada ku ji tsoronsu.”
10 ১০ কিন্তু সমস্ত মণ্ডলী সেই দুজনকে পাথরের আঘাতে হত্যা করতে বলল। তখন সমাগম তাঁবুতে সমস্ত ইস্রায়েলের লোকেদের মধ্যে সদাপ্রভুর মহিমা প্রকাশিত হল।
Amma taron jama’a suka ce za su jajjefe su da duwatsu. Sai ɗaukakar Ubangiji ta bayyana a Tentin Sujada ga dukan Isra’ilawa.
11 ১১ সদাপ্রভু মোশিকে বললেন, “এই লোকেরা আর কতকাল আমাকে অবজ্ঞা করবে? আমি এদের মধ্যে যেসব চিহ্ন কাজ করেছি, তা দেখেও এরা কতকাল আমার প্রতি বিশ্বাস করতে ব্যর্থ থাকবে?
Ubangiji ya ce wa Musa, “Har yaushe mutanen nan za su rena ni? Har yaushe za su ƙi gaskata da ni, duk da yawan mu’ujizan da nake yi a cikinsu?
12 ১২ আমি মহামারী দিয়ে এদেরকে আঘাত করব, এদেরকে অধিকার থেকে বঞ্চিত করব এবং তোমাকেই এদের থেকে বড় ও শক্তিশালী জাতি করব।”
Zan buge su duka da annoba, in hallaka su, amma zan mai da kai al’umma mai girma, da kuma ƙarfi fiye da su.”
13 ১৩ তাতে মোশি সদাপ্রভুকে বললেন, “সেটা করলে মিশরীয়েরা তা শুনবে, কারণ তাদেরই মধ্যে থেকে তুমি নিজের শক্তি দিয়ে এই লোকেদেরকে এনেছ।
Sai Musa ya ce wa Ubangiji, “Ai, Masarawa za su ji game da wannan! Da ikonka ka fitar da mutanen nan daga cikinsu.
14 ১৪ তারা এই দেশবাসী লোকেদেরও এটা বলবে। তারা শুনেছে যে, তুমি, সদাপ্রভু এই লোকেদের সঙ্গে থাক, কারণ তুমি, সদাপ্রভু মুখোমুখী দর্শন দাও, আর তোমার মেঘ এদের উপরে অবস্থান করছে এবং তুমি দিনের র বেলা মেঘস্তম্ভে ও রাতে অগ্নিস্তম্ভে থেকে এদের আগে আগে যাচ্ছ।
Za su kuwa gaya wa mutanen wannan ƙasa. Sun riga sun ji cewa kai, ya Ubangiji, kana tare da waɗannan mutane, kuma cewa kai, ya Ubangiji, an gan ka fuska da fuska, cewa girgijenka ya tsaya bisansu, cewa kana tafiya a gabansu cikin ginshiƙin girgije da rana, da ginshiƙin wuta kuma da dare.
15 ১৫ এখন যদি তুমি এই লোকেদেরকে একটি ব্যক্তির মত হত্যা কর, তবে ঐ যে জাতিরা তোমার সুনাম শুনেছে, তারা বলবে,
In ka kashe dukan mutanen nan gaba ɗaya, al’ummai da suka ji wannan labari game da kai za su ce,
16 ১৬ ‘সদাপ্রভু এই লোকেদেরকে যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দেশে তাদেরকে দিতে পারেননি; এই জন্য মরুপ্রান্তে তাদেরকে হত্যা করলেন’।
‘Ubangiji ya kāsa kai waɗannan mutane a ƙasar da ya yi alkawari da rantsuwa ne, shi ya sa ya kashe su a hamada.’
17 ১৭ এখন, আমি তোমার কাছে অনুরোধ করি, তোমার মহান শক্তি ব্যবহার কর। যেমন তুমি বলেছ,
“Yanzu bari Ubangiji yă nuna ikonsa, kamar dai yadda ka furta.
18 ১৮ ‘সদাপ্রভু ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অধর্ম্মের ও অপরাধের ক্ষমাকারী, তবুও অবশ্যই পাপের শাস্তি দেন, তিনি তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত সন্তানদের উপরে পূর্বপুরুষের অপরাধের শাস্তি দেন’।
‘Ubangiji mai jinkiri fushi ne, mai yawan ƙauna, mai gafarta zunubi da tawaye. Duk da haka ba ya ƙyale mai laifi, babu horo. Yana horin’ya’ya saboda zunubin iyayensu har tsara ta uku, da ta huɗu.’
19 ১৯ অনুরোধ করি, তোমার দয়ার মহত্ত্ব অনুসারে এবং মিশর দেশ থেকে এ পর্যন্ত এই লোকেদেরকে যেমন ক্ষমা কর, সেইমত এই লোকেদের অপরাধ ক্ষমা কর।”
Bisa ga ƙaunarka mai girma, ka gafarta zunubin mutanen nan, kamar dai yadda ka gafarta musu daga lokacin da suka bar Masar har zuwa yanzu.”
20 ২০ তখন সদাপ্রভু বললেন, “তোমার বাক্য অনুসারে আমি ক্ষমা করলাম।
Ubangiji ya amsa ya ce, “Na gafarta musu, yadda ka roƙa.
21 ২১ সত্যিই আমি জীবন্ত এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হবে,
Duk da haka, muddin ina raye, kuma muddin ɗaukakar Ubangiji ta cika dukan duniya,
22 ২২ তাই যত লোক আমার মহিমা এবং মিশরে ও মরুপ্রান্তে করা আমার সমস্ত চিহ্ন কাজ দেখেছে, তবুও এই দশ বার আমার পরীক্ষা করেছে ও আমার কথা শোনেনি;
ko ɗaya daga cikinsu da suka ga ɗaukakata da mu’ujizai da na yi a Masar, da kuma a cikin hamada, da suka ƙi yin mini biyayya, suka kuma gwada ni har sau goma,
23 ২৩ আমি তাদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয়ে শপথ করেছি, তারা সেই দেশ দেখতে পাবে না; যারা আমাকে অবজ্ঞা করেছে, তাদের মধ্যে কেউই তা দেখতে পাবে না।
ba ko ɗayansu da zai gan ƙasar da na yi alkawari da rantsuwa zan ba wa kakanninsu. Ba ko ɗaya da ya rena ni, da zai taɓa ganinta.
24 ২৪ কিন্তু আমার দাস কালেবের অন্তরে অন্য আত্মা ছিল এবং সে সম্পূর্ণভাবে আমার অনুগত হয়ে চলেছে, এই জন্য সে যে দেশে গিয়েছিল, সে দেশে আমি তাকে প্রবেশ করাব ও তার বংশ সেটা অধিকার করবে।
Amma domin Kaleb bawana ya kasance da ruhu dabam, ya kuma bi ni da zuciya ɗaya, zan kai shi cikin ƙasar da ya je, zuriyarsa kuwa za su gāje ta.
25 ২৫ (অমালেকীয়েরা ও কনানীয়েরা উপত্যকায় বাস করছে।) কাল তোমরা ফিরে সূফসাগরের পথ দিয়ে মরুপ্রান্তে যাও।”
Da yake Amalekawa da Kan’aniyawa suna zama a kwarin, gobe sai ka koma baya, ka nufi wajen hamada ta hanyar Jan Teku.”
26 ২৬ সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন,
Ubangiji ya ce wa Musa da Haruna,
27 ২৭ “আমার বিরুদ্ধে মন্দ মণ্ডলীর আমি আর কতকাল সহ্য করব যারা আমার সমালোচনা করে? ইস্রায়েল সন্তানরা আমার বিরুদ্ধে যে যে অভিযোগ করে, তা আমি শুনেছি।
“Har yaushe wannan muguwar al’umma za tă yi gunaguni a kaina? Na ji koke-koken waɗannan Isra’ilawa masu gunaguni.
28 ২৮ তুমি তাদেরকে বল, ‘সদাপ্রভু বলেন, আমি জীবন্ত, আমার কানের কাছে তোমরা যা বলেছ, তাই আমি তোমাদের প্রতি করব;
Saboda haka ka gaya musu cewa, ‘Muddin ina raye, in ji Ubangiji, zan yi muku daidai da abin da na ji kuke faɗa.
29 ২৯ এই মরুপ্রান্তে তোমাদের মৃতদেহ পড়ে থাকবে; তোমাদের সম্পূর্ণ সংখ্যা অনুসারে গণনা করা কুড়ি বছর ও তার থেকে বয়সী তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করেছ,
A cikin wannan hamadan, jikunanku za su fāɗi, kowanne a cikinku mai shekara ashirin ko fiye, wanda aka ƙirga shi cikin ƙidaya, wanda kuma ya yi gunaguni a kaina, da zai shiga wannan ƙasa.
30 ৩০ আমি তোমাদেরকে যে দেশে বাস করাব বলে হাত তুলেছিলাম, সেই দেশে তোমরা প্রবেশ করবে না, শুধু যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় প্রবেশ করবে।
Ba ko ɗaya daga cikinku da zai shiga ƙasar da na ɗaga hannu na rantse, za tă zama gidanku, sai dai Kaleb ɗan Yefunne da Yoshuwa ɗan Nun.
31 ৩১ কিন্তু তোমরা তোমাদের যে বালকদের বিষয়ে বলেছিলে, তারা বিনষ্ট হবে, তাদেরকে আমি সেখানে প্রবেশ করাব ও তোমরা যে দেশ অগ্রাহ্য করেছ, তারা তার পরিচয় পাবে।
Amma game da’ya’yanku da kuka ce za a kwashe ganima, zan kawo su cikin ƙasar, su ji daɗin ƙasar wadda kuka ƙi.
32 ৩২ কিন্তু তোমাদের মৃতদেহ এই মরুপ্রান্তে পড়ে থাকবে।
Amma ku, jikunanku za su fāɗi a wannan hamada.
33 ৩৩ তোমাদের সন্তানরা চল্লিশ বছর এই মরুপ্রান্তে পশু চরাবে এবং এই মরুপ্রান্তে তোমাদের মৃতদেহের সংখ্যা যে পর্যন্ত সম্পূর্ণ না হয়, সে পর্যন্ত তারা তোমাদের ব্যভিচারের ফল ভোগ করবে।
’Ya’yanku za su zama makiyaya a nan, shekaru arba’in suna shan wahala domin rashin amincinku, har sai mutum na ƙarshe a cikinku ya kwanta a hamada.
34 ৩৪ তোমরা যে চল্লিশ দিন দেশ পরীক্ষা করেছ, সেই দিনের র সংখ্যা অনুসারে চল্লিশ বছর, এক এক দিনের র জন্য এক এক বছর, তোমরা তোমাদের অপরাধ বহন করবে, আর আমার শত্রুতা কেমন, তা তোমরা জানবে’।
Shekaru arba’in, shekara ɗaya a madadi kwana ɗaya cikin kwanakin arba’in da kuka ɗauka kuka leƙi asirin ƙasa, za ku sha wahala saboda zunubanku, ku kuma san abin da ake nufi da sa ni in yi gāba da ku.’
35 ৩৫ আমি, সদাপ্রভু, বলেছি, আমার বিপরীতে চক্রান্তকারী এই সমস্ত মন্দ মণ্ডলীর প্রতি আমি এইসব অবশ্যই করব; এই মরুপ্রান্তে তারা শেষ হবে, এখানেই তারা মারা যাবে।”
Ni, Ubangiji na faɗa, zan kuwa aikata waɗannan abubuwa a kan dukan muguwar jama’an nan da suka haɗa kai, suka tayar mini. Za su sadu da ƙarshensu a wannan hamada; a nan za su mutu.”
36 ৩৬ আর দেশ পরীক্ষা করতে মোশি যে লোকেদেরকে পাঠিয়েছিলেন, যারা ফিরে এসে ঐ দেশের বদনাম করে তার বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে দিয়ে অভিযোগ করিয়েছিল,
Saboda haka mutanen da Musa ya aika, su leƙo asirin ƙasar, waɗanda suka komo, suka sa taron jama’a su yi gunaguni a kansa saboda sun kawo rahoto mai banrazana a kan ƙasar,
37 ৩৭ দেশের বদনামকারী সেই ব্যক্তিরা সদাপ্রভুর সামনে মহামারীতে মারা গেল।
waɗannan mutanen da suka kawo rahoto mai banrazana a kan ƙasar, annoba ta buge su, suka kuwa mutu a gaban Ubangiji.
38 ৩৮ যে ব্যক্তিরা পরীক্ষা করতে গিয়েছিল, তাদের মধ্যে শুধু নূনের ছেলে যিহোশূয় ও যিফূন্নির ছেলে কালেব জীবিত থাকলেন।
Daga cikin mutanen da suka leƙo asirin ƙasar, Yoshuwa ɗan Nun, da Kaleb ɗan Yefunne ne, kaɗai suka rayu.
39 ৩৯ যখন মোশি সমস্ত ইস্রায়েল সন্তানকে সেই কথা বললেন, লোকেরা খুব শোক করল।
Da Musa ya gaya wa dukan Isra’ilawa wannan labari, sai suka yi baƙin ciki ƙwarai.
40 ৪০ তারা ভোরে উঠে পর্বতের চূড়ায় উঠতে উদ্যত হয়ে বলল, “দেখ, আমরা এখানে, সদাপ্রভু যে স্থানের কথা বলেছেন, আমরা সেই স্থানে যাই, কারণ আমরা পাপ করেছি।”
Kashegari da sassafe suka haura ta wajen ƙasa mai tudu suka ce, “Mun yi zunubi, za mu tafi inda Ubangiji ya yi alkawari.”
41 ৪১ কিন্তু মোশি বললেন, “এখন সদাপ্রভুর আদেশ কেন অমান্য করছ? তোমরা সফল হবে না।
Amma Musa ya ce, “Don me kuke rashin biyayya da umarnin Ubangiji? Wannan ba zai yiwu ba!
42 ৪২ তোমরা যেও না, কারণ সদাপ্রভু তোমাদের মধ্যে নেই, তাই গেলে তোমরা শত্রুদের কাছে পরাজিত হবে।
Kada ku haura, domin Ubangiji, ba ya tare da ku. Magabtanku za su ci nasara a kanku,
43 ৪৩ কারণ অমালেকীয়েরা ও কনানীয়েরা সে স্থানে তোমাদের সামনে আছে; তোমরা তরোয়ালের আঘাতে মারা যাবে, কারণ তোমরা সদাপ্রভুর অনুসরণ করা থেকে পিছু ফিরেছ, তাই সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন না।”
gama Amalekawa da Kan’aniyawa za su kara da ku a can. Domin kun juya daga Ubangiji, ba zai kasance da ku ba, za a kuma karkashe ku da takobi.”
44 ৪৪ কিন্তু তারা দুঃসাহসী হয়ে পর্বতের চূড়ায় উঠতে লাগল; কিন্তু সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক ও মোশি শিবির ত্যাগ করলেন না।
Duk da haka, suka yi tsammani ba zai zama haka ba, sai suka haura ta wajen ƙasa mai tudu, Musa da akwatin alkawarin Ubangiji dai ba su gusa daga sansanin ba.
45 ৪৫ তখন ঐ পর্বতবাসী অমালেকীয়েরা ও কনানীয়েরা নেমে এসে তাদেরকে আঘাত করল ও হর্মা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দিল।
Sai Amalekawa da Kan’aniyawa mazaunan ƙasar tudu, suka gangaro suka auka musu, suka bubbuge su suka kokkore su har Horma.

< গণনার বই 14 >