< গণনার বই 12 >

1 মোশি যে কূশীয়া স্ত্রীকে বিয়ে করেছিলেন, তাঁর জন্য মরিয়ম ও হারোণ মোশির বিপরীতে কথা বলতে লাগলেন, কারণ তিনি এক কূশীয়া স্ত্রীকে বিয়ে করেছিলেন।
Kisha Miriamu na Haruni wakasema kinyume na Musa kwa sababu ya mwanamke Mkushi ambaye alikuwa amemwoa.
2 তাঁরা বললেন, “সদাপ্রভু কি শুধু মোশির সঙ্গে কথা বলেছেন? আমাদের সঙ্গে কি বলেন নি?” আর এ কথা সদাপ্রভু শুনলেন।
Walisema. “Hivi BWANA amesema na Musa tu? Ni kweli hajawahi kusema nasi pia? Sasa BWANA akasikia kile walichokuwa wanaongea. Sasa
3 পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে থেকে মোশি লোকটি অনেক বেশি নম্র ছিলেন।
Musa alikuwa mtu mpole sana, mpole kuliko mtu yeyote duniani.
4 সদাপ্রভু হঠাৎ মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, “তোমরা তিনজন বেরিয়ে সমাগম তাঁবুর কাছে এস।” তাঁরা তিনজন বেরিয়ে আসলেন।
Wakati huo, BWANA akanena na Musa, Haruni na Miriamu: “tokeni nje ninyi watatu kwenye hema ya kukutania.” kwa hiyo wale watatu wakatokanje.
5 তখন প্রভু মেঘস্তম্ভে নেমে তাঁবুর প্রবেশপথে দাঁড়ালেন এবং হারোণ ও মরিয়মকে ডাকলেন; তাতে তাঁরা উভয়ে বেরিয়ে আসলেন।
Kisha BWANA akashuka katika nguzo ya wingu. Akasimama kwenye lango la hema na akamwita Haruni na Miriamu. wote wakaja mbele.
6 তিনি বললেন, “তোমরা আমার কথা শোনো; তোমাদের মধ্যে যদি কেউ ভাববাদী হয়, তবে আমি সদাপ্রভু তার কাছে কোন দর্শনের মাধ্যমে নিজের পরিচয় দেব, স্বপ্নে তার সঙ্গে কথা বলব।
BWANA akasema, “Sasa sikilizeni maneo yangu, Nabii wangu anapokuwa nanyi, Mimi nitajifunua kwake kwa maono na kusema naye katika ndoto.
7 আমার দাস মোশি সেরকম নয়, সে আমার সমস্ত গৃহের মধ্যে বিশ্বস্ত।
Lakini si hivyo kwa mtumishi wangu Musa. Yeye ni mwaminifu katika nyumba yangu yote.
8 তার সঙ্গে আমি মুখোমুখি হয়ে কথা বলি, দর্শন কিংবা রহস্যের মাধ্যমে নয়, সে আমার আকার দেখে। অতএব আমার দাসের বিরুদ্ধে, মোশির বিরুদ্ধে, কথা বলতে তোমরা কেন ভয় পেলে না?”
Mimi huongea na Musa moja kwa moja, si kwa maono wala mafumbo. Yeye huniona umbo langu. Kwa hiyo, kwa nini hamuogoopi kumnenea kinyume, mtumishi wangu Musa?”
9 ফলে তাদের প্রতি সদাপ্রভু প্রচণ্ড রেগে গেলেন ও তিনি তাদের ছেড়ে চলে গেলেন।
Hasira ya BWANA ikawawakia, kisha akawaacha.
10 ১০ তাঁবুর উপর থেকে মেঘ সরে গেল; মরিয়মের হিমের মত কুষ্ঠ হয়েছে। যখন হারোণ মরিয়মের দিকে মুখ ফেরালেন, দেখলেন, তিনি কুষ্ঠগ্রস্তা।
Lile wingu likainuka juu ya hema, Miriamu akapata ukoma ghafla - akawa mweupe kama theluji. Naye Haruni alipogeuka kumwona Miriamu, akamwona amepata ukoma.
11 ১১ হারোণ মোশিকে বললেন, “হায়, আমার প্রভু, অনুরোধ করি, পাপের ফল আমাদেরকে দেবেন না, এই বিষয়ে আমরা বোকার মত কাজ করেছি এবং আমরা পাপ করেছি।
Haruni akamwambia Musa, “Bwana wangu, usituadhibu kwa uovu wetu huu. Tumenena katka upumbuvu, na tumetenda dhambi.
12 ১২ মায়ের গর্ভ থেকে বেরোনোর দিন যার মাংস অর্ধেক নষ্ট, সেই রকম মৃতের মত এ যেন না হয়।”
Tafadhali nakuomba usimwache akawa kama mtoto mchanga aliyekufa ambaye nusu ya nyama yake imeoza tangu kuzaliwa”
13 ১৩ সুতরাং, মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “হে ঈশ্বর, অনুরোধ করি, একে সুস্থ কর।”
Kwa hiyo Musa akamwomba BWANA, akasema, “Mungu ninakusihi umponye tafadhali.”
14 ১৪ সদাপ্রভু মোশিকে বললেন, “যদি এর বাবা এর মুখে থুথু দিত, তাহলে এ কি সাত দিন লজ্জিত থাকত না? এ সাত দিন পর্যন্ত শিবিরের বাইরে আটকে থাকুক; তারপরে পুনরায় তাকে ভিতরে আনা হবে।”
BWANA akamwambia Musa, “kama baba yake angemtemea usoni angepata aibu kwa muda wa siku saba. Umfungie nje ya kambi kwa muda wa siku saba. Kisha umrejeshe ndani tena.”
15 ১৫ তাতে মরিয়ম সাত দিন শিবিরের বাইরে আটকে থাকলেন এবং যতদিন মরিয়ম ভিতরে না আসলেন, ততদিন লোকেরা যাত্রা করল না।
Kwa hiyo Miriamu akafungiwa nje ya kambi kwa siku saba. Watu hawakusafiri mpaka aliporudi kambini.
16 ১৬ পরে লোকেরা হৎসেরোৎ থেকে যাত্রা করে পারণ মরুপ্রান্তে শিবির স্থাপন করল।
Kisha watu wakasafiri kutoka Hazeroti na kuweka kambi kwenye jangwa la Parani.

< গণনার বই 12 >