< গণনার বই 11 >

1 এখন (ইস্রায়েলী) লোকেরা অভিযোগকারীদের মত সদাপ্রভুর কানের কাছে খারাপ কথা বলতে লাগল; আর সদাপ্রভু তা শুনলেন ও প্রচণ্ড রেগে গেলেন; তাতে তাদের মধ্যে সদাপ্রভুর আগুন জ্বলে উঠে শিবিরের শেষের অংশ গিলে ফেলতে লাগল।
Sasa watu wakanung'unika juu ya matatizo yao wakati BWANA alipokuwa akiwasikiliza. BWANA akawasikia watu naye akakasirika. Moto kutoka kwa BWANA ukashuka na ukawaka kati yao na kuteketeza baadhi ya kambi kwenye pembe zake.
2 তখন লোকেরা মোশির কাছে কাঁদতে লাগলেন; তাতে মোশি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে সেই আগুন থেমে গেল।
Ndipo watu wakamwita Musa kwa nguvu, Naye Musa akamwomba BWANA, na ule moto ukazimika.
3 তখন তিনি ঐ স্থানের নাম তবেরা [জ্বলন] রাখলেন, কারণ সদাপ্রভুর আগুন তাদের মধ্যে জ্বলেছিল।
Mahali pale paliitwa Tabera, kwa sababu moto wa BWANA uliwaka kati yao.
4 তাদের মধ্যে থাকা কিছু বিদেশী লোকেরা ইস্রায়েলের সন্তানদের সাথে শিবির করলো। তারা ভালো খাবার খেতে চাইল। তখন ইস্রায়েল সন্তানরা আবার অভিযোগ করে কাঁদতে লাগলো এবং বলল, “কে আমাদেরকে খাওয়ার জন্য মাংস দেবে?
Baadhi ya wageni wakaanza kuweka kambi zao pamoja na wana wa wa Israeli. Walitaka kula chakula kizuri. Kisha wana wa Israeli walipoanza kulia wakisema, “Ni nani atakayetupatia nyama za kula?
5 আমরা মিশর দেশে বিনা পয়সায় যে যে মাছ খেতাম, সেগুলো এবং শশা, খরমুজ, পেঁয়াজ জাতীয় সব্জি, পেঁয়াজ ও রসুনের কথা মনে পড়ছে।
Tunakumbuka samaki tulizokula bure kule Misri, yale matango, na matikiti maji, na mboga na vitunguu na vitunguu saumu.
6 এখন আমরা দুর্বল; আমাদের কাছে এই মান্না ছাড়া আর কিছু নেই।”
Na sasa hatuna hamu ya kula, kwa sababu tunaona mana tu.
7 ঐ মান্না ধনিয়া বীজের মত ও সেটা দেখতে ধুনার মত ছিল।
Mana ilifanana na punje ya mtama. ilionekana kama bedola.
8 লোকেরা ঘুরে ঘুরে করে তা কুড়িয়ে জড়ো করত এবং যাঁতায় পিষে কিংবা হামালদিস্তায় ভেঙে পানপাত্রে সিদ্ধ করত ও সেটা দিয়ে পিঠে তৈরী করত। এটার স্বাদ ছিল অলিভ তেলের মত।
watu wakazunguka kisha wakakusanyika. Wakaisaga, wakaitwanga kwa vinu, wakaitokosa nyunguni, na kuitengeneza mikate. radha yake ilikuwa kama mafuta mapya ya mizeituni.
9 রাত্রিতে শিবিরের উপরে শিশির পড়লে ঐ মান্না তার উপরে পড়ে থাকত।
Na umande ulipoanguka kambini usiku ule, na mana ilianguka pia.
10 ১০ মোশি লোকেদের কান্না শুনলেন, তারা সমস্ত গোষ্ঠীর মধ্যে নিজেদের তাঁবুর প্রবেশপথে কাঁদছিল। সদাপ্রভুর খুব রেগে গেলেন এবং মোশির কাছেও তাদের অভিযোগ ভুল ছিল।
Musa akawasikia watu wakilia katika familia zao, na kila mtu alikuwa kwenye lango la hema yake. BWANA alikasirika sana, na mbele ya macho ya Musa malalamiko yao yalikuwa mabaya.
11 ১১ মোশি সদাপ্রভুকে বললেন, “তুমি কি জন্য তোমার দাসকে এত কষ্ট দিয়েছ? কি জন্যই বা আমি তোমার কাছে অনুগ্রহ পাই নি যে, তুমি এইসব লোকের ভার আমার উপরে দিচ্ছ?
Musa akasema na BWANA, “Kwa nini umemtendea mtumishi wako vibaya namna hiyo? kwa nini hujapendezwa na mimi? unanifanya kubeba mizigo ya hawa watu.
12 ১২ আমি কি এই সমস্ত লোককে গর্ভে ধারণ করেছি? আমি কি এদেরকে জন্ম দিয়েছি? সেই জন্য তুমি এদের পূর্বপুরুষদের কাছে যে দেশের বিষয়ে শপথ করেছিলে, সেই দেশ পর্যন্ত আমাকে কি ‘দুধ পান করা শিশু বহনকারী বাবার মত এদেরকে বুকে করে বহন করতে বলছ?’
Je, mimi ndiye niliyewatungia mimba hawa watu? Mimi ndiye niliyewazaa kiasi kwamba unaniambia, “wabebe kwa ukaribu vifuani mwako kama baba abebavyo mtoto wake? Je, nitawabeba mpaka kwenye nchi ambayo uliwaahidi mababu zao kuwapa?
13 ১৩ এই সমস্ত লোককে দেবার জন্য আমি কোথায় মাংস পাব? এরা তো আমার কাছে কেঁদে কেঁদে বলছে, ‘আমাদেরকে মাংস দাও, আমরা খাব’।
Naweza kupata wapi nyama za kuwapa watu wote hawa? Wanalia mbele zangu na wanasema, 'tupe nyama tule.'
14 ১৪ এতো লোকের ভার একা সহ্য করা আমার অসম্ভব; কারণ সেটা আমার জন্য অতিরিক্ত।
Mimi peke yangu siwezi kuwabeba watu wote hawa. Ni wengi sana kwangu.
15 ১৫ তুমি যদি আমার প্রতি এরকম ব্যবহার কর, তবে অনুরোধ করি, আমি তোমার কাছে যদি অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমাকে মেরে ফেল এবং আমার দুর্দশা সরিয়ে নাও।”
Kwa vile unanitendea hivi, basi uniue, na kama wewe ni mpole kwangu, basi niondolee mzigo huu.”
16 ১৬ তখন সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি যাদেরকে লোকেদের প্রাচীন ও শাসনকর্ত্তা বলে জান, ইস্রায়েলের এমন সত্তর জন প্রাচীন লোককে আমার কাছে নিয়ে এস; তাদেরকে সমাগম তাঁবুর কাছে আন; তারা তোমার সঙ্গে সেখানে দাঁড়াবে।
BWANA akamwambia Musa, “Niletee wazee sabini miongoni mwa Waisraeli. Hakikisha ni wazee na viongozi wa watu. Uwalete kwenye hema ya kukutania wasimame pamoja na wewe.
17 ১৭ পরে আমি সেখানে নেমে তোমার সঙ্গে কথা বলব এবং তোমার উপরে যে আত্মা অধিষ্ঠান করেন, তার কিছুটা অংশ নিয়ে তাদের উপরে দেব, তাতে তুমি যেন একা লোকদের ভার বহন না কর, এই জন্য তারাও তোমার সঙ্গে লোকদের ভার বহন করবে।
Nami nitashuka niseme nawe mahali pale. Nitatoa sehemu ya roho iliyo ndani yako na kuwapatia wao. Nao watabeba mzigo wa watu pamoja nawe. na hautaubeba peke yako.
18 ১৮ আর তুমি লোকদেরকে বল, ‘তোমরা কালকের জন্য নিজেদের পবিত্র কর,’ মাংস খেতে পাবে; কারণ তোমরা সদাপ্রভুর কাছে কেঁদে বলেছ, ‘আমাদেরকে মাংস খেতে কে দেবে? বরং মিশর দেশই আমাদের ভালো ছিল’।” অতএব সদাপ্রভু তোমাদেরকে মাংস দেবেন, তোমরা খাবে।
Waambie watu, 'Jitakaseni ninyi wenyewe, kwa kuwa kesho mtakuala nyama, kwa kuwa mmelia na BWANA amesikia, “Mlipokuwa mkisema kuwa nani atakayetupa nyama tule? Kule Misri tulikula chakula kizuri!” Kwa hiyo BWANA atawapeni nyama, nanyi mtakula nyama.
19 ১৯ একদিন কি দুদিন কি পাঁচদিন কি দশদিন কি কুড়িদিন তা খাবে,
Hamtakula nyama kwa siku moja tu, au siku mbili, au siku tano, au siku kumi, au siku ishirini,
20 ২০ এমন নয়; সম্পূর্ণ এক মাস পর্যন্ত, যতদিন তা তোমাদের নাক থেকে বের না হয় ও তোমরা সেটা ঘৃণা না কর, ততদিন খাবে; কারণ তোমরা তোমাদের মধ্যে থাকা সদাপ্রভুকে অগ্রাহ্য করেছ এবং তাঁর কাছে কেঁদে কেঁদে এই কথা বলেছ, আমরা কেন মিশর থেকে বেরিয়ে এসেছি?
Lakini mtakula nyama kwa mwezi mmoja mpaka zitakapowatokea puani. Mpaka zitawakinai kwa sababu mmemkataa BWANA ambaye yuko kati yenu. Mmelia mbele yake. mmesema, “Kwa nini tulitoka Misri?””
21 ২১ তখন মোশি বললেন, “আমি যে লোকেদের মধ্যে আছি, তারা ছয় লক্ষ জন; আর তুমি বলছ, ‘আমি সম্পূর্ণ একমাস তাদেরকে খাবার মাংস দেব’।
Kisha Musa akasema, “Mimi nina watu 600, 000, na wewe umesema, “Nitawapa nyama mle kwa mwezi mmoja,'
22 ২২ তাদের সন্তুষ্ট করার জন্য কি ভেড়ার পাল ও গরুর পাল মারতে হবে? না তাদের সন্তুষ্ট করার জন্য সমুদ্রের সমস্ত মাছ ধরতে হবে?”
Je, tutayachinja haya makundi ya ng'ombe na kondoo ili kuwatosheleza?”
23 ২৩ সদাপ্রভু মোশিকে বললেন, “আমার হাত কি ছোট? আমার বাক্য সত্যি হয় কি না, তা তুমি এখন দেখবে।”
BWANA akasema na Musa, “Je mkono wangu ni mfupi? Sasa utaona kama maneno yangu ni ya kweli ama sivyo.
24 ২৪ মোশি বাইরে গিয়ে সদাপ্রভুর বাক্য লোকেদেরকে বললেন এবং লোকেদের প্রাচীনদের মধ্যে থেকে সত্তর জনকে জড়ো করে তাঁবুর চারপাশে উপস্থিত করলেন।
Musa alitoka nje kwenda kuwaambia watu maneno ya BWANA. Aliwakusanya wazee sabini wa watu na kuwaweka kuizunguka hema.
25 ২৫ সদাপ্রভু মেঘে নেমে এসে তাঁর সঙ্গে কথা বললেন এবং যে আত্মা তাঁর উপরে ছিলেন, তাঁর কিছুটা অংশ নিয়ে সেই সত্তর জন প্রাচীনের উপরে দিলেন; তাতে আত্মা তাঁদের উপরে অধিষ্ঠান করলে তাঁরা ভাববাণী প্রচার করলেন, কিন্তু সেই দিন ছাড়া পরে আর করলেন না।
BWANA akashuka chini katika wingu akaongea na Musa. BWANA akachukua sehemu ya roho iliyokuwa kwa Musa na kuiweka kwa wale wazee sabini. Roho alipowashukia, wakaanza kutoa unabii, lakini ilitokea kwenye tukio hilo tu na haikujirudia tena.
26 ২৬ কিন্তু শিবিরের মধ্যে দুইটি লোক বাকি ছিলেন, এক জনের নাম ইলদদ, আর এক জনের নাম মেদদ। আত্মা তাদের উপরে এলেন। তাঁদের নাম ঐ লেখা লোকেদের মধ্যে ছিল, কিন্তু বাইরে তাঁবুর কাছে যান নি। তবুও তাঁরা শিবিরের মধ্যে ভাববাণী প্রচার করতে লাগলেন।
Watu wawili waitwao Elidadi na Medadi walibaki kambini. Lakini Roho aliwashukia pia. Majina yao yalikuwa yameandikwa kwenye orodha lakini walikuwa hawajaenda hemani. Hata hivyo nao walitoa unabii wakiwa kambini.
27 ২৭ তাতে এক যুবক দৌড়ে গিয়ে মোশিকে বলল, “ইলদদ ও মেদদ শিবিরে ভাববাণী প্রচার করছে।”
Kijana mmoja huko kambini alikimbia akaenda kumwambia Musa, “Elidadi na Medadi wanatoa unabii kambini.”
28 ২৮ তখন নূনের ছেলে যিহোশূয়, মোশির পরিচারক, যিনি তাঁর একজন মনোনীত লোক, তিনি বললেন, “হে আমার প্রভু মোশি, তাদেরকে বারণ করুন।”
Joshua mwana wa Nuni, msaidizi wa Musa, ambaye ni miongoni mwa wale aliowachagua akamwambia Musa, “Bwana wangu Musa, wazuie.”
29 ২৯ মোশি তাদেরকে বললেন, “তুমি কি আমার ওপর ঈর্ষা করছ? সদাপ্রভুর যাবতীয় প্রজা ভাববাদী হোক ও সদাপ্রভু তাদের উপরে তাঁর আত্মা দিন।”
Musa akamwambia, “una wivu kwa niaba yangu? Natamani kama watu wote wa BWANA wangekuwa manabii na kwamba angeweka Roho yake juu yao wote!”
30 ৩০ পরে মোশি ও ইস্রায়েলের প্রাচীনেরা শিবিরে ফিরে গেলেন।
Kisha Musa na wale wazee wakarudi kambini.
31 ৩১ তখন সদাপ্রভুর কাছ থেকে বায়ু এসে সমুদ্র থেকে ভারুই পাখি এনে শিবিরের উপরে ফেলল; শিবিরের চারিদিকে একপাশে এক দিনের র পথ, ওপাশে এক দিনের র পথ পর্যন্ত ফেলল, সেগুলি ভূমির উপরে দুহাত উঁচু হয়ে রইল।
Kisha upepo ukavuma kutoka kwa BWANA ukaja na kware kutokea baharini. Wakaanguka karibu na kambi, kiasi cha umbali wa safari ya siku moja upande huu na umbali wa siku moja upande mwingine. Wale kware wakaizunguka kambi kiasi cha mita moja toka uso wa dunia.
32 ৩২ আর লোকেরা সেই সমস্ত দিন রাত ও পরের দিন সমস্ত দিন উঠে ভারুই পাখি সংগ্রহ করল; তাদের মধ্যে কেউ দশ হোমরের কম জড়ো করল না; পরে নিজেদের জন্য শিবিরের চারিদিকে তা ছড়িয়ে রাখল।
Watu wakawakusanya hao kware kwa bidii mchana huo wote na usiku huo wote, na mchana wote uliofuatia. Hakuna aliyekusanya pungufu ya mita mbili za uajazo. Wakawaanika kweye ardhi yote hapo kambini.
33 ৩৩ যখন মাংস তাদের দাঁতের মধ্যে ছিল, যখন তারা এটা চিবাচ্ছিল, সদাপ্রভু তাদের উপর খুব রেগে গেলেন। তিনি লোকেদেরকে ভারী মহামারী দিয়ে আঘাত করলেন।
Wakati ile nyama ikiwa bado iko kwenye meno yao, wakiwa bado wanatafuna, BWANA akawakasirikia. Akwapiga watu wale kwa gonjwa kubwa sana.
34 ৩৪ আর সেই স্থান কিব্রোৎ-হত্তাবা [লোভের কবর] নামে পরিচিত হল, কারণ সেই স্থানে তারা লোভীদেরকে কবর দিল।
Mahali pale paliitwa Kibroti Hataava, kwa sababu pale walizika watu waliotamani nyama.
35 ৩৫ কিব্রোৎ-হত্তাবা থেকে লোকেরা হৎসেরোতে যাত্রা করল এবং তারা হৎসেরোতে থাকলো।
Kutoka Kibroti Hataava watu wakasafiri hadi Hazeroti, ambapo walipumzika.

< গণনার বই 11 >