< গণনার বই 10 >

1 সদাপ্রভু মোশিকে বললেন,
BWANA alinena na Musa, akasema,
2 “তুমি দুইটি রূপার শিঙ্গা তৈরী কর; পেটান রূপা দিয়ে তা তৈরী কর; তুমি তা মণ্ডলীকে ডাকার জন্য ও শিবিরগুলির যাত্রার জন্য ব্যবহার করবে।
“tengenza tarumbeta mbili za fedha. Uzitengeneze kwa kufua hizo fedha. Utazitumia hizo tarumbeta kwa kuwaita watu waje pamoja na kwa kuwaita watu wote wakati wa kuondoka kwenye kambi zao.
3 সেই দুটি শিঙ্গা বাজলে সমস্ত মণ্ডলী সমাগম তাঁবুর প্রবেশপথে তোমার কাছে জড়ো হবে।
Makuhani watapiga tarumbeta kwa ajili ya kuwaita watu wote mbele yako kwenye lango la hema ya kukutania.
4 কিন্তু একটি শিঙ্গা বাজালে শাসনকর্তারা, ইস্রায়েলের সহস্রপতিরা, তোমার কাছে জড়ো হবে।
Kama makuhani watapiga tarumbeta moja tu, basi viongozi, vichwa koo za Israeli ndipo watakapokutana kwako.
5 তোমরা যুদ্ধের শিঙ্গা বাজালে পূর্বদিকের শিবিরের লোকেরা শিবির উঠাবে।
Utakapopiga tarumbeta ya sauti kuu, ile kambi ya upande wa mashariki itaanza kusafiri.
6 তোমরা দ্বিতীয় বার যুদ্ধের শিঙ্গা বাজালে দক্ষিণ দিকের শিবিরের লোকেরা শিবির উঠাবে; তাদের যাবার জন্য যুদ্ধের শিঙ্গা বাজাতে হবে।
Nawe utakapopiga tarumeta kwa sauti kuu mara ya pili, ile kambi ya upande wa kusini wataanza kusafiri. Watapiga tarumbeta kwa sauti kuu ili kuanza safari yao.
7 কিন্তু সমাজের মিলিত হওয়ার জন্য শিঙ্গা বাজাবার দিনের তোমরা যুদ্ধের শিঙ্গা বাজিও না।
Watu wote watakapokutana pamoja, piga hizo tarumbeta lakini si kwa sauti kuu.
8 হারোণের সন্তান যাজকেরা সেই শিঙ্গা বাজাবে, তোমাদের বংশ পরম্পরা অনুসারে চিরস্থায়ী নিয়মের জন্য তোমরা তা রাখবে।
Wana wa Haruni, makuhani, watapiga hizo tarumbeta. Huu ndio utakaokuwa utaratibu wa watu wako kwa vizazi vyote.
9 যে দিনের তোমরা নিজেদের দেশে বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যারা তোমাদের জন্য দুঃখদায়ক, তখন তুমি যুদ্ধের শিঙ্গার সতর্ক ধ্বনি বাজাবে; তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদেরকে স্মরণ করবেন ও তোমরা নিজেদের শত্রুদের থেকে রক্ষা পাবে।
Nanyi mtakapoenda vitani katika ardhi yenu dhidi ya maadui wenu wanaowakandamiza, ndipo mtakapotoa ishara ya sauti ya tarumbeta. Mimi, BWANA Mungu wako nitawaita kuwakumbuka na kuwaokoa kutoka kwa maadui wenu.
10 ১০ তোমাদের আনন্দের দিনের, পর্বের দিনের ও মাসের শুরুতে হোমবলির ও তোমাদের মঙ্গলার্থক বলিদান উপলক্ষে তোমরা সেই তূরী বাজাবে; এটা আমাকে, তোমাদের ঈশ্বরকে স্মরণ করিয়ে দেবে। আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।”
Pia, wakati wa kusherehekea, sikukuu zenu za kawaida na katika miandamo ya miezi, mtapiga tarumbeta zenu kwa heshima ya sadaka zenu za kuteketezwa na kwa sadaka zenu za amani. Huu utakuwa ukumbusho wenu kwangu, Mungu wenu. Mimi ndimi BWANA Mungu wenu.”
11 ১১ দ্বিতীয় বছর দ্বিতীয় মাসের কুড়িতম দিনের সেই মেঘ সাক্ষ্যের সমাগম তাঁবুর উপর থেকে উঁচুতে উঠল।
Katika siku ya ishrini, mwezi wa pili, mwaka wa pili, Lile wingu liliinuliwa toka masikani ya amri za maagano.
12 ১২ তাতে ইস্রায়েল সন্তানরা নিজেদের যাত্রার নিয়ম অনুসারে সীনয় মরুভূমি থেকে যাত্রা করল, পরে সেই মেঘ পারণ মরুপ্রান্তে অবস্থান করল।
Wana wa Israeli wakaendelea na safari yao toka jangwa la Sinai. Lile wingu likasimama kwenye jangwa la Parani.
13 ১৩ মোশির মাধ্যমে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে তারা এই প্রথম বার যাত্রা করল।
Walifanya safari yao ya kwanza, kufuatia amri ya BWANA iliyotolewa kupitia kwa Musa.
14 ১৪ প্রথমে তাদের সৈন্যদের সঙ্গে যিহূদা সন্তানদের শিবিরের পতাকা চলল; অম্মীনাদবের ছেলে নহশোন তাদের সেনাপতি ছিলেন।
Kambi ya mahali pa uzao wa Yuda iliondoka ya kanza, wakiondoa majeshi yao binafsi. Nashoni mwana wa Aminadabu ndiye aliyeongoza jeshi la Yuda.
15 ১৫ সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Nethaneli mwana wa Zuari aliongoza jeshi la kabila la uzao wa Isakari.
16 ১৬ হেলোনের ছেলে ইলীয়াব সবূলূন সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Eliabu mwana wa Heloni aliongoza jeshi la kabila la Zabuloni.
17 ১৭ সমাগম তাঁবু তোলা হলে গের্শোনের সন্তানরা ও মরারির সন্তানরা সেই সমাগম তাঁবু বহন করার জন্য এগিয়ে গেল।
Uzao wa Gerishoni na Merari, ambao walitunza masikani, na kuanza kusafiri.
18 ১৮ তারপরে নিজের সৈন্যদের সঙ্গে রূবেণের শিবিরের পতাকা চলল; শদেয়ূরের ছেলে ইলীষূর তাদের সেনাপতি ছিলেন।
Baadaye Walifuata jeshi la mahali pa kambi ya Reubeni walianza safari yao. Elizuri mwana wa Shedeuri alliongoza jeshi la Reubebni.
19 ১৯ সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োন সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Shelumieli mwana wa Zurishadai aliliongoza jeshi la kabila la uzao wa Simeoni.
20 ২০ দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ গাদ সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Eliasafu mwana Deuli aliliongoza jeshi la kabila la uzao wa Gadi.
21 ২১ কহাতীয়েরা পবিত্র স্থানের উপকরণ বহন করে যাত্রা করল। অন্য লোকেরা কহাতীয়দের পরের শিবিরে পৌঁছানোর আগে সমাগম তাঁবু স্থাপন করল।
Kabila la Kohathi nalo lilianza safari. Wao walibebba vyombo vya mahali patakatifu. Wengine waliisimamisha masikani kabla ya Wakohathi kufika kambi inayofuata.
22 ২২ নিজের সৈন্যদের সঙ্গে ইফ্রয়িম সন্তানদের শিবিরের পতাকা চলল। অম্মীহূদের ছেলে ইলীশামা তাদের সেনাপতি ছিলেন।
Majeshi ya kabila la uzao wa Efraimu ndio waliofuata. Elishama mwana wa Amihudi ndiye aliyeongoza jeshi la Efraimu.
23 ২৩ পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Gamalieli mwana wa Pedazuri aliongoza jeshi la uzao wa Manase.
24 ২৪ গিদিয়োনির ছেলে অবীদান বিন্যামীন সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Abidani mwana wa Gidioni aliongoza jeshi la uzao wa kabila la Benjamini.
25 ২৫ সমস্ত শিবিরের পিছু পিছু নিজের সৈন্যের সঙ্গে দান সন্তানদের শিবিরের পতাকা চলল। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর তাদের সেনাপতি ছিলেন।
Lile jeshi lililoweka kambi mahali pa bango la uzao wa Dani lilikuwa la mwisho kuondoka. Ahizeri mwana wa Amishadai ndiye aliyeongoza jeshi la Dani.
26 ২৬ অক্রণের ছেলে পগীয়েল আশের সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Pagieli mwana wa Okirani aliongoza jeshi la wana wa uzao wa Asheri.
27 ২৭ ঐননের ছেলে অহীরঃ নপ্তালি সন্তানদের বংশের সেনাপতি ছিলেন।
Ahira mwana wa Enani aliongoza jeshi la uzao wa kabila ya Naftali.
28 ২৮ ইস্রায়েল সন্তানরা এই ভাবে যাত্রা করত।
Hivi ndivyo majeshi ya wana wa Israeli yalivyosafiri.
29 ২৯ মোশি তাঁর শ্বশুর মিদিয়োনীয় রূয়েলের ছেলে হোববকে বললেন, “সদাপ্রভু আমাদেরকে যে স্থান দিতে প্রতিজ্ঞা করেছেন, আমরা সে স্থানে যাত্রা করছি, তুমিও আমাদের সঙ্গে এস, আমরা তোমার মঙ্গল করব, কারণ সদাপ্রভু ইস্রায়েলের মঙ্গল করার প্রতিজ্ঞা করেছেন।”
Musa alinena na Hobibu mwana wa Reueli wa Kabila la Midiani. Reueli alikuwa baba mke wa Musa. Musa akanena na Hobibu akasema, “Tunasafiri kuelekea mahali ambapo BWANA ametuahidi. BWANA alisema kuwa, “Nitawapeni ninyi hilo eneo, 'Njoni pamoja nasi na tutawatendea mema. BWANA ameahidi kuwafanyia mema Waisraeli.”
30 ৩০ তিনি তাকে বললেন, “আমি যাব না, আমি নিজের দেশে ও নিজের আত্মীয়দের কাছে যাব।”
Lakini Hobibu akmwambia Musa, “Sitaambatana nanyi.”
31 ৩১ মোশি বললেন, “দয়া করে আমাদেরকে ত্যাগ কোরো না, কারণ মরুপ্রান্তের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয়ে তুমি জান, আর তুমি আমাদের পথপ্রদর্শক হবে।
Naye Musa akamjibu, “Tafadhali msituache. Mnajua jinsi ilivyo kuweka kambi jangwani. Tunaomba mtujali.
32 ৩২ যদি তুমি আমাদের সঙ্গে যাও, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করবেন, আমরা তোমার প্রতি তাই করব।”
Kama mtaambatana nasi tutawatendea mema sawa na jinsi BWANA anavyotutendea.”
33 ৩৩ তারা সদাপ্রভুর পর্বত থেকে তিন দিনের র পথ চলে গেল। তাদের বিশ্রাম স্থান খোঁজার জন্য সদাপ্রভুর নিয়ম সিন্দুক তিন দিনের র পথ তাদের থেকে এগিয়ে গেল।
Walisafiri kutoka mlima wa BWANA kwa siku tatu. Sanduku la agano la BWANA liliwatangulia kwa siku tatu ili kupata mahali pa kupumzika.
34 ৩৪ শিবির থেকে অন্য জায়গায় যাবার দিনের সদাপ্রভুর মেঘ দিনের রবেলায় তাদের উপরে থাকত।
Wingu la BWANA lilikuwa juu yao muda wote wa mchana walipokuwa safarini.
35 ৩৫ আর সিন্দুকের এগিয়ে যাবার দিনের মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠ, তোমার শত্রুরা বিচ্ছিন্ন হোক, যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”
Kila hilo sanduku liliposafiri kwenda mbele, Musa alisema, “Inuka BWANA, Uwatawanye maadui wako. Uwafanye wale wanaokuchukia kukukimbia.”
36 ৩৬ যখন নিয়মের সিন্দুক থামতো, মোশি বলতেন, “হে সদাপ্রভু, ইস্রায়েলের হাজার হাজারের কাছে ফিরে এস।”
Na kila lile sanduku liliposimama, Musa alisema, “BWANA uwarudie, hawa Waisraeli makumi elfu.”

< গণনার বই 10 >