< নহিমিয়ের বই 11 >

1 লোকদের নেতারা যিরূশালেমে বাস করতেন। বাকি লোকেরা গুলিবাঁট করল যাতে তাদের মধ্যে প্রতি দশজনের একজন পবিত্র শহর যিরূশালেমে বাস করতে পারে, আর বাকি নয়জন অন্য শহরে বাস করাবার জন্য গুলিবাঁট করল।
Viongozi wa watu waliishi Yerusalemu, na watu wengine walipiga kura ili kuleta mmoja kati ya watu kumi kuishi Yerusalemu, mji mtakatifu, na wengine tisa walibakia katika miji mingine.
2 যে সব লোক ইচ্ছা করে যিরূশালেমে বাস করতে চাইল লোকেরা তাদের প্রশংসা করল।
Na watu wakawabariki wote waliojitoa kwa hiari kuishi Yerusalemu.
3 প্রদেশের এই সব প্রধান লোক যিরূশালেমে বাস করল। কিন্তু যিহূদার শহরে শহরে ইস্রায়েলীয়, যাজক, লেবীয়, নথীনীয়েরা ও শলোমনের চাকরদের বংশধরেরা প্রত্যেকে নিজের নিজের অধিকারে নিজের নিজের শহরে বাস করল
Hawa ndio viongozi wa mkoa ambao waliishi Yerusalemu. Hata hivyo, katika miji ya Yuda kila mtu aliishi katika nchi yake mwenyewe, ikiwa ni pamoja na Waisraeli, makuhani, Walawi, watumishi wa hekalu, na wazao wa watumishi wa Sulemani.
4 আর যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করল। যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে, অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের ছেলেদের মধ্যে একজন।
Katika Yerusalemu waliishi baadhi ya wana wa Yuda na baadhi ya wana wa Benyamini. Watu wa Yuda walikuwa pamoja na Athaya, mwana wa Uzia, mwana wa Zekaria, mwana wa Amaria, mwana wa Shefatia, mwana wa Mahalaleli, mwana wa Peresi.
5 আর বারূকের ছেলে মাসেয়; সেই বারূক কল্‌হোষির ছেলে, কল্‌হোষি হসায়ের ছেলে, হসায় অদায়ার ছেলে, অদায়া যোয়ারীবের ছেলে, যোয়ারীব সখরিয়ের ছেলে ও সখরিয় শীলোনীয়ের ছেলে।
Na Maaseya, mwana wa Baruki, mwana wa Kolhoze, mwana wa Hazaya, mwana wa Adaya, mwana wa Yoyaribu, mwana wa Zakaria, mwana wa Mshelani, alikuwa mwana wa Baruki.
6 পেরসের বংশের মোট চারশো আটষট্টিজন শক্তিশালী লোক যিরূশালেমে বাস করত।
Wana wote wa Peresi waliokaa Yerusalemu walikuwa 468. Walikuwa masujaa.
7 বিন্যামীনের বংশের মধ্য থেকে মশুল্লমের ছেলে সল্লু। মশুল্লম যোয়েদের ছেলে, যোয়েদ পদায়ের ছেলে, পদায় কোলায়ার ছেলে, কোলায়া মাসেয়ের ছেলে, মাসেয় ঈথীয়েলের ছেলে ও ঈথীয়েল যিশায়াহের ছেলে।
Hao ndio wana wa Benyamini, Salu, mwana wa Meshulamu, mwana wa Yoedi, mwana wa Pedaya, mwana wa Kolaya, mwana wa Maaseva, mwana wa Ithieli, mwana wa Yehaya.
8 এর পরে গব্বয় ও সল্লয় প্রভৃতি নশো আটাশ জন।
Na baada yake, Gabai na Salai, watu 928.
9 সিখ্রির ছেলে যোয়েল ছিলেন তাদের প্রধান কর্মচারী আর হস্‌সনূয়ার ছেলে যিহূদা ছিলেন শহরের দ্বিতীয় কর্তা।
Yoeli mwana wa Zikri alikuwa mwangalizi wao; na Yuda mwana wa Hasenua alikuwa mkuu wa pili juu ya mji.
10 ১০ যাজকদের মধ্য থেকে যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন এবং হিল্কিয়ের ছেলে সরায়;
Kutoka kwa makuhani Yedaya, mwana wa Yoyaribu, Yakini,
11 ১১ হিল্কিয় মশুল্লমের ছেলে, মশুল্লম সাদোকের ছেলে, সাদোক মরায়োতের ছেলে, মরায়োৎ অহীটূবের ছেলে। অহীটূব ঈশ্বরের গৃহের তদারকের কাজ করতেন।
Seraya mwana wa Hilikia, mwana wa Meshulamu, mwana wa Sadoki, mwana wa Merayoti, mwana wa Ahitubu, mkuu wa nyumba ya Mungu,
12 ১২ আর ঘরের কর্মচারী তাদের ভাইরা আটশো বাইশজন এবং যিরোহমের ছেলে অদায়া; সেই যিরোহম পললিয়ের ছেলে, পললিয় অমসির ছেলে, অমসি সখরিয়ের ছেলে, সখরিয় পশ্‌হূরের ছেলে, পশ্‌হূর মল্কিয়ের ছেলে।
na wenzake waliofanya kazi ya ukoo, watu 822. na Adaya mwana wa Yerohamu, mwana wa Pelalia, mwana wa Amzi, ​​mwana wa Zekaria, mwana wa Pashuri, mwana wa Malkiya.
13 ১৩ অদায়ার ভাইরা দুশো বিয়াল্লিশ জন বংশের প্রধান ছিল এবং অসরেলের ছেলে অমশয়; সেই অসরেল অহসয়ের ছেলে, অহসয় মশিল্লেমোতের ছেলে, মশিল্লেমোৎ ইম্মেরের ছেলে।
Nao walikuwa washirika wake waliokuwa wakuu wa jamaa, wanaume 242, na Maasai mwana wa Azareli, mwana wa Azai, mwana wa Meshilemothi, mwana wa Imeri;
14 ১৪ আর তাদের ভাইরা একশো আটাশজন বীরপুরুষ ছিল এবং তাদের কাজের পরিচালক ছিল সব্দীয়েল, সে হগ্‌গদোলীমের ছেলে।
na ndugu zao, 128 wapiganaji wenye ujasiri, wenye ujasiri; Waziri wao aliyeongoza alikuwa Zabdieli, mwana wa Hageoli.
15 ১৫ আর লেবীয়দের মধ্য থেকে হশূবের ছেলে শিময়িয়; সেই হশূব অস্রীকামের ছেলে, অস্রীকাম হশবিয়ের ছেলে, হশবিয় বুন্নির ছেলে।
Na Walawi Shemaya mwana wa Hashubu, mwana wa Azrikamu, mwana wa Hashabia, mwana wa Buni,
16 ১৬ এছাড়া ছিলেন শব্বথয় আর যোষাবাদ নামে লেবীয়দের মধ্যে দুজন প্রধান লোক, যাঁদের হাতে ঈশ্বরের ঘরের বাইরের কাজকর্ম দেখাশোনা করবার ভার ছিল।
na Shabethai, na Yozabadi, ambao walikuwa ni viongozi wa Walawi, waliosimamia kazi za nje ya nyumba ya Mungu.
17 ১৭ আসফের ছেলে, সব্দির ছেলে, মীখার ছেলে মত্তনিয় প্রার্থনা চলাকালীন ধন্যবাদের গান শুরু করার প্রধান ছিল এবং তাদের ভাই বক্‌বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের ছেলে, গাললের ছেলে, শম্মুয়ের ছেলে অব্দ।
Alikuwepo Matania, mwana wa Mika, mwana wa Zakri, mwana wa Asafu, aliyekuwa mkurugenzi aliyeanza shukrani kwa sala, na Bakbukia, wa pili miongoni mwa ndugu zake, na Abda mwana wa Shemaya, mwana wa Galali, mwana wa Yeduthuni.
18 ১৮ পবিত্র শহরের লেবীয়দের মোট সংখ্যা ছিল দুশো চুরাশী।
Katika mji wote mtakatifu walikuwa Walawi 284.
19 ১৯ দরজা রক্ষীরা হল অক্কুব, টল্‌মোন ও দরজাগুলির রক্ষী তাদের ভাইয়েরা একশো বাহাত্তর জন ছিল।
Walinzi wa malango Akubu, Talmoni, na washirika wao, ambao waliolinda milango, wanaume 172.
20 ২০ ইস্রায়েলীয়দের বাকি লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত শহরের মধ্যে প্রত্যেকে নিজের নিজের অধিকারে বাস করত।
Na wale waliosalia wa Israeli, na makuhani, na Walawi, walikuwa katika miji yote ya Yuda. Kila mtu aliishi katika milki yake mwenyewe.
21 ২১ কিন্তু নথীনীয়েরা ওফলে বাস করত। তাদের দেখাশোনার ভার ছিল সীহ ও গীষ্পের উপর।
Wafanyakazi wa hekalu waliishi Ofeli, na Siha na Gishpa walikuwa wakiwaongoza.
22 ২২ যিরূশালেমে লেবীয়দের প্রধান কর্মচারী ছিলেন বানির ছেলে উষি। বানির হশবিয়ের ছেলে, হশবিয় মত্তনীয়ের ছেলে, মত্তনীয় মীখার ছেলে ও মীখা আসফের বংশের গায়ক হিসাবে ঈশ্বরের ঘরে সেবা কাজ করতেন।
Mtawala mkuu juu ya Walawi waliokuwa wakitumikia Yerusalemu alikuwa Uzi mwana wa Bani, mwana wa Hashabia, mwana wa Matania, mwana wa Mika, wa wana wa Asafu, ambao walikuwa waimbaji wa kazi katika nyumba ya Mungu.
23 ২৩ কারণ তাদের বিষয়ে রাজার এক আদেশ ছিল এবং গায়কদের জন্য প্রতিদিন নির্ধারিত অংশ দেওয়া হত।
Walikuwa chini ya maagizo kutoka kwa mfalme na maagizo imara yalitolewa kwa waimbaji kila siku inavyohitajika.
24 ২৪ আর যিহূদার ছেলে সেরহের বংশধর মশেষবেলের ছেলে পথাহিয়, সে লোকদের সমস্ত বিষয়ে রাজার অধীনে নিযুক্ত ছিল।
Pethahia mwana wa Meshezabeli, mwana wa Zera, mwana wa Yuda, alikuwa upande wa mfalme kwa habari zote za watu.
25 ২৫ যিহূদা গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ অর্ব্বে ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্‌ সেল ও তার আশেপাশের গ্রামগুলো,
Kuhusu vijiji na mashamba yao, baadhi ya watu wa Yuda wakakaa Kiriath-arba, na vijiji vyake, na Diboni, na vijiji vyake, na Yekabzeeli na vijiji vyake.
26 ২৬ আর যেশূয়তে, মোলাদাতে, বৈৎ-পেলটে,
Wakaishi katika Yeshua, Molada, Beth-Peleti,
27 ২৭ হৎসর শুয়ালে, বের-শেবাতে ও তার আশেপাশের গ্রামগুলো,
Hazar-Shuali, Beersheba na vijiji vyake.
28 ২৮ সিক্লগে, মকোনাতে ও তার আশেপাশের গ্রামগুলো,
Nao wakakaa Siklagi, na Mekona, na vijiji vyake,
29 ২৯ ঐন্‌ রিম্মোনে, সরায়, যর্ম্মুতে,
Enrimoni, Sora, Yarmuthi,
30 ৩০ সানোহতে, অদুল্লমে ও সেগুলোর আশেপাশের গ্রামগুলো, লাখীশে ও তার আশেপাশের গ্রামগুলো এবং অসেকাতে ও তার আশেপাশের গ্রামগুলো। বস্তুত: তারা বের-শেবা থেকে শুরু করে হিন্নোম উপত্যকা পর্যন্ত সমস্ত জায়গায় বাস করত।
Zanoa, Adulamu, na vijiji vyake, na Lakishi, na mashamba yake, na Azeka, na vijiji vyake. Basi wakakaa kutoka Beer-sheba mpaka bonde la Hinomu.
31 ৩১ বিন্যামীন গোষ্ঠীর লোকেরা যে সব গ্রামে বাস করত সেগুলো হল গেবা থেকে মিক্‌মসে, অয়াতে, বৈথেলে ও তার আশেপাশের গ্রামগুলো,
Watu wa Benyamini pia walikuwa wakiishi kutoka Geba, kwenda Mikmashi na Aiya, na Beth-eli na vijiji vyake.
32 ৩২ অনাথোতে, নোবে, অননিয়াতে,
Waliishi Anathothi, Nobu, Anania,
33 ৩৩ হাৎসারে, রামাতে, গিত্তয়িমে,
Hazori, Rama, Gitaimu,
34 ৩৪ হাদীদে, সবোয়িমে,
Hadidi, Seboimu, Nebalati,
35 ৩৫ নবল্লাটে, লোদে, ওনোতে এবং কারিগরদের উপত্যকাতে বাস করত।
Lodi, na Ono, bonde la wafundi.
36 ৩৬ আর যিহূদার সম্পর্কীয় কোনো কোনো পালাভুক্ত কিছু লেবীয় বিন্যামীনের সঙ্গে সংযুক্ত হল।
Walawi wengine waliishi Yuda wengine Benyamini.

< নহিমিয়ের বই 11 >