< নহিমিয়ের বই 10 >

1 যাঁরা তার উপর সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন হখলিয়ের ছেলে শাসনকর্ত্তা নহিমিয় ও সিদিকিয়,
Wale ambao waliweka majina yao kwenye nyaraka zilizofunikwa walikuwa Nehemia mwana wa Hakalia gavana, na makuhani waliowekwa walikuwa Sedekia,
2 সরায়, অসরিয়, যিরমিয়,
Seraya, Azaria, Yeremia,
3 পশহূর, অমরিয়, মল্কিয়,
Pashuri, Amaria, Malkiya,
4 হটূশ, শবনিয়,
Hamshi, Shekania, Maluki,
5 মল্লূক, হারীম, মরেমোৎ,
Harimu, Meremothi, Obadia,
6 ওবদিয়, দানিয়েল, গিন্নথোন, বারূক,
Danieli, Ginethoni, Baruki,
7 মশুল্লম, অবিয়, মিয়ামীন,
Meshulamu, Abiya, Miyamini,
8 মাসিয়, বিল্‌গয় ও শময়িয়। এঁরা সবাই যাজক ছিলেন।
Maazia, Bilgai na Shemaya. Hawa walikuwa makuhani.
9 লেবীয়দের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন অসনিয়ের ছেলে যেশূয়, হেনাদদের বংশধর বিন্নূয়ী ও কদ্‌মীয়েল
Walawi walikuwa Yeshua mwana wa Azania, Binui wa jamaa ya Henadadi, Kadmieli,
10 ১০ এবং তাঁদের সহকর্মী শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,
na Walawi wenzake, Shebania, Hodia, Kelita, Pelaya, Hanani,
11 ১১ মীখা, রহোব, হশবিয়,
Mika, Rehobu, Hashabia,
12 ১২ সক্কূর, শেরেবিয়, শবনিয়,
Zakuri, Sherebia, Shebania,
13 ১৩ হোদীয়, বানি ও বনীনু।
Hodiya, Bani na Beninu.
14 ১৪ লোকদের নেতাদের মধ্য থেকে যাঁরা সীলমোহর দিয়েছিলেন তাঁরা হলেন পরোশ, পহৎ মোয়াব, এলম, সত্তূ, বানি,
Viongozi wa watu walikuwa Paroshi, Pahath-Moabu, Elamu, Zatu, Bani,
15 ১৫ বুন্নি, অস্‌গদ, বেবয়,
Buni, Azgadi, Bebai,
16 ১৬ আদোনিয়, বিগবয়, আদীন,
Adoniya, Bigwai, Adini,
17 ১৭ আটের, হিষ্কিয়, অসূর,
Ateri, Hezekia, Azuri,
18 ১৮ হোদিয়, হশুম,
Hodia, Hashumu, Besai,
19 ১৯ বেৎসয়, হারীফ, অনাথোৎ, নবয়,
Harifu, Anathothi, Nobai,
20 ২০ মগ্‌পীয়শ, মশুল্লম,
Magpiashi, Meshulamu, Heziri,
21 ২১ হেষীর, মশেষবেল,
Meshezabeli, Sadoki, Yadua,
22 ২২ সাদোক, যদ্দুয়, পলটিয়, হানন, অনায়,
Pelatia, Hanani, AnaYA,
23 ২৩ হোশেয়, হনানিয়,
Hoshea, Hanania, Hashubu,
24 ২৪ হশূব, হলোহেশ, পিল্‌হ,
Haloheshi, Pilha, Shobeki,
25 ২৫ শোবেক, রহূম, হশব্‌না, মাসেয়,
Rehumu, Hashabna, Maaseya,
26 ২৬ অহিয়, হানন, অনান,
Ahia, Hanani, Anani,
27 ২৭ মল্লূক, হারীম ও বানা।
Maluki, Harimu na Baana.
28 ২৮ প্রজাদের বাকি লোকেরা, অর্থাৎ যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, নথীনীয়েরা এবং ঈশ্বরের ব্যবস্থা পালন করবার জন্য যারা আশেপাশের জাতিদের মধ্য থেকে নিজেদের আলাদা করে নিয়েছে, তাদের স্ত্রী ও ছেলেমেয়ে, জ্ঞানী ও বুদ্ধিমান সবাই
Na watu wengine waliokuwa makuhani, na Walawi, na walinzi wa malango, na waimbaji, na watumishi wa hekalu, na wote waliokuwa wamejitenga wenyewe na watu wa nchi za jirani, kwa sheria ya Mungu, na wanawake zao, na wana wao, na Binti zao, wote walio na ujuzi na ufahamu,
29 ২৯ নিজেদের ভাইদের, নিজেদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকল এবং শপথের মাধ্যমে এই প্রতিজ্ঞা করল, আমরা ঈশ্বরের দাস মোশির দেওয়া ঈশ্বরের ব্যবস্থা পালন করব। আমরা ঈশ্বরের দাস মোশির মধ্য দিয়ে দেওয়া ঈশ্বরের আইন কানুন অনুসারে চলব এবং আমাদের প্রভু সদাপ্রভুর সমস্ত আদেশ, নির্দেশ ও নিয়ম যত্নের সঙ্গে পালন করব।
walijiunga na ndugu zao, wakuu wao, na kujifunga katika laana na kiapo cha kutembea katika sheria ya Mungu, iliyotolewa na Musa mtumishi wa Mungu, na kuzingatia na kutii amri zote za Bwana Mungu wetu na hukumu zake na sheria zake.
30 ৩০ এবং আমরা আমাদের আশেপাশের জাতিদের সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেব না কিম্বা আমাদের ছেলেদের জন্য তাদের মেয়েদের নেব না।
Tuliahidi kuwa hatuwezi kuwapa binti zetu watu wa nchi au kuchukua binti zao kwa wana wetu.
31 ৩১ আর বিশ্রামবারে কিম্বা অন্য কোন পবিত্র দিনের যদি আশেপাশের জাতির লোকেরা কোনো জিনিসপত্র কিম্বা শস্য বিক্রি করবার জন্য নিয়ে আসে তবে তাদের কাছ থেকে আমরা তা কিনব না এবং সপ্তম বছরে আমরা জমি চাষ করব না এবং সমস্ত ঋণ ক্ষমা করে দেব।
Pia tuliahidi kwamba ikiwa watu wa nchi wataleta bidhaa au nafaka yoyote ya kuuza siku ya Sabato, hatuwezi kununua kutoka kwao siku ya Sabato au siku yoyote takatifu. Kila mwaka wa saba tutaacha mashamba yetu kupumzika, na tutafuta madeni yote yaliyotokana na Wayahudi wengine.
32 ৩২ আমরা ঈশ্বরের গৃহের সেবা কাজের জন্য প্রতি বছর এক শেকলের তিন ভাগের এক ভাগ দেবার দায়িত্ব আমরা গ্রহণ করলাম।
Tulikubali amri za kutoa shilingi ya shekeli kila mwaka kwa ajili ya huduma ya nyumba ya Mungu wetu,
33 ৩৩ দর্শন রুটির, নিয়মিত ভক্ষ্য নৈবেদ্যের, নিয়মিত হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব সব কিছুর, পবিত্র জিনিসের ও ইস্রায়েলের প্রায়শ্চিত্তের পাপবলির জন্য তা করলাম।
kutoa mkate wa uwepo, na sadaka ya nafaka ya kawaida, sadaka za kuteketezwa siku za Sabato, sikukuu mpya za mwezi na sikukuu za kuteketezwa, na sadaka takatifu, na sadaka za dhambi za kufanya upatanisho kwa Israeli, pamoja na kazi yote ya nyumba ya Mungu wetu.
34 ৩৪ আমাদের ব্যবস্থায় যেমন লেখা আছে সেইমত আমাদের ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদীর উপরে পোড়াবার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট দিনের আমাদের ঈশ্বরের ঘরে আমাদের প্রত্যেক বংশকে কখন কাঠ আনতে হবে তা স্থির করবার জন্য আমরা, যাজকেরা, লেবীয়েরা ও লোকেরা গুলিবাঁট করলাম।
Na makuhani, Walawi, na watu wakapiga kura kwa ajili ya sadaka ya kuni. Kura ilichagua ni nani wa familia zetu ataleta kuni ndani ya nyumba ya Mungu wetu kwa nyakati zilizowekwa kila mwaka. Kuni hizo zilichomwa juu ya madhabahu ya Bwana Mungu wetu, kama ilivyoandikwa katika sheria.
35 ৩৫ আমরা জমি থেকে উত্পন্ন প্রতি বছর প্রথমে কাটা ফসল ও প্রত্যেকটি গাছের প্রথম ফল সদাপ্রভুর গৃহে আনবার
Tuliahidi kuleta nyumbani kwa Bwana matunda ya kwanza yaliyotokana na udongo wetu, na matunda ya kwanza ya mti kila mwaka.
36 ৩৬ এবং ব্যবস্থার যেমন লেখা আছে সেইমত আমরা আমাদের প্রথম জন্মানো ছেলে ও পশুর পালের গরু ও ভেড়ার প্রথম বাচ্চা আমাদের ঈশ্বরের ঘরের সেবাকারী যাজকদের কাছে নিয়ে আনবার
Na kama ilivyoandikwa katika sheria, tuliahidi kuleta nyumbani kwa Mungu na kwa makuhani watumikao hapo wazaliwa wa kwanza wa wana wetu ma wanyama wetu.
37 ৩৭ এবং আমাদের ময়দার ও শস্য উৎসর্গের প্রথম অংশ, সমস্ত গাছের প্রথম ফল ও নতুন আঙ্গুর রস ও তেলের প্রথম অংশ আমরা আমাদের ঈশ্বরের ঘরের ভান্ডার ঘরে যাজকদের কাছে আনবার এবং আমাদের ফসলের দশ ভাগের এক ভাগ লেবীয়দের কাছে নিয়ে আনবার বিষয় স্থির করলাম, কারণ আমাদের সব শহরে লেবীয়েরাই দশমাংশ গ্রহণ করেন।
Tutaleta unga wa kwanza na sadaka zetu za nafaka, na matunda ya kila mti, na divai mpya na mafuta tutaleta kwa makuhani, kwenye vyumba vya kuhifadhi vya nyumba ya Mungu wetu. Tutawaletea Walawi sehemu ya kumi kutoka kwenye udongo wetu kwa sababu Walawi hukusanya zaka katika miji yote tunayofanya kazi.
38 ৩৮ লেবীয়েরা যখন দশমাংশ নেবেন তখন তাঁদের সঙ্গে থাকবেন হারোণের বংশের একজন যাজক। পরে লেবীয়েরা সেই সব দশমাংশের দশ ভাগের এক ভাগ আমাদের ঈশ্বরের ঘরের ধনভান্ডারের ঘরেতে নিয়ে যাবেন।
Kuhani, mzao wa Haruni, lazima awe na Walawi wakati wanapopokea zaka. Walawi wanapaswa kuleta sehemu ya kumi ya zaka katika nyumba ya Mungu wetu kwenye vyumba vya kuhifadhi hazima.
39 ৩৯ কারণ ধনভান্ডারের যে সব কামরায় পবিত্র স্থানের জিনিসপত্র রাখা হয় এবং সেবাকারী যাজকেরা, রক্ষীরা ও গায়কেরা যেখানে থাকেন সেখানে ইস্রায়েলীয়েরা ও লেবীয়েরা তাদের শস্য, নতুন আঙ্গুর রস ও তেল নিয়ে আসবে এবং আমরা নিজেদের ঈশ্বরের গৃহ ত্যাগ করব না।
Kwa maana wana wa Israeli na wana wa Lawi, wataleta sadaka za nafaka, divai mpya, na mafuta katika vyumba vya kuhifadhi ambapo vitu vya patakatifu vinasimamishwa, na mahali pa makuhani watumishi, na walinzi wa mlango, na waimbaji. Hatuwezi kuacha nyumba ya Mungu wetu.

< নহিমিয়ের বই 10 >