< নহূম ভাববাদীর বই 1 >

1 নীনবী শহর সম্বন্ধে ঘোষণা। ইলকোশীয় নহূমের দর্শনের বই।
Jawabi game da Ninebe a littafin wahayin Nahum, mutumin Elkosh.
2 সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর; সদাপ্রভু প্রতিফলদাতা ও তিনি ক্রোধে পূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিফল দেন এবং তাঁর শত্রুদের উপর ক্রোধ বজায় রাখেন।
Ubangiji Allah mai kishi ne, mai sakayya kuma. Ubangiji Allah mai kishi ne, mai ɗaukar fansa kuma. Ubangiji yakan ɗauki fansa a kan maƙiyansa, yakan ci gaba da fushi a kan abokan gābansa.
3 সদাপ্রভু ক্রোধে ধীর এবং শক্তিতে মহান এবং তিনি শত্রুদের দোষী সাবস্ত করেন। সদাপ্রভু নিজের পথ তৈরী করেন ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে এবং মেঘ তাঁর পায়ের ধূলো।
Ubangiji mai jinkirin fushi ne, mai iko duka kuma. Ubangiji ba zai bar masu zunubi babu horo ba. Hanyarsa tana cikin guguwa da kuma hadari, gizagizai kuwa su ne ƙurar ƙafafunsa.
4 তিনি সমুদ্রকে ধমক দেন এবং তাকে শুকনো করেন, সমস্ত নদীগুলোকে তিনি শুকনো করেন। বাশন আর কর্মিলকে নিস্তেজ করেন আর লিবানোনের সব ফুল শুকিয়ে যায়।
Yakan tsawata wa teku yă kuma busar da shi; yakan sa dukan koguna su kafe. Bashan da Karmel sun yi yaushi tohon Lebanon kuma ya koɗe.
5 পর্বতগুলো তাঁর উপস্থিতিতে কাঁপে এবং পাহাড়গুলি গলে যায়। পৃথিবী তাঁর সামনে ভেঙে পড়ে, প্রকৃতভাবেই, সমস্ত পৃথিবী ও তার মধ্যে বসবাসকারী সবাই।
Duwatsu suna rawan jiki a gabansa tuddai kuma sun narke. Duniya da dukan abin da yake cikinta suna rawan jiki a gabansa.
6 তাঁর ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভীষণ ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত এবং তাতে বড় পাথর ফেটে যায়।
Wa zai iya tsaya wa fushinsa? Wa yake da ikon jimre wa zafin hasalarsa? Ana zuba fushinsa kamar wuta; aka kuma ragargaza duwatsu a gabansa.
7 সদাপ্রভু মঙ্গলময়, বিপদের দিনের তিনি সুরক্ষিত আশ্রয়। যারা তাঁকে ত্যাগ করে তিনি তাদের জানেন।
Ubangiji nagari ne, mafaka kuma a lokacin wahala. Yana kula da waɗanda suka dogara gare shi,
8 কিন্তু প্রবল বন্যার দ্বারা তিনি তাঁর শত্রুদের একেবারে শেষ করে দেবেন, তিনি তাদের অন্ধকারে তাড়িয়ে দেবেন।
amma da ambaliyar ruwa zai kawo Ninebe ga ƙarshe; zai fafari maƙiyansa zuwa cikin duhu.
9 সদাপ্রভুর বিরুদ্ধে তোমরা কি ভাবছ? তিনি এর সম্পূর্ণ শেষ করবেন, দ্বিতীয়বার আর সঙ্কট আসবেনা।
Dukan abin da suke ƙullawa game da Ubangiji zai kawo ga ƙarshe; wahala ba za tă sāke komowa ƙaro na biyu ba.
10 ১০ কারণ তারা কাঁটাঝোপের মধ্যে জড়িয়ে যাবে এবং মদ্যপানে মাতাল হবে; তারা শুকনো খড়ের মত আগুনে পুড়ে যাবে।
Za su sarƙafe a ƙaya, za su kuma bugu da ruwan inabinsu; za a laƙume su kamar busasshiyar ciyawa.
11 ১১ হে নীনবী তোমাদের মধ্যে থেকে এমন একজন বের হয়ে এসেছে যে সদাপ্রভুর বিরুদ্ধে মন্দ চিন্তা করছে ও মন্দ পরামর্শ দিচ্ছে।
Daga cikinki, ya Ninebe wani ya fito wanda ya ƙulla wa Ubangiji makirci yana ba da mugayen shawarwari.
12 ১২ সদাপ্রভু এই কথা বলেন, “যদিও তারা শক্তিতে পরিপূর্ণ এবং অসংখ্য তবুও তাদের ছিন্ন করা হবে। তাদের লোকেরা আর থাকবে না। কিন্তু তুমি, যিহূদা, যদিও আমি তোমাকে নত করেছি কিন্তু আর নত করব না।
Ga abin da Ubangiji ya ce, “Ko da yake sun yi tarayya, suna kuma da yawa, za a yanke su, a kawar a su. Ko da yake na ba ki azaba, ya Yahuda, ba zan ƙara ba ki azaba ba.
13 ১৩ এখন আমি তোমার কাঁধ থেকে সেই লোকেদের যোঁয়াল ভেঙে দেব, আমি তোমার শিকল ভেঙে ফেলব।”
Yanzu zan karya karkiyarsu daga wuyanki in kuma tsittsinke sarƙar da suka ɗaura ki.”
14 ১৪ হে নীনবী, সদাপ্রভু তোমার বিষয়ে একটি আদেশ দিয়েছেন, তোমার নাম রক্ষা করবার জন্য তোমার কোন বংশধর থাকবে না। তোমার দেবালয়ে যে সব খোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা মূর্ত্তি রয়েছে সেগুলো আমি ধ্বংস করে ফেলব। আমি তোমার কবর খুড়ব, কারণ তুমি অধার্ম্মিক।
Ubangiji ya ba da umarni game da ke Ninebe, “Ba za ki sami zuriyar da za tă ci gaba da sunanki ba. Zan rurrushe siffofin da kuka sassaƙa da kuma gumakan da kuka ƙera gumakan da suke a cikin haikalin allolinku. Zan shirya kabarinki, domin ke muguwa ce.”
15 ১৫ যে লোক সুসমাচার নিয়ে আসে ও শান্তি ঘোষণা করে, ঐ দেখ, পর্বতের উপরে তার পা। হে যিহূদা, তোমার পর্বগুলো পালন কর এবং মানত সব পূর্ণ কর। অধার্ম্মিক আর তোমাকে আক্রমণ করবে না; সে একেবারে ধ্বংস হবে।
Duba, can a bisa duwatsu, ga ƙafafu mai kawo labari mai daɗi, wanda yake shelar salama! Ki yi bukukkuwanki, ya Yahuda, ki kuma cika wa’adodinki. Mugaye ba za su ƙara mamaye ki ba; domin za a hallaka su ƙaƙaf.

< নহূম ভাববাদীর বই 1 >