< মীখা ভাববাদীর পুস্তক 7 >

1 ধিক আমাকে! কারণ এটা আমার জন্য এমন যখন গরমকালের ফল সংগ্রহ হয়ে যাওয়া যেমন, তেমন এবং এমনকি আঙ্গুর বাগানে পড়ে থাকা আঙ্গুর কুড়ানোর মত: সেখানে আর কোন ফলের থোকা পাওয়া যায় না, কিন্তু আমি এখনও প্রথম পাকা ডুমুরের জন্য আশা করি।
Ole wangu! Kwangu mimi ni kama msimu wa mavuno ulipokwisha, na pia makombo ya mavuno ya zabibu kwenye shamba la mizabibu: Hakuna tena kishamba cha matunda kinachoonekana, hakuna matini ya malimbuka ambayo ninayoyatamani.
2 ধার্মিক লোক পৃথিবী থেকে ধ্বংস হয়েছে; লোকেদের মধ্যে আর কেউ নেই যে ন্যায়পরায়ণ। তারা প্রত্যেকে রক্ত ঝরানোর জন্য ঘাঁটি বেঁধে অপেক্ষা করছে; প্রত্যেকে তার নিজের ভাইকে জালে ধরার চেষ্টা করছে।
Watu waaminifu wamepotelea kutoka kwenye nchi, hakuna mtu mwadilifu katika wanadamu wote. Wote hudanganya katika kusubiri kumwaga damu; kila mtu humuwinda ndugu yake mwenyewe kwa wavu.
3 তাদের দুই হাত ক্ষতি করার জন্য খুব ভালো, শাসকরা টাকা চায়, বিচারক ঘুষ নেওয়ার জন্য তৈরী এবং শক্তিশালী মানুষ বলছে অন্যকে সে কি পেতে চায়। এই ভাবে তারা একসঙ্গে চক্রান্ত করে।
Mikono yao ni mizuri mno kwa kufanya madhara. watawala huuliza pesa, hakimu yuko tayari kwa rushwa, na mtu mwenye nguvu anawaambia wengine kile anachokitaka kujipatia. Hivyo ndivyo waundavyo kwa pamoja.
4 তাদের মধ্যে সব থেকে ভাল যে সে কাঁটা ঝোপের মত, সব থেকে ন্যায়পরায়ণ লোকও কাঁটার বেড়ার মতন। তোমাদের প্রহরীদের মাধ্যমে এই দিনের কথা আগেই বলা হয়েছিল, তোমাদের শাস্তির দিন। এখন তাদের বিভ্রান্তি এসে উপস্থিত।
Mtu bora kwao ni kama mitemba, mwadilifu sana ni kama mche wa miba. Imefika siku iliyosemwa nyuma na walinzi wako, siku ya hukumu. Sasa ni mda wa machafuko.
5 কোন প্রতিবেশীকে বিশ্বাস কর না; কোন বন্ধুর উপর ভরসা কর না। তুমি কি বলছ সে বিষয়ে সাবধান হও, এমনকি সেই স্ত্রী যে তোমার হাতের ওপর শুয়ে থাকে।
Msimwamini kila jirani; msimuweke kiongozi katika rafiki yeyote. Kuweni makini kuhusiana na kile msemacho hata kwa mwanamke ambaye adanganyaye kwenye mikono yenu.
6 কারণ ছেলে তার বাবাকে অসম্মান করে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে ওঠে এবং বৌমা শাশুড়ির বিরুদ্ধে ওঠে। একজন মানুষের শত্রু তার নিজের বাড়ির লোক।
Kwa kuwa mwana humfedhehesha baba yake, binti huinuka kushindana na mama yake, na mke wa mwana wa kiume hushindana na mama mkwe wake. Adui wa watu ni watu wa nyumba yake mwenyewe.
7 কিন্তু আমার জন্য, আমি সদাপ্রভুর দিকে তাকাবো। আমি আমার পরিত্রাণকারী ঈশ্বরের অপেক্ষা করব; আমার ঈশ্বর আমার কথা শুনবেন।
Lakini kama kwangu mimi, nitamtazama Yahwe. Nitamsubiri Mungu wa wokovu wangu; Mungu wangu ataniskia.
8 আমার শত্রুরা, আমার নিয়ে আনন্দ কর না। আমি পড়ে যাওয়ার পরে, আমি আবার উঠব। যখন আমি অন্ধকারে বসি, সদাপ্রভু আমার জন্য আলোর মত হবেন।
Usifurahi juu yangu, adui yangu. Niangukapo, nitainuka. Wakati nitakapokuwa nimekaa katika giza, Yahwe atakuwa mwanga kwangu.
9 কারণ আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি তাঁর রাগ বয়ে বেড়াব যতক্ষণ না তিনি আমার বিষয় নজরদেন এবং আমার পক্ষে বিচার কার্যকারী করেন। তিনি আমায় আলোয় নিয়ে আসবেন এবং আমি তাঁকে দেখব তিনি আমায় উদ্ধার করছেন তাঁর ধার্ম্মিকতায়।
Kwasababu nimetenda dhambi dhidi ya Yahwe, nitachukua ghadhabu yake hata aniteteapo kosa langu, na kutekeleza hukumu kwa ajili yangu. Atanileta kwenye nuru, na nitamwona akiniokoa kwenye haki yake.
10 ১০ তখন আমার শত্রুরা তা দেখবে এবং লজ্জা তাকে ঢেকে দেবে যে আমায় বলেছিল “কোথায় সদাপ্রভু তোমার ঈশ্বর?” আমার চোখ তাকে দেখবে; তাকে রাস্তায় পড়ে থাকা কাদার মত মাড়ানো হবে।
Kisha adui yangu atakapoliona hilo, na aibu itamfunika yule aliyeniambia, “Yahwe Mungu wako yuko wapi?” macho yangu yatamtazama; atakanyagwa chini kama tope kwenye mitaa.
11 ১১ দিন আসবে যখন তোমার দেয়াল আবার গাঁথা হবে; সেই দিনের দেশের সীমানা বহু দূর বাড়ানো হবে।
Siku ya ya kujenga kuta zako zitafika; siku hiyo mipaka itasogezwa mbali sana.
12 ১২ সেই দিনের তোমার লোকেরা আমার কাছে আসবে, তারা অশূর থেকে এবং মিশরের শহর থেকে আসবে, মিশর থেকে ফরাৎ নদী পর্যন্ত, সমুদ্র থেকে সমুদ্রে এবং পাহাড় থেকে পাহাড়ে।
Siku hiyo watu watakuja kwako, kutoka Ashuru na miji katika Misri, kutoka Misri hata mto mkubwa, kutoka bahari kwenda bahari, na kutoka mlima kwenda mlima.
13 ১৩ এবং সেই জায়গাগুলি জনশূন্য হবে, সেই লোকেদের জন্য যারা সেখানে এখন বাস করছে, তাদের কাজের ফলের জন্য।
Hizo nchi zitakuwa zimejitenga kwasababu ya watu ambao wanaishi huko sasa, kwasababu ya tunda la matendo yao.
14 ১৪ তোমার লোকেদের তোমার লাঠি দিয়ে পালন কর, তোমার অধিকারের পালকে চরাও। যদিও তারা কর্মিলের পাহাড়ে একা বাস করছে, তাদের বাশনে ও গিলিয়দে চরতে দাও যেমন তারা প্রাচীনকালে চরতো।
Chunga watu wako kwa fimbo yako, kundi la urithi wako. Wanaishi wenyewe kwenye msitu, katikati ya msitu. Wachunge katika Bashani na Gileadi kama siku za zamani.
15 ১৫ যেমন সেই দিনের যখন তোমরা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিলে, আমি তাদের আশ্চর্য্য কাজ দেখাব।
Kama katika siku wakati mlipotoka nje ya nchi ya Misri, nitawaonyesha maajabu.
16 ১৬ সেই দেশ দেখবে এবং তাদের সমস্ত শক্তির জন্য লজ্জিত হবে। তারা তাদের হাত তাদের মুখে রাখবে; তাদের কান কলা হয়ে যাবে।
Mataifa yataona na kuwa na aibu ya nguvu zao zote. Wataweka mikono yao kwenye midomo yao; masikio yao yatakuwa kiziwi.
17 ১৭ তারা সাপের মত ধূলো চাটবে, সেই প্রাণীদের মত যারা মাটিতে বুকে হেঁটে চলে। তারা তাদের গুহা থাকে বেরিয়ে আসবে ভয়ের সঙ্গে; তারা তোমার কাছে ভয়ের সঙ্গে আসবে, সদাপ্রভু আমাদের ঈশ্বর এবং তোমার জন্য তারা ভয় পাবে।
Watalamba vumbi kama nyoka, kama viumbe vitaambavyo juu ya nchi. Watatoka nje kwenye maficho kwa hofu; watakuja kwako kwa hofu, Yahwe Mungu wetu, na wataogopa kwa sababu yako.
18 ১৮ তোমার মত ঈশ্বর কে, তুমি যিনি পাপ দূর করে থাক, তুমি যিনি তোমার অবশিষ্ট লোকেদের অপরাধ এড়িয়ে যাও? তুমি চিরকাল রাগ রাখো না, কারণ তুমি আমাদের তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাতে ভালবাস।
Ni nani aliye Mungu kama wewe, wewe uchukuaye dhambi, wewe upitaye juu ya kosa la mabaki ya mrithi wako? Hutunzi hasira yako milele, kwa sababu unapenda kutuonyesha agano lako la aminifu.
19 ১৯ তুমি আবার আমাদের উপর অনুগ্রহশীল হবে; তুমি আমাদের অপরাধ তোমার পায়ের নিচে চূর্ণ করবে। তুমি আমাদের সব পাপ সমুদ্রের গভীরে ফেলে দেব।
Tena utakuwa na huruma juu yetu; utayakanyaga maovu chini ya miguu yako. Utazitupa dhambi zetu zote kwenye vilindi vya bahari.
20 ২০ তুমি যাকোবকে সত্য এবং চুক্তির বিশ্বস্ততা আব্রাহামকে দেবে, যেমন তুমি প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলে।
Utampatia ukweli Yakobo na agano aminifu kwa Abrahamu, ulipoapa kwa babu zetu katika siku za kale.

< মীখা ভাববাদীর পুস্তক 7 >