< মীখা ভাববাদীর পুস্তক 6 >

1 এখন শোন সদাপ্রভু কি বলবেন। মীখা তাকে বললেন, “ওঠো এবং তোমার বিষয় পাহাড়ের সামনে রাখো; উপপর্বত তোমার গলার আওয়াজ শুনুক।
Sasa sikilizeni kile ambacho Yahwe asemacho, “Inuka na ueleze kesi yako mbele ya milima; acha milima isikie sauti yako.
2 তোমরা পাহাড়রা এবং তোমরা পৃথিবীর স্থায়ী ভিত্তি সব, সদাপ্রভুর অভিযোগ শোন। কারণ সদাপ্রভুর তাঁর নিজের লোকেদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তিনি ইস্রায়েলের বিরুদ্ধে বিচার সভায় যুদ্ধ করবেন।”
Sikilizeni madai ya Yahwe, enyi milima, na ninyi misingi mivumilivu ya dunia. Kwa kuwa Yahwe anavumilia pamoja na watu wake, na atapigana katika mahakama juu ya Israeli.”
3 “আমার প্রজারা, আমি তোমাদের কি করেছি? কীভাবে তোমায় ক্লান্ত বা অবসন্ন করলাম? আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও!
Watu wangu, nimefanya nini kwenu? nimewachosha mara ngapi? shuhudieni dhidi yangu!
4 আমি মিশর দেশ থেকে তোমাদের বার করে নিয়ে এসেছিলাম এবং বন্দী ঘর থেকে উদ্ধার করেছিলাম। আমি মোশি, হারোণ ও মরিয়মকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম।
Kwa kuwa niliwaleta kutoka nchi ya Msiri na kuwaokoa kutoka kwenye nyumba ya utumwa. Nawatuma Musa, Aruni, na Mariamu kwako.
5 আমার প্রজারা, মনে কর মোয়াব রাজা বালাক কি পরিকল্পনা করেছিল এবং বিয়োরের ছেলে বিলিয়ম তাকে কি উত্তর দিয়েছিল, যত তুমি শিটীম থেকে গিলগল যাবে, তত তুমি জানবে সদাপ্রভুর ধার্মিকতার কাজ।”
Watu wangu, kumbukeni ambavyo Balaki mfalme wa Moabu alivyotunga, na vile ambavyo Balamu mwana wa Beori alivyomjibu kama ulipokuwa ukienda kutoka kwa Gilgali, hivyo mnaweza kujua matendo ya haki ya Yahwe.”
6 আমি সদাপ্রভুর কাছে কি নিয়ে আসব, যখন আমি সেই মহান ঈশ্বরের সামনে নত হই? আমি কি তাঁর সামনে হোমবলি নিয়ে, এক বছরের বাছুর সঙ্গে নিয়ে আসব?
Je nilete nini kwa Yahwe, ninapoenda kumwinamia Mungu aliye juu? Je ninaweza kuja kwake na sadaka za kuteketeza, pamoja na ndama wenye mwaka mmoja?
7 সদাপ্রভু কি একহাজার ভেড়ায় বা দশ হাজার তেলের নদী পেয়ে খুশি হবেন? আমি কি আমার প্রথম সন্তান দেব আমার অপরাধের জন্য, আমার শরীরের ফল আমার নিজের পাপের জন্য দেব?
Je Yahwe atapendezwa na maelfu ya kondoo waume, au na elfu kumi za mito ya mafuta? Je nimtoe mzaliwa wangu wa kwanza kwa ajili ya kosa langu, tunda la mwili wangu kwa ajili ya dhambi yangu mwenyewe?
8 হে মানুষ, তিনি তোমায় বলেছেন, যা ভালো এবং যা সদাপ্রভু তোমার কাছ থেকে চান, ন্যায্য আচরণ কর, দয়া বা অনুগ্রহকে ভালবাসো এবং নম্র ভাবে তোমার ঈশ্বরের সঙ্গে চল।
Amekwambia, mtu, kile kilicho bora, na kile ambacho Yahwe atakacho kutoka kwako: Kutenda haki, kupenda ukarimu, na kutembea kwa unyenyekevu pamoja na Mungu wako.
9 সদাপ্রভুর স্বর শহরের প্রতি ঘোষণা করছে, এমনকি এখন প্রজ্ঞাও তোমার নাম স্বীকার করবে, “লাঠির দিকে মনোযোগ দাও এবং তার দিকে যে সেটা রাখছে তার জায়গায়।
Sauti ya Yahwe inatangaza kwenye mji-hata sasa hekima hukukiri jina lako: “Kaa tayari kwa ajili ya fimbo, na kwa yule aliyeiweka.
10 ১০ দুষ্টদের ঘরে সম্পত্তি আছে যা অসাধুতার এবং মিথ্যার দাঁড়িপাল্লা যা জঘন্য।
Kuna utajiri katika nyumba za waovu, na kipimo cha uongo hilo ni chukizo mno.
11 ১১ আমি কি কোন ব্যক্তিকে নিরীহ বলে মেনে নেব যদি সে প্রতারণার দাঁড়িপাল্লা ব্যবহার করে, ছলনায় ভরা বাটখারা ব্যবহার করে?
Ningeweza kumfikira mtu kuwa hana hatia kama anatumia kipimo cha ulaghai, pamoja na mfuko wa kipimo wa udanganyifu?
12 ১২ ধনী লোকেরা হিংসায় পূর্ণ, সেখানকার লোকেরা মিথ্যাকথা বলেছে এবং তাদের মুখের মধ্যের জিভ বিশ্বাসঘাতক।
Matajiri wamejaa uharibifu, makazi yao yamesema uongo, na ulimi wao katika midomo yao unaudanganyifu.
13 ১৩ এই জন্য আমিও তোমাকে ভয়ঙ্কর আঘাতে আঘাত করেছি, তোমার পাপের জন্য তোমায় ধ্বংস করেছি।
Kwa hiyo nimekupiga kwa pigo linaloumiza, nimekufanya gofu kwa sababu ya dhambi zako.
14 ১৪ তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না; তোমার মধ্যে খালিভাবটা থেকেই যাবে। তুমি মালপত্র অন্য জায়গায় রাখবে কিন্তু রক্ষা করতে পারবে না এবং যা কিছু তুমি রক্ষা করবে আমি তলোয়ারকে দেব।
Utakula lakini hutatosheka; utupu wako utabakia ndani yako. Utatunza mizigo mbali lakini hutahifadhi, na kile unachokihifadhi nitakitoa kwa upanga.
15 ১৫ তুমি বীজ রোপণ করবে কিন্তু শস্য কাটবে না; তুমি জিতফল পিষবে কিন্তু নিজেকে তেল দিয়ে অভিষিক্ত করতে পারবে না; তুমি আঙ্গুর দলাবে কিন্তু কোন রস পান করতে পারবে না।
Utapanda lakini huatavuna; utazikusanya zaituni lakini hutajipaka mafuta; utasindika zabibu lakini hutakunywa divai.
16 ১৬ অম্রির বিধি মানা হচ্ছে এবং আহাবের পরিবারের সব কাজ করা হচ্ছে। তোমরা তাদের পরামর্শ অনুযায়ী চলছ। তাই আমি তোমাদের ধ্বংসের শহর বানাবো, তোমার লোকেরা বিদ্রূপকারী এবং তুমি আমার প্রজাদের ঘৃণা বয়ে বেড়াবে।”
Kanuni zilizotengenezwa na Omri zimetunzwa, na matendo yote ya nyumba ya Ahabu. Mnatembea kwa ushauri wao. Hivyo nitakufanya wewe, mji, gofu, na makazi yako jambo la zomeo, na matabeba dharau kama watu wangu.”

< মীখা ভাববাদীর পুস্তক 6 >