< মথি 5 >

1 তিনি প্রচুর লোক দেখে পাহাড়ে উঠলেন; আর তিনি বসার পর তাঁর শিষ্যেরা তাঁর কাছে এলেন।
Yesu peauwene msambi wa vandu, akakwela kuchitumbi, akatama. Vawuliwa vaki vakamlanda,
2 তখন তিনি মুখ খুলে তাদের এই শিক্ষা দিতে লাগলেন
mwene akatumbula kuvawula, akajova.
3 ধন্য যারা আত্মাতে গরিব, কারণ স্বর্গ রাজ্য তাদেরই।
Vamotisiwa vevavi vangangu mumpungu, muni Unkosi wa kunani kwa Chapanga ndi wavi!
4 ধন্য যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে।
Vamotisiwa vana mvinisu mumtima ndava vambudili Chapanga, muni Chapanga alavapolesa mitima!
5 ধন্য যারা বিনয়ী, কারণ তারা ভূমির অধিকারী হবে।
Vamotisiwa vangolongondi, muni valahala mulima.
6 ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে।
Vamotisiwa vana njala na vevavi na njota ya kukita geigana Chapanga, muni Chapanga alavayukutisa
7 ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে।
Vamotisiwi vevavi na lipyana, muni Chapanga alavahengela lipyana.
8 ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।
Vamotisiwi vevavi na mtima wa msopi, muni yati valamuwona Chapanga.
9 ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে।
Vamotisiwi vatepulanisa, muni yati vikemelewa vana vaki Chapanga.
10 ১০ ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই।
Vamotisiwi veving'aiswa ndava ya kukita geigana Chapanga, muni Unkosi wa kunani kwa Chapanga ndi wa vene.
11 ১১ ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সর্বরকম খারাপ কথা বলে।
“Mumotisiwi nyenye vandu vakavaliga, vakavanyagayi na kuvadetela uhakau ndava ya nene.
12 ১২ আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমাদের পুরষ্কার প্রচুর; কারণ তোমাদের আগে যে ভাববাদীরা ছিলেন, তাদের তারা সেইভাবে নির্যাতন করত।
Mheka na kululuta muni njombi yinu yivaha kunani kwa Chapanga, chenichi ndi chevavahengili Vamlota va Chapanga vevavalongolili kwakona nyenye.”
13 ১৩ তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তা কিভাবে লবণের গুনবিশিষ্ট করা যাবে? তা আর কোনো কাজে লাগে না, কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ের তলায় দলিত হবার যোগ্য হয়।
Nyenye ndi mwinyu wa pamulima! Nambu luyong'onyo lwaki lwakayaga yati yisopewa kiki? Yivya lepi na lihengu kavili yati kutagika kuvala na vandu vakuyilivatila.
14 ১৪ তোমরা জগতের আলো; পর্বতের উপরে অবস্থিত শহর গোপন থাকতে পারে না।
“Nyenye ndi ngati lumuli lwa pamulima! Muji weujengiwi panani ya chitumbi ufiyika lepi.
15 ১৫ আর লোকে প্রদীপ জ্বালিয়ে ঝুড়ির নীচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাতে তা ঘরের সব লোককে আলো দেয়।
Vandu vipambika lepi hahi na kuigubika na chiviga, muni yivikiwa panani ya chibokoselu kuvalangasa voha vevavi mugati.
16 ১৬ সেইভাবে তোমাদের আলো মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের ভাল কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।
Mewawa lumuli lwinu luvalangasa palongolo ya vandu, vagalola matendu ginu gabwina, vamlumbalila Dadi winu mweavi kunani.”
17 ১৭ মনে কর না যে, আমি আইন কি ভাববাদীগ্রন্থ ধ্বংস করতে এসেছি; আমি ধ্বংস করতে আসিনি, কিন্তু সম্পূর্ণ করতে এসেছি।
“Mkoto kuhololela kuvya nibweli kuwusa malagizu ga Chapanga geampeli Musa amala mawuliwu ga Vamlota va Chapanga. Nibweli lepi kuwusa, ndi nibweli muni kugatimalisa.
18 ১৮ কারণ আমি তোমাদের সত্য বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হবে, সে পর্যন্ত আইনের এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত হবে না, সবই সফল হবে।
Nikujovela chakaka, mbaka kunani na mulima yati zihamba, kawaka hati nukuta yimonga yeyiwusiwa mumalagizu mbaka goha gatimila.
19 ১৯ অতএব যে কেউ এই সব ছোট আদেশের মধ্যে কোন একটি আদেশ অমান্য করে ও লোকদেরকে সেইভাবে শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে অতি ছোট বলা যাবে; কিন্তু যে কেউ সে সব পালন করে ও শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে মহান বলা যাবে।
Hinu, mundu yeyoha angayidakila hati mihilu umonga udebe kuliku zoha, na kuvawula vangi vakita ago, mwenuyo yati ivya mdebe neju, Muunkosi wa kunani kwa Chapanga. Nambu mweiyuwanila na kuvawula vangi mwenuyo yati ivya mvaha muunkosi wa kunani kwa Chapanga.
20 ২০ কারণ আমি তোমাদের বলছি, ব্যবস্থার শিক্ষক ও ফরীশীদের থেকে তোমাদের ধার্ম্মিকতা যদি বেশি না হয়, তবে তোমরা কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না।
Muyuwanila, ubwina winu ngati nakuyonjokesa wula wa vawula va malagizu na Vafalisayu, katu nakuyingila mu Unkosi wa kunani kwa Chapanga.”
21 ২১ তোমরা শুনেছ, আগের কালের লোকদের কাছে বলা হয়েছিল, “তুমি নরহত্যা কর না,” আর যে নরহত্যা করে, সে বিচারের দায়ে পড়বে।
“Mmali kuyuwana kuvya vandu va kadeni chavajoviwi, ‘Ukoto kukoma! Mundu yeyoha mweikoma yikumgana ahamuliwa.’
22 ২২ কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের প্রতি রাগ করে, সে বিচারের দায়ে পড়বে; আর যে কেউ নিজের ভাইকে বলে, রে বোকা, সে মহাসভার দায়ে পড়বে। আর যে কেউ বলে রে মূর্খ সে নরকের আগুনের দায়ে পড়বে। (Geenna g1067)
Nambu nene nikuvajovela, mundu yeyoha mweakumyomela mlongo waki, yati ihamuliwa. Mundu yeyoha mweakumvevesa mlongo waki yati vakumtakila kulibanji la mihalu. Mweakumkemela mlongo waki, ‘Myimu! Yati iyingila kumotu wa magono goha wangajimika.’” (Geenna g1067)
23 ২৩ অতএব তুমি যখন যজ্ঞবেদির কাছে নিজের নৈবেদ্য উৎসর্গ করছ, তখন সেই জায়গায় যদি মনে পড়ে যে, তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোন কথা আছে,
“Hinu, ngati upeleka luteta lwaku palongolo ya lusanja lwa luteta, na ukumbwiki kuvya mlongo waku avi na luhonda na veve,
24 ২৪ তবে সেই জায়গায় বেদির সামনে তোমার নৈবেদ্য রাখ, আর চলে যাও, প্রথমে তোমার ভাইয়ের সাথে আবার মিলন হও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ কর।
Ululeka luteta lwaku pa lusanja lwa luteta, hamba hoti ukatepulana na mlongo waku kangi uwuya kavili uwusa luteta lwaku.”
25 ২৫ তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাক, তখন তার সাথে তাড়াতাড়ি মিল কর, যদি বিপক্ষ তোমাকে বিচারকের হাতে তুলে দেয় ও বিচারক তোমাকে রক্ষীর হাতে তুলে দেয়, আর তুমি কারাগারে বন্দী হও।
“Tepulana na mweakutakili kanyata mwakona munjila kuhamba kulibanji la mihalu. Ngati lepi, mweakutakili yati akukugotola mumawoko ga mhamula mihalu, mwene akugotola kwa manjolinjoli na kukungiwa muchifungu.
26 ২৬ আমি তোমাকে সত্য বলছি, যতক্ষণ না পর্যন্ত শেষ পয়সাটা শোধ করবে, ততক্ষণ তুমি কোন মতে সেখান থেকে বাইরে আসতে পারবে না।
Nikujovela chakaka yati nakuhuma mbaka ulipili sendi ya mwishu.”
27 ২৭ তোমরা শুনেছ যে এটা বলা হয়েছিল, “তুমি ব্যভিচার করও না।”
“Muyuwini kuvya vandu vajoviwi, kotoka kukita ugoni!
28 ২৮ কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে লালসাপূর্ণ ভাবে দেখে, তখনই সে হৃদয়ে তার সাথে ব্যভিচার করল।
Nambu nene nikuvajovela, kila mundu mweakumlolokesa mdala cha kumnogela amali kugona nayu mumtima waki.
29 ২৯ আর তোমার ডান চোখ যদি তোমায় পাপ করায়, তবে তা উপড়ে দূরে ফেলে দাও; কারণ তোমার সমস্ত শরীর নরকে যাওয়া চেয়ে বরং এক অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভাল। (Geenna g1067)
Hinu, lihu laku la upandi wa kulyelela likakubudisa, ulitupula ukalitaga kutali. Mbanga neju, veve kuyaganisa pandu pamonga pa higa yaku, kuliku higa yaku yoha kutagika pamotu wa magono goha wangajimika. (Geenna g1067)
30 ৩০ আর তোমার ডান হাত যদি তোমাকে পাপ করায়, তবে তা কেটে দূরে ফেলে দাও; কারণ তোমার সমস্ত শরীর নরকে যাওয়ার চেয়ে বরং এক অঙ্গ নষ্ট হওয়া তোমার পক্ষে ভাল। (Geenna g1067)
Ngati chiwoko chaku cha kulyela chikubudisa chidumulai ukatagayi kutali. Mbanga veve kuyaganisa pandu pamonga pa higa yaku kuliku higa yaku yoha yihambi kumotu wa magono goha wangajimika.” (Geenna g1067)
31 ৩১ আর বলা হয়েছিল, “যে কেউ নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাকে ত্যাগপত্র দিক।”
“Gamali kujovekwa kuvya, ‘Mundu yeyoha mweakumleka mdala waki, amyandakila balua ya kumleka.’
32 ৩২ কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ ব্যভিচার ছাড়া অন্য কারণে নিজের স্ত্রীকে পরিত্যাগ করে, সে তাকে ব্যাভিচারিনী করে; এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সে ব্যভিচার করে।
Nambu nene nikuvajovela, mundu yeyoha mweakumleka mdala waki, nambu ndu ndava ya kumkamula ugoni, akumkita mkemi. Na mgosi akamgegai mdala yula mwealekiwi ikita ugoni nayu.”
33 ৩৩ আবার তোমরা শুনেছ, আগের কালের লোকদের কাছে বলা হয়েছিল, তুমি মিথ্যা দিব্যি কর না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার সমস্ত প্রতিজ্ঞা পালন কর।
“Kangi myuwini vandu va kadeni vajoviwi, ‘Ukotoka kudenya chilapu chaku, nambu uganikiwa kutimilisa chilapu chaku kwa Bambu.’
34 ৩৪ কিন্তু আমি তোমাদের বলছি, কোন দিব্যি করো না; স্বর্গের দিব্যি কর না, কারণ তা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্যি কর না, কারণ তা তাঁর পা রাখার জায়গা;
Nambu nene nikuvajovela, katu mkotoka kulapa, hati kunani kwa Chapanga, muni ndi chigoda cha Chapanga cha unkosi waki,
35 ৩৫ আর যিরুশালেমের দিব্যি কর না, কারণ তা মহান রাজার শহর।
amala kulapa kwa mulima muni chigoda cha kuvikila magendelu gaki, amala ku Yelusalemu muni muji wa Nkosi mkulu.
36 ৩৬ আর তোমার মাথার দিব্যি কর না, কারণ একগাছা চুল সাদা কি কালো করবার সাধ্য তোমার নেই।
Ukoto kulapa pamutu waku, muni nakuhotola kuuhenga hati luyunju lumonga kuvya lwa msopi amala lutitu.
37 ৩৭ কিন্তু তোমাদের কথা হ্যাঁ, হ্যাঁ, না, না, হোক; এর বেশি যা, তা শয়তান থেকে জন্মায়।
Mkajovai ‘Ena,’ Ndi yivya ‘Ena,’ Mkajovai, ‘Mbwitu,’ Chakaka yivyai ‘Mbwitu,’ Chochoha chechiyonjokeseka pa genago chihumila kwa Setani.”
38 ৩৮ তোমরা শুনেছ বলা হয়েছিল, “চোখের বদলে চোখ ও দাঁতের বদলে দাঁত।”
“Muyuwini kuvya gajoviki. ‘Lihu kwa lihu, linu kwa linu.’
39 ৩৯ কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা মন্দ লোককে বাধা দিয়ো না; বরং যে কেউ তোমার ডান গালে চড় মারে, অন্য গাল তার দিকে ফিরিয়ে দাও।
Nambu nene nikuvajovela, ukotoka kumuwuyisila mundu mhakau. Mundu akakupamanda, mulitama la kulyela, mng'anamusila na litama la kumangeya.
40 ৪০ আর যে তোমার সাথে বিচারের জায়গায় ঝগড়া করে তোমার পোষাক নিতে চায়, তাকে তোমার চাদরও দিয়ে দাও।
Mundu akakutakila igana kukunyaga nyula yaku, mlekela atola mewa na likoti laku.
41 ৪১ আর যে কেউ এক মাইল যেতে তোমাকে জোর করে, তার সঙ্গে দুই মাইল যাও।
Mundu akakukamula kwa makakala ugegai ndwika yaki kilomita yimonga, ugegai kilomita zivili.
42 ৪২ যে তোমার কাছে কিছু চায়, তাকে সেটা দাও এবং যে তোমার কাছে ধার চায়, তা থেকে বিমুখ হয়ো না।
Mweakukuyupa mpelai, na ukotoka kumtila mundu mweakuyaika chindu.”
43 ৪৩ তোমরা শুনেছ, বলা হয়েছিল, “তোমার প্রতিবেশীকে প্রেম করবে এবং তোমার শত্রুকে ঘৃণা করবে।”
“Myuwini kuvya gajoviki, mgana muyaku, na mvenga likoko waku.
44 ৪৪ কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা নিজের নিজের শত্রুদেরকে ভালবেস এবং যারা তোমাদের ঘৃণা করে, তাদের জন্য প্রার্থনা কর;
Nambu nene nikuvajovela, muvagana makoko vinu na kuvayupila vala vevakuvang'aisa nyenye,
45 ৪৫ যেন তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হও, কারণ তিনি ভাল মন্দ লোকদের উপরে নিজের সূর্য্য উদয় করেন এবং ধার্মিক অধার্মিকদের উপরে বৃষ্টি দেন।
muni mpata kuvya vana va Dadi winu mweavi kunani. Muni mwene akuvalangasila lilanga laki vandu makoko na vandu vabwina, na kuvatonyela fula kwa vandu vabwina palongolo yaki na vandu vahakau.
46 ৪৬ কারণ যারা তোমাদের ভালবাসে, যদি শুধু তাদেরই ভালবাসো তবে তোমাদের কি পুরষ্কার হবে? কর আদায়কারীরাও কি সেই মত করে না?
Wu, njombi yoki mwipata kuhuma kwa Chapanga? Ngati mukuvagana vala vevakuvagana nyenye ndu! Kawaka! Muni hati vatola kodi navene vikita mewa!
47 ৪৭ আর তোমরা যদি কেবল নিজের নিজের ভাইদেরকে শুভেচ্ছা জানাও, তবে বেশি কি কাজ কর? অইহূদিরাও কি সেইভাবে করে না?
Ngati Mukuvajambusa valongo vinu ndu, mhengili chindu kiki neju kuliku vangi? Muni hati vangammanya Chapanga vikita mewawa.
48 ৪৮ অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও।
Mwiganikiwa mkoto kupungula chochoa mukuhenga gabwina ngati Dadi winu wa kunani kwa Chapanga angapungula.”

< মথি 5 >