< মথি 26 >

1 তখন যীশু এই সমস্ত কথা শেষ করলেন এবং তিনি তাঁর শিষ্যদের বললেন,
Wakati Yesu alipomaliza kusema maneno yote hayo, aliwaambia wanafunzi wake,
2 “তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব্ব আসছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হবার জন্য সমর্পিত হবেন।”
“Mnajua kwamba baada ya siku mbili kutakuwa na sikukuu ya pasaka, na mwana wa Adamu atatolewa ili asulibiwe.”
3 তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা কায়াফা মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে একত্র হল,
Baadaye wakuu wa makuhani na wazee wa watu walikutana pamoja katika makao ya Kuhani Mkuu, aliye kuwa anaitwa Kayafa.
4 আর এই ষড়যন্ত্র করল, যেন ছলে যীশুকে ধরে বধ করতে পারে।
Kwa pamoja walipanga njama ya kumkamata Yesu kwa siri na kumuua.
5 কিন্তু তারা বলল, “পর্বের দিন নয়, যদি লোকদের মধ্যে গন্ডগোল বাধে।”
Kwa kuwa walisema, “Isifanyike wakati wa sikukuu, kusudi isije ikazuka ghasia miongoni mwa watu.”
6 যীশু তখন বৈথনিয়ায় শিমোনের বাড়িতে ছিলেন, যে একজন কুষ্ঠরোগী ছিল,
Wakati Yesu alipokuwa Bethania katika nyumba ya Simoni mkoma,
7 তখন একটি মহিলা শ্বেত পাথরের পাত্রে খুব মূল্যবান সুগন্ধি তেল নিয়ে তাঁর কাছে এলো এবং তিনি খেতে বসলে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল।
alipokuwa amejinyoosha mezani, mwanamke mmoja alikuja kwake akiwa amebeba mkebe wa alabasta iliyokuwa na mafuta yenye thamani kubwa, na aliyamimina juu ya kichwa chake.
8 কিন্তু এই সব দেখে শিষ্যেরা বিরক্ত হয়ে বললেন, “এ অপচয়ের কারণ কি?
Lakini wanafunzi wake walipoona jambo hilo, walichukia na kusema, “Nini sababu ya hasara hii?
9 এই তেল অনেক টাকায় বিক্রি করে তা দরিদ্রদেরকে দেওয়া যেত।”
Haya yangeweza kuuzwa kwa kiasi kikubwa na kupewa maskini.”
10 ১০ কিন্তু যীশু, এই সব বুঝতে পেরে তাঁদের বললেন, “এই মহিলাটিকে কেন দুঃখ দিচ্ছ? এ তো আমার জন্য ভালো কাজ করল।
Lakini Yesu, akiwa anajua hili, aliwaambia, “Kwa nini mnamsumbua mwanamke huyu? Kwa kuwa amefanya kitu kizuri kwangu.
11 ১১ কারণ দরিদ্ররা তোমাদের কাছে সব দিন ই আছে, কিন্তু তোমরা আমাকে সবদিন পাবে না।
Masikini mnao siku zote, lakini hamtakuwa pamoja nami daima.
12 ১২ তাই আমার দেহের উপরে এই সুগন্ধি তেল ঢেলে দেওয়াতে এ আমার সমাধির উপযোগী কাজ করল।
Kwa sababu alipomimina mafuta haya juu ya mwili wangu, alifanya hivyo kwa ajili ya maziko yangu.
13 ১৩ আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত জগতে যে কোন জায়গায় এই সুসমাচার প্রচারিত হবে, সেই জায়গায় এর এই কাজের কথাও একে মনে রাখার জন্য বলা হবে।”
Kweli nawaambieni, popote Injili hii itakapohubiriwa katika ulimwengu mzima, kitendo alichofanya huyu mwanamke, pia kitakuwa kinasemwa kwa ajili ya kumkumbuka.”
14 ১৪ তখন বারো জনের মধ্যে একজন, যাকে ঈষ্করিয়োতীয় যিহূদা বলা হয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল,
Ndipo mmoja wa wale Kumi na wawili, aliyeitwa Yuda Iskariote, alienda kwa wakuu wa makuhani
15 ১৫ “আমাকে কি দিতে চান, বলুন, আমি তাঁকে আপনাদের হাতে সমর্পণ করব।” তারা তাকে ত্রিশটা রূপার মুদ্রা গুনে দিল।
na kusema, “Mtanipatia nini nikimsaliti?” Wakampimia Yuda vipande thelathini vya fedha.
16 ১৬ আর সেই দিন থেকে সে তাঁকে ধরিয়ে দাওয়ার জন্য সুযোগ খুঁজতে লাগল।
Tangu muda huo alitafuta nafasi ya kumsaliti.
17 ১৭ পরে তাড়ীশূন্য (খামির বিহীন) রুটি র পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?”
Hata siku ya kwanza ya mikate isiyotiwa chachu, wanafunzi walimwendea Yesu na kusema, “Wapi unataka tukuandalie ule chakula cha Pasaka?”
18 ১৮ তিনি বললেন, “তোমরা শহরের অমুক ব্যক্তির কাছে যাও, আর তাকে বল, গুরু বলছেন, আমার দিন সন্নিকট, আমি তোমারই বাড়িতে আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্ব পালন করব।”
Akawaambia, “Nendeni mjini kwa mtu fulani na mwambieni, Mwalimu anasema, “Muda wangu umekaribia. Nitaitimiza Pasaka pamoja na wanafunzi wangu katika nyumba yako.””
19 ১৯ তাতে শিষ্যেরা যীশুর আদেশ মতো কাজ করলেন, ও নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করলেন।
Wanafunzi walifanya kama Yesu alivyowaagiza, na waliandaa chakula cha Pasaka.
20 ২০ পরে সন্ধ্যা হলে তিনি সেই বারো জন শিষ্যের সঙ্গে খেতে বসলেন।
Ilipofika jioni, aliketi kula chakula pamoja na wale wanafunzi Kumi na Wawili.
21 ২১ আর তাঁদের খাওয়ার দিনের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
Walipokuwa wanakula chakula, alisema, “Kweli nawaambia kwamba mmoja wenu atanisaliti.”
22 ২২ তখন তাঁরা অত্যন্ত দুঃখিত হলো এবং প্রত্যেক জন তাঁকে বলতে লাগলেন, “প্রভু, সে কি আমি?”
Walihuzunika sana, na kila mmoja alianza kumuuliza, “Je, hakika siyo mimi, Bwana?”
23 ২৩ তিনি বললেন, “যে আমার সঙ্গে খাবারপাত্রে হাত ডুবাল, সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”
Akawajibu, “Yule ambaye anachovya mkono wake pamoja nami katika bakuli ndiye atakaye nisaliti.
24 ২৪ মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লেখা আছে, তেমনি তিনি যাবেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে মনুষ্যপুত্রকে ধরিয়ে দেওয়া হবে, সেই মানুষের জন্ম না হলেই তার পক্ষে ভাল ছিল।
Mwana wa Adamu ataondoka, kama alivyoandikiwa. Lakini ole wake mtu ambaye atamsaliti Mwana wa Adamu! Ingekuwa vizuri kwa mtu huyo kama asingezaliwa.”
25 ২৫ তখন যে তাঁকে ধরিয়ে দেবে, সেই যিহূদা বলল, “গুরু, সে কি আমি?” তিনি বললেন, “তুমিই বললে।”
Yuda, ambaye angemsaliti alisema, “Je!, Ni mimi Rabi?” Yesu akamwambia, “Umesema jambo hilo wewe mwenyewe.”
26 ২৬ পরে তাঁরা খাবার খাচ্ছেন, এমন দিনের যীশু রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং শিষ্যদের দিলেন, আর বললেন, “নাও, খাও, এটা আমার শরীর।”
Walipokuwa wakila chakula, Yesu aliutwaa mkate, akaubariki, na kuumega. Akawapa wanafunzi wake akisema, “Chukueni, mle. Huu ni mwili wangu.”
27 ২৭ পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে তাঁদের দিয়ে বললেন, “তোমরা সবাই এর থেকে পান কর,
Akatwaa kikombe na kushukuru, akawapa na kusema, “Kunyweni wote katika hiki.
28 ২৮ কারণ এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য, পাপ ক্ষমার জন্য ঝরবে।”
Kwa kuwa hii ni damu ya agano langu, inayomwagwa kwa ajili ya wengi kwa msamaha wa dhambi.
29 ২৯ আর আমি তোমাদের বলছি, “এখন থেকে সেই দিন পর্যন্ত আমি এই আঙুরের রস পান করব না, যত দিন না আমি আমার পিতার রাজ্যে প্রবেশ করি ও তোমাদের সাথে নতুন আঙুরের রস পান করি।”
Lakini nawaambieni, sitakunywa tena matunda ya mzabibu huu, hadi siku ile nitakapokunywa mpya pamoja nanyi katika ufalme wa Baba yangu.”
30 ৩০ পরে তাঁরা প্রশংসা গান করতে করতে, জৈতুন পর্বতে গেলেন।
Walipokuwa wamemaliza kuimba wimbo, walitoka kwenda Mlima wa Mizeituni.
31 ৩১ তখন যীশু তাঁদের বললেন, “এই রাতে তোমরা সবাই আমাতে বাধা পাবে (অর্থাৎ তোমরা আমাকে ত্যাগ করবে),” কারণ লেখা আছে, “আমি মেষ পালককে আঘাত করব, তাতে মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে।”
Kisha Yesu aliwaambia, “Usiku huu ninyi nyote mtajikwaa kwa sababu yangu, kwa kuwa imeandikwa, Nitampiga mchungaji na kondoo wa kundi watatawanyika.
32 ৩২ কিন্তু আমি মৃত্যু থেকে জীবিত হবার পরে আমি তোমাদের আগে গালীলে যাব।
Lakini baada ya kufufuka kwangu, nitawatangulia kwenda Galilaya.”
33 ৩৩ পিতর তাঁকে বললেন, “যদি সবাই আপনাকে ছেড়েও চলে যায়, আমি কখনও ছাড়বনা।”
Lakini Petro alimwambia, “Hata kama wote watakukataa kwa sababu ya mambo yatakayokupata, mimi sitakukataa.”
34 ৩৪ যীশু তাঁকে বললেন, “আমি তোমাকে সত্যি বলছি, এই রাতে মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।”
Yesu akamjibu, “kweli nakuambia, usiku huu kabla jogoo hajawika, utanikana mara tatu.”
35 ৩৫ পিতর তাঁকে বললেন, “যদি আপনার সঙ্গে মরতেও হয়, তবু কোন মতেই আপনাকে অস্বীকার করব না।” সেই রকম সব শিষ্যই বললেন।
Petro akamwambia, “hata kama ingenipasa kufa na wewe, sitakukana.” Na wanafunzi wengine wote wakasema vivyo hivyo.
36 ৩৬ তখন যীশু তাঁদের সঙ্গে গেৎশিমানী নামে এক জায়গায় গেলেন, আর তাঁর শিষ্যদের বললেন, “আমি যতক্ষণ ওখানে গিয়ে প্রার্থনা করি, ততক্ষণ তোমরা এখানে বসে থাক।”
Baadaye Yesu alienda nao mahali panapoitwa Gethsemane na aliwaambia wanafunzi wake, “Kaeni hapa wakati nikienda huko na kuomba.”
37 ৩৭ পরে তিনি পিতরকে ও সিবদিয়ের দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেলেন, আর দুঃখার্ত্ত ও ব্যাকুল হতে লাগলেন।
Akamchukua Petro na wana wawili wa Zebedayo na akaanza kuhuzunika na kusononeka.
38 ৩৮ তখন তিনি তাঁদের বললেন, “আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত্ত হয়েছে, তোমরা এখানে থাক, আমার সঙ্গে জেগে থাক।”
Kisha aliwaambia, “Roho yangu ina huzuni kubwa sana, hata kiasi cha kufa. Bakini hapa na mkeshe pamoja nami.”
39 ৩৯ পরে তিনি একটু আগে গিয়ে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন, “হে আমার পিতা, যদি এটা সম্ভব হয়, তবে এই দুঃখের পানপাত্র আমার কাছে থেকে দূরে যাক, আমার ইচ্ছামত না হোক, কিন্তু তোমার ইচ্ছামত হোক।”
Akenda mbele kidogo, akaanguka kifudifudi, na kuomba. Akasema, “Baba yangu, kama inawezekana, kikombe hiki kiniepuke. Isiwe kama ninavyotaka mimi, bali kama utakavyo wewe.”
40 ৪০ পরে তিনি সেই শিষ্যদের কাছে গিয়ে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, “একি? এক ঘন্টাও কি আমার সঙ্গে জেগে থাকতে তোমাদের শক্তি হল না?”
Akawaendea wanafunzi na akawakuta wamelala usingizi, na akamwambia Petro, “Kwa nini hamkuweza kukesha nami kwa saa moja?
41 ৪১ জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়, আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।
Kesheni na kuomba kusudi msiingie majaribuni. Roho i radhi, lakini mwili ni dhaifu.”
42 ৪২ আবার তিনি দ্বিতীয়বার গিয়ে এই প্রার্থনা করলেন, “হে আমার পিতা, আমি পান না করলে যদি এই দুঃখকা পানপাত্র দূরে যেতে না পারে, তবে তোমার ইচ্ছা পূর্ণ হোক।”
Akaenda zake mara ya pili na kuomba, akasema, “Baba yangu, kama jambo hili haliwezi kuepukika na ni lazima nikinywee kikombe hiki, mapenzi yako yatimizwe.”
43 ৪৩ পরে তিনি আবার এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন, কারণ তাঁদের চোখ ঘুমে ভারী হয়ে পড়েছিল।
Akarudi tena na kuwakuta wamelala usingizi, kwa kuwa macho yao yalikuwa mazito.
44 ৪৪ আর তিনি আবার তাঁদের ছেড়ে তৃতীয় বার আগের মতো কথা বলে প্রার্থনা করলেন।
Kisha akawaacha tena akaenda zake. Akaomba mara ya tatu akisema maneno yaleyale.
45 ৪৫ তখন তিনি শিষ্যদের কাছে এসে বললেন, “এখনও কি তোমরা ঘুমাচ্ছ এবং বিশ্রাম করছ?, দেখ, দিন উপস্থিত, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।”
Baadaye Yesu aliwaendea wanafunzi wake na kuwaambia, “Bado mmelala tu na kujipumzisha? Tazameni, saa imekaribia, na Mwana wa Adamu anasalitiwa mikononi mwa wenye dhambi.
46 ৪৬ উঠ, আমরা যাই, এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করবে, সে কাছে এসেছে।
Amkeni, tuondoke. Tazama, yule anaye nisaliti amekaribia.”
47 ৪৭ তিনি যখন কথা বলছিলেন, দেখ, যিহূদা, সেই বারো জনের একজন, এল এবং তার সঙ্গে অনেক লোক, তরোয়াল ও লাঠি নিয়ে প্রধান যাজকদের ও প্রাচীনদের কাছ থেকে এলো।
Wakati alipokuwa bado anaongea, Yuda mmoja wa wale Kumi na Wawili, akafika. Kundi kubwa lilifika pamoja naye likitokea kwa wakuu wa makuhani na wazee wa watu. Walikuja na mapanga na marungu.
48 ৪৮ যে তাঁকে সমর্পণ করছিল, সে তাদের এই সংকেত বলেছিল, “আমি যাকে চুমু দেব, তিনিই সেই ব্যক্তি, তোমরা তাকে ধরবে।”
Tena mtu aliyekusudia kumsaliti Yesu alikuwa amewapa ishara, akisema, “Yule nitakayembusu, ndiye yeye. Mkamateni.”
49 ৪৯ সে তখনই যীশুর কাছে গিয়ে বলল, “গুরু, নমস্কার, আর সে তাঁকে চুমু দিল।”
Mara hiyo alikuja kwa Yesu na kusema, “Salamu, Mwalimu!” Na akambusu.
50 ৫০ যীশু তাকে বললেন, “বন্ধু, যা করতে এসেছ, তা কর।” তখন তারা কাছে এসে যীশুর উপরে হস্তক্ষেপ করল ও তাঁকে ধরল।
Yesu akamwambia, “Rafiki, lifanye lile ambalo limekuleta.” Ndipo wakaja, na kumnyooshea mikono Yesu, na kumkamata.
51 ৫১ আর দেখ, যীশুর সঙ্গীদের মধ্যে এক ব্যক্তি হাত বাড়িয়ে তরোয়াল বার করলেন এবং মহাযাজকের দাসকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন।
Tazama, mtu mmoja aliyekuwa pamoja na Yesu, alinyosha mkono wake, akachomoa upanga wake, na akampiga mtumishi wa kuhani mkuu, na kumkata sikio lake.
52 ৫২ তখন যীশু তাঁকে বললেন, “তোমার তরোয়াল যেখানে ছিল সেখানে রাখ, কারণ যারা তরোয়াল ব্যবহার করে, তারা তরোয়াল দিয়েই ধ্বংস হবে।”
Ndipo Yesu akamwambia, rudisha upanga wako pale ulipoutoa, kwa kuwa wote watumiao upanga wataangamizwa kwa upanga.
53 ৫৩ আর তুমি কি মনে কর যে, যদি আমি আমার পিতার কাছে অনুরোধ করি তবে তিনি কি এখনই আমার জন্য বারোটা বাহিনীর থেকেও বেশি দূত পাঠিয়ে দেবেন না?
Mnadhani kuwa siwezi kumwita Baba yangu, naye akanitumia majeshi zaidi ya kumi na mawili ya malaika?
54 ৫৪ কিন্তু তা করলে কেমন করে শাস্ত্রের এই বাণীগুলি পূর্ণ হবে যে, এমন অবশ্যই হবে?
Lakini basi jinsi gani maandiko yangeweza kutimizwa, hivi ndivyo inapasa kutokea?”
55 ৫৫ সেই দিনে যীশু লোকদেরকে বললেন, “লোকে যেমন দস্যু ধরতে যায়, তেমনি কি তোমরা তরোয়াল ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো? আমি প্রতিদিন ঈশ্বরের মন্দিরে বসে উপদেশ দিয়েছি, তখন তো আমাকে ধরলে না।”
Wakati huo Yesu akauambia umati, “Je! Mmekuja na mapanga na marungu kunikamata kama mnyang'anyi? Kila siku nilikaa hekaluni nikifundisha, na hamkunishika!
56 ৫৬ কিন্তু এ সমস্ত ঘটল, যেন ভাববাদীদের লেখা ভাববাণীগুলি পূর্ণ হয়। তখন শিষ্যেরা সবাই তাঁকে ছেড়ে পালিয়ে গেলেন।
Lakini yote haya yametendeka ili Maandiko ya manabii yatimie.” Ndipo wanafunzi wake wakamwacha na kukimbia.
57 ৫৭ আর যারা যীশুকে ধরেছিল, তারা তাঁকে মহাযাজক কায়াফার কাছে নিয়ে গেল, সেই জায়গায় ব্যবস্থার শিক্ষকেরা ও প্রাচীনেরা সমবেত হয়েছিল।
Wale waliomkamata Yesu alimpeleka kwa Kayafa, Kuhani Mkuu, mahali ambapo waandishi na wazee walikuwa wamekusanyika pamoja.
58 ৫৮ আর পিতর দূরে থেকে তাঁর পিছনে পিছনে মহাযাজকের প্রাঙ্গণ পর্যন্ত গেলেন এবং শেষে কি হয়, তা দেখার জন্য ভিতরে গিয়ে পাহারাদারদের সঙ্গে বসলেন।
Lakini Petro alimfuata nyuma kwa mbali hadi katika ukumbi wa Kuhani Mkuu. Aliingia ndani na kukaa pamoja na walinzi aone kitakachotokea.
59 ৫৯ তখন প্রধান যাজকরা এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ খুঁজতে লাগল,
Basi wakuu wa makuhani na Baraza lote walikuwa wakitafuta ushahidi wa uongo dhidi ya Yesu, kusudi wapate kumuua.
60 ৬০ কিন্তু অনেক মিথ্যাসাক্ষী এসে জুটলেও, তারা কিছুই পেল না।
Ingawa walijitokeza mashahidi wengi, Lakini hawakupata sababu yoyote. Lakini baadaye mashahidi wawili walijitokeza mbele
61 ৬১ অবশেষে দুই জন এসে বলল, “এই ব্যক্তি বলেছিল, আমি ঈশ্বরের মন্দির ভেঙে, তা আবার তিন দিনের র মধ্যে গেঁথে তুলতে পারি।”
na kusema, “Mtu huyu alisema, ''Naweza kulivunja hekalu la Mungu na kulijenga tena kwa siku tatu.”'
62 ৬২ তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে তাঁকে বললেন, “তুমি কি কিছুই উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা কিসব বলছে?”
Kuhani Mkuu alisimama na kumwuliza, “Hauwezi kujibu? Hawa wanakushuhudia nini dhidi yako?”
63 ৬৩ কিন্তু যীশু চুপ করে থাকলেন। মহাযাজক তাঁকে বললেন, “আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি করছি, আমাদেরকে বল দেখি, তুমি কি সেই খ্রীষ্ট, ঈশ্বরের পুত্র?”
Lakini Yesu alikaa kimya. Kuhani Mkuu akamwambia, “Kama Mungu aishivyo, nakuamuru utwambie, kama wewe ni Kristo, Mwana wa Mungu.”
64 ৬৪ যীশু এর উত্তরে বললেন, “তুমি নিজেই বললে, আর আমি তোমাদের বলছি, এখন থেকে তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের (সর্বশক্তিমান ঈশ্বরের) ডান পাশে বসে থাকতে এবং আকাশের মেঘরথে আসতে দেখবে।”
Yesu akamjibu, “Wewe mwenyewe umesema jambo hilo. Lakini nakuambia, toka sasa na kuendelea utamwona Mwana wa Adamu ameketi mkono wa kulia wenye Nguvu, na akija katika mawingu ya mbinguni.”
65 ৬৫ তখন মহাযাজক তাঁর বস্ত্র ছিঁড়ে বললেন, “এ ঈশ্বরনিন্দা করল, আর প্রমাণে আমাদের কি প্রয়োজন? দেখ, এখন তোমরা ঈশ্বরনিন্দা শুনলে,
Ndipo Kuhani Mkuu alirarua mavazi yake na kusema, “Amekufuru! Je, twahitaji tena ushahidi wa nini? Angalia, tayari mmesikia akikufuru.
66 ৬৬ তোমরা কি মনে কর?” তারা বলল, “এ মৃত্যুর যোগ্য।”
Je! Mnawaza nini? Wakajibu na kusema, “Anastahili kifo.”
67 ৬৭ তখন তারা তাঁর মুখে থুথু দিল ও তাঁকে ঘুষি মারল,
Kisha walimtemea mate usoni na kumpiga ngumi, na kumchapa makofi kwa mikono yao,
68 ৬৮ আর কেউ কেউ তাঁকে আঘাত করে বলল, “রে খ্রীষ্ট, আমাদের কাছে ভাববাণী বল, কে তোকে মারল?”
na kusema, “Tutabirie, wewe Kristo. Ni nani amekuchapa?”
69 ৬৯ এদিকে পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন, তখন আর একজন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”
Wakati huo Petro alikuwa amekaa nje katika ukumbi, na mtumishi wa kike alimwendea na kusema, “Wewe pia ulikuwa pamoja na Yesu wa Galilaya.”
70 ৭০ কিন্তু তিনি সবার সামনে অস্বীকার করে বললেন, “তুমি কি বলছ আমি বুঝতে পারছি না।”
Lakini alikana mbele yao wote, akisema, Sijui kitu unachosema.”
71 ৭১ তিনি দরজার কাছে গেলে আর এক দাসী তাঁকে দেখতে পেয়ে লোকদেরকে বলল, “এ ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”
Alipoenda nje ya lango, mtumishi mwingine wa kike alimwona na kuwaambia waliokuwepo hapo, “Mtu huyu pia alikuwa pamoja na Yesu wa Nazareti.”
72 ৭২ তিনি আবার অস্বীকার করলেন, দিব্যি করে বললেন, “আমি সে ব্যক্তিকে চিনি না।”
Akakana tena kwa kiapo, “Mimi simjui mtu huyu.”
73 ৭৩ আরও কিছুক্ষণ পরে, যারা কাছে দাঁড়িয়েছিল, তারা এসে পিতরকে বলল, “সত্যিই তুমিও তাদের একজন, কারণ তোমার ভাষাই তোমার পরিচয় দিচ্ছে।”
Muda mfupi baadaye, wale waliokuwa wamesimama karibu, walimwendea na kusema na Petro, “Kwa hakika wewe pia ni mmoja wao, kwa kuwa hata lafudhi yako inaonesha.”
74 ৭৪ তখন তিনি অভিশাপের সঙ্গে শপথ করে বলতে লাগলেন, “আমি সেই ব্যক্তিকে চিনি না।” তখনই মোরগ ডেকে উঠল।
Ndipo alianza kulaani na kuapa, “Mimi simfahamu mtu huyu,” na mara hiyo jogoo akawika.
75 ৭৫ তাতে যীশু এই যে কথা বলেছিলেন, মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, তা পিতরের মনে পড়ল এবং তিনি বাইরে গিয়ে অত্যন্ত করুন ভাবে কাঁদলেন।
Petro alikumbuka maneno aliyoambiwa na Yesu, “Kabla jogoo hajawika utanikana mara tatu.”

< মথি 26 >