< মথি 23 >

1 তখন যীশু লোকদের ও তাঁর শিষ্যদের বললেন,
Baadaye aliongea na umati wa watu na wanafunzi wake. Akasema,
2 “ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা মোশির আসনে বসেন।
“Waandishi na Mafarisayo wanakalia kiti cha Musa.
3 অতএব তাঁরা তোমাদের যা কিছু করতে বললেন, তা পালন করবে এবং তা মেনে চলবে, কিন্তু তাদের কাজের মতো কাজ করবে না, কারণ তারা যা বলে, তারা নিজেরা সেগুলো করে না।
Kwa hiyo chochote wanacho waamuru kufanya, fanyeni huku mkiwachunguza. Lakini msije mkaiga matendo yao, kwa sababu wao hutamka mambo wasiyoyafanya.
4 তারা ভারী ও কঠিন বোঝা বেঁধে লোকদের কাঁধে চাপিয়ে দেয়, কিন্তু নিজেরা আঙ্গুল দিয়েও তা সরাতে চায় না।
Kweli, wao hufunga mizigo mizito ambayo ni vigumu kuibeba, na kisha huwabebesha watu mabegani mwao. Lakini wao wenyewe hawasogezi hata kidole kuibeba.
5 তারা লোককে দেখানোর জন্যই তাদের সমস্ত কাজ করে, তারা নিজেদের জন্য শাস্ত্রের বাক্য লেখা বড় কবচ তৈরী করে এবং বস্ত্রের ঝালর বড় করে,
Matendo yao yote, huyafanya ili watazamwe na watu. Kwa sababu wao hupanua masanduku yao na huongeza ukubwa wa mapindo ya mavazi yao.
6 আর ভোজে প্রধান স্থান, সমাজঘরে প্রধান প্রধান আসন তারা ভালবাসে,
Wao hupendelea kukaa maeneo ya kifahari katika sherehe na katika viti vya heshima ndani ya masinagogi,
7 হাটে বাজারে শুভেচ্ছা জানায় এবং লোকের কাছে রব্বি (গুরু) বলে সম্মান সূচক অভিবাদন পেতে খুব ভালবাসে।”
na kusalimiwa kwa heshima maeneo ya sokoni, na kuitwa “Walimu” na watu.
8 কিন্তু তোমরা শিক্ষক বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সবাই তার ভাই।
Lakini ninyi hampaswi kuitwa “Walimu,” Kwa kuwa mnaye Mwalimu mmoja, na ninyi wote ni ndugu.
9 আর পৃথিবীতে কাউকেও পিতা বলে ডেকো না, কারণ তোমাদের পিতা একজন, যিনি স্বর্গে থাকেন।
Msimuite mtu yeyote hapa duniani kuwa baba yenu, kwa kuwa mnaye Baba mmoja tu, naye yuko mbinguni.
10 ১০ তোমরা শিক্ষক বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু একজন, তিনি খ্রীষ্ট।
Wala msije kuitwa 'walimu,' kwa kuwa mnaye Mwalimu mmoja tu, yaani Kristo.
11 ১১ কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ, সে তোমাদের সেবক হবে।
Bali aliye mkubwa miongoni mwenu atakuwa mtumishi wenu.
12 ১২ আর যে কেউ, নিজেকে উঁচু করে, তাকে নীচু করা হবে, আর যে কেউ নিজেকে নীচু করে, তাকে উঁচু করা হবে।
Yeyote ajiinuae atashushwa. Na yeyote anaye jishusha atainuliwa.
13 ১৩ কিন্তু ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা লোকেদের জন্য স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে থাক,
Lakini ole wenu waandishi na Mafarisayo, wanafiki! Mnawafungia watu ufalme wa mbinguni. Nanyi hamwezi kuuingia, na hamwaruhusu wanaoingia kufanya hivyo.
14 ১৪ নিজেরাও তাতে প্রবেশ কর না এবং যারা প্রবেশ করতে আসে, তাদের ও প্রবেশ করতে দাও না।
(Zingatia: Msitari wa 14 hauonekani katika nakala bora za kale. Baadhi ya nakala huongeza msitari huu baada ya msitari wa 12. Msitari wa 14 “Ole wenu wandishi na Mafarisayo wanafiki! Kwa kuwa mnawameza wajane”).
15 ১৫ ধর্মশিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ এক জনকে ইহূদি ধর্মে ধর্মান্তরিত করার জন্য তোমরা সমুদ্রে ও বিভিন্ন জায়গায় গিয়ে থাক, আর যখন কেউ হয়, তখন তাকে তোমাদের থেকেও দ্বিগুন নরকের যোগ্য করে তোলো। (Geenna g1067)
Ole wenu Waandishi na Mafarisayo, wanafiki! Mnavuka ngambo ya bahari na kufika kumfanya mtu mmoja aamini yale mnayoyafundisha, na anapokuwa kama ninyi, mnamfanya mara mbili mwana wa jehanamu kama ninyi wenyewe mlivyo. (Geenna g1067)
16 ১৬ অন্ধ পথ পরিচালনাকারীরা, ধিক তোমাদের! তোমরা বলে থাক, কেউ মন্দিরের দিব্যি করে তা পালন না করলে তা কিছুই নয়, কিন্তু কেউ মন্দিরের সোনার দিব্যি করলে তাতে সে আবদ্ধ হল।
Ole wenu viongozi vipofu, ninyi msemao, Yeyote aapaye kwa hekalu, si kitu. Lakini anayeapa kwa dhahabu ya hekalu, amefungwa na kiapo chake.
17 ১৭ তোমরা মূর্খেরা ও অন্ধেরা, বল দেখি, কোনটি শ্রেষ্ঠ? সোনা, না সেই মন্দির, যা সেই সোনাকে পবিত্র করেছে?
Enyi vipofu wapumbavu, kipi ni kikubwa kuliko kingine, dhahabu au hekalu ambalo limeweka wakfu dhahabu kwa Mungu?
18 ১৮ আরও বলে থাক, কেউ যজ্ঞবেদির দিব্যি করলে তা কিছুই নয়, কিন্তু কেউ যদি তার উপরের উপহারের দিব্যি করে, তবে সে তার দিব্যিতে আবদ্ধ হল।
Na, yeyote aapaye kwa madhabahu, si kitu. Bali anayeapa kwa sadaka iliyo juu yake, amefungwa na kiapo chake.
19 ১৯ তোমরা অন্ধেরা, বল দেখি, কোনটি শ্রেষ্ঠ? উপহার না সেই যজ্ঞবেদি, যা উপহারকে পবিত্র করে?
Enyi watu vipofu, kipi ni kikubwa kuliko kingine, sadaka au madhabahu ambayo huweka wakfu sadaka zinazotolewa kwa Mungu?
20 ২০ যে ব্যক্তি যজ্ঞবেদির দিব্যি করে, সে তো বেদির ও তার উপরের সবকিছুরই দিব্যি করে।
Kwa hiyo, yeye aapaye kwa madhabahu huapa kwa hiyo na kwa vitu vyote vilivyo juu yake.
21 ২১ আর যে মন্দিরের দিব্যি করে, সে মন্দিরের, যিনি সেখানে বাস করেন, তাঁরও দিব্যি করে।
Naye aapaye kwa hekalu, huapa kwa hilo na kwa yeye akaaye ndani yake.
22 ২২ আর যে স্বর্গের দিব্যি করে, সে ঈশ্বরের সিংহাসনের এবং যিনি তাতে বসে আছেন, তাঁরও দিব্যি করে।
Na yeye aapaye kwa mbingu, huapa kwa kiti cha enzi cha Mungu na kwa yeye aketie juu yake.
23 ২৩ ধর্মশিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা পুদিন না, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাক, আর ব্যবস্থার মধ্যে প্রধান বিষয়, ন্যায়বিচার, দয়া ও বিশ্বাস ত্যাগ করেছ, কিন্তু এ সব পালন করা এবং ঐ গুলিও ত্যাগ না করা, তোমাদের উচিত ছিল।
Ole wenu, waandishi na Mafarisayo, wanafiki! Kwa kuwa mnalipa zaka kwa bizali, mnaanaa na mchicha, lakini mnaacha mambo mazito ya sheria- haki, rehema, na imani. Lakini haya mnapaswa kuwa mmeyafanya, na siyo kuacha mengine bila kuyatekeleza.
24 ২৪ অন্ধ পথ পরিচালনাকারীরা, তোমরা মশা ছেঁকে ফেল, কিন্তু উট গিলে খাও।
Enyi viongozi vipofu, ninyi ambao mnachuja mdudu mdogo lakini mnameza ngamia!
25 ২৫ ধর্মশিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা পান করার পাত্র ও খাওয়ার পাত্রের বাইরে পরিষ্কার করে থাক, কিন্তু সেগুলির ভেতরে দৌরাত্ম্য ও অন্যায়ে ভরা।
Ole wenu, waandishi na Mafarisayo, wanafiki! Kwa kuwa mnasafisha nje ya vikombe na nje ya sahani, lakini ndani pamejaa dhuluma na kutokuwa na kiasi.
26 ২৬ অন্ধ ফরীশী, আগে পান পাত্রের ও খাওয়ার পাত্রের ভেতরেও পরিষ্কার কর, যেন তা বাইরেও পরিষ্কার হয়।
Enyi Mafarisayo vipofu, safisheni kwanza ndani ya kikombe na ndani ya sahani, ili upande wa nje nao pia uwe safi.
27 ২৭ ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা চুনকাম করা কবরের মতো, যা বাইরে দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে মরা মানুষের হাড় ও সব রকমের অশুচিতায় ভরা।
Ole wenu, waandishi na Mafarisayo, wanafiki! Kwa kuwa mnafanana na makaburi yaliyopakwa chokaa, ambayo kwa nje huonekana mazuri, lakini kwa ndani yamejaa mifupa ya wafu na kila kitu kilicho kichafu.
28 ২৮ একইভাবে তোমরাও বাইরে লোকদের কাছে নিজেদের ধার্মিক বলে দেখিয়ে থাক, কিন্তু ভিতরে তোমরা ভণ্ড ও পাপে পরিপূর্ণ।
Vivyo hivyo, nanyi kwa nje mwaonekana wenye haki mbele ya watu, lakini kwa ndani mmejaa unafiki na udhalimu.
29 ২৯ ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা ভাববাদীদের কবর গেঁথে থাক এবং ধার্ম্মিকদের সমাধি স্তম্ভ সাজিয়ে থাক, আর তোমরা বল,
Ole wenu, waandishi na Mafarisayo, wanafiki! Kwa kuwa mwajenga makaburi ya manabii na kuyapamba makaburi ya wenye haki.
30 ৩০ আমরা যদি আমাদের পূর্বপুরুষদের দিনের থাকতাম, তবে আমরা ভাববাদীদের রক্তপাতে তাঁদের সহভাগী হতাম না।
Ninyi mwasema, kama tungeishi siku za baba zetu, tusingekuwa tumeshiriki pamoja nao kumwaga damu za manabii.
31 ৩১ অতএব, তোমরা নিজেদের বিষয়ে এই সাক্ষ্য দিচ্ছ যে, যারা ভাববাদীদের বধ করেছিল, তোমরা তাদেরই সন্তান।
Kwa hiyo mwajishuhudia wenyewe kwamba ninyi ni watoto wa hao waliowaua manabii.
32 ৩২ তোমরাও তোমাদের পূর্বপুরুষদের পাপের পরিমাণ পূর্ণ করছ।
Pia ninyi mnakamilisha kujaza sehemu inayostahili dhambi ya baba zenu.
33 ৩৩ হে সাপের দল, কালসাপের বংশেরা, তোমরা কেমন করে বিচারে নরকদন্ড এড়াবে? (Geenna g1067)
Enyi nyoka, wana wa vipiribao, kwa namna gani mtaikwepa hukumu ya jehanamu? (Geenna g1067)
34 ৩৪ অতএব, দেখ, আমি তোমাদের কাছে ভাববাদী, জ্ঞানবান ও ব্যবস্থার শিক্ষকদের পাঠাব, তাঁদের মধ্যে কয়েকজনকে তোমরা বধ করবে ও ক্রুশে দেবে, কয়েকজনকে তোমাদের সমাজঘরে চাবুক মারবে এবং এক শহর থেকে আর এক শহরে তাড়া করবে,
Kwahiyo, tazama, nawatuma kwenu manabii, watu wenye hekima, na waandishi. Baadhi yao mtawaua na kuwasulibisha. Na baadhi yao mtawachapa ndani ya masinagogi yenu na kuwafukuza kutoka mji mmoja hadi mwingine.
35 ৩৫ যেন পৃথিবীতে যত ধার্মিক লোকের রক্তপাত হয়ে আসছে, সে সমস্তর দন্ড তোমাদের উপরে আসে, সেই ধার্মিক হেবলের রক্তপাত থেকে, বরখিয়ের ছেলে যে সখরিয়কে তোমরা ঈশ্বরের মন্দিরের ও যজ্ঞবেদির মাঝখানে বধ করেছিলে, তাঁর রক্তপাত পর্যন্ত।
Matokeo ni kwamba juu yenu patatokea damu zote za wenye haki zilizomwagwa duniani, kuanzia damu ya Habili mwenye haki hadi kwa damu ya Zakaria mwana wa Barakia, mliye muua kati ya patakatifu na madhabahu.
36 ৩৬ আমি তোমাদের সত্যি বলছি, এই যুগের লোকদের উপরে এসমস্ত দন্ড আসবে।
Kweli, nawaambieni, mambo haya yote yatakipata kizazi hiki.
37 ৩৭ যিরূশালেম, যিরূশালেম, তুমি ভাববাদীদেরকে বধ করেছ ও তোমার কাছে যাদের পাঠানো হয়, তাদের তোমরা পাথর মেরে থাক! মুরগি যেমন তার বাচ্চাদের ডানার নীচে একত্র করে, তেমন আমিও কত বার তোমার সন্তানদের একত্র করতে ইচ্ছা করেছি, কিন্তু তোমরা রাজি হলে না।
Yerusalemu, Yerusalemu, wewe unayewaua manabii na kuwapiga mawe wale ambao wanatumwa kwako! mara ngapi nimewakusanya watoto wako pamoja kama vile kuku awakusanyavyo vifaranga wake chini ya mbawa zake, lakini haukukubali!
38 ৩৮ দেখ, তোমাদের বাড়ি, তোমাদের জন্য খালি হয়ে পড়ে থাকবে।
Tazama, nyumba yako imebaki ukiwa.
39 ৩৯ কারণ আমি তোমাদের বলছি, তোমরা এখন থেকে আমাকে আর দেখতে পাবে না, যত দিন পর্যন্ত তোমরা না বলবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন।”
Nami nakuambia, Kuanzia sasa na kuendelea hautaniona, hadi utakaposema, 'Amebarikiwa yeye ajaye kwa jina la Bwana.”'

< মথি 23 >