< মথি 21 >

1 পরে যখন তাঁরা যিরূশালেমের কাছে জৈতুন পাহাড়ে, বৈৎফগী গ্রামে এলেন, তখন যীশু দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন,
Yayinda Yesu da almajiransa suka kusato Urushalima sai suka zo Betafaji wajen dutsen zaitun, sai Yesu ya aiki almajiransa guda biyu,
2 তাঁদের বললেন, “তোমরা সামনের ঐ গ্রামে যাও, আর সেখানে গিয়ে দেখতে পাবে, একটি গর্দ্দভী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বাচ্চা তাদের খুলে আমার কাছে আন।
yace masu, “Ku shiga kauyen da yake gaban ku zaku iske wata jaka da aholaki tara da ita. Ku kwance su ku kawo mani su.
3 আর যদি কেউ, তোমাদের কিছু বলে, তবে বলবে, এদেরকে প্রভুর প্রয়োজন আছে, তাতে সে তখনই তাদের পাঠিয়ে দেবে।”
Idan wani ya gaya maku wani abu game da haka, sai ku ce, 'Ubangiji ne yake bukatarsu,' mutumin kuwa zai aiko ku da su nan da nan.”
4 এমনটি হল যেন এর দ্বারা ভাববাদীর ভাববাণী পূর্ণ হয়,
Anyi wannan kuwa domin a cika annabcin anabin. Yace,
5 “তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি নম্র, ও গর্দ্দভ-শাবকের উপরে বসে আসছেন।”
“Ku cewa diyar Sihiyona, duba, ga sarkinki na zuwa wurin ki, mai tawali'u ne, kuma akan jaki wanda aholaki ne.”
6 পরে ঐ শিষ্যেরা গিয়ে যীশুর আদেশ অনুযায়ী কাজ করলেন,
Sai almajiran suka tafi suka yi kamar yadda Yesu ya umarce su.
7 গর্দ্দভীকে ও শাবকটিকে আনলেন এবং তাদের উপরে নিজেদের বস্ত্র পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।
Suka kawo jakar da dan aholakin, suka sa tufafinsu akai, Yesu kuwa ya zauna akan tufafin.
8 আর ভিড়ের মধ্য অধিকাংশ লোক নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল এবং অন্য অন্য লোকেরা গাছের ডাল কেটে রাস্তায় ছড়িয়ে দিল।
Yawancin jama'a kuwa suka baza tufafinsu akan hanya, wasu kuma suka yanko ganye daga bishiyoyi suka shimfida su a hanya.
9 আর যে সমস্ত লোক তাঁর আগে ও পিছনে যাচ্ছিল, তারা চিত্কার করে বলতে লাগল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গেও হোশান্না।
Taron jama'a da suke gabansa da wadanda suke bayansa, suka ta da murya suna cewa, “Hossana ga dan Dauda! mai albarka ne shi wanda ke zuwa cikin sunan Ubangiji. Hossana ga Ubangiji!”
10 ১০ আর তিনি যিরূশালেমে প্রবেশ করলে সারা শহরে কোলাহল সৃষ্টি হয়ে গেল সবাই বলল, “উনি কে?”
Sa'adda Yesu ya shiga Urushalima sai doki ya cika birnin ana cewa, “Wanene wannan?”
11 ১১ তাতে লোকেরা বলল, “উনি সেই ভাববাদী, গালীলের নাসরতীয় যীশু।”
Sai jama'a suka amsa, “Wannan shine Yesu annabi, daga Nazaret ta Galili.”
12 ১২ পরে যীশু ঈশ্বরের উপাসনা গৃহে প্রবেশ করলেন এবং যত লোক মন্দিরে কেনা বেচা করছিল, সেই সবাইকে বের করে দিলেন এবং যারা টাকা বদল করার জন্য টেবিল সাজিয়ে বসেছিল ও যারা পায়রা বিক্রি করছিল, তাদের সব কিছু উল্টিয়ে ফেললেন,
Sai Yesu ya shiga haikalin. Ya kori duk wadanda ke saye da sayarwa a cikin ikiilisiya. Ya birkice teburan masu canjin kudi da kujerun masu sayar da tantabaru.
13 ১৩ আর তাদের বললেন, “লেখা আছে, আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,” কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো।”
Ya ce masu, “A rubuce yake, 'Za a kira gidana gidan addu'a,' amma kun mayar dashi kogon 'yan fashi.”
14 ১৪ পরে অন্ধেরা ও খোঁড়ারা মন্দিরে তাঁর কাছে এলো, আর তিনি তাদের সুস্থ করলেন।
Sai makafi da guragu suka zo wurin sa a haikalin, ya warkar da su.
15 ১৫ কিন্তু প্রধান যাজকগণ ও ব্যবস্থার শিক্ষকেরা তাঁর সমস্ত আশ্চর্য্য কাজ দেখে এবং যে ছেলেমেয়েরা হোশান্না দায়ূদ-সন্তান, বলে মন্দিরে চিত্কার করছিল তাদের দেখে রেগে গেল,
Amma da manyan firistoci da malaman attaura suka ga abubuwan banmamaki da yayi, kuma sa'adda suka ji yara suna tada murya a cikin haikalin suna cewa, “Hossana ga dan Dauda,” sai suka ji haushi.
16 ১৬ এবং তাঁকে বলল, “শুনছ, এরা কি বলছে?” যীশু তাদের বললেন, “হ্যাঁ, তোমরা কি কখনও পড়নি যে, তুমি ছোট শিশু ও দুধ খাওয়া বাচ্চার মুখ থেকে প্রশংসার ব্যবস্থা করেছ?”
Suka ce masa, kana jin abinda wadannan mutanen ke fadi?'' Yesu ya ce masu, “I! Amma ba ku taba karantawa ba, 'daga bakin jarirai da masu shan mama ka sa yabo'?”
17 ১৭ পরে তিনি তাদের ছেড়ে শহরের বাইরে বৈথনিয়ায় গেলেন, আর সেই জায়গায় রাতে থাকলেন।
Sai Yesu ya bar su, ya fice daga birnin zuwa Betaniya ya kwana a wurin.
18 ১৮ সকালে শহরে ফিরে আসার দিন তাঁর খিদে পেল।
Washegari da safe yayin da yake komawa birnin, sai yaji yunwa.
19 ১৯ রাস্তার পাশে একটি ডুমুরগাছ দেখে তিনি তার কাছে গেলেন এবং পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তখন তিনি গাছটিকে বললেন, “আর কখনও তোমাতে ফল না ধরুক,” আর হঠাৎ সেই ডুমুরগাছটা শুকিয়ে গেল। (aiōn g165)
Da ya ga bishiyar baure a bakin hanya, sai yaje wurin amma bai sami kome ba sai dai ganye. Sai ya ce mata, “Kada ki kara yin 'ya'ya har abada.” Sai nan take bishiyar bauren ta bushe. (aiōn g165)
20 ২০ তা দেখে শিষ্যেরা আশ্চর্য্য হয়ে বললেন, “ডুমুরগাছটা হঠাৎ শুকিয়ে গেল কিভাবে?”
Da almajiran suka ga haka, sai suka yi mamaki suka ce, “Kaka bishiyar bauren ta bushe nan da nan?”
21 ২১ যীশু এর উত্তরে তাঁদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমাদের বিশ্বাস থাকে, আর সন্দেহ না কর, তবে তোমরা খালি ডুমুরগাছের প্রতি এমন করতে পারবে, তা নয়, কিন্তু এই পাহাড়কেও যদি বল, উপড়িয়ে যাও, আর সমুদ্রে গিয়ে পড়, তাই হবে।”
Yesu ya amsa yace masu, “Hakika ina ce maku, in dai kuna da bangaskiya ba ku yi shakka ba, ba abinda aka yi wa bauren nan kadai za kuyi ba har ma za ku cewa tsaunin nan, “Ka ciru ka fada teku,' sai kuwa haka ta kasance.
22 ২২ আর তোমরা প্রার্থনায় বিশ্বাসের সঙ্গে যা কিছু চাইবে, সে সব কিছু পাবে।
Kome kuka roka cikin addu'a, in dai kun gaskanta, za ku samu.”
23 ২৩ পরে যীশু মন্দিরে এলেন এবং যখন তিনি উপদেশ দিচ্ছিলেন, সে দিনের প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা তাঁর কাছে এসে বলল, “তুমি কোন ক্ষমতায় এই সব করছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে?”
Sa'adda Yesu ya shiga haikalin, sai manyan fristocin da shugabannin jama'a suka zo suka same shi yayin da yake koyarwa, suka ce, “Da wane iko kake yin wadannan abubuwa?”
24 ২৪ যীশু উত্তরে তাদের বললেন, “আমিও তোমাদের একটি কথা জিজ্ঞাসা করব, যদি তোমরা আমাকে উত্তর দাও, তা হলে আমি তোমাদের বলবো, কোন ক্ষমতায় এসব করছি।”
Yesu ya amsa yace masu, “Ni ma zan yi maku tambaya daya. In kun fada mani, ni ma zan fada maku ko da wane iko nake yin wadannan abubuwa.
25 ২৫ যোহনের বাপ্তিষ্ম কোথা থেকে হয়েছিল? স্বর্গরাজ্য থেকে না মানুষের থেকে? তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “যদি বলি স্বর্গ থেকে, তাহলে এ আমাদেরকে বলবে, তবে তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন?”
Daga ina baftismar Yahaya ta fito, daga sama ko kuma daga mutune?” Sai suka yi shawara a tsakanin su, suka ce, “In munce, 'daga sama,' zai ce mana, 'don me bamu gaskanta dashi ba?'
26 ২৬ আর যদি বলি, “মানুষের মাধ্যমে,” লোকদের থেকে আমার ভয় আছে কারণ সবাই যোহনকে ভাববাদী বলে মানে।
Amma in munce, ' daga mutune,' muna tsoron jama'a, saboda sun san Yahaya annabi ne.”
27 ২৭ তখন তারা যীশুকে বলল, “আমরা জানি না।” তিনিও তাদের বললেন, “তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তা তোমাদের বলব না।”
Sai suka amsa ma Yesu suka ce, ''Bamu sani ba.” Shi ma yace masu, “Nima bazan gaya maku ko da wane iko nake yin abubuwan nan ba.
28 ২৮ কিন্তু তোমরা কি মনে কর? এক ব্যক্তির দুটি ছেলে ছিল, তিনি প্রথম জনের কাছে গিয়ে বললেন, “পুত্র, যাও, আজ আঙ্গুর ক্ষেতে কাজ কর।”
Amma me kuke tunani? Wani mutum yana da 'ya'ya biyu. Ya je wurin na farkon yace, 'Da, je ka kayi aiki yau a cikin gona.'
29 ২৯ সে বলল, “আমি যাব না,” কিন্তু পরে মন পরিবর্তন করে গেল।
Yaron ya amsa yace, 'bazan yi ba,' amma daga baya ya canza tunaninsa ya tafi.
30 ৩০ পরে তিনি দ্বিতীয় জনের কাছে গিয়ে তেমনি বললেন। সে বলল, “বাবা আমি যাচ্ছি,” কিন্তু গেল না।
Sai mutumin ya je wurin da na biyun ya fada masa abu guda. Wannan dan ya amsa ya ce, 'zanje, baba,' amma bai je ba.
31 ৩১ সেই দুইজনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করল? তারা বলল, “প্রথম জন।” যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, কর আদায়কারীরা ও বেশ্যারা তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে।”
Wanene a cikin 'ya'ya biyun nan yayi nufin ubansa?” Suka ce, “na farkon.” Yesu ya ce masu, “Hakika ina gaya maku, masu karbar haraji da karuwai za su shiga mulkin Allah kafin ku.
32 ৩২ কারণ যোহন ধার্মিকতার পথ দিয়ে তোমাদের কাছে এলেন, আর তোমরা তাঁকে বিশ্বাস করলে না, কিন্তু কর আদায়কারীরাও বেশ্যারা তাঁকে বিশ্বাস করল, আর তোমরা তা দেখেও এই রকম মন পরিবর্তন করলে না যে, তাঁকে বিশ্বাস করবে।
Gama Yahaya ya zo maku a hanyar adalci, amma ba ku gaskata da shi ba, a yayinda masu karbar haraji da karuwai suka gaskata da shi. Ku kuwa, bayan kun ga abin da ya faru, baku ma tuba daga baya ba don ku gaskata da shi.
33 ৩৩ অন্য আর একটি গল্প শোন, একজন আঙুর ক্ষেতের মালিক ছিলেন, তিনি আঙুর ক্ষেত করে তার চারিদিকে বেড়া দিলেন, ও তার মধ্যে আঙুর রস বার করার জন্য একটা আঙুর মাড়াবার জন্য গর্ত খুঁড়লেন এবং দেখাশোনা করার জন্য উঁচু ঘর তৈরী করলেন, পরে কৃষকদের হাতে তা জমা দিয়ে অন্য দেশে চলে গেলেন।
Ku saurari wani misalin. Anyi wani mutum, mai gona. Yayi shuka a gonar, ya shinge ta, ya gina ramin matse inabi a cikin gonar, ya kuma gina wata hasumiyar tsaro, sai ya bada hayar gonar ga wadansu manoma. Sai ya tafi wata kasa.
34 ৩৪ আর ফল পাবার দিন কাছে এলে তিনি তাঁর ফল সংগ্রহ করার জন্য কৃষকদের কাছে তাঁর দাসদেরকে পাঠালেন।
Da kakar inabi ta yi, sai ya aiki wadansu bayi su karbo masa amfanin gonar.
35 ৩৫ তখন কৃষকেরা তাঁর দাসদেরকে ধরে কাউকে মারলো, কাউকে হত্যা করল, কাউকে পাথর মারল।
Amma manoman suka kama bayin, suka doddoki dayan, suka kashe dayan, suka jejjefe dayan da duwatsu.
36 ৩৬ আবার তিনি আগের থেকে আরও অনেক দাসকে পাঠালেন, তাদের সঙ্গেও তারা সেই রকম ব্যবহার করল।
Sai mai gonar ya sake aika wadansu bayinsa da suka fi na farko, amma manoman suka yi masu kamar yadda suka yi wa sauran.
37 ৩৭ অবশেষে তিনি তাঁর ছেলেকে তাদের কাছে পাঠালেন, বললেন, “তারা আমার ছেলেকে সম্মান করবে।”
Bayan wannnan, sai mai gonar ya aika da dansa wurin su yana cewa, 'za su yi wa dana biyayya.'
38 ৩৮ কিন্তু কৃষকেরা মালিকের ছেলেকে দেখে বলল, “এই ব্যক্তিই উত্তরাধিকারী, এসো, আমরা একে মেরে ফেলে এর উত্তরাধিকার কেড়ে নিই।”
Amma da manoman suka ga dan, sai suka ce a tsakanin su, 'wannan shine magajin. Kuzo, mu kashe shi mu gaji gonar.'
39 ৩৯ পরে তারা তাঁকে ধরে আঙ্গুর ক্ষেতের বাইরে ফেলে বধ করল।
Sai suka dauke shi, suka jefar da shi daga cikin gonar, suka kashe shi.
40 ৪০ অতএব আঙুর ক্ষেতের মালিক যখন আসবেন, তখন সেই চাষীদের কে কি করবেন?
To idan me gonar ya zo, me zai yiwa manoman?
41 ৪১ তারা তাঁকে বলল, “মালিক সেই মন্দ লোকেদেরও একেবারে ধ্বংস করবেন এবং সেই ক্ষেত এমন অন্য কৃষকদেরকে জমা দেবেন, যারা ফলের দিনের তাঁকে ফল দেবে।”
Suka ce masa, “Zai hallaka mugayen manoman nan ta hanya mai tsanani, zai kuma bada gonar haya ga wadansu manoman, mutanen da za su biya, lokacin da inabin ya nuna.”
42 ৪২ যীশু তাদের বললেন, “তোমরা কি কখনও শাস্ত্রে পড়নি, যে পাথরটাকে মিস্ত্রীরা অগ্রাহ্য করেছিল, সেই পাথরটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল, প্রভু ঈশ্বর এই কাজ করেছেন, আর এটা আমাদের চোখে সত্যিই খুব আশ্চর্য্য কাজ?”
Yesu yace masu, “Baku taba karantawa a nassi ba,'' 'Dutsen da magina suka ki ya zama dutse mafi amfani. Wannan daga Ubangijine, kuma abin mamaki ne a idanunmu?'
43 ৪৩ এই জন্য আমি তোমাদের বলছি, “তোমাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্য কেড়ে নাওয়া যাবে এবং এমন এক জাতিকে দেওয়া হবে, যে জাতি তার ফল দেবে।”
Saboda haka ina gaya maku, za a karbe mulkin Allah daga wurin ku a ba wata al'umma da zata bada amfaninsa.
44 ৪৪ আর এই পাথরের উপরে যে পড়বে, সে ভগ্ন হবে, কিন্তু এই পাথর যার উপরে পড়বে, তাকে চূরমার করে ফেলবে।
Duk wanda ya fadi akan dutsen nan zai ragargaje. Amma duk wanda dutsen ya fadawa, zai nike.”
45 ৪৫ তাঁর এই সব গল্প শুনে প্রধান যাজকেরা ও ফরীশীরা বুঝল যে, তিনি তাদেরই বিষয় বলছেন।
Da manyan firistocin da farisawan suka ji wannan misalin, sai suka gane da su yake.
46 ৪৬ আর তারা যীশুকে ধরতে চেয়েছিল, কিন্তু তারা জনগণকে ভয় পেলো, কারণ লোকে তাঁকে ভাববাদী বলে মানত।
Da suka nemi kama shi, sai suka ji tsoron taron, saboda mutanen sun dauke shi annabi.

< মথি 21 >