< মথি 2 >

1 হেরোদ রাজার দিনের যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হলে পর, দেখ, পূর্ব্বদেশ থেকে কয়েক জন পণ্ডিত,
Atabadwa Yesu mʼBetelehemu wa ku Yudeya, mʼnthawi ya mfumu Herode, Anzeru a kummawa anabwera ku Yerusalemu
2 যিরুশালেমে এসে বললেন, “ইহূদিদের যে রাজা জন্মেছেন, তিনি কোথায়?” কারণ আমরা পূর্ব্বদেশে তাঁর তারা দেখেছি ও তাঁকে প্রণাম করতে এসেছি।
nafunsa kuti, “Ali kuti amene wabadwa kukhala mfumu ya Ayuda? Chifukwa tinaona nyenyezi yake kummawa ndipo tabwera kudzamupembedza.”
3 এই কথা শুনে হেরোদ রাজা অস্থির হলেন ও তাঁর সাথে সমস্ত যিরুশালেমও অস্থির হল।
Mfumu Herode atamva zimenezi, anavutika mu mtima kwambiri pamodzi ndi anthu onse a mu Yerusalemu.
4 আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের শিক্ষা গুরুদেরকে একসাথে করে তাদের জিজ্ঞাসা করলেন, “খ্রীষ্ট কোথায় জন্মাবেন?”
Ndipo anayitanitsa anthu onse, akulu ansembe ndi aphunzitsi amalamulo nawafunsa kuti, “Kodi Khristu adzabadwira kuti?”
5 তারা তাঁকে বললেন, “যিহূদিয়ার বৈৎলেহমে,” কারণ ভাববাদীর মাধ্যমে এই ভাবে লেখা হয়েছে,
Ndipo anamuyankha kuti, “Ku Betelehemu wa ku Yudeya chifukwa izi ndi zimene mneneri analemba kuti,
6 “আর তুমি, হে যিহূদা দেশের বৈৎলেহম, তুমি যিহূদার শাসনকর্ত্তাদের মধ্যে কোন মতে একেবারে ছোট নও, কারণ তোমার থেকে সেই অধ্যক্ষ উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইস্রায়েলকে পালন করবেন।”
“‘Koma iwe Betelehemu, chigawo cha Yudeya, sindiwe wamngʼonongʼono mwa olamulira a Yudeya; pakuti otsogolera adzachokera mwa iwe, amene adzaweta anthu anga Aisraeli.’”
7 তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে, ঐ তারা কোন দিনের দেখা গিয়েছিল, তা তাঁদের কাছে বিশেষভাবে জেনে নিলেন।
Pomwepo Herode anawayitanira mseri Anzeruwo nawafunsitsa nthawi yeniyeni yomwe nyenyeziyo inaoneka.
8 পরে তিনি তাদের বৈৎলেহমে পাঠিয়ে দিয়ে বললেন, “তোমরা গিয়ে বিশেষভাবে সেই শিশুর খোঁজ কর; দেখা পেলে আমাকে খবর দিও, যেন আমিও গিয়ে তাঁকে প্রণাম করতে পারি।”
Ndipo anawatumiza ku Betelehemu nawawuza kuti, “Pitani mukafufuze za mwanayo mosamalitsa. Ndipo mukamupeza mudzandiwuze kuti inenso ndikamupembedze.”
9 রাজার কথা শুনে তাঁরা চলে গেলেন, আর দেখ, পূর্ব্বদেশে তাঁরা যে তারা দেখেছিলেন, তা তাদের আগে আগে চলল, শেষে যেখানে শিশুটি ছিলেন, তাঁর উপরে এসে থেমে গেল।
Atamva mawu a mfumu, ananyamuka ulendo wawo, ndipo taonani nyenyezi anayiona kummawa ija, inawatsogolera mpaka inayima pamwamba pa nyumba yomwe munali mwanayo.
10 ১০ তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে খুব উল্লাসিত হলেন।
Pamene iwo anaona nyenyeziyo, anasangalala kwambiri.
11 ১১ পরে তাঁরা ঘরের মধ্যে গিয়ে শিশুটিকে তাঁর মা মরিয়মের সাথে দেখতে পেলেন ও উপুড় হয়ে তাঁকে প্রণাম করলেন এবং নিজেদের বাক্স খুলে তাঁকে সোনা, ধুনো ও গন্ধরস উপহার দিলেন।
Pofika ku nyumbayo, anaona mwanayo pamodzi ndi amayi ake Mariya, ndipo anagwada namulambira Iye. Pomwepo anamasula chuma chawo ndi kupereka mphatso zawo za ndalama zagolide, lubani ndi mure.
12 ১২ পরে তাঁরা যেন হেরোদের কাছে ফিরে না যান, স্বপ্নে এই আদেশ পেয়ে, অন্য পথ দিয়ে নিজেদের দেশে চলে গেলেন।
Ndipo atachenjezedwa mʼmaloto kuti asapitenso kwa Herode, anabwerera ku dziko la kwawo podzera njira ina.
13 ১৩ তাঁরা চলে গেলে পর, দেখ, প্রভুর এক দূত স্বপ্নে যোষেফকে দর্শন দিয়ে বললেন, ওঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও; আর আমি যত দিন তোমাকে না বলি, ততদিন সেখানে থাক; কারণ হেরোদ শিশুটিকে হত্যা করার জন্য তাঁর খোঁজ করবে।
Atachoka, taonani mngelo wa Ambuye anaonekera kwa Yosefe mʼmaloto nati, “Tadzuka, tenga mwanayo pamodzi ndi amayi ake ndipo muthawire ku Igupto. Mukakhale kumeneko mpaka nditakuwuza pakuti Herode adzafunafuna mwanayo kuti amuphe.”
14 ১৪ তখন যোষেফ উঠে রাত্রিবেলায় শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে মিশরে চলে গেলেন,
Atadzuka, Yosefe anatenga mwanayo ndi amayi ake usiku omwewo napita ku Igupto,
15 ১৫ এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানে থাকলেন, যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়, “আমি মিশর থেকে নিজের ছেলেকে ডেকে আনলাম।”
nakhala kumeneko mpaka Herode atamwalira. Ndipo zinakwaniritsidwa zomwe ananena Ambuye mwa mneneri kuti, “Ndinayitana mwana wanga kuti atuluke mu Igupto.”
16 ১৬ পরে হেরোদ যখন দেখলেন যে, তিনি পণ্ডিতদের মাধ্যমে প্রতারিত হয়েছেন, তখন খুব রেগে গেলেন এবং সেই পণ্ডিতদের কাছে বিশেষভাবে যে দিন জেনে নিয়েছিলেন, সেই অনুসারে দুবছর ও তার অল্প বয়সের যত বালক বৈৎলেহম ও তার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠিয়ে তিনি সবাইকে হত্যা করালেন।
Herode atazindikira kuti Anzeruwo anamupusitsa, anakwiya kwambiri. Ndipo anatumiza anthu kukapha ana onse aamuna a mʼBetelehemu ndi midzi yozungulira amene anali a zaka ziwiri kapena zocheperapo, molingana ndi nthawi imene Anzeruwo anamuwuza.
17 ১৭ তখন যিরমিয় ভাববাদী মাধ্যমে বলা এই কথা পূর্ণ হল,
Pamenepo, zimene ananena mneneri Yeremiya zinakwaniritsidwa:
18 ১৮ “রামায় শব্দ শোনা যাচ্ছে, হাহাকার ও খুব কান্নাকাটি; রাহেল নিজের সন্তানদের জন্য কান্নাকাটি করছেন, সান্ত্বনা পেতে চান না, কারণ তারা নেই।”
“Kulira kukumveka ku Rama, kubuma ndi kulira kwakukulu, Rakele akulirira ana ake; sakutonthozeka, chifukwa ana akewo palibe.”
19 ১৯ হেরোদের মৃত্যু হলে পর, দেখ, প্রভুর এক দূত মিশরে যোষেফকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন,
Atamwalira Herode, mngelo wa Ambuye anaonekera kwa Yosefe mʼmaloto ku Igupto
20 ২০ ওঠ, শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে যাও; কারণ যারা শিশুটিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, তারা মারা গিয়েছে।
nanena kuti, “Nyamuka, tenga mwanayo ndi amayi ake ndipo mupite ku dziko la Israeli, popeza amene anafuna moyo wa mwanayo anamwalira.”
21 ২১ তাতে তিনি উঠে শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে এলেন।
Tsono Yosefe atadzuka anatenga mwanayo ndi amayi ake kupita ku dziko la Israeli.
22 ২২ কিন্তু যখন তিনি শুনতে পেলেন যে, আর্খিলায়ের বাবা হেরোদের পদে যিহূদিয়াতে রাজত্ব করছেন, তখন সেখান যেতে ভয় পেলেন; পরে স্বপ্নে আদেশ পেয়ে গালীল প্রদেশে চলে গেলেন,
Koma atamva kuti Arikelao akulamulira mu Yudeya mʼmalo mwa abambo ake, Herode, anaopa kupitako. Atachenjezedwa mʼmaloto, anapita ku Galileya,
23 ২৩ এবং নাসরৎ নামে শহরে গিয়ে বসবাস করলেন; যেন ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয় যে, তিনি নাসরতীয় বলে পরিচিত হবেন।
ndipo anakakhazikika mu mzinda wa Nazareti. Pamenepo zinakwaniritsidwa zonenedwa ndi aneneri kuti, “Adzatchedwa Mnazareti.”

< মথি 2 >