< মথি 13 >

1 সেই দিন যীশু ঘর থেকে বের হয়ে গিয়ে সমুদ্রের পাড়ে বসলেন।
Katika siku hiyo Yesu aliondoka nyumbani na kukaa kando ya bahari.
2 আর প্রচুর লোক তাঁর কাছে এলো, তাতে তিনি সমুদ্রের মধ্যে একটি নৌকায় উঠে বসলেন এবং সব লোক তীরে দাঁড়িয়ে রইল।
Umati mkubwa ulikusanyika kwa kumzunguka, aliingia ndani ya mtumbwi na kukaa ndani yake. Umati wote walisimama kando ya bahari.
3 তখন তিনি গল্পের মাধ্যমে তাদের অনেক কথা বলতে লাগলেন।
Kisha Yesu alisema maneno mengi kwa mifano, Alisema, “Tazama, mpanzi alienda kupanda.
4 তিনি বললেন, দেখ, একজন চাষী বীজ বুনতে গেল। বোনার দিন কিছু বীজ পথের ধরে পড়ল, তাতে পাখিরা এসে সেগুলি খেয়ে ফেলল।
Alipokuwa akipanda baadhi ya mbegu zilianguka kando ya njia na ndege walikuja wakazidonoa.
5 আর কিছু বীজ পাথুরে মাটিতে পড়ল, যেখানে ঠিকমত মাটি পেল না, সেগুলি ঠিকমত মাটি না পেয়ে তাড়াতাড়ি অঙ্কুর বের হলো, কিন্তু সূর্য্য উঠলে সেগুলি পুড়ে গেল,
Mbegu zingine zilianguka juu ya mwamba, ambapo hazikupata udongo wa kutosha. Ghafla zilichipuka kwa sababu udongo haukuwa na kina.
6 এবং তার শিকড় না থাকাতে তারা শুকিয়ে গেল।
Lakini jua lilipo chomoza zilichomwa kwa sababu hazikuwa na mizizi, na zilikauka.
7 আর কিছু বীজ কাঁটাবনের মধ্যে পড়ল, তাতে কাঁটাবন বেড়ে গিয়ে সেগুলি চেপে রাখলো।
Mbengu zingine zilianguka kati ya miti yenye miiba. Miti yenye miiba ilirefuka juu ikaisonga.
8 আর কিছু বীজ ভালো জমিতে পড়ল ও ফল দিতে লাগল; কিছু একশোগুন, কিছু ষাট গুন, কিছু ত্রিশ গুন।
Mbegu zingine zilianguka kwenye udongo mzuri na kuzaa mbegu, zingine mara mia moja zaidi, zingine sitini na zingine thelathini
9 যার কান আছে সে শুনুক।
Aliye na masikio na asikie.
10 ১০ পরে শিষ্যেরা কাছে এসে তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জন্য গল্পের মাধ্যমে ওদের কাছে কথা বলছেন?
Wanafunzi walikuja na kumwambia Yesu, “Kwa nini unazungumza na makutano kwa mifano?”
11 ১১ তিনি উত্তর করে বললেন, স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব সব তোমাদের জানতে দেওয়া হয়েছে, কিন্তু তাদের দেওয়া হয়নি।
Yesu alijibu kuwaambia, “Mmepewa upendeleo wa kufahamu siri za ufalme wa mbinguni, bali kwao hawajapewa.
12 ১২ কারণ যার আছে, তাকে দেওয়া যাবে, ও তার বেশি হবে; কিন্তু যার নেই, তার যা আছে, সেটাও তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে।
Lakini yeyote aliyenacho, kwake yeye ataongezewa zaidi, na atapata faida kubwa. Ilasiye nacho hata kile alichonacho atanyang'anywa.
13 ১৩ এই জন্য আমি তোমাদের গল্পের মাধ্যমে কথা বলছি, কারণ তারা দেখেও না দেখে এবং শুনেও শোনে না এবং বুঝেও না।
Hivyo naongea nao kwa mifano kwa sababu ingawa wanaona, wasione kweli. Na ingawa wanasikia wasisikie wala kufahamu.
14 ১৪ আর তাদের বিষয়ে যিশাইয়ের এই ভাববাণী পূর্ণ হচ্ছে, “তোমরা কানে শুনবে, কিন্তু কোনো মতে বুঝবে না; এবং চোখে দেখবে, কিন্তু কোনো মতে জানবে না,
Unabii wa Isaya umetimia kwao, ule usemao, “Msikiapo msikie, lakini kwa namna yoyote hamtaelewa; wakati mwonapo muweze kuona, lakini kwa namna yeyote ile msijue.
15 ১৫ কারণ এই লোকদের হৃদয় শক্ত হয়েছে, তারা কানেও শোনে না ও তারা চোখ বন্ধ করেছে, পাছে তারা চোখে দেখে এবং কানে শুনে, হৃদয়ে বুঝে এবং ফিরে আসে, আর আমি তাদের সুস্থ করি।”
Na mioyo ya watu hawa imekuwa giza, ni vigumu kusikia, na wamefumba macho yao, ili wasiweze kuona kwa macho yao, au kusikia kwa masikio yao, au kufahamu kwa mioyo yao, hivyo wangenigeukia tena, na ningewaponya.'
16 ১৬ কিন্তু ধন্য তোমাদের চোখ, কারণ তা দেখে এবং তোমাদের কান, কারণ তা শোনে;
Bali macho yenu yamebarikiwa, kwa kuwa yanaona, na masikio yenu kwa kuwa yanasikia.
17 ১৭ কারণ আমি তোমাদের সত্য বলছি, তোমরা যা যা দেখছ, তা অনেক ভাববাদী ও ধার্মিক লোক দেখতে ইচ্ছা করলেও দেখতে পায়নি এবং তোমরা যা যা শুনছ, তা তাঁরা শুনতে ইচ্ছা করলেও শুনতে পায়নি।
Hakika nawaambia manabii wengi na watu wenye haki walikuwa na hamu ya kuyaona mambo yale myaonayo, na hawakuweza kuyaona. Walitamani kusikia mambo yale mnayosikia, hawakuyasikia.
18 ১৮ অতএব তোমরা বীজ বোনার গল্প শোন।
. Sasa sikilizeni mfano wa mpanzi.
19 ১৯ যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনে না বোঝে, তখন সেই শয়তান এসে তার হৃদয়ে যা বোনা হয়েছিল তা নিয়ে চলে যায়; এ সেই, যে পথের পাশে পড়ে থাকা বীজের কথা।
Wakati yeyote asikiapo neno la ufalme na asilifahamu, ndipo mwovu huja na kukinyakua kilichokwisha kupandwa ndani ya moyo wake. Hii ni mbegu ile iliyopandwa kando ya njia.
20 ২০ আর যে পাথুরে জমির বীজ, এ সেই, যে সেই বাক্য শুনে অমনি আনন্দ সহকারে গ্রহণ করে, কিন্তু তাদের ভিতরে শিকড় নেই বলে, তারা কম দিন স্থির থাকে;
Yeye aliyepandwa katika miamba ni yule asikiaye neno na kulipokea haraka kwa furaha.
21 ২১ পরে সেই বাক্যের জন্য কষ্ট কিংবা তাড়না আসলে তখনই তারা পিছিয়ে যায়।
Bado hana mizizi ndani yake, ila huvumilia kwa kitambo kifupi. Wakati matatizo au mateso yanapotokea kwa sababu ya neno hujikwaa ghafla.
22 ২২ আর যে কাঁটাবনের মধ্যে বীজ, এ সেই, যে সেই বাক্য শোনে, কিন্তু সংসারের চিন্তা ভাবনা, সম্পতির মায়া ও অন্যান্য জিনিসের লোভ সেই বাক্যকে চেপে রাখে, তাতে সে ফলহীন হয়। (aiōn g165)
Aliyepandwa kati ya miti ya miiba, huyu ni yule alisikiaye neno lakini masumbuko ya ulimwengu na udaganyifu wa utajiri hulisonga lile neno lisije likazaa matunda. (aiōn g165)
23 ২৩ আর যে ভালো জমির বীজ, এ সেই, যে সেই বাক্য শোনে তা বোঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কিছু একশ গুন, কিছু ষাট গুন, ও কিছু ত্রিশ গুন ফল দেয়।
Aliyepandwa kwenye udongo mzuri, huyu ni yule asikiaye neno na kulifahamu. Huyu ni yule azaaye matunda na kuendelea kuzaa moja zaidi ya mara mia, nyingine sitini, nyingine thelathini.''
24 ২৪ পরে তিনি তাদের কাছে আর এক গল্প উপস্থিত করে বললেন, স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সাথে তুলনা করা যায়, যিনি নিজের ক্ষেতে ভাল বীজ বপন করলেন।
Yesu aliwapa mfano mwingine. Akisema, “Ufalme wa mbinguni unafananishwa na mtu aliye panda mbengu nzuri katika shamba lake
25 ২৫ কিন্তু লোকে ঘুমিয়ে পড়লে পর তাঁর শত্রুরা এসে ঐ গমের মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করে চলে গেল।
Lakini watu waliposinzia, adui wake akaja pia akapanda magugu katikati ya ngano kisha akaenda zake.
26 ২৬ পরে বীজ অঙ্কুরিত হয়ে ফল দিল, তখন শ্যামাঘাসও বেড়ে উঠল।
Baadaye ngano ilipoota na kutoa mazao yake, ndipo magugu yalitokea pia.
27 ২৭ তাতে সেই মালিকের দাসেরা এসে তাঁকে বলল, মহাশয়, আপনি কি নিজের ক্ষেতে ভাল বীজ বপন করেননি? তবে শ্যামাঘাস কোথা থেকে হল?
Na watumishi wa mwenye shamba walikuja wakamwambia, 'Bwana, hukupanda mbengu nzuri katika shamba lako? Imekuwaje sasa lina magugu?
28 ২৮ তিনি তাদের বললেন, কোন শত্রু এটা করেছে। দাসেরা তাঁকে বলল, তবে আপনি কি এমন ইচ্ছা করেন যে, আমরা গিয়ে তা সংগ্রহ করি?
Akawaambia, Adui ametenda hili.' Watumishi walimwambia, “Kwa hiyo unataka twende tukayang'oe?”
29 ২৯ তিনি বললেন, না, কি জানি, শ্যামাঘাস সংগ্রহ করবার দিনের তোমরা তার সাথে গমও উপড়িয়ে ফেলবে।
Mwenye shamba akisema, 'Hapana, wakati mnayang'oa magugu mtang'oa pamoja na ngano.
30 ৩০ ফসল কাটার দিন পর্যন্ত দুটিকেই একসঙ্গে বাড়তে দাও। পরে কাটার দিনের আমি মজুরদের বলব, তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করে পোড়াবার জন্য বোঝা বেঁধে রাখ, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ কর।
Yaacheni yakue pamoja mpaka wakati wa mavuno. Wakati wa mavuno nitasema kwa wavunaji, 'Kwanza yang'oeri magugu na yafungeni matita matita na kuyachoma, lakini kusanyeni ngano katika ghala langu.''''
31 ৩১ তিনি আর এক গল্প তাদের কাছে উপস্থিত করে বললেন, স্বর্গরাজ্য এমন একটি সরিষা দানার সমান, যা কোন ব্যক্তি নিয়ে নিজের ক্ষেতে বপন করল।
Kisha Yesu aliwatolea mfano mwingine. Akasema, “Ufalme wa mbinguni unafanana na mbegu ya haradali ambayo mtu aliichukua na kuipanda katika shamba lake.
32 ৩২ সব বীজের মধ্যে ঐ বীজ অতি ক্ষুদ্র; কিন্তু বেড়ে উঠলে, পর তা শাক সবজির থেকে বড় হয়ে ওঠে এবং বড় বড় ডাল বের হয়, তাতে আকাশের পাখিরা এসে তার ডালে বাস করে।
Mbegu hii kwa hakika ni ndogo kuliko mbegu zingine zote. Lakini imeapo huwa kubwa kuliko mimea yote ya bustani, huwa mti, kiasi kwamba ndege wa angani huja na kujenga viota katika matawi yake.”
33 ৩৩ তিনি তাদের আর এক গল্প বললেন, স্বর্গরাজ্য এমন খামির সমান, যা কোন স্ত্রীলোক নিয়ে অনেক ময়দার মধ্যে ঢেকে রাখল, শেষে পুরোটাই খামিতে পূর্ণ হয়ে উঠল।
Akawaambia mfano mwingine tena.”Ufalme wa mbinguni ni kama chachu ile iliyo twaliwa na mwanamke na kuichanganya kwa vipimo vitatu kwa unga mpaka viumuke.
34 ৩৪ এই সব কথা যীশু গল্পের মাধ্যমে লোকদেরকে বললেন, গল্প ছাড়া তাদেরকে কিছুই বলতেন না;
Hayo yote Yesu aliyasema kwenye umati kwa mifano. Na pasipo mifano hakusema chochote kwao.
35 ৩৫ যেন ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়, “আমি গল্প কথায় নিজের মুখ খুলব, জগতের শুরু থেকে যা যা গোপন আছে, সে সব প্রকাশ করব।”
Hii ilikuwa kwamba kile kilichokwisha semwa kupitia kwa nabii kiweze kutimia, pale aliposema, “Nitafumbua kinywa changu katika mifano. Nitasema mambo yale yaliyokuwa yamefichwa tangu misingi ya ulimwengu”.
36 ৩৬ তখন তিনি সবাইকে বিদায় করে বাড়ি এলেন। আর তাঁর শিষ্যরা কাছে এসে তাঁকে বললেন, ক্ষেতের শ্যামাঘাসের গল্পটি আমাদেরকে স্পষ্ট করে বলুন।
Kisha Yesu aliwaacha makutano na kwenda nyumbani. Wanafunzi wake walimwendea na kusema, “Tufafanulie mfano wa magugu ya shambani.''
37 ৩৭ তিনি উত্তর করে বললেন, যিনি ভাল বীজ বপন করেন, তিনি মনুষ্যপুত্র।
Yesu alijibu na kusema, “Apandae mbegu nzuri ni Mwana wa Adamu.
38 ৩৮ ক্ষেত হল জগত; ভাল বীজ হল ঈশ্বরের রাজ্যের সন্তানরা; শ্যামাঘাস হল সেই শয়তানের সন্তানরা;
Shamba ni ulimwengu; na mbegu nzuri, hawa ni wana wa ufalme. Magugu ni wana wa yule mwovu, na adui aliye zipanda ni ibilisi.
39 ৩৯ যে শত্রু তা বুনেছিল, সে দিয়াবল; কাটার দিন যুগের শেষ; এবং মজুরেরা হল স্বর্গদূত। (aiōn g165)
Na mavuno ni mwisho wa ulimwengu, na wavunaji ni malaika. (aiōn g165)
40 ৪০ অতএব যেমন শ্যামাঘাস সংগ্রহ করে আগুনে পুড়িয়া দেওয়া হয়, তেমনি যুগের শেষে হবে। (aiōn g165)
Kama vile magugu yanavyo kusanywa na kuchomwa moto, hivyo ndivyo itakavyo kuwa mwisho wa ulimwengu. (aiōn g165)
41 ৪১ মনুষ্যপুত্র নিজের দূতদের পাঠাবেন; তাঁরা তাঁর রাজ্য থেকে সব বাঁধাজনক বিষয় ও অধর্মীদেরকে সংগ্রহ করবেন,
Mwana wa Adamu atatuma malaika wake, na kukusanya kutoka katika ufalme wake mambo yote yaliyosababisha dhambi na wale watendao maasi.
42 ৪২ এবং তাদের আগুনে ফেলে দেবেন; সেই জায়গায় কান্নাকাটি ও দাঁতে দাঁত ঘর্ষণ হবে।
Watawatupa wote katika tanuru la moto, ambako kutakuwa na kilio na kusaga meno.
43 ৪৩ তখন ধার্ম্মিকেরা নিজেদের পিতার রাজ্যে সুর্য্যের মত উজ্জ্বল হবে। যার কান আছে সে শুনুক।
Ndipo watu wenye haki watakapong'aa kama jua katika Ufalme wa Baba yao. Yeye aliye na masikio na sikie.
44 ৪৪ স্বর্গরাজ্য ক্ষেতের মধ্যে গোপন এমন ভান্ডার এর সমান, যা দেখতে পেয়ে এক ব্যক্তি লুকিয়ে রাখল, পরে আনন্দের আবেগে গিয়ে সব বিক্রি করে সেই জমি কিনল।
Ufalme wa mbinguni ni kama hazina iliyofichwa shambani. Mtu akaiona na kuificha. Katika furaha yake akaenda kuuza vyote alivyokuwa navyo, na kulinunua shamba.
45 ৪৫ আবার স্বর্গরাজ্য এমন এক বণিকের সমান, যে ভালো ভালো মুক্তার খোঁজ করছিল,
Tena, ufalme wa mbinguni ni kama mtu anayefanya biashara atafutaye lulu yenye thamani.
46 ৪৬ সে একটি মহামূল্য মুক্তা দেখতে পেয়ে সব বিক্রি করে তা কিনল।
Wakati alipoiona ile yenye thamani, alienda akauza kila kitu alichokuwa nacho na akainunua.
47 ৪৭ আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের সমান, যা সমুদ্রে ফেলে দেওয়া হলে সব রকম মাছ সংগ্রহ করল।
Ufalme wa mbinguni ni kama nyavu iliyo ndani ya bahari, na kwamba hukusanya viumbe vya kila aina.
48 ৪৮ জালটা পরিপূর্ণ হলে লোকে পাড়ে টেনে তুলল, আর বসে বসে ভালগুলো সংগ্রহ করে পাত্রে রাখল এবং খারাপগুলো ফেলে দিল।
Ulipojaa wavuvi waliuvuta ufukweni. Kisha wakakaa chini wakakusanya vitu vyema ndani ya vyombo, lakini visivyo na thamani vilitupwa mbali.
49 ৪৯ এই ভাবে যুগের শেষে হবে; দূতেরা এসে ধার্ম্মিকদের মধ্য থেকে খারাপদের আলাদা করবেন, (aiōn g165)
Itakuwa namna hii katika mwisho wa dunia. Malaika watakuja na kuwatenga watu waovu kutoka miongoni mwa wenye haki. (aiōn g165)
50 ৫০ এবং তাদের আগুনে ফেলে দেবেন; সেই জায়গায় কান্নাকাটি ও দাঁতে দাঁত ঘর্ষণ হবে।
Na kuwatupa ndani ya tanuru ya moto, ambako kutakuwa na maombolezo na kusaga meno.
51 ৫১ তোমরা কি এই সব বুঝতে পেরেছ? তাঁরা বললেন হ্যাঁ।
Mmefahamu mambo yote haya? Wanafunzi walimjibu, ''Ndiyo.''
52 ৫২ তখন তিনি তাঁদের বললেন, এই জন্য স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষিত প্রত্যেক ধর্মশিক্ষক শিষ্য হয়েছে যারা এমন মানুষ যে তারা ঘরের মালিকের সমান, যে নিজের ভান্ডার থেকে নতুন ও পুরানো জিনিস বের করে।
Kisha Yesu akawambia, ''Kila mwandishi ambaye amekuwa mwanafunzi wa ufalme anafanana na mwenye nyumba atoaye katika hazina yake vitu vipya na vya kale.''
53 ৫৩ এই সকল গল্প শেষ করবার পর যীশু সেখান থেকে চলে গেলেন।
IkawaYesu alipomaliza mifano yote hiyo, akaondoka katika sehemu hiyo.
54 ৫৪ আর তিনি নিজের দেশে এসে লোকদের সমাজঘরে তাদের উপদেশ দিতে লাগলেন, তাতে তারা চমৎকৃত হয়ে বলল, এর এমন জ্ঞান ও এমন অলৌকিক কাজ সব কোথা থেকে হল?
Kisha Yesu akafika katika mkoa wake na akawafundisha watu katika sinagogi. Matokeo yake ni kuwa walishangaa na kusema, “Ni wapi mtu huyu alipopata hekima hii na miujiza hii?
55 ৫৫ একি ছুতোরের ছেলে না? এর মায়ের নাম কি মরিয়ম না? এবং যাকোব, যোষেফ, শিমোন ও যিহূদা কি এর ভাই না?
Mtu huyu siyo mwana wa seremala? Mariamu siyo mamaye? Na ndugu zake siyo Yakobo, Yusuph, Simoni na Yuda?
56 ৫৬ আর তার বোনেরা কি সবাই আমাদের এখানে নেই? তবে এ কোথা থেকে এই সব পেল? এই ভাবে তারা যীশুকে নিয়ে বাধা পেতে লাগল।
Na dada zake tunao hapa petu? Basi mtu huyu ameyapata wapi haya yote?”.
57 ৫৭ কিন্তু যীশু তাদের বললেন, নিজের দেশ ও জাতি ছাড়া আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না।
Aliwachukiza. Lakini Yesu aliwambia, “Nabii hakosi kuwa na heshima isipokuwa kwao na katika nchi yao.
58 ৫৮ আর তাদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে প্রচুর অলৌকিক কাজ করলেন না।
Na hakuweza kufanya miujiza mingi kwa sababu hawakuwa na imani naye.

< মথি 13 >