< মথি 12 >

1 সেই দিনের যীশু বিশ্রামবারে শস্য ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিলেন; আর তাঁর শিষ্যেরা ক্ষুধিত হওয়াতে শস্যের শীষ ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন।
Wakati huo Yesu alienda siku ya sabato kupitia mashambani. Wanafunzi wake walikuwa na njaa na wakaanza kuyavunja masuke na kuyala.
2 কিন্তু ফরীশীরা তা দেখে তাঁকে বলল, “দেখ, বিশ্রামবারে যা করা উচিত নয়, তাই তোমার শিষ্যরা করছে।”
Lakini Mafarisayo walipoona hayo, wakamwambia Yesu “Angalia wanafunzi wako wanavunja sheria wanatenda siku yasiyo yuhusiwa siku ya Sabato''
3 তিনি তাদের বললেন, “দায়ূদ ও তাঁর সঙ্গীদের খিদে পেলে তিনি কি করেছিলেন, সেটা কি তোমরা পড়নি?”
Lakini Yesu akawaambia, “Hamjasoma jinsi Daudi aliyoyafanya, wakati alipokuwa na njaa, pamoja na watu aliokuwa nao?
4 তিনি তো ঈশ্বরের ঘরে প্রবেশ করলেন এবং তিনি ও তাঁর সঙ্গীরা দর্শন-রুটি খেয়েছিলেন, যা তাঁদের খাওয়া উচিত ছিল না, যা শুধুমাত্র যাজকদেরই উচিত ছিল।
Namna alivyoingia ndani ya nyumba ya Mungu na kula mikate ya wonyesho, ambayo ilikuwa siyo halali kwake kuila na wale aliokuwa nao, ila halali kwa Makuhani?
5 আর তোমরা কি নিয়মে পড়নি যে, “বিশ্রামবারে যাজকেরা ঈশ্বরের গৃহে কাজ করে বিশ্রামবার লঙ্ঘন করলেও নির্দোষ থাকে?”
Bado hamjasoma katika sheria, kwamba katika siku ya Sabato Makuhani ndani ya hekalu huinajisi Sabato, lakini hawana hatia?
6 কিন্তু আমি তোমাদের বলছি, “এই জায়গা ঈশ্বরের গৃহের থেকেও মহান এক ব্যক্তি আছেন।”
Lakini nasema kwenu kuwa aliye mkuu kuliko hekalu yuko hapa.
7 কিন্তু “আমি দয়াই চাই, বলিদান নয়,” এই কথার মানে কি, তা যদি তোমরা জানতে, তবে নির্দোষদের দোষী করতে না।
Kama mngalijua hii ina maanisha nini; nataka rehema na siyo dhabihu; msingaliwahukumu wasio na hatia,
8 কারণ মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্তা।
Kwa kuwa Mwana wa Adamu ndiye Bwana wa Sabato.”
9 পরে তিনি সেখান থেকে চলে গিয়ে তাদের সমাজঘরে প্রবেশ করলেন।
Kisha Yesu akatoka pale akaenda katika sinagogi lao.
10 ১০ আর দেখ, একটি লোক, তার একখানি হাত শুকিয়ে গিয়েছিল। তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, বিশ্রামবারে সুস্থ করা কি উচিত? যীশুর উপরে দোষ দেওয়ার জন্য তারা এই কথা বলল।
Tazama kulikuwa na mtu aliyepooza mkono. Mafarisayo wakamuuliza Yesu, wakisema. “Je, ni halali kuponya siku ya Sabato?” ili kwamba waweze kumshitaki kwa kutenda dhambi.
11 ১১ তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে এমন ব্যক্তি কে, যার একটি মেষ আছে, আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, সে কি তা তুলবে না?
Yesu akawaambia, “Nani kati yenu, ambaye ikiwa ana kondoo mmoja, na huyu kondoo akaanguka ndani ya shimo siku ya sabato, hatamshika na kumtoa kwa nguvu ndani ya shimo?
12 ১২ তবে মেষ থেকে মানুষ আরও কত শ্রেষ্ঠ! অতএব বিশ্রামবারে ভাল কাজ করা উচিত।
Je, ni kipi chenye thamani, zaidi kwani, si zaidi ya kondoo! Kwa hivyo ni halali kutenda mema siku ya Sabato.''
13 ১৩ তখন তিনি সেই লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও; তাতে সে বাড়িয়ে দিল, আর তা অন্যটীর মতো আবার সুস্থ হল।
Kisha Yesu akamwambia yule mtu,” Nyoosha mkono wako” Akaunyoosha, na ukapata afya, kama ule mwingine.
14 ১৪ পরে ফরীশীরা বাইরে গিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল, কিভাবে তাঁকে মেরে ফেলা যায়।
Lakini Mafarisayo wakatoka njena wakapanga jinsi ya kumwangamiza walienda nje kupanga kinyume chake. Walikuwa wakitafuta jinsi ya kumuua.
15 ১৫ যীশু তা জানতে পেরে সেখান থেকে চলে গেলেন; অনেক লোক তাঁকে অনুসরণ করল, আর তিনি সবাইকে সুস্থ করলেন,
Yesu alipoelewa hili aliondoka hapo. Watu wengi walimfuata, na akawaaponya wote.
16 ১৬ এবং এই দৃঢ়ভাবে বারণ করলেন, যেন তারা তাঁর পরিচয় না দেয়।
Aliwaagiza wasije wakamfanya afahamike kwa wengine,
17 ১৭ যেন যিশাইয় ভাববাদীর মাধ্যমে বলা এই কথা পূর্ণ হয়,
kwamba itimie ile kweli, iliyokuwa imesemwa na nabii Isaya, akisema,
18 ১৮ “দেখ, আমার দাস, তিনি আমার মনোনীত, আমার প্রিয়, আমার প্রাণ তাঁতে সন্তুষ্ট, আমি তাঁর উপরে নিজের আত্মাকে রাখব, আর তিনি অইহূদিদের কাছে ন্যায়বিচার প্রচার করবেন।
Tazama, mtumishi wangu niliyemchagua, mpendwa wangu, katika yeye nafsi yangu imependezwa. Nitaweka Roho yangu juu yake, na atatangaza hukumu kwa Mataifa.
19 ১৯ তিনি ঝগড়া করবেন না, চিত্কার ও আওয়াজ করবেন না, পথে কেউ তাঁর স্বর শুনতে পাবে না।
Hatahangaika wala kulia kwa nguvu; wala awaye yote kusikia sauti yake mitaani.
20 ২০ তিনি থেঁতলা নল ভাঙবেন না, জ্বলতে থাকা পলতেকে নিভিয়ে দেবেন না, যে পর্যন্ত না ন্যায়বিচার জয়ীরূপে প্রচলিত করেন।
Hatalivunja tete lililochubuliwa; hatazima utambi wowote utoao moshi, mpaka atakapoleta hukumu ikashinda.
21 ২১ আর তাঁর নামে অইহূদিরা আশা রাখবে।”
Na Mataifa watakuwa na ujasiri katika jina lake.
22 ২২ তখন কিছু লোক একজন ভূতগ্রস্তকে তাঁর কাছে নিয়ে এলো, সে অন্ধ ও বোবা; আর তিনি তাকে সুস্থ করলেন, তাতে সেই বোবা কথা বলতে ও দেখতে লাগল।
Mtu fulani kipofu na bubu, aliyepagawa na pepo aliletwa mbele ya Yesu. Akamponya, pamoja na matokeo ya kwamba mtu bubu alisema na kuona.
23 ২৩ এতে সব লোক চমৎকৃত হল ও বলতে লাগল, ইনিই কি সেই দায়ূদ সন্তান?
Makutano wote walishangaa na kusema,”Yaweza mtu huyu kuwa mwana wa Daudi?”
24 ২৪ কিন্তু ফরীশীরা তা শুনে বলল, এ ব্যক্তি আর কিছুতে নয়, কেবল বেলসবুল ভূতদের রাজার মাধমেই ভূত ছাড়ায়।
Lakini pindi Mafarisayo waliposikia muujiza huu, walisema, “Huyu mtu hatoi pepo kwa nguvu zake mwenyewe isipokuwa kwa nguvu za Belzebuli, mkuu wa pepo.
25 ২৫ তাদের চিন্তা বুঝতে পেরে যীশু তাদের বললেন, যে কোনো রাজ্য যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়, তবে তা ধ্বংস হয় এবং যে কোনো শহর কিংবা পরিবার আপনার বিপক্ষে ভিন্ন হয়, তা স্থির থাকবে না।
“Lakini Yesu alifahamu fikra zao na kuwaambia, “Kila ufalme uliogawanyika wenyewe huharibika, na kila mji au nyumba inayogawanyika yenyewe haitasimama.
26 ২৬ আর শয়তান যদি শয়তানকে ছাড়ায়, সে তো নিজেরই বিপক্ষে ভিন্ন হল; তবে তার রাজ্য কিভাবে স্থির থাকবে?
Ikiwa Shetani, atamwondoa Shetani, basi anajipinga katika nafsi yake mwenyewe.
27 ২৭ আর আমি যদি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কার মাধ্যমে ছাড়ায়? এই জন্য তারাই তোমাদের বিচারকর্ত্তা হবে।
Ni namna gani ufalme wake utasimama? Na kama natoa pepo kwa nguvu za Belizabuli, wafuasi wenu huwatatoa kwa nija ya nani? Kwa ajili ya hili watakuwa mahakimu wenu.
28 ২৮ কিন্তু আমি যদি ঈশ্বরের আত্মার মাধ্যমে ভূত ছাড়াই, তবে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে।
Na kama natoa pepo kwa nguvu za Roho wa Mungu, basi ufalme wa Mungu umekjua kwenu.
29 ২৯ আর দেখো, আগে শক্তিশালী মানুষকে না বাঁধলে কেউ তার ঘরে ঢুকে তার জিনিসপত্র চুরি করতে পারে না; কিন্তু বাঁধলে পর সে তার ঘরের জিনিসপত্র চুরি করতে পারবে।
Na mtu atawezaje kuingia ndani ya nyumba ya mwenye nguvu na kuiba, bila kumfunga mwenye nguvu kwanza? Ndiyo atakapoiba mali yake kutoka ndani ya nyumba.
30 ৩০ যে আমার স্বপক্ষে নয়, সে আমার বিপক্ষে এবং যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়িয়ে ফেলে।
Yeyote asiye kuwa pamoja nami yuko kinyume changu, naye asiye kusanya pamoja nami huyo hutawanya.
31 ৩১ এই কারণে আমি তোমাদের বলছি, মানুষদের সব পাপ ও নিন্দার ক্ষমা হবে, কিন্তু ঈশ্বরনিন্দার ক্ষমা হবে না।
Kwa hiyo nasema kwenu, kila dhambi na kufuru watu watasamehewa, ila kumkufuru Roho Mtakatifu hawatasamehewa.
32 ৩২ আর যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোন কথা বলে, সে ক্ষমা পাবে; কিন্তু যে কেউ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে, সে ক্ষমা পাবে না, এইকালেও নয়, পরকালেও নয়। (aiōn g165)
Na yeyote asemaye neno kinyume cha Mwana wa Adamu, hilo atasamehewa. Lakini yeyote asemaye kinyume na Roho Mtakatifu, huyo hatasamehewa, katika ulimwengu huu, na wala ule ujao (aiōn g165)
33 ৩৩ হয় গাছকে ভাল বল এবং তার ফলকেও ভাল বল; নয় গাছকে খারাপ বল এবং তার ফলকেও খারাপ বল; কারণ ফলের মাধ্যমেই গাছকে চেনা যায়।
Ama ufanye mti kuwa mzuri na tunda lake zuri, au uuharibu mti na tunda lake, kwa kuwa mti hutambulika kwa tunda lake.
34 ৩৪ হে বিষধর সাপের বংশেরা, তোমরা খারাপ হয়ে কেমন করে ভাল কথা বলতে পার? কারণ হৃদয়ে যা আছে, মুখ তাই বলে।
Nyinyi kizazi cha nyoka, nyie ni waovu, mnawezaje kusema mambo mazuri? Kwa kuwa kinywa hunena kutoka katika akiba ya yaliyomo moyoni.
35 ৩৫ ভাল মানুষ ভাল ভান্ডার থেকে ভাল জিনিস বের করে এবং মন্দ লোক মন্দ ভান্ডার থেকে মন্দ জিনিস বের করে।
Mtu mwema katika akiba njema ya moyo wake hutoka mema, na mtu mwovu katika akiba ovu ya moyo wake, hutoa kilicho kiovu.
36 ৩৬ আর আমি তোমাদের বলছি, মানুষেরা যত বাজে কথা বলে, বিচার দিনের সেই সবের হিসাব দিতে হবে।
Nawaambia kuwa katika siku ya hukumu watu watatoa hesabu ya kila neno lisilo na maana walilosema.
37 ৩৭ কারণ তোমার কথার মাধ্যমে তুমি নির্দোষ বলে গণ্য হবে, আর তোমার কথার মাধমেই তুমি দোষী বলে গণ্য হবে।
Kwa kuwa kwa maneno yako utahesabiwa haki na kwa maneno yako utahukumiwa.”
38 ৩৮ তখন কয়েক জন ধর্মশিক্ষক ও ফরীশী তাঁকে বলল, “হে গুরু, আমরা আপনার কাছে একটি চিহ্ন দেখতে ইচ্ছা করি।”
Kisha baadhi ya waandishi na Mafarisayo walimjibu Yesu wakisema” Mwalimu, tungependa kuona ishara kutoka kwako.”
39 ৩৯ তিনি উত্তর করে তাদের বললেন, “এই দিনের মন্দ ও অবিশ্বস্ত লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু যোনা ভাববাদীর চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন এদেরকে দেওয়া যাবে না।
Lakini Yesu alijibu na kuwaambia, “Kizazi kiovu na cha zinaa kinatafuta ishara. Lakini hakuna ishara itakayotolewa kwao isipokuwa ile ishara ya Yona nabii.
40 ৪০ কারণ যোনা যেমন তিনদিন তিন রাত বড় মাছের পেটে ছিলেন, সেই রকম মনুষ্যপুত্রও তিনদিন তিন রাত পৃথিবীর অন্তরে থাকবেন।
Kama vile nabii Yona alivyokuwa ndani ya tumbo la samaki mkubwa kwa siku tatu mchana na usiku, hivyo ndivyo Mwana wa Adam atakavyo kuwa ndani ya moyo wa nchi kwa siku tatu mchana na usiku.
41 ৪১ নীনবী শহরের লোকেরা বিচারে এই দিনের র লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদের দোষী করবে, কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, আর দেখ, যোনা থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।
Watu wa Ninawi watasimama mbele ya hukumu pamoja na kizazi cha watu hawa na watakihukumu. Kwa kuwa walitubu kwa mahubiri ya Yona, na tazama, mtu fulani mkuu kuliko Yona yuko hapa.
42 ৪২ দক্ষিণ দেশের রানীর বিচারে এই যুগের লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদেরকে দোষী করবেন; কারণ শলোমনের জ্ঞানের কথা শোনার জন্য তিনি পৃথিবীর শেষ থেকে এসেছিলেন, আর দেখ, শলোমনের থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।”
Malkia wa kusini atainuka kwenye hukumu pamoja na watu wa kizazi hiki na kukihukumu. Alikuja toka miisho ya dunia kuja kusikia hekima ya Selemani, na tazama, mtu fulani mkuu kuliko Selemani yupo hapa.
43 ৪৩ আর যখন অশুচি আত্মা মানুষের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন জলবিহীন নানা জায়গা দিয়ে ঘুরতে ঘুরতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তা পায় না।
Wakati pepo mchafu amtokapo mtu, hupita mahali pasipo na maji akitafuta kupumzika, lakini hapaoni
44 ৪৪ তখন সে বলে, আমি যেখান থেকে বের হয়ে এসেছি, আমার সেই বাড়িতে ফিরে যাই; পরে সে এসে তা খালি, পরিষ্কার ও সাজানো দেখে।
Kisha husema, 'nitarudi kwenye nyumba yangu niliyotoka.' Arudipo hukuta ile nyumba imesafishwa na iko tayari.
45 ৪৫ তখন সে গিয়ে নিজের থেকেও খারাপ অন্য সাত অশুচি আত্মাকে সঙ্গে নিয়ে আসে, আর তারা সেই জায়গায় প্রবেশ করে বাস করে; তাতে সেই মানুষের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়। এই দিনের লোকদের প্রতি তাই ঘটবে।
Kisha huenda na kuwaleta wengine roho wachafu saba walio wabaya zaidi kuliko yeye, huja kuishi wote pale. Na hali yake ya mwisho huwa mbaya kuliko ya kwanza. Hivyo ndivyo itakavyo kuwa kwa kizazi hiki kiovu.
46 ৪৬ তিনি সবলোককে এই সব কথা বলছেন, এমন দিনের দেখ, তাঁর মা ও ভাইয়েরা তাঁর সাথে কথা বলবার চেষ্টায় বাইরে দাঁড়িয়ে ছিলেন।
Wakati Yesu alipokuwa akizungumza na umati tazama, mama yake na ndugu zake walisimama nje, wakitafuta kuongea naye.
47 ৪৭ তখন এক ব্যক্তি তাঁকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা আপনার সাথে কথা বলবার জন্য বাইরে দাঁড়িয়ে আছেন।
Mtu mmoja akamwambia, “Tazama mama yako na ndugu zako wamesimama nje, wanatafuta kuongea nawe”.
48 ৪৮ কিন্তু এই যে কথা বলল, তাকে তিনি উত্তর করলেন, আমার মা কে? আমার ভাইয়েরাই বা কারা?
Lakini Yesu alijibu na kumwambia aliyemjulisha, “Mama yangu ni nani? Na ndugu zangu ni akina nani?”
49 ৪৯ পরে তিনি নিজের শিষ্যদের দিকে হাত বাড়িয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইরা;
Naye alinyoosha mkono wake kwa wanafunzi na kusema, “Tazama, hawa ni mama na ndugu zangu!
50 ৫০ কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই আমার ভাই ও বোন ও মা।
Kwa kuwa yeyote afanyae mapenzi ya Baba yangu aliye mbinguni, mtu huyo ndiye ndugu yangu, dada yangu na mama yangu”.

< মথি 12 >