< মার্ক 8 >

1 সেই দিন এক দিন যখন আবার অনেক লোকের ভিড় হল এবং তাদের কাছে কোনো খাবার ছিল না, তখন তিনি নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন,
Katika siku hizo, kulikuwa tena na umati mkubwa, na hawakuwa na chakula. Yesu akawaita wanafunzi wake akawaambia,
2 এই লোকদের জন্য আমার করুণা হচ্ছে; কারণ এরা আজ তিন দিন আমার সঙ্গে সঙ্গে আছে এবং এদের কাছে খাবার কিছুই নেই।
“Ninauhurumia umati huu, wameendelea kuwa nami kwa siku tatu na hawana chakula.
3 আর আমি যদি এদেরকে না খাইয়ে বাড়িতে পাঠিয়ে দিই, তবে এরা পথে হয়তো অজ্ঞান হয়ে পড়বে; আবার এদের মধ্যে কেউ কেউ বহু দূর থেকে এসেছে।
Nikiwatawanya warudi majumbani kwao bila kula wanaweza wakazimia njiani kwa njaa. Na baadhi yao wametoka mbali sana.”
4 তাঁর শিষ্যেরা উত্তর দিয়ে বললেন, এই নির্জন জায়গায় এই সব লোকদের খাবারের জন্য কোথা থেকে এত রুটি পাবো?
Wanafunzi wake wakamjibu, “Tutapata wapi mikate ya kutosha kuwashibisha watu hawa katika eneo hili lililoachwa?”
5 তিনি তাঁদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কয়টি রুটি আছে? তারা বললেন সাতটি।
Akawauliza, “mna vipande vingapi vya mikate?” Wakasema, “Saba”.
6 পরে তিনি লোকদের জমিতে বসতে নির্দেশ দিলেন এবং সেই সাতখানা রুটি নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং লোকদের দেবার জন্য শিষ্যদের দিতে লাগলেন; আর শিষ্যরা লোকদের দিলেন।
Aliuamuru umati ukae chini. Akachukua mikate saba, akamshukuru Mungu, na kuivunja. Akawapa wanafunzi wake waiweke mbele yao, nao wakaiweka mbele ya umati.
7 তাঁদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল, তিনি ধন্যবাদ দিয়ে সেগুলিও লোকদের দেবার জন্য শিষ্যদের বললেন।
Pia walikuwa na samaki wadogo wachache, na baada ya kushukuru, aliwaamuru wanafunzi wake wawagawie hivi pia.
8 তাতে লোকেরা পেট ভরে খেল এবং সন্তুষ্ট হলো; পরে শিষ্যরা পড়ে থাকা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পুরোপুরি সাত ঝুড়ি ভর্তি করে তুলে নিলেন।
Walikula na wakatosheka. Na walikusanya vipande vilivyo baki, vikapu vikubwa saba.
9 লোক ছিল কমবেশ চার হাজার; পরে তিনি তাদের পাঠিয়ে দিলেন।
Walikaribia watu elfu nne. Na aliwaacha waende.
10 ১০ আর তখনই তিনি শিষ্যদের সঙ্গে নৌকায় উঠে দলমনুথা অঞ্চলে গেলেন।
Mara aliingia kwenye mashua na wanafunzi wake, na wakaenda katika ukanda ya Dalmanuta.
11 ১১ তারপরে ফরীশীরা বাইরে এসে তাঁর সঙ্গে তর্কাতর্কি করতে লাগল, পরীক্ষা করার জন্য তাঁর কাছে আকাশ থেকে এক চিহ্ন দেখতে চাইল।
Kisha Mafarisayo walitoka nje na kuanza kubishana naye. Walitaka awape ishara kutoka mbinguni, kwa kumjaribu.
12 ১২ তখন তিনি আত্মায় গভীর নিঃশ্বাস ছেড়ে বললেন, এই দিনের লোকেরা কেন চিহ্নের খোঁজ করে? আমি তোমাদের সত্যি বলছি, এই লোকদের কোন চিহ্ন দেখান হবে না।
Akatafakari kwa kina moyoni mwake akasema, “Kwa nini kizazi hiki kinatafuta ishara? Nawaambia ninyi kweli, hakuna ishara itakayotolewa kwa kizazi hiki.”
13 ১৩ পরে তিনি তাদেরকে ছেড়ে আবার নৌকায় উঠে অন্য পারে চলে গেলেন।
Kisha akawaacha, akaingia ndani ya mashua tena, akaondoka kuelekea upande mwingine.
14 ১৪ আর শিষ্যরা রুটি নিতে ভুলে গিয়েছিলেন, নৌকায় তাঁদের কাছে কেবল একটি ছাড়া আর রুটি ছিল না।
Wakati huo wanafunzi walisahau kuchukua mikate. Hawakuwa na mikate zaidi ya kipande kimoja kilichokuwa kwenye mashua.
15 ১৫ পরে তিনি তাদেরকে আজ্ঞা দিয়ে বললেন, তোমরা ফরীশীদের তাড়ীর বিষয়ে ও হেরোদের খামিরের বিষয়ে সতর্ক থেকো।
Aliwaonya na kusema, “Muwe macho na mjilinde dhidi ya chachu ya Mafarisayo na chachu ya Herode.
16 ১৬ তাতে তাঁরা একে অপরের সঙ্গে তর্ক করে বলতে লাগলেন, আমাদের কাছে রুটি নেই বলে উনি এই কথা বলছেন।
Wanafunzi wakasemezana wao kwa wao, “Ni kwa sababu hatuna mikate.”
17 ১৭ তা বুঝতে পেরে যীশু তাঁদেরকে বললেন, তোমাদের রুটি নেই বলে কেন তর্ক করছ? তোমরা কি এখনও কিছু জানতে পারছ না? তোমাদের মন কি কঠিন হয়ে গেছে?
Yesu alilitambua hili, na akawaambia, “Kwa nini mnasemezana kuhusu kutokuwa na mikate? Hamjajua bado? Hamuelewi? Mioyo yenu imekuwa miepesi?
18 ১৮ তোমাদের চোখ থাকতেও কি দেখতে পাও না? কান থাকতেও কি শুনতে পাও না? আর মনেও কি পড়ে না?
Mna macho, hamuoni? Mna masikio, hamsikii? Hamkumbuki?
19 ১৯ আমি যখন পাঁচ হাজার লোকের মধ্যে পাঁচটি রুটি ভেঙে দিয়েছিলাম, তখন তোমরা কত ঝুড়ি গুঁড়াগাঁড়া ভরে তুলে নিয়েছিলে? তারা বললেন, বারো ঝুড়ি।
Nilipoigawanya mikate mitano kwa watu elfu tano, mlichukua vikapu vingapi vilivyo jaa vipande vya mikate?” Wakamjibu, “kumi na mbili.”
20 ২০ আর যখন চার হাজার লোকের মধ্যে সাত খানা রুটি ভেঙে দিয়েছিলাম, তখন কত ঝুড়ি গুঁড়াগাঁড়ায় ভরে তুলে নিয়েছিলে?
“Na nilipoigawanya mikate saba kwa watu elfu nne, mlichukua vikapu vingapi?”
21 ২১ তিনি তাঁদের বললেন, তোমরা কি এখনও বুঝতে পারছ না?
Wakasema, “Saba.” Akawaambia, “Bado hamuelewi?”
22 ২২ তাঁরা বৈৎসৈদাতে আসলেন; আর লোকেরা একজন অন্ধকে তাঁর কাছে এনে তাঁকে কাকুতি মিনতি করল, যেন তিনি তাঁকে ছুলেন।
Wakaja Bethsaida. Watu hao walimleta kwa Yesu mtu kipofu na wakamsihi Yesu amguse.
23 ২৩ তিনি সেই অন্ধ মানুষটির হাত ধরে তাকে গ্রামের বাইরে নিয়ে গেলেন; পরে তার চোখে থুথু দিয়ে ও তার উপরে হাত রেখে তাকে জিজ্ঞাসা করলেন, কিছু দেখতে পাচ্ছ?
Yesu akamshika kwa mkono yule kipofu, na kumwongoza nje ya kijiji. Alipotema mate juu ya macho yake na kunyosha mikono yake juu yake, alimuuliza, “Unaona chochote?”
24 ২৪ সে চোখ তুলে চাইল ও বলল, মানুষ দেখছি, গাছের মতন হেঁটে বেড়াচ্ছে।
Alitazama juu na kusema, “Naona watu wanaonekana kama miti inatembea.”
25 ২৫ তখন তিনি তার চোখের উপর আবার হাত দিলেন, তাতে সে দেখবার শক্তি ফিরে পেল ও সুস্থ হল, পরিষ্কার ভাবে সব দেখতে লাগলো।
Ndipo akanyosha tena mikono yake juu ya macho yake, mtu yule akafungua macho yake, aliona tena, na akaona kila kitu vizuri.
26 ২৬ পরে তিনি তাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন এবং বললেন, এই গ্রামে আর ঢুকবে না।
Yesu alimwacha aende nyumbani na akamwambia, “Usiingie mjini.”
27 ২৭ পরে যীশু ও তাঁর শিষ্যরা সেখানে গিয়ে কৈসরিয়ার ফিলিপী শহরে আসে পাশের গ্রামে গেলেন। আর পথে তিনি নিজের শিষ্যদের জিজ্ঞাসা করলেন, “আমি কে, এ বিষয়ে লোকে কি বলে?”
Yesu aliondoka na wanafunzi wake kwenda vijiji vya Kaiseria ya Filipi. Wakiwa njiani aliwauliza wanafunzi, “Watu wanasema mimi ni nani?”
28 ২৮ তাঁরা তাঁকে বললেন, অনেকে বলে, আপনি বাপ্তিষ্মদাতা যোহন; আবার কেউ কেউ বলে, আপনি এলিয়; আবার কেউ কেউ বলে, আপনি ভাববাদীদের মধ্যে একজন।
Wakamjibu wakasema, “Yohana mbatizaji. Wengine wanasema, 'Eliya' na wengine, 'Mmoja wa Manabii.”
29 ২৯ তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমরা কি বল? আমি কে? পিতর উত্তর দিয়ে তাঁকে বললেন, আপনি সেই খ্রীষ্ট।
Akawauliza, “Lakini ninyi mnasema mimi ni nani?” Petro kamwambia, “Wewe ni Kristo.”
30 ৩০ তখন তিনি তাঁর কথা কাউকে বলতে তাঁদেরকে কঠিনভাবে বারণ করে দিলেন।
Yesu akawaonya wasimwabie mtu yeyote kumuhusu Yeye.
31 ৩১ পরে তিনি শিষ্যদের এই বলে শিক্ষা দিতে শুরু করলেন যে, মনুষ্যপুত্রকে অনেক দুঃখ সহ্য করতে হবে। প্রাচীনরা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা আমাকে অগ্রাহ্য করবে, তাকে মেরে ফেলা হবে, আর তৃতীয় দিনের মৃত্যু থেকে জীবিত হয়ে উঠব।
Na akaanza kuwafundisha ya kuwa Mwana wa Adamu lazima ateseke kwa mambo mengi, na atakataliwa na viongozi na makuhani wakuu, na waandishi, na atauawa, na baada ya siku tatu atafufuka.
32 ৩২ এই কথা তিনি পরিষ্কার ভাবে বললেন। তাতে পিতর তাঁকে এক পাশে নিয়ে গিয়ে ধমক দিয়ে বলতে লাগলেন।
Alisema haya kwa uwazi. Ndipo Petro akamchukua pembeni na akaanza kumkemea.
33 ৩৩ কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিজের শিষ্যদের দিকে তাকিয়ে পিতরকে ধমক দিলেন এবং বললেন, আমার সামনে থেকে দূর হও শয়তান; কারণ যা ঈশ্বরের, তা নয় কিন্তু যা মানুষের তাই তুমি তোমার মনে ভাবছ।
Lakini Yesu aligeuka na kuwatazama wanafunzi wake na akamkemea Petro na kusema, “Pita nyuma yangu Shetani! Hujali mambo ya Mungu, isipokuwa mambo ya watu.”
34 ৩৪ পরে তিনি নিজ শিষ্যদের সঙ্গে লোকদেরকেও ডেকে বললেন, “কেউ যদি আমাকে অনুসরণ করতে চায়, তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক এবং আমাকে অনুসরণ করুক।
Kisha akauita umati na wanafunzi wake pamoja, na kuwaambia, “Kama kuna mtu anataka kunifuata, ajikane mwenyewe, achukue msalaba wake, na anifuate.
35 ৩৫ কারণ যে কেউ নিজের প্রাণ রক্ষা করতে চায়, সে তা হারাবে; কিন্তু যে কেউ আমার এবং সুসমাচারের জন্য নিজে প্রাণ হারায়, সে তা রক্ষা করবে।”
Kwa kuwa yeyote anayetaka kuyaokoa maisha yake atayapoteza, na yeyote atakayepoteza maisha yake kwa ajili yangu na kwa ajili ya injili, atayaokoa.
36 ৩৬ মানুষ যদি সমস্ত জগত লাভ করে নিজ প্রাণ হারায়, তবে তার কি লাভ হবে?
Inamfaidia nini mtu, kupata ulimwengu wote, na kisha kupata hasara ya maisha yake?
37 ৩৭ কিংবা মানুষ নিজের প্রাণের বদলে কি দিতে পারে?
Mtu anaweza kutoa nini badala ya maisha yake?
38 ৩৮ কারণ যে কেউ এই কালের ব্যভিচারী ও পাপী লোকদের মধ্যে আমাকেও আমার বাক্যকে লজ্জার বিষয় জ্ঞান করে, মনুষ্যপুত্র তাকে লজ্জার বিষয় জ্ঞান করবেন, যখন তিনি পবিত্র দূতদের সঙ্গে নিজের প্রতাপে মহিমায় আসবেন।
Yeyote anioneaye aibu na maneno yangu katika kizazi hiki cha wazinzi na kizazi cha wenye dhambi, Mwana wa Adamu atamwonea aibu atakapokuja katika ufalme wa Baba yake pamoja na malaika watakatifu.

< মার্ক 8 >