< মার্ক 5 >

1 পরে তাঁরা সমুদ্রের ওপারে গেরাসেনীদের দেশে পৌঁছালেন।
Walikuja mpaka upande mwingine wa bahari, katika mkoa wa Gerasi
2 তিনি নৌকা থেকে বের হলেন তখনি একজন লোক কবরস্থান থেকে তাঁর সামনে আসলো, তাকে মন্দ আত্মায় পেয়েছিল।
Na ghafla wakati Yesu alipokuwa akitoka nje ya mtumbwi, mtu mwenye roho chafu alikuja kwake kutoka makaburini.
3 সে কবর স্থানে বাস করত এবং কেউ তাকে শিকল দিয়েও আর বেঁধে রাখতে পারত না।
Mtu huyu aliishi makaburini. Hakuna aliyeweza kumzuia zaidi, hakuna hata kwa minyororo.
4 লোকে বার বার তাকে বেড়ি ও শিকল দিয়ে বাঁধত, কিন্তু সে শিকল ছিঁড়ে ফেলত এবং বেড়ি ভেঙে টুকরো টুকরো করত; কেউ তাকে সামলাতে পারত না।
Alikuwa amefungwa nyakati nyingi kwa pingu na minyororo. Aliikata minyororo na pingu zake zilivunjwa. Hakuna hata mmoja aliyekuwa na nguvu za kumshinda.
5 আর সে রাত দিন সবদিন কবরে কবরে ও পর্বতে পর্বতে চিৎকার করে বেড়াত এবং ধারালো পাথর দিয়ে নিজেই নিজের শরীরকে ক্ষতবিক্ষত করত।
Usiku na mchana akiwa makaburini na milimani, alilia na kujikata yeye mwenyewe kwa mawe makali.
6 সে দূর হতে যীশুকে দেখে দৌড়ে আসল এবং তাঁকে প্রণাম করল,
Alipomwona Yesu kwa mbali, alikimbilia kwake na kuinama mbele yake.
7 খুব জোরে চেঁচিয়ে সে বলল, হে যীশু, মহান সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, আপনার সঙ্গে আমার দরকার কি? আমি আপনাকে ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, আমাকে যন্ত্রণা দেবেন না।
Alilia kwa sauti kuu, “Wataka nikufanyie nini, Yesu, Mwana wa Mungu aliye Juu sana? Ninakusihi kwa Mungu mwenyewe, usinitese.”
8 কারণ যীশু তাকে বলেছিলেন, হে মন্দ আত্মা, এই মানুষটির থেকে বের হয়ে যাও।
Kwa kuwa alikuwa amemwambia, “Mtoke mtu huyu, wewe roho mchafu.”
9 তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সে উত্তর দিল, আমার নাম বাহিনী, কারণ আমরা অনেকে আছি।
Naye alimwuliza, “Jina lako ni nani?” Naye alimjibu, “Jina langu ni Legion, kwa kuwa tuko wengi.”
10 ১০ পরে সে অনেক কাকুতি মিনতি করল, যেন তিনি তাদের সেই এলাকা থেকে বের না করে দেন।
Alimsihi tena na tena asiwapeleke nje ya mkoa.
11 ১১ সেই জায়গায় পাহাড়ের পাশে এক শূকরের পাল চরছিল।
Sasa kundi kubwa la nguruwe lilikuwa likilishwa juu ya kilima,
12 ১২ আর ভূতেরা মিনতি করে বলল, ঐ শূকর পালের মধ্যে ঢুকতে দিন এবং আমাদেরকে পাঠিয়ে দিন।
nao walimsihi, wakisema, “Tutume kwa nguruwe; tuingie ndani yao.”
13 ১৩ তিনি তাদেরকে অনুমতি দিলেন। তখন সেই মন্দ আত্মারা বের হয়ে শূকরের পালের মধ্যে ঢুকলো; তাতে সেই শূকরপাল খুব জোরে দৌড়িয়ে ঢালু পাড় দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে ডুবে মরল। সেই পালে কমবেশি দুই হাজার শূকর ছিল।
Hivyo aliwaruhusu; roho wachafu waliwatoka na kuingia ndani ya nguruwe, nao walikimbilia chini ya kilima mpaka baharini, na karibia nguruwe elfu mbili walizama baharini.
14 ১৪ যারা সেই শূকর গুলিকে চরাচ্ছিল, তারা পালিয়ে গিয়ে শহরে ও গ্রামে গ্রামে গিয়ে সংবাদ দিল। তখন কি ঘটেছে, দেখবার জন্য লোকেরা আসলো;
Na wale waliokuwa wakiwalisha nguruwe walikimbia na kutoa taarifa ya kilichotokea katika mji na katika nchi. Ndipo watu wengi walitoka kwenda kuona kilichotokea.
15 ১৫ তারা যীশুর কাছে আসলো এবং যখন দেখল যে লোকটা ভূতগ্রস্ত সেই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে; তাতে তারা ভয় পেল।
Ndipo walikuja kwa Yesu na walimwona mtu aliyepagawa na pepo—aliyekuwa na Jeshi—amekaa chini, amevikwa, na akiwa katika akili yake timamu, nao waliogopa.
16 ১৬ আর ঐ ভূতগ্রস্ত লোকটীর ও শূকর পালের ঘটনা যারা দেখেছিল, তারা লোকদেরকে সব বিষয় বলল।
Wale waliokuwa wameona kilichotokea kwa mtu aliyekuwa amepagawa na pepo waliwaambia kilichotokea kwake na pia kuhusu nguruwe.
17 ১৭ যারা সেখানে এসেছিল তারা নিজেদের এলাকা থেকে চলে যেতে তাঁকে অনুরোধ করতে লাগল।
Nao walianza kumsihi aondoke katika mkoa wao.
18 ১৮ পরে তিনি যখন নৌকায় উঠেছেন, এমন দিন সেই ভূতগ্রস্ত লোকটি এসে তাঁকে অনুরোধ করল, যেন তাঁর সঙ্গে যেতে পারে।
Na alipokuwa akiingia ndani ya mtumbwi, mtu aliyekuwa amepagawa na mapepo alimsihi kwamba aende pamoja naye.
19 ১৯ কিন্তু তিনি তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, তুমি বাড়িতে তোমার আত্মীয়দের কাছে যাও এবং ঈশ্বর তোমার জন্য যে যে মহৎ কাজ করেছেন ও তোমার জন্য যে দয়া করেছেন, তা তাদেরকে গিয়ে বল।
Lakini hakumruhusu, lakini alimwambia, “Nenda nyumbani kwako na kwa watu wako, na uwaambie alikufanyia Bwana, na rehema aliyokupa.”
20 ২০ তখন সে চলে গেল, যীশু তার জন্য যে কত বড় কাজ করেছিলেন, তা দিকাপলিতে প্রচার করতে লাগল; তাতে সবাই আশ্চর্য্য হয়ে গেল।
Hivyo alienda na alianza kutangaza mambo makuu ambayo Yesu amefanya kwake katika Dekapoli, na kila mmoja alistaajabu.
21 ২১ পরে যীশু নৌকায় আবার পার হয়ে ওপর পারে আসলে তাঁর কাছে বহু মানুষের ভিড় হল; তখন তিনি সমুদ্রতীরে ছিলেন।
Na wakati Yesu alipovuka tena upande mwingine, ndani ya mtumbwi, umati mkubwa ulikusanyika kumzunguka, alipokuwa kando ya bahari.
22 ২২ আর সমাজের মধ্য থেকে যায়ীর নামে একজন নেতা এসে তাঁকে দেখে তাঁর পায়ে পড়লেন।
Na mmoja wa kiongozi wa sinagogi, aliyeitwa Yairo, alikuja, na alipomwona, alianguka miguuni pake.
23 ২৩ এবং অনেক মিনতি করে বললেন, আমার মেয়েটী মরে যাওয়ার মত হয়েছে, আপনি এসে তার ওপরে আপনার হাত রাখুন, যেন সে সুস্থ হয়ে বেঁচে উঠে।
Akamsihi zaidi na zaidi, akisema, “Binti yangu mdogo anakaribia kufa. Ninakusihi, njoo na uweke mikono yako juu yake ili kwamba aweze kupata afya na kuishi.”
24 ২৪ তখন তিনি তাঁর সঙ্গে গেলেন; তখন অনেক লোক তাঁর সঙ্গে সঙ্গে যাচ্ছিল ও তাঁর চারপাশে ঠেলাঠেলি করছিল।
Hivyo alikwenda pamoja naye, na umati mkubwa ulimfuata nao walimzonga karibu wakimzunguka.
25 ২৫ আর একটি স্ত্রীলোক বারো বছর ধরে রক্তস্রাব রোগে ভুগছিল,
Kulikuwa na mwanamke ambaye damu yake ilikuwa imetoka kwa miaka kumi na miwili.
26 ২৬ অনেক চিকিত্সকের মাধ্যমে বহু কষ্টভোগ করেছিল এবং তার যা টাকা ছিল সব ব্যয় করেও সুস্থতা পায়নি, বরং আরও অসুস্থ হয়েছিল।
Aliteseka vya kutosha chini ya matabibu wengi na alitumia kila kitu alichokuwa nacho. Hata hivyo hakusaidika kwa chochote, lakini badala yake alizidi kuwa na hali mbaya.
27 ২৭ সে যীশুর সমন্ধে শুনেছিল ভিড়ের মধ্যে যখন তিনি হাঁটছিলেন তখন তাঁর পিছন দিক থেকে এসে তাঁর কাপড় স্পর্শ করলো।
Alisikia habari kuhusu Yesu. Hivyo alikuja nyuma yake wakati alipokuwa akitembea ndani ya umati, naye aliligusa vazi lake.
28 ২৮ কারণ সে বলল, আমি যদি কেবল ওনার কাপড় ছুঁতে পারি, তবেই সুস্থ হব।
Kwa kuwa alisema, “Kama nikiyagusa mavazi yake tu, nitakuwa mzima.”
29 ২৯ যখন সে ছুঁলো, তখনই তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং নিজের শরীর বুঝতে পারল যে ঐ যন্ত্রণাদায়ক রোগ হতে সে সুস্থ হয়েছে।
Alipomgusa, kutokwa damu kulikoma, na alijisikia katika mwili wake kwamba aliponywa kutoka kwenye mateso yake.
30 ৩০ সঙ্গে সঙ্গে যীশু নিজে মনে জানতে পারলেন যে, তাঁর থেকে শক্তি বের হয়ে গেছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরিয়ে বললেন, কে আমার কাপড় ছুঁয়েছে?
Na ghafla Yesu aligundua ndani yake mwenyewe kwamba nguvu zimemtoka. Na aligeuka huku na huku katika umati wa watu na kuuliza, “Ni nani aliyeligusa vazi langu?”
31 ৩১ তাঁর শিষ্যেরা বললেন, আপনি দেখেছেন, মানুষেরা ঠেলাঠেলি করে আপনার গায়ের ওপরে পড়ছে, আর আপনি বলছেন, কে আমাকে ছুঁলো?
Wanafunzi wake walimwambia, “Unaona umati huu umekusonga ukikuzunguka, nawe wasema, 'Ni nani aliyenigusa?'”
32 ৩২ কিন্তু কে এটা করেছিল, তাকে দেখবার জন্য তিনি চারদিকে দেখলেন।
Lakini Yesu alitazama huku na huku kuona ambaye aliyekuwa amefanya hili.
33 ৩৩ সেই স্ত্রীলোকটী জানত তার জন্য কি ঘটেছে, সে কারণে সে ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সামনে এসে শুয়ে পড়ল এবং সব সত্যি ঘটনা তাঁকে বলল।
Mwanamke, akijua kilichotokea kwake, aliogopa na kutetemeka. Alikuja na alianguka chini mbele yake na kumwambia ukweli wote.
34 ৩৪ তখন তিনি তাকে বললেন, মেয়ে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল। শান্তিতে চলে যাও এবং স্বাস্থ্যবান হও ও তোমার রোগ হতে উদ্ধার কর।
Alisema kwake, “Binti, imani yako imekufanya uwe mzima. Enenda kwa amani na uponywe kutoka kwenye ugonjwa wako.”
35 ৩৫ তিনি যখন এই কথা তাকে বলছেন, এমন দিন সমাজঘরের নেতা যায়ীরের বাড়ি থেকে লোক এসে তাঁকে বলল, আপনার মেয়ে মারা গেছে। গুরুকে আর কেন জ্বালাতন করছ?
Alipokuwa akizungumza, baadhi ya watu walikuja kutoka kwa kiongozi wa Sinagogi, wakisema, “Binti yako amekufa. Kwa nini kuendelea kumsumbua mwalimu?”
36 ৩৬ কিন্তু যীশু তাদের কথা শুনতে পেয়ে সমাজঘরের নেতাকে বললেন, ভয় করো না, শুধুমাত্র বিশ্বাস কর।
Lakini Yesu aliposikia ambacho walikisema, alimwambia kiongozi wa Sinagogi, “Usiogope. Amini tu.”
37 ৩৭ আর তিনি পিতর, যাকোব এবং যাকোবের ভাই যোহন, এই তিনজন ছাড়া আর কাউকে নিজের সঙ্গে যেতে দিলেন না।
Hakumruhusu yeyote kuongozana naye, isipokuwa Petro, Yakobo, na Yohana, ndugu yake Yakobo.
38 ৩৮ পরে তাঁরা সমাজের নেতার বাড়িতে আসলেন, আর তিনি দেখলেন, সেখানে অনেকে মন খারাপ করে বসে আছে এবং লোকেরা খুব চিত্কার করে কাঁদছে ও বিলাপ করছে।
Walikuja nyumbani kwa kiongozi wa Sinagogi naye aliona vurugu, kulia kwingi na kuomboleza.
39 ৩৯ তিনি ভিতরে গিয়ে তাদেরকে বললেন, তোমরা চিত্কার করে কাঁদছ কেন? মেয়েটি তো মরে যায় নি, ঘুমিয়ে রয়েছে।
Alipoingia nyumbani, aliwaambia, “Kwa nini mmesikitika na kwa nini mnalia? Mtoto hajafa bali amelala.”
40 ৪০ তখন তারা তাঁকে ঠাট্টা করল; কিন্তু তিনি সবাইকে বের করে দিয়ে, মেয়েটির বাবা ও মাকে এবং নিজের শিষ্যদের নিয়ে, যেখানে মেয়েটি ছিল সেই ঘরের ভিতরে গেলেন।
Walimcheka, lakini yeye, aliwatoa wote nje, alimchukua baba wa mtoto na mama na wale waliokuwa pamoja naye, na aliingia ndani alimokuwa mtoto.
41 ৪১ পরে তিনি মেয়েটির হাত ধরে তাকে বললেন, টালিথা কুমী; অনুবাদ করলে এর মানে হয়, খুকুমনি, তোমাকে বলছি, ওঠ।
Aliuchukua mkono wa mtoto na alimwambia, “Talitha koum,” ambayo ni kusema, “Binti mdogo, nakuambia, amka.”
42 ৪২ সঙ্গে সঙ্গে মেয়েটি তখনি উঠে বেড়াতে লাগল, কারণ তার বয়স বারো বছর ছিল। এতে তারা খুব অবাক ও বিস্মিত হল।
Ghafla mtoto aliamka na kutembea (kwa kuwa alikuwa na umri wa miaka kumi na miwili). Na ghafla walishikwa na mshangao mkubwa.
43 ৪৩ পরে তিনি তাদেরকে কড়া আজ্ঞা দিলেন, যেন কেউ এটা জানতে না পারে, আর তিনি মেয়েটিকে কিছু খাবার দেবার জন্য বললেন।
Aliwaamuru kwa nguvu kwamba hakuna yeyote anapaswa kujua kuhusu hili. Na aliwaambia wampatie yule binti chakula.

< মার্ক 5 >