< লুক 24 >

1 সপ্তাহের প্রথম দিন তারা খুব ভোরে উঠে ঐ কবরের কাছে এলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করেছিলেন তা নিয়ে আসলেন;
Mapema sana siku ya kwanza ya juma, walikuja kaburini, wakileta manukato ambayo walikuwa wameyaandaa.
2 আর দেখলেন, কবর থেকে পাথরটা সরানো রয়েছে,
Wakakuta jiwe limevingirishwa mbali na kaburi.
3 কিন্তু ভিতরে গিয়ে প্রভু যীশুর মৃতদেহ দেখতে পেলেন না।
Wakaingia ndani, lakini hawakuukuta mwili wa Bwana Yesu.
4 তারা এই বিষয়ে ভাবছেন, এমন দিনের, দেখ, উজ্জ্বল পোষাক পরা দুজন পুরুষ তাদের কাছে দাঁড়ালেন।
Ilitokea kwamba, wakati wamechanganyikiwa kuhusu hili, ghafla, watu wawili walisimama katikati yao wamevaa mavazi ya kung'aa.
5 তখন তারা ভয় পেয়ে মাটির দিকে মুখ নীচু করলে সেই দুই ব্যক্তি তাদের বললেন, মৃতদের মধ্যে জীবিতের খোঁজ করছ কেন?
Wanawake wakiwa wamejaa hofu na wakiinamisha nyuso zao chini, wakawaambia wanawake, “Kwanini mnamtafuta aliye hai miongoni mwa wafu?
6 তিনি এখানে নেই, কিন্তু উঠেছেন। গালীলে থাকতে তিনি তোমাদের যা বলেছিলেন, তা মনে কর;
Hayupo hapa, ila amefufuka! Kumbukeni alivyosema nanyi alipokuwa angali Galilaya,
7 তিনি তো বলেছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মানুষদের হাতে সমর্পিত হতে হবে, ক্রুশারোপিত হতে এবং তৃতীয় দিনের উঠতে হবে।
akisema kwamba Mwana wa Adamu lazima atolewe kwenye mikono ya watu wenye dhambi na asulubishwe, na siku ya tatu, afufuke tena.”
8 তখন তাঁর সেই কথা গুলি তাদের মনে পড়ল;
Wale wanawake wakakumbuka maneno yake,
9 আর তারা কবর থেকে ফিরে গিয়ে সেই এগারো জন শিষ্যকে ও অন্য সবাইকে এই সব খবর দিলেন।
na wakarudi kutoka kaburini na wakawaambia mambo haya yote wale kumi na moja na wengine wote.
10 ১০ এরা মগ্দলীনী মরিয়ম, যোহানা ও যাকোবের মা মরিয়ম; আর এদের সঙ্গে অন্য স্ত্রীলোকরাও প্রেরিতদের এই সব কথা বললেন।
Basi Maria Magdalena, Joana, Maria mama wa Yakobo, na wanawake wengine pamoja nao wakatoa taarifa hizi kwa mitume.
11 ১১ কিন্তু এই সব কথা তাদের দৃষ্টিতে গল্পের মত মনে হল; তারা তাদের কথায় বিশ্বাস করলেন না।
Lakini ujumbe huu ukaonekana kama mzaha tu kwa mitume, na hawakuwaamini wale wanawake.
12 ১২ তা সত্বেও পিতর উঠে গিয়ে কবরের কাছে দৌড়ে গেলেন এবং নীচু হয়ে ভালো করে দেখলেন, শুধু কাপড় পরে রয়েছে; আর যা ঘটেছে, তাতে অবাক হয়ে নিজের জায়গায় ফিরে গেলেন।
Hata hivyo Petro aliamka, na akakimbia kuelekea kaburini, na akichungulia na kuangalia ndani, aliona sanda peke yake. Petro kisha akaondoka akaenda nyumbani kwake, akistaajabu nini ambacho kimetokea.
13 ১৩ আর দেখ, সেই দিন তাদের দুজন যিরুশালেম থেকে সাত মাইল দূরে ইম্মায়ূ নামে গ্রামে যাচ্ছিলেন,
Na tazama, wawili miongoni mwao walikuwa wakienda siku hiyo hiyo katika kijiji kimoja kiitwacho Emmau, ambacho kilikuwa maili sitini kutoka Yerusalemu.
14 ১৪ এবং তারা ঐ সব ঘটনার বিষয়ে একে অপরে কথাবার্তা বলছিলেন।
Wakajadiliana wao kwa wao kuhusu mambo yote yaliyotokea.
15 ১৫ তারা কথাবার্তা ও একে অপরে জিজ্ঞাসাবাদ করছেন, এমন দিনের যীশু নিজে এসে তাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলেন;
Ikatokea kwamba, wakati walipokuwa wakijadiliana na kuulizana maswali, Yesu akasogea karibu akaambatana nao.
16 ১৬ কিন্তু তাদের চোখ বন্ধ হয়েছিল, তাই তাঁকে চিনতে পারলেন না।
Lakini macho yao yalizuiliwa katika kumtambua yeye.
17 ১৭ তিনি তাদের বললেন, তোমরা চলতে চলতে একে অপরে যে সব কথা বলাবলি করছ, সে সব কি? তারা বিষন্ন ভাবে দাঁড়িয়ে থাকলেন।
Yesu akawaambia, “Nini ambacho ninyi wawili mnakiongelea wakati mnatembea?” Wakasimama pale wakionekana na huzuni.
18 ১৮ পরে ক্লিয়পা নামে তাদের একজন উত্তর করে তাঁকে বললেন, আপনি কি একা যিরুশালেমে বাস করছেন, আর এই কয়েক দিনের মধ্যে সেখানে যেসব ঘটনা ঘটেছে, তা জানেন না?
Mmoja wao, jina lake Cleopa, akamjibu, “Je wewe ni mtu pekee hapa Yerusalemu ambaye hajui mambo yaliyotokea huko siku hizi?”
19 ১৯ তিনি তাদেরকে বললেন, কি কি ঘটনা? তারা তাঁকে বললেন, নাসরতীয় যীশুর বিষয়ে ঘটনা, যিনি ঈশ্বরের ও সব লোকের সামনে ও কাজে ও কথায় মহান ভাববাদী ছিলেন;
Yesu akawaambia, “Mambo gani?” Wakamjibu, “Mambo kuhusu Yesu Mnazareti, ambaye alikuwa nabii, muweza katika matendo na maneno mbele za Mungu na watu wote.
20 ২০ আর কীভাবে প্রধান যাজকেরা ও আমাদের শাসকেরা প্রাণদণ্ডের জন্য দোষী করে তাকে সমর্পণ করলেন, ও ক্রুশে দিলেন।
Na kwa jinsi ambayo wakuu wa makuhani na viongozi wetu walivyomtoa kuhukumiwa kifo na kumsulubisha.
21 ২১ কিন্তু আমরা আশা করছিলাম যে, তিনি সেই ব্যক্তি, যিনি ইস্রায়েলকে মুক্ত করবেন। আর এসব ছাড়া আজ তিনদিন হচ্ছে, এসব ঘটেছে।
Lakini tulitumaini kwamba yeye ndiye atakaye waweka huru Israeli. Ndiyo, mbali na haya yote, sasa ni siku ya tatu tangu mambo haya yatokee.
22 ২২ আবার আমাদের কয়েক জন স্ত্রীলোক আমাদের অবাক করলেন; তারা ভোরে তাঁর কবরের কাছে গিয়েছিলেন,
Lakini pia, baadhi ya wanawake kutoka katika kundi letu walitushangaza, baada ya kuwapo kaburini asubuhi na mapema.
23 ২৩ আর তাঁর মৃতদেহ দেখতে না পেয়ে এসে বললেন, স্বর্গ দূতদের ও দেখা পেয়েছি এবং তাঁরা বলেন, তিনি জীবিত আছেন।
Walipoukosa mwili wake, wakaja, wakisema kwamba waliona pia maono ya malaika waliosema kwamba yu hai.
24 ২৪ আর আমাদের সঙ্গীদের যারা কবরের কাছে গিয়েছিল, তারাও সেই স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন, তেমনি দেখতে পেয়েছিলেন, কিন্তু তাঁকে দেখতে পাননি।
Baadhi ya wanaume ambao walikuwa pamoja nasi walienda kaburini, na kukuta ni kama vile wanawake walivyosema. Lakini hawakumuona yeye.”
25 ২৫ তখন তিনি তাদের বললেন, হে অবুঝরা এবং ধীর হৃদয়ের লোকেরা, ভাববাদীরা যে সব কথা বলেছেন, সেই সবে বিশ্বাস করতে পার না
Yesu akawaambia, “Ninyi watu wajinga na wenye mioyo mizito ya kuamini yote ambayo manabii wamesema!
26 ২৬ খ্রীষ্টের কি প্রয়োজন ছিল না যে, এই সব দুঃখভোগ করেন ও নিজের মহিমায় প্রবেশ করেন?
Je haikuwa lazima Yesu kuteseka kwa mambo haya, na kuingia katika utukufu wake?”
27 ২৭ পরে তিনি মোশি থেকে ও সমস্ত ভাববাদী থেকে শুরু করে সব শাস্ত্রে তাঁর নিজের বিষয়ে যে সব কথা আছে, তা তাদের বুঝিয়ে দিলেন।
Kisha kuanzia kutoka kwa Musa na manabii wote, Yesu akawatafsiria mambo yanayomuhusu yeye katika maandiko yote.
28 ২৮ পরে তারা যেখানে যাচ্ছিলেন, সেখানে সেই গ্রামের কাছে আসলেন; আর তিনি দূরে যাবার ভাব দেখালেন।
Walipokaribia kile kijiji, huko walikokuwa wakienda, Yesu akafanya kana kwamba anaendelea mbele.
29 ২৯ কিন্তু তারা অনুরোধ করে বললেন, আমাদের সঙ্গে থাকুন, কারণ সন্ধ্যা হয়ে আসল, বেলা প্রায় চলে গেছে। তাতে তিনি তাদের সঙ্গে থাকার জন্য গৃহে ঢুকলেন।
Lakini walimlazimisha, wakisema, “Kaa pamoja nasi, maana inaelekea jioni na siku ni kama imeisha.” Hivyo Yesu akaingia kwenda kukaa nao.
30 ৩০ পরে যখন তিনি তাদের সঙ্গে খাবার খেতে বসলেন, তখন রুটি নিয়ে ধন্যবাদ করলেন এবং ভেঙে তাদের দিতে লাগলেন।
Ilitokea kwamba, wakati amekaa nao kula, alichukua mkate, akaubariki, na kuuvunja, akawapa.
31 ৩১ অমনি তাদের চোখ খুলে গেল, তারা তাঁকে চিনতে পারলেন, আর তিনি তাদের থেকে অদৃশ্য হলেন।
Kisha macho yao yakafunguliwa, wakamjua, na akatoweka ghafla mbele ya macho yao.
32 ৩২ তখন তারা পরস্পরকে বললেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের ভিতরে আমাদের হৃদয় কি উদ্দীপ্ত হয়ে উঠছিল না?
Wakasemezana wao kwa wao, “Hivi mioyo yetu haikuwaka ndani yetu, wakati alipoongea nasi njiani, wakati alipotufungulia maandiko?”
33 ৩৩ আর তারা সেই দিনের ই উঠে যিরুশালেমে ফিরে গেলেন; এবং সেই এগারো জনকে ও তাদের সঙ্গীদের একসঙ্গে দেখতে পেলেন;
Wakanyanyuka saa hiyo hiyo, na kurudi Yerusalemu. Wakawakuta wale kumi na mmoja wamekusanyika pamoja, na wale waliokuwa pamoja nao,
34 ৩৪ তারা বললেন, প্রভু নিশ্চয় উঠেছেন এবং শিমোনকে দেখা দিয়েছেন।
wakisema, “Bwana amefufuka kwelikweli, na amemtokea Simoni.”
35 ৩৫ পরে সেই দুজন পথের ঘটনার বিষয়ে এবং রুটি ভাঙার দিন তারা কীভাবে তাঁকে চিনতে পেরেছিলেন, এই সব বিষয়েও বললেন।
Hivyo wakawaambia mambo yaliyotokea njiani, na namna Yesu alivyodhihirishwa kwao katika kuumega mkate.
36 ৩৬ তারা একে অপর এই কথাবার্তা বলছেন, ইতিমধ্যে তিনি নিজে তাদের মাঝে দাঁড়ালেন, ও তাদের বললেন, তোমাদের শান্তি হোক।
Wakati wakiongea mambo hayo, Yesu mwenyewe alisimama katikati yao, na akawaambia, “Amani iwe kwenu.”
37 ৩৭ এতে তারা খুব ভয় পেয়ে মনে করলেন, ভূত দেখছি।
Lakini waliogopa na kujawa na hofu, na wakafikiri kwamba waliona roho.
38 ৩৮ তিনি তাদের বললেন, কেন উদ্বিগ্ন হচ্ছ? তোমাদের মনে সন্দেহ জাগছে কেন?
Yesu akawaambia, Kwanini mnafadhaika? Kwanini maswali yanainuka mioyoni mwenu?
39 ৩৯ আমার হাত ও আমার পা দেখ, এ আমি নিজে; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমায় যেমন দেখছ, ভূতের এই রকম হাড় মাংস নেই।
Angalieni mikono yangu na miguu yangu, kwamba ni mimi mwenyewe. Niguseni na muone. Kwa maana roho haina nyama na mifupa, kama mnionavyo mimi kuwa navyo.”
40 ৪০ এই বলে তিনি তাদের হাত ও পা দেখালেন।
Alipokwisha kusema hivi, akawaonyesha mikono yake na miguu yake.
41 ৪১ তখনও তারা এত আনন্দিত হয়েছিল যে বিশ্বাস করতে পারছিলেন না ও অবাক হচ্ছিল, তাই তিনি তাদের বললেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাবার আছে?
Walipokuwa bado na furaha iliyochanganyikana na kutokuamini, na kustaajabu, Yesu akawaambia, “Je mna kitu chochote cha kula?”
42 ৪২ তখন তারা তাঁকে একটি ভাজা মাছ দিলেন।
Wakampa kipande cha samaki aliyechomwa.
43 ৪৩ তিনি তা নিয়ে তাদের সামনে খেলেন।
Yesu akakichukua, na kukila mbele yao.
44 ৪৪ পরে তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি তোমাদের যা বলেছিলাম, আমার সেই কথা এই, মোশির ব্যবস্থায় এবং ভাববাদীদের পুস্তকে এবং গীতসংহিতায় আমার বিষয়ে যা যা লেখা আছে, সে সব অবশ্য পূর্ণ হবে।
Akawaambia, “Nilipokuwa nanyi, niliwaambia kwamba yote yalioandikwa kwenye sheria ya Musa na manabii na Zaburi lazima yatimilike.”
45 ৪৫ তখন তিনি তাদের মন খুলে দিলেন, যেন তারা শাস্ত্র বুঝতে পারে,
Kisha akafungua akili zao, kwamba waweze kuyaelewa maandiko.
46 ৪৬ আর তিনি তাদের বললেন, এই কথা লেখা আছে যে, খ্রীষ্ট দুঃখভোগ করবেন এবং তৃতীয় দিনের মৃতদের মধ্যে থেকে উঠবেন;
Akawaambia, “Kwamba imeandikwa, Kristo lazima ateseke, na kufufuka tena kutoka katika wafu siku ya tatu.
47 ৪৭ আর তাঁর নামে পাপ ক্ষমার জন্য মন ফেরানোর কথা সব জাতির কাছে প্রচারিত হবে যিরুশালেম থেকে শুরু করা হবে।
Na toba na msamaha wa dhambi lazima ihubiriwe kwa jina lake kwa mataifa yote, kuanzia kutokea Yerusalemu.
48 ৪৮ তোমরাই এসবের সাক্ষী।
Ninyi ni mashahidi wa mambo haya.
49 ৪৯ আর দেখ আমার পিতা যা প্রতিজ্ঞা করেছেন, তা আমি তোমাদের কাছে পাঠাচ্ছি; কিন্তু যে পর্যন্ত স্বর্গ থেকে আসা শক্তি না পাও, সেই পর্যন্ত তোমরা ঐ শহরে থাক।
Angalia, nawapelekea ahadi ya Baba yangu juu yenu. Lakini subirini hapa jijini, mpaka mtakapovishwa nguvu kutoka juu.
50 ৫০ পরে তিনি তাদের বৈথনিয়া পর্যন্ত নিয়ে গেলেন; এবং হাত তুলে তাদের আশীর্বাদ করলেন।
Kisha Yesu akawaongoza nje mpaka walipokaribia Bethania. Akainua mikono yake juu, na akawabariki.
51 ৫১ পরে এই রকম হল, তিনি আশীর্বাদ করতে করতে তাদের থেকে আলাদা হলেন এবং স্বর্গে যেতে লাগলেন।
Ikatokea kwamba, wakati alipokuwa akiwabariki, aliwaacha na akabebwa juu kuelekea mbinguni.
52 ৫২ আর তারা তাঁকে প্রণাম করে মহানন্দে যিরুশালেমে ফিরে গেলেন;
Basi wakamwabudu, na kurudi Yerusalemu na furaha kuu.
53 ৫৩ এবং সর্বক্ষণ ধর্মগৃহে থেকে ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলেন।
Waliendelea kuwepo hekaluni, wakimbariki Mungu.

< লুক 24 >