< লুক 22 >

1 তখন খামিরহীন রুটির পর্ব, যাকে নিস্তারপর্ব্ব বলে, কাছাকাছি ছিল;
Anan nan idin gurasa mara yisti ya yi kusa, wanda a ke kira Idin ketarewa.
2 আর প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা কীভাবে তাঁকে হত্যা করতে পারে, তারই চেষ্টা করছিল, কারণ তারা লোকদের ভয় করত।
Manyan firistoci da marubuta suka yi shawara yadda za su kashe Yesu, gama suna jin tsoron mutane.
3 আর শয়তান ঈষ্করিয়োতীয় নামে যিহূদার ভিতরে প্রবেশ করল, এ সেই বারো জনের একজন।
Shaidan ya shiga Yahuza Iskariyoti, daya daga cikin goma sha biyun.
4 তখন সে গিয়ে প্রধান যাজকদের ও সেনাপতিদের সাথে কথাবার্তা বলল, কীভাবে তাঁকে তাদের হাতে সমর্পণ করতে পারবে।
Yahuza ya je ya yi shawara da manyan firistoci da Jarumawa yadda zai ba da Yesu a garesu.
5 তখন তারা আনন্দিত হল ও তাকে টাকা দিতে প্রতিজ্ঞা করল। তাতে সে রাজি হল এবং
Suka yi farin ciki, suka yarda su ba shi kudi.
6 জনতার নজরের বাইরে তাঁকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল।
Sai ya yarda, sai ya nimi dama yadda zai ba da shi garesu a lokacin da babu taro.
7 পরে খামিরহীন রুটির দিন, অর্থাৎ যে দিন নিস্তারপর্ব্বের মেষশাবক বলি দিতে হত, সেই দিন আসল।
Ranar idin gurasa mara yisti ya yi, da dole za a yi hadayan rago na Idin ketarewa.
8 তখন তিনি পিতর ও যোহনকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা গিয়ে নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত কর, আমরা ভোজন করব।
Yesu ya aiki Bitrus da Yahaya, ya ce masu, “Ku je ku shirya mana abincin Idin ketarewa, domin mu ci.”
9 তারা বললেন, কোথায় প্রস্তুত করব?
Suka tambaye shi, “A ina ka ke so mu shirya?”
10 ১০ আপনার ইচ্ছা কি? তিনি তাদেরকে বললেন, দেখ, তোমরা সবাই শহরে ঢুকলে এমন একজন লোকের দেখা পাবে, যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে; তোমরা তার পেছনে পেছনে যেও; সে যে বাড়িতে ঢুকবে।
Ya amsa masu, “Ku ji, sa'adda ku ka shiga birnin, wani mutum mai dauke da tulun ruwa zai same ku. Ku bishi zuwa cikin gidan da za ya shiga.
11 ১১ আর সেই বাড়ির মালিককে বোলো, গুরু বলেছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্বের ভোজ খেতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়?
Sai ku gaya wa mai gidan, 'Malam ya ce, “Ina dakin baki, inda zan ci abincin Idin ketarewa da almajirai na?'”
12 ১২ তাতে সে তোমাদের সাজানো একটি ওপরের বড় ঘর দেখিয়ে দেবে;
Zai nuna maku babban bene wanda yake a shirye. Ku shirya a can.”
13 ১৩ সেই জায়গায় প্রস্তুত কর। তারা গিয়ে, তিনি যেরকম বলেছিলেন, সেরকম দেখতে পেলেন; পরে তাঁরা নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করলেন।
Sai suka tafi, suka sami komai kamar yadda ya gaya masu. Sai suka shirya abincin Idin ketarewan.
14 ১৪ পরে দিন হলে তিনি ও প্রেরিতরা একসঙ্গে ভোজে অংশগ্রহণ করলেন।
Sa'adda lokacin ya yi, ya zauna da almajiran.
15 ১৫ তখন তিনি তাদের বললেন, আমার দুঃখভোগের আগে তোমাদের সাথে আমি এই নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করতে আমি খুব ইচ্ছা করছি;
Sai ya ce masu, “Ina da marmari matuka in ci wannan abincin Idin ketarewa da ku kamin in sha wahala.
16 ১৬ কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে এ পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি এ আর ভোজন করব না।
Gama na ce maku, ba zan ci shi kuma ba, sai dai an cika shi a mulkin Allah.”
17 ১৭ পরে তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে বললেন, এটা নাও এবং নিজেদের মধ্যে ভাগ কর;
Sai Yesu ya dauki koko, sa'adda ya yi godiya, sai yace, “Karba wannan, ku rarraba a tsakaninku.
18 ১৮ কারণ আমি তোমাদের বলছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যের আগমন না হয়, এখন থেকে সেই পর্যন্ত আমি আঙ্গুর ফলের রস পান করব না।
Gama ina ce maku, ba zan sha wannan ruwan inabi kuma ba, sai dai mulkin Allah ya zo.”
19 ১৯ পরে তিনি রুটী নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং তাদেরকে দিলেন, আর বললেন, “এটা আমার শরীর যেটা তোমাদের দেওয়া হয়েছে। এটি আমার স্মরণে কর।
Sai ya dauki gurasa, sa'adda ya yi godiya, ya kakkarya shi, sai ya ba su, cewa, “Wannan jikina ne wanda aka bayar dominku. Ku yi wannan domin tunawa da ni.”
20 ২০ আর সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের জন্য বাহিত হয়।
Sai ya dauki kokon kuma bayan jibi, cewa, “Wannan koko sabon alkawari ne cikin jinina, wanda aka zubar dominku.
21 ২১ কিন্তু দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করছে, তার হাত আমার সঙ্গে টেবিলের উপরে রয়েছে।
Amma ku yi lura. Wanda zai bashe ni yana tare da ni a teburi.
22 ২২ কারণ যেমন নির্ধারিত হয়েছে সেই অনুসারেই মনুষ্যপুত্র যাচ্ছেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে তিনি সমর্পিত হন।”
Gama Dan Mutum zai tafi lallai kamar yadda aka kaddara. Amma kaiton wannan mutum da shine za ya bashe shi!”
23 ২৩ তখন্ তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, “তবে আমাদের মধ্যে এ কাজ কে করবে?”
Sai suka fara tambaya a tsakaninsu, wanene a cikinmu da zai yi wannan abu.
24 ২৪ আর তাদের মধ্যে এই নিয়ে তর্ক শুরু হল যে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ বলে গণ্য।
Sai gardama ta tashi a tsakaninsu game da wanene mafi girma.
25 ২৫ কিন্তু তিনি তাদের বললেন, অইহূদিদের রাজারাই তাদের উপরে প্রভুত্ব করে এবং তাদের উপর যার কর্তৃত্ব থাকে তাকে সম্মানীয় শাসক বলে।
Ya ce masu, “Sarakunan al'ummai suna nuna iko akansu, kuma wadanda suke da iko a kansu ana ce da su masu mulki da daraja.
26 ২৬ কিন্তু তোমরা সেই রকম হয়ো না; বরং তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ, সে ছোটোর মত হোক; এবং যে প্রধান, সে দাসের মত হোক।
Amma kada ya zama haka da ku. A maimakon haka, bari wanda ya ke mafi girma a cikinku ya zama mafi kankanta. Bari wanda yafi muhimmanci kuma ya zama kamar mai hidima.
27 ২৭ কারণ, কে শ্রেষ্ঠ? যে ভোজনে বসে, না পরিবেশন করে? যে ভোজনে বসে সেই কি না? কিন্তু আমি তোমাদের মধ্যে দাসের মত আছি।
Gama wanene yafi girma, wanda ya zauna a teburi, ko kuwa wanda yake yin hidima? Ba wanda ya zauna a teburi ba? Duk da haka ina kamar mai hidima a tsakaninku.
28 ২৮ তোমরাই আমার সব পরীক্ষায় তো আমার সঙ্গে রয়েছ;
Amma ku ne wadanda ku ke tare da ni a cikin jarabobina.
29 ২৯ আর আমার পিতা যেমন আমার জন্য নির্ধারণ করেছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নির্ধারণ করছি,
Na baku mulki, kamar yadda Ubana ya ba ni mulki,
30 ৩০ যেন তোমরা আমার রাজ্যে আমার সঙ্গে ভোজন পান কর; আর তোমরা সিংহাসনে বসে ইস্রায়েলের বারো বংশের বিচার করবে।
domin ku ci ku kuma sha a teburi na mulkina. Za ku zauna a kan kursiyai kuna shari'anta kabilun nan goma sha biyu na Israila.
31 ৩১ শিমোন, শিমোন, দেখ, গমের মত চেলে বের করার জন্য শয়তান তোমাদের নিজের বলে চেয়েছে;
Siman, Siman, ka yi hankali, shaidan ya nemi izini a bada kai domin ya tankade ka kamar alkama.
32 ৩২ কিন্তু আমি তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তোমাদের বিশ্বাসে ভাঙ্গন না ধরে; আর তুমিও একবার ফিরলে পর তোমার ভাইদের সুস্থির করও।
Amma na yi maka addu'a, saboda kada bangaskiyarka ta fadi. Bayan da ka juyo kuma, ka karfafa 'yan'uwanka.”
33 ৩৩ তিনি তাকে বললেন, প্রভু, আপনার সঙ্গে আমি কারাগারে যেতে এবং মরতেও রাজি আছি।
Bitrus ya ce masa, “Ubangiji, ina shirye in tafi tare da kai zuwa cikin kurkuku da zuwa mutuwa.”
34 ৩৪ তিনি বললেন, পিতর আমি তোমাকে বলছি, যে পর্যন্ত তুমি আমাকে চেন না বলে তিনবার অস্বীকার করবে, সেই পর্যন্ত আজ মোরগ ডাকবে না।
Yesu ya amsa masa, “Ina gaya maka, Bitrus, kamin caran zakara a yau, za ka yi musu na sau uku cewa ba ka sanni ba.”
35 ৩৫ আর তিনি তাদের বললেন, আমি যখন থলি, ঝুলি ও জুতো ছাড়া তোমাদের পাঠিয়েছিলাম, তখন কি কিছুরই অভাব হয়েছিল? তারা বললেন কিছুই না।
Sa'annan Yesu ya ce masu, “Lokacin da na aike ku babu jaka, ko burgami ko takalma, ko kun rasa wani abu? Sai suka amsa, “Babu.”
36 ৩৬ তখন তিনি তাদের বললেন, এখন যার থলি আছে, সে তা নিয়ে যাক, সেইভাবে ঝুলিও নিয়ে নিক; এবং যার নেই, সে নিজের পোষাক বিক্রি করে তলোয়ার কিনুক।
Ya kuma ce masu, “Amma yanzu, wanda ya ke da jaka, bari ya dauka, da kuma burgami. Wanda ba shi da takobi sai ya sayar da taguwarsa ya sayi guda.
37 ৩৭ কারণ আমি তোমাদের বলছি, এই যে কথা শাস্ত্রে লেখা আছে, “আর তিনি অধার্মিকদের সঙ্গে গণ্য হলেন” তা আমাতে পূর্ণ হতে হবে; কারণ আমার বিষয়ে যা, তা পূর্ণ হচ্ছে।
Gama ina ce maku, abin da aka rubuta game da ni dole sai ya cika, 'An lisafta shi kamar daya daga cikin masu karya doka.' Gama abinda aka fada akaina ya cika.”
38 ৩৮ তখন তারা বললেন, প্রভু, দেখুন, দুটি তলোয়ার আছে। তিনি তাদের বললেন, এই যথেষ্ট।
Sai suka ce, “Ubangiji, duba! Ga takuba biyu.” Sai ya ce masu, “Ya isa.”
39 ৩৯ পরে তিনি বাইরে এসে নিজের নিয়ম অনুসারে জৈতুন পর্বতে গেলেন এবং শিষ্যরাও তার পিছন পিছন গেলেন।
Bayan cin abincin yamma, Yesu ya tafi, kamar yadda ya saba yi, zuwa dutsen Zaitun, sai almajiran suka bi shi.
40 ৪০ সেই জায়গায় আসলে পর তিনি তাদের বললেন, তোমরা প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।
Sa'adda suka iso, ya ce masu, “Ku yi addu'a domin kada ku shiga cikin jaraba.”
41 ৪১ পরে তিনি তাদের থেকে কিছু দূরে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে লাগলেন, বললেন,
Ya rabu da su misalin nisan jifa, sai ya durkusa kasa ya yi addu'a,
42 ৪২ পিতা যদি তোমার ইচ্ছা হয়, আমার থেকে এই দুঃখের পানপাত্র দূর কর; তবুও আমার ইচ্ছা নয়, তোমারই ইচ্ছা পূর্ণ হোক
yana cewa “Uba, in ka yarda, ka dauke wannan kokon daga gareni. Ko da yake ba nufina ba, amma bari naka nufin ya kasance.”
43 ৪৩ তখন স্বর্গ থেকে এক দূত দেখা দিয়ে তাঁকে সবল করলেন।
Sai mala'ika daga sama ya bayyana a wurinsa, yana karfafa shi.
44 ৪৪ পরে তিনি করুন দুঃখে মগ্ন হয়ে আরো একমনে প্রার্থনা করলেন; আর তার ঘাম যেন রক্তের আকারে বড় বড় ফোঁটা হয়ে জমিতে পড়তে লাগল।
Yana cikin wahala sosai, sai ya dukufa cikin addu'a, har zufarsa kuma tana diga a kasa kamar gudajen jini.
45 ৪৫ পরে তিনি প্রার্থনা করে উঠলে পর শিষ্যদের কাছে এসে দেখলেন, তারা দুঃখের জন্য ঘুমিয়ে পড়েছে,
Sa'adda ya tashi daga addu'arsa, sai ya zo wurin almajiran, ya same su suna barci domin bakin cikinsu,
46 ৪৬ আর তাদের বললেন, কেন ঘুমাচ্ছ? ওঠ, প্রার্থনা কর, যেন প্রলোভনে না পড়।
sai ya tambaye su, “Don me kuke barci? Tashi ku yi addu'a, saboda kada ku shiga cikin jaraba.”
47 ৪৭ তিনি কথা বলছেন, এমন দিন দেখ, অনেক লোক এবং যার নাম যিহূদা সেই বারো জনের মধ্যে একজন সে তাদের আগে আগে আসছে; সে যীশুকে চুম্বন করবার জন্য তাঁর কাছে আসল।
Sa'adda yana cikin magana, sai, ga taron jama'a suka bayana, tare da Yahuza, daya daga cikin sha biyun, ya na jagabansu. Sai ya zo kusa da Yesu domin ya yi masa sumba,
48 ৪৮ কিন্তু যীশু তাকে বললেন, যিহূদা, চুম্বনের মাধ্যমে কি মনুষ্যপুত্রকে সমর্পণ করছ?
amma Yesu ya ce masa, “Yahuza, za ka ba da Dan Mutum da sumba?”
49 ৪৯ তখন কি কি ঘটবে, তা দেখে যারা তাঁর কাছে ছিলেন, তারা বললেন, প্রভু আমরা কি তলোয়ারের আঘাত করব?
Sa'adda wadanda suke kewaye da Yesu suka ga abin da yake faruwa, sai suka ce, “Ubangiji, mu yi sara da takobi ne?”
50 ৫০ আর তাদের মধ্যে এক ব্যক্তি মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান কান কেটে ফেললেন।
Sai daya daga cikinsu ya kai wa bawan babban firist sara a kunne, sai ya yanke masa kunnensa na dama.
51 ৫১ কিন্তু যীশু উত্তরে বললেন, এই পর্যন্ত শান্ত হও। পরে তিনি তার কান স্পর্শ করে তাকে সুস্থ করলেন।
Yesu ya ce, “Ya isa haka.” Sai ya taba kunnensa, sai ya warkar da shi.
52 ৫২ আর তার বিরুদ্ধে যে প্রধান যাজকেরা, ধর্মগৃহের সেনাপতি ও প্রাচীনেরা এসেছিল, যীশু তাদের বললেন, লোকে “যেমন দস্যুর বিরুদ্ধে যায়, তেমনি খড়গ ও লাঠি নিয়ে কি তোমরা আসলে?
Yesu yace wa manyan firistoci, da masu tsaron haikali, da dattawa wadanda suke gaba da shi, “Kun fito kamar za ku kama dan fashi, da takuba da sanduna?
53 ৫৩ আমি যখন প্রতিদিন ধর্মগৃহে তোমাদের সঙ্গে ছিলাম, তখন আমায় উপরে হাত রাখেনি; কিন্তু এই তোমাদের দিন এবং অন্ধকারের কর্তৃত্ব।”
Sa'adda nake tare da ku kowace rana a haikali, ba ku kama ni ba. Amma wannan shine lokacinku, da kuma ikon duhu.”
54 ৫৪ পরে তারা তাঁকে ধরে নিয়ে গেল এবং মহাযাজকের বাড়িতে আনলো; আর পিতর দূরে থেকে পিছন পিছন চললেন।
Suka kama shi, sai suka tafi da shi, suka kawo shi cikin gidan babban firist. Amma Bitrus yana binsa daga nesa.
55 ৫৫ পরে লোকেরা উঠোনের মধ্যে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসলে পিতর তাদের মধ্যে বসলেন।
Bayan da suka hura wuta a tsakiyar gidan da suka zazzauna tare, Bitrus ya zaune a tsakaninsu.
56 ৫৬ তিনি সেই আলোর কাছে বসলে এক দাসী তাকে দেখে তার দিকে এক নজরে চেয়ে বলল, এ ব্যক্তি ওর সঙ্গে ছিল।
Sai wata baranya ta ganshi ya zauna a hasken wuta, sai ta zura masa ido ta ce, “Wannan mutum ma yana tare da shi.”
57 ৫৭ কিন্তু তিনি অস্বীকার করে বললেন, না, নারী! আমি ওকে চিনি না।
Amma Bitrus ya yi musu, yana cewa, “Mace, ban san shi ba.”
58 ৫৮ একটু পরে আর একজন তাকে দেখে বলল, তুমিও তাদের একজন। পিতর বললেন, না, আমি নই।
Bayan dan karamin lokaci sai wani mutum ya gan shi, sai ya ce, “Kaima kana daya daga cikinsu.” Amma Bitrus ya ce, “Mutumin, ba ni ba ne.”
59 ৫৯ ঘন্টাখানেক পরে আর একজন জোর দিয়ে বলল, সত্যি, এ ব্যক্তিও তাঁর সঙ্গে ছিল, কারণ এ গালীলীয় লোক।
Bayan sa'a daya sai wani mutum ya nace da cewa, “Gaskiya wannan mutum yana tare da shi, gama shi dan Galili ne.”
60 ৬০ তখন পিতর বললেন, দেখ, তুমি কি বলছ, আমি বুঝতে পারছি না। তিনি কথা বলছিলেন, আর অমনি মোরগ ডেকে উঠল।
Amma Bitrus ya ce, “Mutumin, ban san abin da kake fada ba.” Sai nan da nan, da yana cikin magana, sai zakara ta yi cara.
61 ৬১ আর প্রভু মুখ ফিরিয়ে পিতরের দিকে নজর দিলেন; তাতে প্রভু এই যে কথা বলেছিলেন, “আজ মোরগ ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” তা পিতরের মনে পড়ল।
Yana juyawa, sai Ubangiji ya dubi Bitrus. Sai Bitrus ya tuna kalmar Ubangiji, sa'adda ya ce masa, “Kafin zakara ya yi cara yau za ka musunce ni sau uku.”
62 ৬২ আর তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন।
Da fitowarsa waje, Bitrus ya yi kuka mai zafi.
63 ৬৩ আর যে লোকেরা যীশুকে ধরেছিল, তারা তাঁকে ঠাট্টা ও মারধর করতে শুরু করল।
Sai mutanen da ke tsare da Yesu suka yi masa ba'a da bulala kuma.
64 ৬৪ আর তাঁর চোখ ঢেকে জিজ্ঞাসা করল, ভাববাণী বল দেখি, “কে তোকে মারলো?”
Bayan da suka rufe masa idanu, suka tambaye shi, cewa, “Ka yi annabci! Wa ya buge ka?”
65 ৬৫ আর তারা ঈশ্বরনিন্দা করে তাঁর বিরুদ্ধে আরো অনেক কথা বলতে লাগল।
Suka yi wadansu miyagun maganganu na sabo game da Yesu.
66 ৬৬ যখন দিন হল, তখন লোকদের প্রাচীন নেতারা, প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষক একসঙ্গে মিলিত হল এবং নিজেদের সভার মধ্যে তাঁকে নিয়ে এসে বলল।
Da gari ya waye, sai dattawa suka hadu tare, da manyan firistoci da marubuta. Sai suka kai shi cikin majalisa
67 ৬৭ তুমি যদি সেই খ্রীষ্ট হও, তবে আমাদের বল, তিনি তাদের বললেন, “যদি তোমাদের বলি, তোমরা বিশ্বাস করবে না;
suka ce, “Gaya mana, in kai ne Almasihu.” Amma yace masu, “Idan na gaya maku, ba za ku gaskanta ba,
68 ৬৮ আর যদি তোমাদের জিজ্ঞাসা করি, কোনো উত্তর দেবে না;”
idan na yi maku tambaya, ba za ku amsa ba.
69 ৬৯ কিন্তু এখন থেকে মনুষ্যপুত্র ঈশ্বরের শক্তির ডান পাশে বসে থাকবেন।
Amma nan gaba, Dan Mutum zai zauna a hannun dama na ikon Allah.”
70 ৭০ তখন সবাই বলল, তবে তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি তাদের বললেন, তোমরাই তো বলছ যে, “আমিই সেই।”
Suka ce masa, “Ashe kai Dan Allah ne?” Sai Yesu ya ce masu, “Haka kuka ce, nine.”
71 ৭১ তখন তারা বলল, “আর সাক্ষ্যে আমাদের কি প্রয়োজন? আমরা নিজেরাই তো তাঁর মুখে শুনলাম।”
Suka ce, “Don me muke neman shaida? Gama mu da kanmu munji daga bakinsa.”

< লুক 22 >