< লুক 21 >

1 পরে তিনি চোখ তুলে দেখলেন, ধনবানেরা ভান্ডারে নিজের নিজের দান রাখছে।
Yesu ya tada ido sai ya ga mutane masu arziki wadanda suke saka baikonsu a cikin ma'aji.
2 আর তিনি দেখলেন এক গরিব বিধবা সেখানে দুটি পয়সা রাখছে;
Ya ga wata gwauruwa matalauciya tana saka anini biyu a ciki.
3 তখন তিনি বললেন, আমি তোমাদের সত্য বলছি, এই গরিব বিধবা সবার থেকে বেশি দান রেখেছে।
Sai ya ce, “Gaskiya ina gaya maku, wannan matalauciyar gwauruwa ta saka fiye da dukansu.
4 কারণ এরা সবাই নিজের নিজের বাড়তি টাকা থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনাটন সত্বেও এর যা কিছু ছিল, সবই রাখল।
Duka wadannan sun bayar da baikonsu daga cikin yalwarsu. Amma wannan gwauruwan, daga cikin talaucin ta, ta saka dukan iyakar kudinta na zaman gari da take da shi.”
5 আর যখন কেউ কেউ ঈশ্বরের গৃহের বিষয়ে বলছিলেন, ওটা কেমন সুন্দর সুন্দর পাথরে ও উত্সর্গীকৃত জিনিসে সুশোভিত, তিনি বললেন,
Kamar yadda wadansu suke maganan haikali, yadda aka yi masa ado da duwatsu masu daraja da bayebaye, ya ce,
6 “তোমরা এই যে সব দেখছ, এমন দিন আসছে, যখন এর একখানি পাথর অন্য পাথরের উপরে থাকবে না, সমস্তই ধ্বংস হবে।”
“Game da wadannan abubuwa da ku ke gani, rana tana zuwa da ba dutse ko daya da zai zauna kan dan'uwansa da ba za a rushe kasa ba.”
7 তারা তাঁকে জিজ্ঞাসা করলেন, “হে গুরু, তবে এসব ঘটনা কখন হবে? আর যখন এসব ঘটনা ঘটবে তখন তার চিহ্নই বা কি?”
Sai suka yi masa tambaya, cewa, “Malam, yaushe ne wadannan abubuwan zasu faru? Menene kuma zai zama alama sa'adda wadannan abubuwa suna shirin faruwa?”
8 তিনি বললেন, দেখ, ভ্রান্ত হয়ো না; কারণ অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমিই তিনি ও দিন নিকটবর্তী; তোমরা তাদের পিছনে যেও না।
Yesu ya amsa, “Ku yi hankali kada a rude ku. Gama dayawa zasu zo a cikin sunana, suna cewa, 'Ni ne shi,' kuma, 'Lokaci ya yi kusa.' Kada ku bi su.
9 আর যখন তোমরা যুদ্ধের ও গণ্ডগোলের কথা শুনবে, ভয় পাবে না, কারণ প্রথমে এই সব ঘটবেই ঘটবে কিন্তু তখনই শেষ না।
Sa'adda ku ka ji game da yakoki da hargitsi, kada ku firgita, dole ne wadannan abubuwa su faru tukuna, amma karshe ba zai faru nan da nan ba.”
10 ১০ পরে তাদের বললেন, জাতির বিরুদ্ধে জাতি ও রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে।
Sa'annan ya ce masu, “Al'umma za ta tasar ma al'umma, mulki kuma za ya tasar wa mulki.
11 ১১ বিশাল বিশাল ভূমিকম্প এবং জায়গায় জায়গায় দূর্ভিক্ষ ও মহামারী হবে, আর আকাশে ভয়ঙ্কর লক্ষণ এবং মহৎ চিহ্ন হবে।
Za a yi babbar girgizan kasa, a wurare dabam dabam kuma za a yi yunwa da annoba. Za a yi al'amura masu ban tsoro da manyan alamu daga sama.
12 ১২ কিন্তু এই সব ঘটনার আগে লোকেরা তোমাদের বন্দি করবে, তোমাদের নির্যাতন করবে, সমাজঘরে ও কারাগারে সমর্পণ করবে; আমার নামের জন্য তোমাদের রাজাদের ও শাসনকর্ত্তাদের সামনে আনা হবে।
Amma kafin abubuwan nan duka, za su kama ku, su kuma tsananta maku, suna mika ku ga majami'u da kuma gidajen kurkuku, za su kawo ku gaban sarakuna da gwamnoni saboda sunana.
13 ১৩ সাক্ষ্যের জন্য এই সব তোমাদের প্রতি ঘটবে।
Zai zamar maku zarafin shaida.
14 ১৪ অতএব মনে মনে তৈরি থেকো যে, কি উত্তর দিতে হবে, তার জন্য আগে চিন্তা করবে না।
Saboda haka ku kudurta a ranku kada ku shirya yadda za ku amsa,
15 ১৫ কারণ আমি তোমাদের এমন কথা ও বুদ্ধি দেব যে, তোমাদের বিপক্ষেরা কেউ প্রতিরোধ করতে কি উত্তর দিতে পারবে না।
gama ni zan ba ku kalmomi da hikima, wadda dukan makiyanku ba za su yi tsayayya ko su karyata ku ba.
16 ১৬ আর তোমরা বাবা মা, ভাই, আত্মীয় ও বন্ধুদের দ্বারা সমর্পিত হবে এবং তোমাদের কাউকে কাউকেও তারা মেরে ফেলবে।
Amma har da mahaifa da 'yan'uwa da dangi da abokai za su bashe ku, su kuma kashe wadansun ku.
17 ১৭ আর আমার নামের জন্য তোমরা সবার ঘৃণার পাত্র হবে।
Kowa zai ki ku saboda sunana.
18 ১৮ কিন্তু তোমাদের মাথার একটা চুল নষ্ট হবে না।
Amma ba ko gashin kanku da zai hallaka.
19 ১৯ তোমরা নিজেদের ধৈর্য্যে নিজেদের প্রাণরক্ষা করবে।
A cikin hankurin ku za ku ribato rayukanku.
20 ২০ আর যখন তোমরা যিরুশালেমকে সৈন্যসামন্ত দিয়ে ঘেরা দেখবে, তখন জানবে যে, তার ধ্বংস নিকটবর্তী।
Sa'adda ku ka ga Urushalima tana kewaye da sojoji, sai ku sani da cewa faduwarta ta yi kusa.
21 ২১ তখন যারা যিহূদিয়ায় থাকে, তারা পাহাড়ি অঞ্চলে পালিয়ে যাক এবং যারা শহরের মধ্যে থাকে, তারা বাইরে যাক; আর যারা গ্রামাঞ্চলে থাকে, তারা শহরে না আসুক।
Sai wadanda su ke Yahudiya su gudu zuwa kan tuddai, wadanda suke tsakiyar gari kuma su tafi, kada su bar wadanda suke kauyuka su shigo ciki.
22 ২২ কারণ তখন প্রতিশোধের দিন, যে সব কথা লেখা আছে সে সব পূর্ণ হবার দিন।
Gama wadannan ranakun ramako ne, saboda duka abubuwan da aka rubuta su cika.
23 ২৩ হায়!, সেই দিনের গর্ভবতী ও স্তন্যদাত্রী স্ত্রীলোকদের ভয়ঙ্কর দুর্দশা! কারণ ভূমিতে মহাসংকট এবং এই জাতির ওপর ক্রোধ নেমে আসবে।
Kaiton wadanda suke da juna biyu da masu ba da mama a wannan kwanakin! Gama za a sha kunci mai girma a kasan, da fushi kuma zuwa ga mutanen nan.
24 ২৪ লোকেরা তরবারির আঘাতে মারা পড়বে; এবং বন্দি হয়ে সকল অইহূদির মধ্যে সমর্পিত হবে; আর অইহূদিদের দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিরুশালেম সব জাতির কাছে পদদলিত হবে।
Za su fadi ta kaifin takobi kuma za a kai su cikin bauta ga dukan kasashe, al'ummai za su tattake Urushalima, har ya zuwa lokacin al'ummai ya cika.
25 ২৫ আর সূর্য্যে, চাঁদে ও তারকামন্ডলে নানা চিহ্ন দেখা যাবে এবং পৃথিবীতে সমস্ত জাতি কষ্টে ভুগবে, তারা সমুদ্রের ও ঢেউয়ের গর্জনে উদ্বিগ্ন হবে।
Za a ga alamomi cikin rana da wata da kuma taurari. A duniya kuma, al'ummai za su sha kunci, za su rude saboda rurin teku da rakuman ruwa.
26 ২৬ ভয়ে এবং পৃথিবীতে যা যা ঘটবে তার আশঙ্কায়, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে; কারণ আকাশের সব শক্তি বিচলিত হবে।
Mutane za su suma da tsoro da kuma da tunanin abubuwa da za su abko wa duniya. Gama za a girgiza ikokin sammai.
27 ২৭ আর সেই দিনের তারা মনুষ্যপুত্রকে পরাক্রম ও মহা প্রতাপের সঙ্গে মেঘযোগে করে আসতে দেখবে।
Sa'annan za su ga Dan Mutum yana zuwa a cikin gajimarai da iko da daukaka mai girma.
28 ২৮ কিন্তু এসব ঘটনা শুরু হলে তোমরা উপরের দিকে তাকিও। মাথা তোল, কারণ তোমাদের মুক্তি আসন্ন।
Amma sa'adda wadannan abubuwa suka fara faruwa, tashi saye, sai ku daga kanku sama, saboda ceton ku ya kusato.”
29 ২৯ আর তিনি তাদেরকে একটি গল্প বললেন, ডুমুরগাছ ও আর সব গাছ দেখ;
Yesu ya bada misali, “Duba itacen baure, da duka itatuwa.
30 ৩০ যখন সেগুলির নতুন পাতা গজায়, তখন তা দেখে তোমরাই নিজেরাই বুঝতে পার যে, এখন গরমকাল নিকটবর্তী।
Sa'adda su ke fitar da ganye, za ku gani da kanku cewa bazara ta yi kusa kuma.
31 ৩১ সেইভাবে তোমরাও যখন এই সব ঘটছে দেখবে, তখন জানবে, ঈশ্বরের রাজ্য নিকটবর্তী।
Haka kuma, sa'adda ku ka ga wadannan abubuwa suna faruwa, ku sani cewa mulkin Allah ya yi kusa.
32 ৩২ আমি তোমাদের সত্য বলছি, যে পর্যন্ত এসব পূর্ণ না হয়, সেই পর্যন্ত এই কালের লোকদের মৃত্যু হবে না।
Gaskiya, na ke gaya maku, wannan zamani ba za ya shude ba, sai duka abubuwan nan sun faru.
33 ৩৩ আকাশের ও পৃথিবীর বিনাশ হবে, কিন্তু আমার বাক্যের বিনাশ কখনও হবে না।
Sama da kasa za su shude, amma maganata ba za ta shude ba.
34 ৩৪ কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, রোগে ও ভোগবিলাসে এবং কাজের চিন্তায় তোমাদের হৃদয় যেন ভারাক্রান্ত না হয় এবং জীবনে যেন ভয় না আসে, আর সেই দিন হঠাৎ ফাঁদের মতো তোমাদের ওপরে এসে পড়বে;
Amma ku lura da kanku, domin kada ku nawaita zuciyarku da tararradin duniya da shayeshaye da damuwa ta rayuwa. Gama ranar za ta zo babu shiri
35 ৩৫ কারণ সেই দিন সমস্ত পৃথিবীর লোকের উপরে আসবে।
kamar tarko. Gama zai zo akan kowa da ke rayuwa a fuskar dukan duniya.
36 ৩৬ কিন্তু তোমরা সব দিনের জেগে থেকো এবং প্রার্থনা করো, যেন এই যেসব ঘটনা ঘটবে, তা এড়াতে এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে, শক্তিমান হও।
Amma ku zama a fadake kowanne lokaci, kuna addu'a domin ku iya samun karfin tserewa dukan wadannan abubuwa da za su faru, da kuma yadda za ku tsaya a gaban Dan Mutum.”
37 ৩৭ আর তিনি প্রতিদিন মন্দিরে উপদেশ দিতেন এবং প্রতিরাতে বাইরে গিয়ে জৈতুন নামে পর্বতে গিয়ে থাকতেন।
Da rana yana koyarwa a cikin haikali, dukan dare kuma yakan tafi dutsen da a ke kira zaitun.
38 ৩৮ আর সব লোক তাঁর কথা শুনবার জন্য খুব ভোরে মন্দিরে তাঁর কাছে আসত।
Dukan mutane suka rika zuwa wurinsa da sassafe domin su ji shi a haikali.

< লুক 21 >