< লুক 20 >

1 এক দিন যীশু মন্দিরে লোকদের উপদেশ দিচ্ছেন ও সুসমাচার প্রচার করছেন, এর মধ্যে প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা প্রাচীনদের সঙ্গে এসে উপস্থিত হলো এবং তাকে বলল, আমাদের বলো তুমি কোন ক্ষমতায় এই সব করছ?
Ikawa siku moja, Yesu alipokuwa akiwafundisha watu Hekaluni na kuhubiri injili, makuhani wakuu na walimu wa Sheria walimwendea pamoja na wazee.
2 কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে?
Walizungumza, wakimwambia, 'Tuambie ni kwa mamlaka gani unafanya mambo haya? Au ni nani huyo ambaye amekupa mamlaka haya? “
3 তিনি উত্তরে তাদের বললেন, আমিও তোমাদের একটি কথা জিজ্ঞাসা করি, আমাকে বল;
Naye akajibu, akawaambia, 'Nami pia nitawauliza swali. Niambieni
4 যোহনের বাপ্তিষ্ম স্বর্গরাজ্য থেকে হয়েছিল, না মানুষের থেকে?
ubatizo wa Yohana. Je, ulitoka mbinguni ama kwa watu? '
5 তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “যদি বলি স্বর্গ থেকে, তাহলে এ আমাদেরকে বলবে, তবে তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন?”
Lakini wakajadiliana wao kwa wao, wakisema, 'Tukisema, `litoka mbinguni, atatuuliza, ` Basi, mbona hamkumwamini?'
6 আর যদি বলি, “মানুষের থেকে, তবে লোকেরা সবাই আমাদের পাথর মারবে; কারণ তাদের ধারণা হয়েছে যে, যোহন ভাববাদী ছিলেন।”
Na tukisema; ilitoka kwa wanadamu; watu wote hapa watatupiga mawe, maana wote wanaamini kwamba Yohana alikuwa nabii. '
7 তারা উত্তর করল, “আমরা জানি না, কোথা থেকে।”
Basi, wakamjibu ya kwamba hawakujua ilikotoka.
8 যীশু তাদের বললেন, “তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তোমাদের বলব না।”
Yesu akawaambia, '“Wala mimi siwaambii ninyi ni kwa mamlaka gani ninafanya mambo haya.”
9 পরে তিনি লোকদের এই গল্পকথা বলতে লাগলেন; কোনো ব্যক্তি আঙ্গুরের বাগান করেছিলেন, পরে তা কৃষকদের কাছে জমা দিয়ে অনেক দিনের র জন্য অন্য দেশে চলে গেলেন।
Aliwaambia watu mfano huu, “Mtu mmoja alipanda shamba la mizabibu, akalikodisha kwa wakulima wa mizabibu, na akaenda nchi nyingine kwa muda mrefu.
10 ১০ পরে চাষিদের কাছে আঙুর খেতের ফলের ভাগ নেবার জন্য, ফল পাকার সঠিক দিনের এক চাকরকে তাদের কাছে পাঠিয়ে দিলেন; কিন্তু কৃষকেরা তার চাকরকে মারধর করে খালি হাতে পাঠিয়ে দিল।
Kwa muda uliopangwa, alimtuma mtumishi kwa wakulima mizabibu, kwamba wampe sehemu ya matunda ya shamba la mizabibu. Lakini wakulima wa mzabibu wakampiga, wakamrudisha mikono- mitupu.
11 ১১ পরে তিনি আর এক দাসকে পাঠালেন, তারা তাকেও মারধর ও অপমান করে খালি হাতে বিদায় করল।
Kisha akamtuma tena mtumishi mwingine na nao wakampiga, kumtendea vibaya, na wakamrudisha mikono- mitupu.
12 ১২ পরে তিনি তৃতীয় দাসকে পাঠালেন, তারা তাকেও আহত করে বাইরে ফেলে দিল।
Alimtuma tena wa tatu na nao wakamjeruhi na kumtupa nje.
13 ১৩ তখন আঙ্গুর ক্ষেতের কর্তা বললেন, আমি কি করব? আমার প্রিয় ছেলেকে পাঠাব; হয়তো তারা তাকে সম্মান করবে;
Hivyo bwana wa shamba akasema, 'Nitafanya nini? Nitamtuma mwanangu mpendwa. Labda watamheshimu. '
14 ১৪ কিন্তু কৃষকেরা তাঁকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এই ব্যক্তিই উত্তরাধিকারী; এস, আমরা একে মেরে ফেলি, যেন উত্তরাধিকার আমাদেরই হয়।
Lakini wakulima wa mzabibu walipomwona, walijadili wao kwa wao wakisema, `Huyu ndiye mrithi. Tumuue, ili urithi wake uwe wetu. '
15 ১৫ পরে তারা ছেলেটিকে ধরে মেরে ফেলল এবং আঙ্গুর খেতের বাইরে ফেলে দিলো।
Wakamtoa nje ya shamba la mizabibu na kumuua. Je bwana shamba atawafanya nini?
16 ১৬ এরপর সেই আঙুর খেতের মালিক তাদের কি করবেন? তিনি এসে সেই চাষিদের মেরে ফেলবেন এবং খেত অন্য চাষিদের কাছে দেবেন। এই কথা শুনে তারা বলল, ঈশ্বর এমন না করুক।
Atakuja kuwaangamiza wakulima wa mzabibu, na atawapa shamba hilo wengine”. 'Nao waliposikia hayo, wakasema, 'Mungu amekataa'
17 ১৭ কিন্তু তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, তবে যা লেখা আছে তার অর্থ কি, “যে পাথরটিকে গাঁথকেরা অগ্রাহ্য করেছে, তাকেই ঘরের কোনের প্রধান পাথর করা হয়েছে?”
Lakini Yesu akawatazama, akasema, “Je andiko hili lina maana gani? 'Jiwe walilolikataa wajenzi, limekuwa jiwe la pembeni'?
18 ১৮ সেই পাথরের উপরে যারা পড়বে, সে ভেঙে যাবে; কিন্তু সেই পাথর যার উপরে পড়বে, তাকে চুরমার করে ফেলবে।
Kila mtu aangukaye juu ya jiwe hilo, atavunjika vipande vipande. Lakini yule ambaye litamwangukia, litamponda. '
19 ১৯ সেই দিনে ব্যবস্থার শিক্ষকরা ও প্রধান যাজকেরা তার উপরে হস্তক্ষেপ করতে চেষ্টা করল; আর তারা লোকদের ভয় করল; কারণ তারা বুঝেছিল যে, তিনি তাদেরই বিষয়ে সেই গল্প বলেছিলেন।
Hivyo waandishi na wakuu wa makuhani walitafuta njia ya kumkamata wakati huohuo, walijua kwamba alikuwa amesema mfano huu dhidi yao. Lakini waliwaogopa watu.
20 ২০ তখন তারা তার উপরে নজর রেখে, এমন কয়েক জন গুপ্তচর পাঠিয়ে দিল, যারা ছদ্মবেশী ধার্মিক সাজবে, যেন তার কথা ধরে তাকে রাজ্যপালের কর্তৃত্ব ও কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে পারে।
Walimuangalia kwa makini, wakatuma wapelelezi waliojifanya kuwa watu wa haki, ili wapate kupata kosa kwa hotuba yake, ili kumpelekakwa watawala na wenye mamlaka.
21 ২১ তারা তাঁকে জিজ্ঞাসা করল, হে গুরু, আমরা জানি, আপনি সঠিক কথা বলেন ও সঠিক শিক্ষা দেন, কারোর পক্ষপাতিত্ব করে কথা বলেন না, কিন্তু সত্যভাবে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিচ্ছেন।
Nao wakamwuliza, wakisema, “Mwalimu, tunajua kwamba unasema na kufundisha mambo ya kweli na si kushawishiwa na mtu yeyote, lakini wewe hufundisha ukweli kuhusu njia ya Mungu.
22 ২২ কৈসরকে কর দেওয়া আমাদের উচিত কি না?
Je, ni halali kwetu kulipa kodi kwa Kaisari, au la?”
23 ২৩ কিন্তু তিনি তাদের চালাকি বুঝতে পেরে বললেন,
Lakini Yesu alitambua mtego wao, akawaambia,
24 ২৪ আমাকে একটি দিন দিনার দেখাও; এতে কার মূর্ত্তি ও নাম লেখা আছে?
“Nionyesheni dinari. Sura na chapa ya nani ipo juu yake?” Walisema, '“Ya Kaisari.”
25 ২৫ তারা বলল, কৈসরের, তখন তিনি তাদের বললেন, তবে যা যা কৈসরের, কৈসরকে দাও, আর যা ঈশ্বরের, ঈশ্বরকে দাও।
Naye akawaambia, 'Basi, mpeni Kaisari yaliyo yake Kaisari, na Mungu yaliyo yake Mungu.'
26 ২৬ এতে তারা লোকদের সামনে তাঁর কথার কোনো ত্রুটি ধরতে পারল না, বরং তাঁর উত্তরে আশ্চর্য্য বোধ করতে লাগল।
Waandishi na wakuu wa makuhani hawakuwa na uwezo wa kukosoa kile alichosema mbele ya watu. Wakastaajabia majibu yake na hawakusema chochote.
27 ২৭ আর সদ্দূকীদের যারা প্রতিবাদ করে বলে, পুনরুত্থান নেই, তাদের কয়েক জন কাছে এসে তাকে জিজ্ঞাসা করল,
Baadhi ya Masadukayo wakamwendea, wale ambao wanasema kwamba hakuna ufufuo,
28 ২৮ “হে গুরু, মোশি আমাদের জন্য লিখেছেন, কারোর ভাই যদি স্ত্রীকে রেখে মারা যায়, আর তার সন্তান না থাকে, তবে তার ভাই সেই স্ত্রীকে বিয়ে করে নিজের ভাইয়ের বংশ রক্ষা করবে।”
wakamwuliza, wakisema, “Mwalimu, Musa alituandikia kwamba kama mtu akifiwa na ndugu mwenye mke ambaye hana mtoto basi anapaswa kumchukuna mke wa ndugu yake na kuzaa nae kwa ajili ya kaka yake.
29 ২৯ ভালো, কোনো একটি পরিবারে সাতটি ভাই ছিল; প্রথম জন একটি স্ত্রীকে বিয়ে করল, আর সে সন্তান না রেখে মারা গেল।
Kulikuwa na ndugu saba Wa kwanza alioa, akafa bila kuacha mtoto,
30 ৩০ পরে দ্বিতীয় ও তৃতীয় ভাই সেই স্ত্রীকে বিয়ে করল;
na wa pili pia.
31 ৩১ এই ভাবে সাতজনই সন্তান না রেখে মারা গেল।
Wa tatu akamchukua vilevile, vivyo hivyo wa saba hakuacha watoto na akafa.
32 ৩২ শেষে সেই স্ত্রীও মারা গেল।
Baadaye yule mwanamke pia akafa.
33 ৩৩ অতএব মৃত্যু থেকে জীবিত হওয়ার দিন ঐ সাত জনের মধ্যে সে কার স্ত্রী হবে? তারা সাতজনই তো তাকে বিয়ে করেছিল।
Katika ufufuo atakuwa mke wa nani? Maana wote saba walikuwa wamemwoa. '
34 ৩৪ যীশু তাদের বললেন, এই জগতের সন্তানেরা বিয়ে করে এবং বিবাহিতা হয়। (aiōn g165)
Yesu akawaambia, “Wana wa ulimwengu huu huoa na kuolewa. (aiōn g165)
35 ৩৫ কিন্তু যারা সেই জগতের এবং মৃতদের মধ্যে থেকে পুনরুত্থানের অধিকারী হবার যোগ্য বলে গণ্য হয়েছে, তারা না বিয়ে করবে, না তাদের বিয়ে দেওয়া হবে। (aiōn g165)
Lakini wale wanastaohili kupokea ufufuo wa wafu na kuingia uzima wa milele hawaoi wala hawaolewi. (aiōn g165)
36 ৩৬ তারা আর মরতেও পারে না, কারণ তারা দূতদের সমান এবং পুনরুত্থানের সন্তান হওয়ায় ঈশ্বরের সন্তান।
Wala hawawezi kufa tena, kwa sababu huwa sawasawa na malaika na ni watoto wa Mungu, wana wa ufufuo.
37 ৩৭ আবার মৃতেরা যে উত্থাপিত হয়, এটা মোশিও ঝোপের বৃত্তান্তে দেখিয়েছেন; কারণ তিনি প্রভুকে অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বরও যাকোবের ঈশ্বর বলেন।
Lakini hiyo wafu wanafufuliwa, hata Musa alionyesha mahali katika habari za kichaka, pale alimwita Bwana kama Mungu wa Ibrahimu na Mungu wa Isaka na Mungu wa Yakobo.
38 ৩৮ ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদের; কারণ তাঁর সামনে সবাই জীবিত।
Sasa, yeye si Mungu wa wafu, bali wa walio hai, kwa sababu wote huishi kwake. “
39 ৩৯ তখন কয়েক জন ব্যবস্থার শিক্ষক বলল, “হে গুরু, আপনি ভালো বলেছেন!”
Baadhi ya walimu wa Sheria wakamjibu, 'Mwalimu, umejibu vema. '
40 ৪০ বাস্তবে সেই থেকে তাকে আর কোনো কথা জিজ্ঞাসা করতে তাদের সাহস হলো না।
Hawakuthubutu kumwuliza maswali mengine zaidi.
41 ৪১ আর তিনি তাদের বললেন, লোকে কেমন করে খ্রীষ্টকে দায়ূদের সন্তান বলে?
Yesu akawaambia, “Ki vipi watu wanasema kwamba Kristo ni mwana wa Daudi?
42 ৪২ দায়ূদ তো আপনি গীতপুস্তকে বলেন, “প্রভু আমার প্রভুকে বললেন, তুমি আমার ডানদিকে বস,
Maana Daudi mwenyewe anasema katika Zaburi: Bwana alimwambia Bwana wangu: Keti mkono wa kulia,
43 ৪৩ যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পায়ের তলায় না রাখি।”
mpaka niwaweke adui zako chini ya miguu yako. '
44 ৪৪ অতএব দায়ূদ তাঁকে প্রভু বলেন; তবে তিনি কীভাবে তাঁর সন্তান?
Daudi anamwita Kristo 'Bwana', basi atakuwaje mwana wa Daudi?”
45 ৪৫ যখন সবই শুনছিল তখন তিনি নিজের শিষ্যদের বললেন,
Watu wote walipokuwa wakimsikiliza akawaambia wanafunzi wake,
46 ৪৬ “ব্যবস্থার শিক্ষকদের থেকে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে চায় এবং হাটে বাজারে লোকদের শুভেচ্ছা জানায়, সমাজঘরে প্রধান প্রধান আসন এবং ভোজে প্রধান প্রধান জায়গা ভালবাসে;
'Jihadharini na waandishi, wapendao kutembea wamevaa mavazi marefu, na wapenda salamu maalum sokoni na viti vya heshima katika masinagogi, na maeneo ya heshima karamuni.
47 ৪৭ এই সব লোকেরা বিধবাদের সব বাড়ি দখল করে, আর ছলনা করে বড় বড় প্রার্থনা করে, এই সব লোকেরা বিচারে অনেক বেশি শাস্তি পাবে।”
Wao pia hula nyumba za wajane, na wanajifanya wanasali sala ndefu. Hawa watapokea hukumu kubwa zaidi. '

< লুক 20 >