< লুক 19 >

1 পরে যীশু যিরীহোতে প্রবেশ করে শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
Yesu ya shiga Yariko ya na wucewa cikinta.
2 আর দেখ, সক্কেয় নামে এক ব্যক্তি; সে একজন প্রধান কর আদায়কারী এবং সে ধনবান ছিল।
Sai ga wani mutum a wurin mai suna Zakka. Shugaba ne na masu karban haraji, kuma mai arziki ne.
3 আর কে যীশু, সে দেখতে চেষ্টা করছিল, কিন্তু ভিড় থাকাতে দেখতে পারল না, কারণ সে বেঁটে ছিল।
Yana kokarin ya ga ko wanene Yesu, amma bai iya gani ba sabo da yawan jama'a, domin shi gajere ne.
4 তাই সে আগে দৌড়িয়ে গিয়ে তাঁকে দেখবার জন্য একটি ডুমুর গাছে উঠল, কারণ তিনি সেই পথে যাচ্ছিলেন।
Sai ya ruga gaba ya hau itacen baure domin ya gan shi, saboda Yesu zai wuce ta wannan hanya.
5 পরে যীশু যখন সেই জায়গায় আসলেন, তখন উপরের দিকে চেয়ে তাকে বললেন, সক্কেয়, শীঘ্র নেমে এসো, কারণ আজ তোমার ঘরে আমাকে থাকতে হবে।
Sa'adda Yesu ya zo wurin, ya kalli sama sai ya ce masa, “Zakka, ka sauko da sauri, domin yau dole in sauka a gidanka.”
6 তাতে সে শীঘ্র নেমে আসল এবং আনন্দের সাথে তাঁর আতিথ্য করল।
Sai ya sauko da sauri, ya karbe shi da farin ciki.
7 তা দেখে সবাই বচসা করে বলতে লাগল, ইনি একজন পাপীর ঘরে রাত্র যাপন করতে গেলেন।
Sa'adda dukansu suka ga wannan, sai suka yi gunaguni, cewa, “Ya ziyarci mutum mai zunubi.”
8 তখন সক্কেয় দাঁড়িয়ে প্রভুকে বলল, প্রভু, দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি গরিবদের দান করি; আর যদি অন্যায় করে কারোর কিছু জিনিস নিয়ে থাকি, তার চারগুণ ফিরিয়ে দেব।
Zakka ya tsaya ya ce wa Ubangiji, “Duba, Ubangiji, zan ba matalauta rabin arzikina, idan kuma na cuci wani a kome, zan mai da adadinsa sau hudu.”
9 তখন যীশু তাকে বললেন, আজ এই ঘরে পরিত্রান এলো; যেহেতু এ ব্যক্তিও অব্রাহামের সন্তান।
Yesu ya ce masa, “Yau ceto ya shigo wannan gida, domin shi ma dan Ibrahim ne.
10 ১০ কারণ যা হারিয়ে গিয়েছিল, তাকে খোঁজ ও উদ্ধার করতে মনুষ্যপুত্র এসেছেন।
Gama Dan Mutum ya zo ne domin ya nemi, ya kuma ceci batattun mutane.”
11 ১১ যখন তারা এই সব কথা শুনছিল, তখন তিনি একটি গল্পও বললেন, কারণ তিনি যিরুশালেমের কাছে এসেছিলেন; আর তারা অনুমান করছিল যে, ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হবে।
Da suka ji wadannan abubuwan, ya cigaba da magana, sannan ya fada masu wani misali, domin yana kusa da Urushalima, sai suka yi tsamani mulkin Allah za ya bayyana nan da nan.
12 ১২ অতএব তিনি বললেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি রাজ্য ফিরিয়ে নিয়ে আসবেন বলে দুরদেশে গেলেন।
Sai ya ce, “Akwai wani mutum mai sarauta wanda ya tafi wata kasa mai nisa domin ya karba wa kansa mulki sa'annan ya dawo.
13 ১৩ আর তিনি নিজের দশ জন চাকরকে ডেকে দশটি সোনার মুদ্রা দিয়ে বললেন, আমি যে পর্যন্ত না আসি, এ দিয়ে ব্যবসা কর।
Sai ya kira bayinsa guda goma, ya ba su fam goma, sai ya ce masu, 'Ku yi kasuwanci da wannan har sai na dawo.'
14 ১৪ কিন্তু তাঁর প্রজারা তাকে ঘৃণা করত, তারা তাঁর পিছনে লোক পাঠিয়ে দিল, বলল, আমাদের ইচ্ছা নয় যে, এ ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে।
Amma mutanensa suka ki shi sai suka aiki jakadu bayansa, cewa, 'Ba za mu yarda wannan mutum ya yi mulki a kanmu ba.'
15 ১৫ পরে তিনি রাজপদ প্রাপ্ত হয়ে যখন ফিরে আসলেন, তখন, যাদেরকে টাকা দিয়েছিলেন, সেই দাসদেরকে তাঁর কাছে ডেকে আনতে বললেন, যেন তিনি জানতে পারেন, তারা ব্যবসায়ে কে কত লাভ করেছে।
Anan nan sa'adda ya koma kuma, bayan da ya sami mulkin, sai ya ba da umarni a kira masa bayin da ya basu kudi, domin ya san ribar da suka samu wajen kasuwancin da suka yi.
16 ১৬ তখন প্রথম ব্যক্তি তাঁর সামনে এসে বলল, প্রভু, আপনার মুদ্রা থেকে আর দশ মুদ্রা হয়েছে।
Na farkon ya zo wurinsa, cewa, 'Ubangiji, fam nan na ka ya yi riban fam goma.'
17 ১৭ তিনি তাকে বললেন, ধন্য! উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে; এজন্য দশটা শহরের উপরে কর্তৃত্ব কর।
Masaraucin ya ce masa, 'Madalla, bawan kirki. Domin ka yi aminci a karamin abu, za a baka iko kan birane goma.'
18 ১৮ দ্বিতীয় ব্যক্তি এসে বলল, প্রভু, আপনার মুদ্রা থেকে আর পাঁচ মুদ্রা হয়েছে।
Na biyun ya zo, yana cewa, 'Fam na ka, Ubangiji, ya yi ribar fam biyar.'
19 ১৯ তিনি তাকেও বললেন, তুমিও পাঁচটি শহরের কর্তা হও।
Sai masarauncin yace masa, 'Ka dauki mulkin birane biyar.'
20 ২০ পরে আর একজন এসে বলল, প্রভু, দেখুন, এই আপনার মুদ্রা; আমি এটা রুমালে বেঁধে রেখেছিলাম;
Wani kuma ya zo, yana cewa, 'Ubangiji, ga fam naka da na ajjiye shi da kyau cikin kaya,
21 ২১ কারণ আমি আপনার সম্বন্ধে ভীত ছিলাম, কারণ আপনি কঠিন লোক, যা রাখেননি, তা তুলে নেন এবং যা বোনেননি, তা কাটেন।
gama na ji tsoronka, domin kai mutum mai tsanani ne. Kana daukar abu da baka ajiye ba, kana kuma girbin abin da ba ka shuka ba.'
22 ২২ তিনি তাকে বললেন, দুষ্ট দাস, আমি তোমার মুখের প্রমাণে তোমার বিচার করব। তুমি না জানতে, আমি কঠিন লোক, যা রাখিনা তাই তুলে নিই এবং যা বুনিনা তাই কাটি?
Masarauncin ya ce masa, 'Da kalmominka zan shari'antaka, kai mugun bawa. Ka sani cewa ni mutum mai tsanani ne, ina daukan abinda ban ajiye ba, ina kuma girbin abinda ban shuka ba.
23 ২৩ তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখনি? তা করলে আমি এসে সুদের সাথে তা আদায় করতাম।
To don me ba ka kai kudi na wurin masu banki ba, saboda bayan da na dawo zan karbe shi da riba?'
24 ২৪ আর যারা কাছে দাঁড়িয়েছিল, তিনি তাদের বললেন, এর কাছ থেকে ঐ মুদ্রা নাও এবং যার দশ মুদ্রা আছে, তাকে দাও।
Masaraucin ya ce wa wadanda suke a tsaye a wurin, 'Ku karba fam da ke a wurinsa, ku ba mai fam goman nan.'
25 ২৫ তারা তাঁকে বলল, প্রভু, ওর যে দশটি মুদ্রা আছে।
Suka ce masa, 'Ubangiji, yana da fam goma.'
26 ২৬ আমি তোমাদের বলছি, যার আছে, তাকে দেওয়া যাবে; কিন্তু যার নেই, তার যা আছে, তাও তার কাছ থেকে নেওয়া যাবে।
'Ina ce maku, duk wanda yake da abu za a kara masa, amma wadda bai da shi, za a karba sauran da ke wurinsa.
27 ২৭ কিন্তু আমার এই যে শত্রুরা যারা চাইনি যে, আমি তাদের উপরে রাজত্ব করি, তাদের এখানে আন, আর আমার সামনে হত্যা কর।
Amma wadannan abokan gabana, wadanda ba sa so in yi mulki bisansu, a kawo su nan a kashe su a gaba na.'
28 ২৮ এই সব কথা বলে তিনি তাদের আগে আগে চললেন, যিরুশালেমের দিকে উঠতে লাগলেন।
Da ya fadi wadannan abubuwan, sai ya yi gaba, yana tafiya zuwa Urushalima.
29 ২৯ পরে যখন জৈতুন নামক পর্বতের পাশে বৈৎফগী ও বৈথনিয়া গ্রামের কাছে আসলেন, তখন তিনি দুই জন শিষ্যকে পাঠিয়ে দিলেন, বললেন,
Ananan sa'adda ya zo kusa da Baitfaji da Baitanya, a kan tudu da a ke kira Zaitun, sai ya aiki almajiransa guda biyu, cewa,
30 ৩০ বললেন, “তোমরা সামনের ঐ গ্রামে যাও; গ্রামে ঢোকা মাত্রই মুখে দেখবে একটি গাধার বাচ্চা বাঁধা আছে, যার ওপরে কোন মানুষ কখনও বসেনি; সেটাকে খুলে আন।
cewa, “Ku tafi cikin kauye da ke gabanku. Sa'adda ku ka shiga, za ku same dan aholaki da ba a taba hawansa ba. Ku kwance sai ku kawo mani shi.
31 ৩১ আর যদি কেউ তোমাদেরকে বলে, এটি কেন খুলছো? তবে এই ভাবে বলবে, এতে প্রভুর প্রয়োজন আছে।”
Idan wani ya tambaye ku, 'Don me ku ke kwance shi?' Ku ce, 'Ubangiji ne ke bukatarsa.”
32 ৩২ তখন যাদের পাঠানো হল, তারা গিয়ে তিনি যেমন বলেছিলেন সেই রকমই দেখতে পেলেন।
Wadanda aka aike su suka je sun sami aholakin kamar yadda Yesu ya gaya masu.
33 ৩৩ যখন তারা গাধার বাচ্চাটিকে খুলছিলেন, তখন মালিকেরা তাদেরকে বলল, গাধার বাচ্চাটিকে খুলছো কেন?
Sa'adda suna kwance aholakin, sai masu shi suka ce masu, “Don me ku ke kwance aholakin?”
34 ৩৪ তারা বললেন, “এতে প্রভুর প্রয়োজন আছে।”
Suka ce, “Ubangiji yana bukatar sa.”
35 ৩৫ পরে তারা সেটিকে যীশুর কাছে এনে তার পিঠের ওপরে নিজেদের কাপড় পেতে তার উপরে যীশুকে বসালেন।
Suka kawo wa Yesu, suka shimfida tufafinsu akan aholakin sai suka dora Yesu akansa.
36 ৩৬ পরে যখন তিনি যেতে লাগলেন, লোকেরা নিজের নিজের কাপড় রাস্তায় পেতে দিল।
Da yana cikin tafiya, suka shimfida tufafinsu akan hanya.
37 ৩৭ আর তিনি জৈতুন পর্বত থেকে নামবার কাছাকাছি জায়গায় এসেছেন, এমন দিনের, সেই শিষ্যেরা যে সব অলৌকিক কাজ দেখেছিল, সেই সবের জন্য আনন্দের সাথে চিৎকার করে ঈশ্বরের প্রশংসা করে বলতে লাগল,
Da ya yi kusa da gangaren tudun Zaitun, sai dukan taron almajiransa suka fara yin murna suna kuma yabon Allah da murya mai karfi domin dukan ayukan al'ajibi da suka gani,
38 ৩৮ “ধন্য সেই রাজা, যিনি প্রভুর নামে আসছেন; স্বর্গে শান্তি এবং উর্ধলোকে মহিমা।”
cewa, “Albarka ta tabbata ga sarki da ke zuwa cikin sunan Uba! Salama a sama da daraja mafi daukaka kuma!”
39 ৩৯ তখন লোকদের মধ্যে থেকে কয়েক জন ফরীশী তাঁকে বলল, গুরু, আপনার শিষ্যদের ধমক দিন।
Wadansu Farisawa daga cikin taron jama'a suka ce masa, “Malam, ka tsauta wa almajiranka.”
40 ৪০ তিনি উত্তর করলেন, আমি তোমাদের বলছি, এরা যদি চুপ করে থাকে, পাথর সব চেঁচিয়ে উঠবে।
Yesu ya amsa ya ce, “Ina gaya maku gaskiya, in wadannan sun yi shiru, duwatsu za su yi shewa.”
41 ৪১ পরে যখন তিনি কাছে আসলেন, তখন যিরূশালেম শহরটি দেখে তার জন্য দুঃখিত হয়ে ক্রন্দন করলেন,
Sa'adda Yesu yana kusatowa, sai ya yi kuka akan birnin,
42 ৪২ বললেন, তুমি, তুমিই যদি আজকের দিনের যা যা শান্তিজনক তা বুঝতে! কিন্তু এখন সে সব তোমার দৃষ্টি থেকে গোপন থাকল।
cewa, “Da kun san wannan rana, ko ku ma, abubuwan da ke kawo maku salama! Amma yanzu an boye su daga idanunku.
43 ৪৩ কারণ তোমার উপরে এমন দিন আসবে, যেদিনের তোমার শত্রুরা তোমার চারদিকে দেয়াল গাঁথবে, তোমাকে ঘিরে রাখবে, তোমাকে সবদিকে অবরোধ করবে,
Gama rana zata ta zo a gareki, da makiyan ki zasu gina ganuwa a kewaye da ke, su kuma fada maki daga kowace gefe.
44 ৪৪ এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার সন্তানদের ভূমিসাৎ করবে, তোমার মধ্যে পাথরের উপরে পাথর থাকতে দেবে না; কারণ তোমার ঈশ্বরের তত্ত্বাবধানের দিন তুমি বোঝোনি।
Za su sare ki kasa tare da 'ya'yanki. Ba za su bar wani dutse akan dan'uwansa ba, domin ba ki lura da lokacin da Allah ya na kokarin ceton ki ba.”
45 ৪৫ পরে তিনি উপাসনা ঘরে প্রবেশ করলেন এবং যত লোক কেনা বেচা করছিল তাদের সবাইকে বাইরে বের করে দিতে শুরু করলেন,
Yesu ya shiga Haikalin sai ya fara korar masu sayarwa,
46 ৪৬ তাহাদের বললেন, লেখা আছে, “আমার ঘরকে প্রার্থনার ঘর বলা হবে,” কিন্তু তোমরা এটাকে “ডাকাতদের গুহায় পরিণত করেছো”।
ya na ce masu, “A rubuce yake, 'Gida na zai zama wurin addu'a,' amma kun mayar da shi kogon mafasa.”
47 ৪৭ আর তিনি প্রতিদিন ধর্মগৃহে উপদেশ দিতেন। আর প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা এবং লোকদের প্রধানেরাও তাঁকে মেরে ফেলার চেষ্টা করতে লাগল;
Yesu yana nan yana koyarwa kowace rana a cikin haikali. Amma manyan firistoci da marubuta da shugabanin jama'a suna so su kashe shi,
48 ৪৮ কিন্তু কীভাবে তা করবে তার কোনো উপায় তারা খুঁজে পেল না, কারণ লোকেরা সবাই একমনে তাঁর কথা শুনত।
amma ba su sami hanyar yin wannan ba, domin mutane suna sauraron sa sosai.

< লুক 19 >