< লুক 18 >

1 আর তিনি তাদের এই রকম এক গল্প বললেন যে, তাদের সবদিন প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়।
Kenaka Yesu anawuza ophunzira ake fanizo kuwaonetsa kuti iwo ayenera kumapemphera nthawi zonse ndikuti asafowoke.
2 তিনি বললেন, কোনো শহরে এক বিচারক ছিল, সে ঈশ্বরকে ভয় করত না, মানুষকেও মানত না।
Iye anati, “Mʼmudzi wina munali woweruza wosaopa Mulungu ngakhalenso kulabadira za anthu.
3 আর সেই শহরে এক বিধবা ছিল, সে তার কাছে এসে বলত, অন্যায়ের প্রতিকার করে আমার বিপক্ষ থেকে আমাকে উদ্ধার করুন!
Ndipo panali mkazi wamasiye mʼmudzimo amene ankabwerabwera kwa iye ndi dandawulo lake kuti, ‘Mundiweruze mlandu mwachilungamo pakati pa ine ndi otsutsana nane.’
4 বিচারক কিছুদিন পর্যন্ত কিছুই করলেন না; কিন্তু পরে মনে মনে বলল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মানুষকেও মানি না,
“Kwa nthawi yayitali woweruzayo ankakana. Koma pa mapeto analingalira nati, ‘Ngakhale kuti sindiopa Mulungu kapena kulabadira za anthu,
5 তবুও এই বিধবা আমাকে কষ্ট দিচ্ছে, সেইজন্য বিচার থেকে একে উদ্ধার করব, না হলে সর্বদা আমাকে জ্বালাতন করবে।
koma chifukwa chakuti mkazi wamasiyeyu akundivutitsa, ine ndimuweruzira mlandu wake mwachilungamo kuti asanditopetse ndi kubwerabwera kwakeko!’”
6 পরে প্রভু বললেন, শোন, ঐ অধার্ম্মিক বিচারক কি বলে।
Ndipo Ambuye anati, “Tamvani zimene woweruza wopanda chilungamoyu wanena.
7 তবে ঈশ্বর কি তাঁর সেই মনোনীতদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন না, যারা দিন রাত তাঁর কাছে ক্রন্দন করে, যদিও তিনি তাদের বিষয়ে দীর্ঘসহিষ্ণু?
Tsono chingamuletse nʼchiyani Mulungu kubweretsa chilungamo kwa osankhika ake, amene amalira kwa Iye usana ndi usiku? Kodi adzapitirirabe osawalabadira?
8 আমি তোমাদের বলছি, তিনি শীঘ্রই তাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস দেখতে পাবেন?
Ine ndikukuwuzani inu, adzaonetsetsa kuti alandire chilungamo, ndiponso mofulumira. Komabe, pamene Mwana wa Munthu akubwera, kodi adzapeza chikhulupiriro pa dziko lapansi?”
9 যারা নিজেদের মনে করত যে তারাই ধার্মিক এবং অন্য সবাইকে তুচ্ছ করত, এমন কয়েকজনকে তিনি এই গল্প বললেন।
Yesu ananena fanizoli kwa amene amadzikhulupirira mwa iwo okha kuti anali wolungama nanyoza ena onse.
10 ১০ দুই ব্যক্তি প্রার্থনা করার জন্য মন্দির গেল; একজন ফরীশী, আর একজন কর আদায়কারী।
“Anthu awiri anapita ku Nyumba ya Mulungu kukapemphera, wina Mfarisi ndi winayo wolandira msonkho.
11 ১১ ফরীশী দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সব লোকের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারীদের মতো কিংবা ঐ কর আদায়কারীর মতো নই;
Mfarisiyo anayimirira ndipo anapemphera za iye mwini kuti, ‘Mulungu, ine ndikuyamika kuti sindili ngati anthu ena onse, achifwamba, ochita zoyipa, achigololo, sindilinso ngati wolandira msonkhoyu.
12 ১২ আমি সপ্তাহের মধ্যে দুবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি।
Ine ndimasala kudya kawiri pa Sabata ndipo ndimapereka chakhumi pa zonse ndimapeza.’
13 ১৩ কিন্তু কর আদায়কারী দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পেল না, বরং সে বুক চাপড়াতে চাপড়াতে বলল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর।
“Koma wolandira msonkhoyo ali chiyimire potero, sanathe nʼkomwe kuyangʼana kumwamba; koma anadziguguda pachifuwa ndipo anati, ‘Mulungu, chitireni chifundo, ine wochimwa.’
14 ১৪ আমি তোমাদের বলছি, এই ব্যক্তি ধার্মিক বলে গণ্য হয়ে নিজ বাড়িতে চলে গেল, ঐ ব্যক্তি ধার্মিক নয়; কারণ যে কেউ নিজেকে উঁচু করে, তাকে নীচু করা যাবে; কিন্তু যে নিজেকে নীচু করে, তাকে উঁচু করা যাবে।
“Ine ndikukuwuzani kuti munthu wolandira msonkhoyu, osati Mfarisiyu, anapita kwawo atalungamitsidwa pamaso pa Mulungu. Chifukwa chake, aliyense wodzikweza adzachepetsedwa, ndipo wodzichepetsa adzakwezedwa.”
15 ১৫ আর লোকেরা নিজেদের ছোট শিশুদেরও তাঁর কাছে আনল, যেন তিনি তাদের স্পর্শ করেন। শিষ্যেরা তা দেখে তাদের ধমক দিতে লাগলেন।
Anthu amabweretsanso ana aangʼono kwa Yesu kuti awadalitse. Ophunzira ataona izi, anawadzudzula.
16 ১৬ কিন্তু যীশু তাদের কাছে ডাকলেন, বললেন, “শিশুদের আমার কাছে আসতে দাও, ওদের বারণ কর না, কারণ ঈশ্বরের রাজ্য এদের মত লোকদেরই।
Koma Yesu anayitana anawo kuti abwere kwa Iye nati, “Lolani ana abwere kwa Ine ndipo musawatsekereze, pakuti ufumu wa Mulungu uli wa anthu otere.
17 ১৭ আমি তোমাদের সত্য বলছি, যে কেউ শিশুর মতো হয়ে ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, তবে সে কখনই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না।”
Zoonadi, Ine ndikukuwuzani kuti aliyense amene salandira ufumu wa Mulungu ngati mwana wamngʼono, sadzalowamo.”
18 ১৮ একজন তত্ত্বাবধায়ক তাঁকে জিজ্ঞাসা করল, “হে সৎগুরু, অনন্ত জীবন পেতে হোলে আমাকে কি কি করতে হবে?” (aiōnios g166)
Oweruza wina wake anamufunsa Iye kuti, “Aphunzitsi abwino, ndichite chiyani kuti ndilandire moyo wosatha?” (aiōnios g166)
19 ১৯ যীশু তাকে বললেন, “আমাকে সৎ কেন বলছো? ঈশ্বর ছাড়া আর কেউ সৎ নয়।”
Yesu anamuyankha kuti, “Chifukwa chiyani ukunditcha wabwino, palibe wabwino kupatula Mulungu yekha.
20 ২০ তুমি শাস্ত্রের আদেশ সকল জান, “ব্যভিচার কর না, মানুষ খুন কর না, চুরি কর না, মিথ্যা সাক্ষ্য দিও না, তোমার বাবা মাকে সম্মান করো।”
Iwe umadziwa malamulo: ‘Usachite chigololo, usaphe, usabe, usapereke umboni wonama, lemekeza abambo ndi amayi ako.’”
21 ২১ সে বলল, “ছোট থেকে এই সব পালন করে আসছি।”
Iye anati, “Zonsezi ndinasunga kuyambira ndili mnyamata.”
22 ২২ একথা শুনে যীশু তাকে বললেন, “এখনও একটি বিষয়ে তোমার ভুল আছে; তোমার যা কিছু আছে, সব বিক্রি করে গরিবদের দান কর, তাতে স্বর্গে ধন পাবে; আর এস, আমাকে অনুসরণ কর।”
Yesu atamva izi, anati kwa iye, “Ukusowabe chinthu chimodzi: Gulitsa zonse zimene uli nazo ndipo uzipereke kwa osauka, ndipo udzakhala ndi chuma kumwamba. Kenaka ubwere, nunditsate ine.”
23 ২৩ কিন্তু একথা শুনে সে খুব দুঃখিত হল, কারণ সে অনেক সম্পত্তির লোক ছিল।
Atamva zimenezi, anakhumudwa kwambiri chifukwa anali munthu wachuma chambiri.
24 ২৪ তখন তার দিকে তাকিয়ে যীশু বললেন, “যারা ধনী তাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অনেক কঠিন!”
Yesu anamuyangʼana nati, “Nʼkwapatali kwambiri kuti anthu achuma akalowe mu ufumu wa Mulungu!
25 ২৫ “ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করার থেকে বরং সুচের ছিদ্র দিয়ে উটের প্রবেশ করা সহজ।”
Ndithudi, nʼkwapafupi kuti ngamira idutse pa kabowo ka zingano kusiyana ndi munthu wachuma kulowa mu ufumu wa Mulungu.”
26 ২৬ যারা শুনল, তারা বলল, “তবে কে রক্ষা পেতে পারে?”
Amene anamva izi anafunsa kuti, “Nanga ndani amene angapulumuke?”
27 ২৭ তিনি বললেন, “যা মানুষের কাছে অসাধ্য তা ঈশ্বরের পক্ষে সবই সম্ভব।”
Yesu anayankha kuti, “Zinthu zosatheka ndi anthu zimatheka ndi Mulungu.”
28 ২৮ তখন পিতর তাঁকে বললেন, “দেখুন, আমারা যা আমাদের নিজের ছিল, সে সবকিছু ছেড়ে আপনার অনুসরণকারী হয়েছি।”
Petro anati kwa Iye, “Ife tinasiya zonse tinali nazo kutsatira Inu!”
29 ২৯ তিনি তাদের বললেন, “আমি তোমাদের সত্য বলছি, এমন কেউ নেই, যে ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি কি স্ত্রী কি ভাইদের কি বাবা মা কি ছেলে মেয়েদের ত্যাগ করলে,
Yesu anawawuza kuti, “Zoonadi, Ine ndikukuwuzani kuti palibe amene anasiya nyumba kapena mkazi kapena abale kapena makolo kapena ana chifukwa cha ufumu wa Mulungu
30 ৩০ এইকালে তার বহুগুণ এবং আগামী যুগে অনন্ত জীবন পাবে না।” (aiōn g165, aiōnios g166)
adzalephera kulandira mowirikiza mʼmoyo uno, ndi mʼmoyo ukubwerawo, moyo wosatha.” (aiōn g165, aiōnios g166)
31 ৩১ পরে তিনি সেই বারো জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখ, আমরা যিরুশালেমে যাচ্ছি; আর ভাববাদীদের মাধ্যমে যা যা লেখা হয়েছে, সে সব মানবপুত্রে পূর্ণ হবে।
Yesu anatengera khumi ndi awiriwo pambali ndi kuwawuza kuti, “Taonani ife tikupita ku Yerusalemu, ndipo zonse zimene zalembedwa ndi Aneneri za Mwana wa Munthu zidzakwaniritsidwa.
32 ৩২ কারণ তিনি অইহূদির লোকদের হাতে সমর্পিত হবেন এবং লোকেরা তাঁকে ঠাট্টা করবে, তাঁকে অপমান করবে, তাঁর গায়ে থুথু দেবে;
Iye adzaperekedwa kwa anthu a mitundu ina. Ndipo adzamuchita chipongwe, adzamunyoza, adzamulavulira,
33 ৩৩ এবং চাবুক দিয়ে মেরে তাঁকে মেরে ফেলবে; পরে তিন দিনের র দিন তিনি পুনরায় উঠবেন।
adzamukwapula ndi kumupha. Tsiku lachitatu Iye adzaukanso.”
34 ৩৪ এসবের কিছুই তাঁরা বুঝলেন না, এই কথা তাদের থেকে গোপন থাকল এবং কি কি বলা হচ্ছে, তা তারা বুঝে উঠতে পারল না।
Ophunzira sanazindikire china chilichonse cha izi. Tanthauzo lake linabisika kwa iwo, ndipo sanadziwe chimene Iye amayankhula.
35 ৩৫ আর যখন যীশু এবং তাঁর শিষ্যরা যিরীহোর কাছে আসলেন, একজন অন্ধ পথের পাশে বসে ভিক্ষা করছিল;
Yesu atayandikira ku Yeriko, munthu wina wosaona amene amakhala pambali pa msewu namapempha,
36 ৩৬ সে লোকদের যাওয়ার শব্দ শুনে জিজ্ঞাসা করল, এর কারণ কি?
anamva gulu la anthu likudutsa. Iye anafunsa chomwe chimachitika.
37 ৩৭ লোকে তাকে বলল, নাসরতীয় যীশু সেখান দিয়ে যাচ্ছেন।
Iwo anamuwuza kuti “Yesu wa ku Nazareti akudutsa.”
38 ৩৮ তখন সে চিৎকার করে বলল, হে যীশু, দায়ূদ-সন্তান, আমাদের প্রতি দয়া করুন।
Iye anayitana mofuwula, “Yesu Mwana wa Davide, mundichitire chifundo!”
39 ৩৯ যারা আগে আগে যাচ্ছিল, তারা চুপ করো বলে তাকে ধমক দিল, কিন্তু সে আরও জোরে চেঁচাতে লাগল, হে দায়ূদ-সন্তান, আমার প্রতি দয়া করুন।
Iwo amene amamutsogolera njira anamudzudzula ndi kumuwuza kuti akhale chete, koma iye anafuwulabe, “Mwana wa Davide, chitireni chifundo!”
40 ৪০ তখন যীশু থেমে গিয়ে তাকে তাঁর কাছে আনতে আদেশ করলেন; পরে সে কাছে আসলে যীশু তাকে বললেন, তুমি কি চাও?
Yesu anayima nalamula kuti abwere naye kwa Iye. Atabwera pafupi, Yesu anamufunsa kuti,
41 ৪১ আমি তোমার জন্য কি করব? সে বলল, প্রভু, আমি দেখতে চাই।
“Kodi ukufuna kuti ndikuchitire chiyani?” Iye anayankha kuti, “Ambuye, ine ndifuna ndionenso.”
42 ৪২ যীশু তাকে বললেন, দেখ; তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করল।
Yesu anati kwa iye, “Onanso; chikhulupiriro chako chakupulumutsa.”
43 ৪৩ তাতে সে তক্ষুনি দেখতে পেল এবং ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর পিছন পিছন চলল। তা দেখে সব লোক ঈশ্বরের স্তব করল।
Nthawi yomweyo anaonanso ndipo anayamba kumutsatira Yesu, akulemekeza Mulungu. Anthu onse ataona izi, iwonso analemekeza Mulungu.

< লুক 18 >