< লুক 17 >

1 যীশু তার শিষ্যদের আরও বললেন, “পাপের প্রলোভন আসবে না, এমন হতে পারে না; কিন্তু ধিক তাকে, যার মাধ্যমে তা আসে!
Sai Yesu ya ce wa almajiransa, 'Babu shakka akwai sanadodin tuntube da za su sa mu yin zunubi amma kaiton wanda shine sanadin su!
2 এই ছোটদের মধ্যে এক জনকে যদি কেউ পাপের পথে নিয়ে যায়, তবে তার গলায় ভারী পাথর বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া বরং তার পক্ষে ভালো।
Zai gwammaci a rataya masa dutsen nika a wuyansa, a jefar da shi a cikin teku fiye da wanda zai zama sanadiyar tuntube ga wadannan kananan.
3 তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাক। তোমার ভাই যদি পাপ করে, তাকে ধমক দাও; আর সে যদি সেই অন্যায় থেকে মন ফেরায় তবে তাকে ক্ষমা কর।
Ku kula da kanku. Idan dan'uwanka ya yi laifi, ka tsauta masa, in kuwa ya tuba ka yafe masa.
4 আর যদি সে এক দিনের র মধ্যে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে, আর সাতবার তোমার কাছে ফিরে এসে বলে, আমি এই অন্যায় থেকে মন ফেরালাম, তবে তাকে ক্ষমা কর।”
Idan ya yi maka laifi sau bakwai a rana daya sa'annan ya juyo wurinka sau bakwai ya ce, 'Na tuba,' ya wajabta ka yafe masa!”
5 আর প্রেরিতরা প্রভুকে বললেন, “আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন।”
Sai Manzannin suka ce wa Ubangiji, 'Ka kara mana bangaskiya.'
6 প্রভু বললেন, “একটি সরষে দানার মত বিশ্বাস যদি তোমাদের থাকে, তবে, তুমি শিকড়শুদ্ধ উঠে গিয়ে নিজে সমুদ্রে পুঁতে যাও একথা তুঁত গাছটিকে বললে ও তোমাদের কথা মানবে।”
Ubangiji kuwa ya ce, “In kuna da bangaskiya kamar kwayar mastad, za ku ce wa wannan durumin, 'Ka tuge, ka kuma dasu a cikin teku,' zai yi biyayya da ku.
7 আর তোমাদের মধ্যে এমন কে আছে, যার দাস হাল বয়ে কিংবা ভেড়া চরিয়ে মাঠ থেকে এলে সে তাকে বলবে, “তুমি এখনই এসে খেতে বস?
Amma wanene a cikinku, idan yana da bawa mai yin masa noma ko kiwon tumaki, da zarar ya dawo daga jeji, zai ce masa, 'Maza zo ka zauna ka ci abinci'?
8 বরং তাকে কি বলবে না, আমি কি খাব, তার আয়োজন কর এবং আমি যতক্ষণ খাওয়া দাওয়া করি, ততক্ষণ কোমর বেঁধে আমার সেবাযত্ন কর, তারপর তুমি খাওয়া দাওয়া করবে?
Ba zai ce masa, 'Ka shirya mani wani abu domin in ci ka kuma yi damara, ka yi mini hidima har in gama ci da sha. Bayan haka sai ka ci ka sha'?
9 সেই দাস আদেশ পালন করল বলে সে কি তার ধন্যবাদ করে?
Ba zai yi wa bawan nan godiya ba domin ya yi biyayya da abubuwan da aka umarce shi ya yi, ko zai yi haka?
10 ১০ সেইভাবে সব আদেশ পালন করলে পর তোমারও বোলো আমার অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম, তাই করলাম।”
Haka kuma, idan kuka bi duk abin da aka umarce ku, sai ku ce, 'Mu bayi ne marasa amfani. Mun dai yi abin da yake wajibi ne kurum.'”
11 ১১ যিরুশালেমে যাবার দিনের তিনি শমরিয়া ও গালীল দেশের মধ্যে দিয়ে গেলেন।
Wata rana yana tafiya zuwa Urushalima, sai ya bi iyakar kasar Samariya da Galili.
12 ১২ তিনি কোনো এক গ্রামে ঢুকছেন, এমন দিনের দশ জন কুষ্ঠরোগী তাঁর সামনে পড়ল, তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল,
Yayin da yana shiga wani kauye kenan, sai wadansu kutare maza guda goma suka tarye shi suna tsaye daga nesa da shi
13 ১৩ “যীশু, নাথ, আমাদের দয়া করুন!”
sai suka daga murya suka ce, “Yesu, Ubangiji, ka yi mana jinkai.”
14 ১৪ তাহাদের দেখে তিনি বললেন, “যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। যেতে যেতে তারা শুদ্ধ হল।”
Da ya gan su, ya ce masu, “Ku je ku nuna kanku a wurin firistoci.” Ya zama sa'adda suke tafiya, sai suka tsarkaka.
15 ১৫ তখন তাদের একজন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে এলো,
Daya daga cikinsu da ya ga an warkar da shi, ya koma, yana ta daukaka Allah da murya mai karfi.
16 ১৬ এবং যীশুর পায়ের উপর উপুড় হয়ে তাঁর ধন্যবাদ করতে লাগল; সেই ব্যক্তি শমরীয়।
Ya fadi a gaban Yesu, yana masa godiya. Shi kuwa Basamariye ne.
17 ১৭ যীশু উত্তর করে বললেন, “দশ জন কি শুদ্ধ সুস্থ হয়নি? তবে সেই নয় জন কোথায়?
Yesu ya amsa ya ce, “Ba goma ne aka tsarkake ba? Ina sauran taran?
18 ১৮ ঈশ্বরের গৌরব করবার জন্য ফিরে এসেছে, এই অন্য জাতির লোকটি ছাড়া এমন কাউকেও কি পাওয়া গেল না?”
Babu wani da ya dawo ya girmama Allah sai wannan bakon kadai?”
19 ১৯ পরে তিনি তাকে বললেন, “উঠ এবং যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে।”
Sai ya ce masa, “Tashi, kayi tafiyarka. Bangaskiyarka ta warkar da kai.”
20 ২০ ফরীশীরা তাঁকে জিজ্ঞাসা করল, “ঈশ্বরের রাজ্য কখন আসবে?” তিনি উত্তর করে তাদের বললেন, “ঈশ্বরের রাজ্য চিহ্নের সাথে আসে না;
Da Farisawa suka tambaye shi lokacin da mulkin Allah zai bayyana, Yesu ya amsa masu ya ce, “Mulkin Allah ba lura ake yi da shi ba.
21 ২১ আর লোকে বলবে না, দেখ, এই জায়গায়! ঐ জায়গায়! কারণ দেখ, ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে।”
Ba kuwa za a ce, 'Gashi nan!' Ko kuwa, 'Ga shi can ba!' domin mulkin Allah yana tsaknaninku.”
22 ২২ আর তিনি শিষ্যদের বললেন, “এমন দিন আসবে, যখন তোমরা মনুষ্যপুত্রের রাজত্বের দিনের র এক দিন দেখতে ইচ্ছা করবে, কিন্তু দেখতে পাবে না।
Yesu ya ce wa almajiran, “Kwanaki na zuwa da za ku yi begen ganin rana daya cikin ranakun Dan Mutum, amma ba zaku gani ba.
23 ২৩ তখন লোকেরা তোমাদের বলবে, দেখ, ঐ জায়গায়! দেখ, এই জায়গায়! যেও না, তাদের পিছনে পিছনে যেও না।
Za su ce maku, 'Duba can! 'Duba nan!' Amma kada ku je kuna dubawa, ko kuwa ku bi su.
24 ২৪ কারণ বিদ্যুৎ যেমন আকাশের নীচে এক দিক থেকে চমকালে, আকাশের নীচে অন্য দিক পর্যন্ত আলোকিত হয়, মনুষ্যপুত্র নিজের দিনের সেরূপ হবেন।
Kamar yadda walkiya take haskakawa daga wannan bangaren sararin sama zuwa wancan bangaren, haka ma dan mutum zai zama a ranar bayyanuwarsa.
25 ২৫ কিন্তু প্রথমে তাঁকে অনেক দুঃখভোগ করতে এবং এই দিনের র লোকরা তাঁকে অগ্রাহ্য করবে।
Amma lalle sai ya sha wahaloli dabam dabam tukuna, mutanen zamanin nan kuma su ki shi.
26 ২৬ আর নোহের দিনের যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের দিনের ও তেমনি হবে।
Kamar yadda ya faru a zamanin Nuhu, haka kuma zai faru a lokacin bayyanar Dan Mutum.
27 ২৭ লোকে খাওয়া দাওয়া করত, বিবাহ করত, বিবাহিতা হত, যে পর্যন্ত না নোহ জাহাজে প্রবেশ করলেন, আর জলপ্লাবন এসে সবাইকে ধ্বংস করল।
Ana ci, ana sha, ana aure, ana aurarwa, har zuwa ga ranar da Nuhu ya shiga jirgi - ruwan tufana kuma ya zo, ya hallaka su duka.
28 ২৮ সেইভাবে লোটের দিনের যেমন হয়েছিল লোকে খাওয়া দাওয়া, কেনাবেচা, গাছ লাগানো ও বাড়ি তৈরী করত;
Haka ma aka yi a zamanin Lutu, ana ci, ana sha, ana saye, ana sayarwa, ana shuke-shuke da gine-gine.
29 ২৯ কিন্তু যেদিন লোট সদোম থেকে বাইরে গেলেন, সেই দিন আকাশ থেকে আগুনও গন্ধকের বৃষ্টি পড়ে সবাইকে ধ্বংস করল
Amma a ranar da Lutu, ya fita daga Saduma, aka zubo wuta da kibiritu daga sama, aka hallaka su duka.
30 ৩০ মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হবেন, সে দিনের ও এই রকমই হবে।
Haka kuma zai zama a ranar bayyanuwar Dan Mutum.
31 ৩১ সেই দিন যে কেউ ছাদের উপরে থাকবে, আর তার জিনিসপত্র ঘরে থাকবে, সে তা নেবার জন্য নীচে না নামুক; আর তেমনি যে কেউ মাঠে থাকবে, সেও ফিরে না আসুক।
A ranar nan fa, wanda yake kan soro kada ya sauka domin daukan kayansa daga cikin gida. Haka kuma wanda yake gona kada ya dawo.
32 ৩২ লোটের স্ত্রীর কথা মনে কর।
Ku tuna fa da matar Lutu.
33 ৩৩ যে কেউ নিজের প্রাণ লাভ করতে চেষ্টা করে, সে তা হারাবে; আর যে কেউ প্রাণ হারায়, সে তা বাঁচাবে।
Duk mai son ransa, zai rasa shi, amma duk wanda ya rasa ransa, zai same shi.
34 ৩৪ আমি তোমাদের বলছি, সেই রাত্রিতে দুজন এক বিছানায় থাকবে, তাদের মধ্যে থেকে এক জনকে নেওয়া হবে এবং অন্য জনকে ফেলে যাওয়া হবে।
Ina gaya maku, a wannan dare za a sami mutum biyu a gado daya. Za a dauka daya, a kuma bar dayan.
35 ৩৫ দুটি স্ত্রীলোক একসাথে যাঁতা পিষবে; তাদের মধ্যে থেকে এক জনকে নেওয়া হবে এবং অন্য জনকে ফেলে যাওয়া হবে।”
Za a sami mata biyu suna nika tare. Za a dauka daya a bar daya.”
36 ৩৬ তখন তারা উত্তর করে তাঁকে বললেন,
[“Za a ga mutum biyu a gona. Za a dauki daya a bar daya.”]
37 ৩৭ “হে প্রভু, কোথায়?” তিনি তাদের বললেন, “যেখানে মৃতদেহ, সেখানেই শকুন জড়ো হয়।”
Sai suka tambaye shi, “Ina, Ubangiji?” Sai ya ce masu, “Duk in da gangar jiki yake, a nan ungulai sukan taru.”

< লুক 17 >