< লুক 15 >

1 আর কর আদায়কারী ও পাপী লোকেরা সবাই যীশুর কথা শোনার জন্য তাঁর কাছে আসছিল।
To sai duk masu karbar haraji da masu zunubi suna ta zuwa wurin Yesu suna sauraronsa.
2 তাতে ফরীশী ও ধর্মশিক্ষকেরা অভিযোগ করে বলতে লাগল, “এ ব্যক্তি পাপীদের গ্রহণ করে, ও তাদের সাথে খাওয়া দাওয়া ও মেলামেশা করে।”
Dukan Farisawa da Marubuta suna ta gunaguni da junansu, cewa, “Wannan mutum yana karbar masu zunubi, har ma tare suke cin abinci.”
3 তখন তিনি তাদের এই উপমা বললেন।
Yesu ya fadi wannan misali, ya ce,
4 “তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি যার একশো মেষ আছে, ও তার মধ্যে থেকে একটি হারিয়ে যায়, তবে সে কি অন্য নিরানব্বইটাকে ছেড়ে দিয়ে সেই একটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তার খোঁজ করতে যায় না?
“Idan waninku yana da tumaki dari, sai dayarsu ta bace, wato ba zai bar tasa'in da taran nan a makiyaya, ya bi sawun wadda ta bata gudan nan har sai ya same shi ba?
5 আর সেটিকে খুঁজে পেলে সে খুশী হয়ে তাকে কাঁধে তুলে নেয়।
Idan kuwa ya same ta, sai ya dauke ta a kafadarsa yana farin ciki.
6 পরে ঘরে এসে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ কর, কারণ আমার যে মেষটি হারিয়ে গিয়েছিল, তা আমি খুঁজে পেয়েছি।”
In ya dawo gida, sai ya kira abokansa da makwabta, yace masu, 'Ku taya ni murna don na samo tunkiyata da ta bata.'
7 আমি তোমাদের বলছি, “ঠিক সেইভাবে একজন পাপী মন ফেরালে স্বর্গে আনন্দ হবে; যারা পাপ থেকে মন ফেরান দরকার বলে মনে করে না, এমন নিরানব্বই জন ধার্ম্মিকের জন্য তত আনন্দ হবে না।”
Ina gaya maku, haka kuma za a yi farin ciki a sama, a kan mai zunubi guda da ya tuba, fiye da kan masu adalci tassa'in da tara wadanda ba su bukatar tuba.
8 অথবা কোনো এক স্ত্রীলোক, যার দশটি সিকি আছে, সে যদি একটি হারিয়ে ফেলে, তবে প্রদীপ জ্বালিয়ে ঘর ঝাঁট দিয়ে যে পর্যন্ত তা না পায়, ভালো করে খুঁজে দেখে না?
Ko kuwa wacce mace ce, in tana da kudi azurfa guda goma, in ta batar da daya, ba za ta kunna fitila ta share gidan, ta yi ta neman shi har sai ta same shi ba?
9 আর সেটি খুঁজে পেলে পর সে বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ডেকে বলে, আমার সঙ্গে আনন্দ কর, কারণ আমি যে সিকিটি হারিয়ে ফেলেছিলাম, তা খুঁজে পেয়েছি।
In kuwa ta same shi sai ta tara kawayenta da makwabtanta, ta ce, 'Ku taya ni farin ciki don na sami kudin nan nawa da ya bace.'
10 ১০ ঠিক সেইভাবে, আমি তোমাদের বলছি, “একজন পাপী মন ফেরালে ঈশ্বরের দূতদের উপস্থিতিতে আনন্দ হয়।”
Haka nake gaya maku, abin farin ciki ne ga mala'ikun Allah idan mai zunubi guda ya tuba.”
11 ১১ আর তিনি বললেন, “এক ব্যক্তির দুটি ছেলে ছিল;”
Sai Yesu ya ce, “Akwai wani mutum mai 'ya'ya biyu maza,
12 ১২ ছোটো ছেলেটি তার বাবাকে বলল, বাবা, টাকা ও সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে, তা আমাকে দিয়ে দাও। তাতে তিনি তাদের মধ্যে সম্পত্তি ও টাকা ভাগ করে দিলেন।
sai karamin ya ce wa mahaifinsa, 'Baba, bani rabona daga cikin dukiyarka.' Sai mahaifinsa ya raba masu dukiyarsa tsakaninsu.
13 ১৩ কিছুদিন পরে ছোটো ছেলেটি সব কিছু নিয়ে দূর দেশে চলে গেল, আর সেখানে সে বেনিয়মে জীবন কাটিয়ে নিজের সব টাকা পয়সা উড়িয়ে দিল।
Bayan 'yan kwanaki kadan, sai karamin dan ya tattara duk mallakarsa, ya kama hanya zuwa wata kasa mai nisa. A can ya batas da kudinsa, yana sayan abubuwan da ba ya bukata, ya kuma batas da kudinsa a wajen masha'a.
14 ১৪ সে সব কিছু খরচ করে ফেললে পর সেই দেশে ভীষণ দূর্ভিক্ষ হল, তাতে সে কষ্টে পড়তে লাগল।
Bayan da ya batas da duk abin da ya ke da shi, sai aka yi babbar yunwa a kasar, sai ya shiga fatara.
15 ১৫ তখন সে সেই দেশের একজন লোকের কাজ নিল; আর সে তাকে শূকর চরানোর জন্য নিজের জমিতে পাঠিয়ে দিল;
Ya je ya mika kansa domin aiki ga wani dan kasar, sai ya aike shi cikin gonakinsa domin ya rika ba aladu abinci.
16 ১৬ তখন, শূকরে যে শুঁটি খেত, সেই শুঁটি সে খেতে ইচ্ছা করলো, কারণ কেউই তাকে খাবার খেতে দেওয়ার মত ছিল না।
Har yayi marmarin ya ci daga cikin barbashin da aladu suke ci, domin babu wanda yake ba shi wani abu ya ci.
17 ১৭ কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে বলল, আমার বাবার কত চাকরেরা অনেক অনেক খাবার পাচ্ছে, কিন্তু আমি এখানে খিদেতে মরে যাচ্ছি।
Amma da hankalinsa ya dawo, ya ce, 'Barorin mahaifina su nawa ne da suke da abinci isasshe, amma ina nan a nan, ina mutuwa sabili da yunwa!
18 ১৮ আমি উঠে আমার বাবার কাছে গিয়ে বলব, বাবা, আমি তোমার ও স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি;
Zan tashi, in tafi gun mahaifina, in ce masa, “Baba, na yi wa sama zunubi, na kuma saba maka.
19 ১৯ আমি আর তোমার ছেলে নামের যোগ্য নই; তোমার একজন চাকরের মত আমাকে রাখ।
Ban cancanci a kara kira na danka ba; ka mai da ni kamar daya daga cikin barorinka.'”
20 ২০ পরে সে উঠে তার বাবার কাছে আসল। সে দূরে থাকতেই তাকে দেখেই তার বাবার খুব করুণা হল, আর দৌড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকলেন।
Sai ya tashi, ya taho wurin mahaifinsa. Amma tun yana daga nesa, sai mahaifinsa ya hango shi tausayi ya kama shi, ya ruga a guje, ya rungume shi, ya yi ta sumbatar sa.
21 ২১ তখন ছেলেটি বলল, বাবা, আমি তোমার ও স্বর্গরাজ্যের বিরুদ্ধে পাপ করেছি, আমি আর তোমার ছেলে নামের যোগ্য নই।
Dan kuma ya ce masa, 'Baba, na yi wa sama zunubi, na kuma saba maka. Ban isa a kara kira na danka ba.'
22 ২২ কিন্তু তার বাবা নিজের চাকরদেরকে বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভাল জামাটি নিয়ে এস, আর একে পরিয়ে দাও এবং এর হাতে আংটি ও পায়ে জুতো দাও;
Amma mahaifinsa ya ce wa bayinsa, 'Ku yi hamzari ku kawo riga mafi kyau, ku yafa masa. Ku sa masa zobe a hanunsa da takalma a kafafunsa.
23 ২৩ আর মোটাসোটা বাছুরটি এনে মার; আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করি;
Sa'annan a kawo kiwataccen marakin nan, a yanka. Mu yi buki!
24 ২৪ কারণ আমার এই ছেলেটি মারা গিয়েছিল, কিন্তু এখন বাঁচলো; সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন পাওয়া গেল। তাতে তারা আমোদ প্রমোদ করতে লাগল।
Gama da na ya mutu a da, amma yanzu yana a raye. Ya bata a da, amma a yanzu an same shi.' Sai suka fara liyafa.
25 ২৫ তখন তাঁর বড় ছেলেটি মাঠে ছিল; পরে সে আসতে আসতে যখন বাড়ির কাছে পৌঁছালো, তখন বাজনা ও নাচের শব্দ শুনতে পেল।
A wannan lokacin, babban dansa yana gona. Da ya kai kusa da gida, ya ji ana kade-kade da raye-raye.
26 ২৬ আর সে একজন চাকরকে কাছে ডেকে জিজ্ঞাসা করল, এ সব কি?
Sai ya kira wani bawan gidan, ya tambayi manufar wadannan abubuwa.
27 ২৭ সে তাকে বলল, তোমার ভাই এসেছে এবং তোমার বাবা মোটাসোটা বাছুরটি মেরেছেন, কারণ তিনি তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন।
Bawan ya ce masa, 'Dan'uwanka ne ya dawo gida, mahaifinka kuma ya yanka kiwataccen marakin nan, saboda ya dawo gida lafiya.'
28 ২৮ তাতে সে রেগে গেল, ভিতরে যেতে চাইল না; তখন তার বাবা বাইরে এসে সাধাসাধি করতে লাগলেন।
Amma dan'uwan ya yi fushi, ya ki ya shiga ciki, mahaifinsa kuwa ya fito, ya roke shi.
29 ২৯ কিন্তু সে তার বাবাকে বলল, দেখ, এত বছর ধরে আমি তোমার সেবাযত্ন করে আসছি, কখনও তোমার আদেশ অমান্য করিনি, তবুও আমার বন্ধুদের সাথে আমোদ প্রমোদ করবার জন্য তুমি কখনও একটি ছাগলের বাচ্চাও দাওনি;
Amma babban dan ya amsa wa ubansa ya ce, 'Duba, duk yawan shekarun nan da nake bauta maka, ban taba karya umarnin ka ba, duk da haka ba ka taba bani ko dan taure da zan yi shagali tare da abokaina ba,
30 ৩০ কিন্তু তোমার এই ছেলে যে, বেশ্যাদের সঙ্গে তোমার টাকা পয়সা নষ্ট করেছে, সে যখন আসল, তারই জন্য মোটাসোটা বাছুরটি মারলে।
amma da dan nan naka ya zo wanda ya fallasar da dukiyarka a kan karuwai, ka yanka masa kiwataccen marakin nan.
31 ৩১ তিনি তাকে বললেন, “বাবা, তুমি সবদিন আমার সঙ্গে আছ, আর যা কিছু আমার, সবই তোমার।
Sai mahaifin ya ce masa, 'Dana, ai kullum kana tare da ni, duk abin da yake nawa naka ne.
32 ৩২ কিন্তু আমাদের আমোদ প্রমোদ ও আনন্দ করা উচিত, কারণ তোমার এই ভাই মারা গিয়েছিল এবং এখন বাঁচলো; হারিয়ে গিয়েছিল, এখন পাওয়া গেল।”
Amma, daidai ne a yi murna da farinciki, don dan'uwan nan naka da ya mutu, amma yanzu yana da rai, da ya bata, amma yanzu an same shi.'”

< লুক 15 >