< লুক 11 >

1 একদিনের তিনি কোন স্থানে প্রার্থনা করছিলেন, যখন প্রার্থনা শেষ করলেন, তাঁর শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, “প্রভু, আমাদের প্রার্থনা করার শিক্ষা দিন, যেমন যোহনও নিজের শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন।”
Ilitokea wakati Yesu alipokuwa anaomba mahali fulani, mmoja wa mwanafunzi wake alimwambia, “Bwana, tufundishe sisi kuomba kama Yohana alivyo wafundisha wanafunzi wake'.
2 তিনি তাঁদের বললেন, “তোমরা যখন প্রার্থনা কর, তখন এমন বোলো, পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক।
Yesu akawaambia, Msalipo, semeni, 'Baba, Jina lako litakazwe. Ufalme wako uje.
3 আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রতিদিন আমাদের দাও।
Utupe mkate wetu wa kila siku.
4 আর আমাদের সমস্ত পাপ ক্ষমা কর, কারণ আমরাও আমাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি। আর আমাদের প্রলোভন থেকে দূরে রাখ।”
Utusamehe makosa yetu, kama nasi tunavyowasamehe wote waliotukosea. Usituongoze katika majaribu.”
5 আর তিনি তাঁদের বললেন, “তোমাদের মধ্যে কারও যদি বন্ধু থাকে, আর সে যদি মাঝ রাতে তার কাছে গিয়ে বলে, বন্ধু, আমাকে তিনটে রুটি ধার দাও,
Yesu akawaambia, “Ni nani kwenu atakuwa na rafiki, ambaye atamuendea usiku, na kumwambia, Rafiki niazime mikate mitatu.
6 কারণ আমার এক বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে আমার কাছে এসেছেন, তাঁর সামনে দেওয়ার মতো আমার কিছুই নেই
Kwa sababu rafiki yangu amenijia sasa hivi kutoka safarini, nami sina cha kumuandalia.'
7 তাহলে সেই ব্যক্তি ভিতরে থেকে কি এমন উত্তর দেবে, আমাকে কষ্ট দিও না, এখন দরজা বন্ধ এবং আমার সন্তানেরা আমার কাছে শুয়ে আছে, আমি উঠে তোমাকে দিতে পারব না?”
Na yule aliyeko ndani akamjibu, usinitaabishe, Mlango umekwisha kufungwa, na watoto wangu, pamoja nami tumekwisha kulala kitandani. Siwezi kuamka na kukupa wewe mikate.
8 আমি তোমাদের বলছি, “সে যদিও বন্ধু ভেবে উঠে তাকে কিছু নাও দেয়, কিন্তু তাঁর কাছে বারবার চাওয়ার জন্য তাঁর যত প্রয়োজন, তার বেশি দেবে।”
Nawaambia, japo kuwa haamki na kukupatia mikate kama rafiki yake, kwa sababu ya kuendelea kumgongea bila aibu, ataamka na kukupatia vipande vingi vya mikate kulingana na mahitaji yako.
9 আর আমি তোমাদের বলছি, “চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজ কর, তোমরা পাবে; দরজায় আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া হবে।
Nami pia nawaambieni, Ombeni, nanyi mtapewa; tafuteni, nanyi mtapata, pigeni hodi nanyi mtafunguliwa.
10 ১০ কারণ যে কেউ চায়, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায় আর যে দরজায় আঘাত করে, তার জন্য খুলে দেওয়া হবে।
Kwa kuwa kila mtu aombaye atapokea, na kila mtu atafutaye atapata, na kila mtu apigaye hodi, mlango utafunguliwa kwake.
11 ১১ তোমাদের মধ্যে এমন বাবা কে আছে, যার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে। কিংবা মাছের পরিবর্তে সাপ দেবে?
Ni baba yupi miongoni mwenu, mwanaye akimuomba samaki atampa nyoka badala yake?
12 ১২ কিংবা ডিম চাইলে তাকে বিছা দেবে?
Au akimuomba yai atampa nge badala yake?
13 ১৩ অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জান, তবে কত বেশি তোমাদের স্বর্গের পিতা দেবেন, যারা তাঁর কাছে চায়, তাদের পবিত্র আত্মা দান করবেন।”
Kwa hiyo, ikiwa ninyi mlio waovu mnajuwa kuwapa watoto wenu zawadi nzuri, je si zaidi sana Baba yenu wa mbinguni kwamba atawapa Roho Mtakatifu hao wamuombao?”
14 ১৪ আর তিনি এক ভূত ছাড়িয়ে ছিলেন, সে বোবা। ভূত বের হলে সেই বোবা কথা বলতে লাগল, তাতে লোকেরা আশ্চর্য্য হল।
Baadaye, Yesu akawa anakemea pepo, na mtu mwenye pepo alikuwa bubu. Ikawa pepo lilipomtoka, mtu huyo aliweza kuongea. Umati wakastaajabu sana.
15 ১৫ কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলল, “এ ব্যক্তি বেলসবূল নামে ভূতদের রাজার মাধ্যমে ভূত ছাড়ায়।”
Lakii watu wengine wakasema, huyu anaondo mapepo kwa Beelzebul, mkuu wa mapepo
16 ১৬ আর কেউ কেউ পরীক্ষা করার জন্য তাঁর কাছে আকাশ থেকে কোন চিহ্ন দেখতে চাইল।
Wengine walimjaribu na kumtaka awaonyeshe ishara kutoka mbinguni.
17 ১৭ কিন্তু তিনি তাদের মনের ভাব জানতে পেরে তাদের বললেন, “যে কোন রাজ্য যদি নিজের বিরুদ্ধে ভাগ হয়, তবে তা ধ্বংস হয় এবং বাড়ি যদি বাড়ির বিপক্ষে যায় তা ধ্বংস হয়।
Lakini Yesu aliyatambua mawazo yao na kuwaambia, “Kila ufalme utakaogawanyika itakuwa ukiwa, na nyumba iliyo gawanyika itaanguka.
18 ১৮ আর শয়তানও যদি নিজের বিপক্ষে ভাগ হয়, তবে তার রাজ্য কীভাবে স্থির থাকবে? কারণ তোমরা বলছ, আমি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই।
Kama Shetani atakuwa amegawanyika, ufalme wake utasimamaje? Kwa sababu mwasema natoa mapepo kwa Belzebuli
19 ১৯ আর আমি যদি বেলসবূলের মাধ্যমে ভূত ছাড়াই, তবে তোমাদের সন্তানেরা কার মাধ্যমে ছাড়ায়? এই জন্য তারাই তোমাদের বিচারকর্ত্তা হবে।
Kama mimi natoa mapepo kwa Belzebuli, je wenzenu wanatoa mapepo kwa njia gani? Kwa sababu hii, wao watawahukumu ninyi.
20 ২০ কিন্তু আমি যদি ঈশ্বরের শক্তি দিয়ে ভূত ছাড়াই, তবে, ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে।
Lakini, kama natoa mapepo kwa kidole cha Mungu, basi uflame wa Mungu umewajia.
21 ২১ সেই বলবান ব্যক্তি যখন অস্ত্রশস্ত্রে তৈরি থেকে নিজের বাড়ি রক্ষা করে, তখন তার সম্পত্তি নিরাপদে থাকে।
Mtu mwenye nguvu aliye na silaha akilinda nyumba yake, vitu vyake vitakaa salama.
22 ২২ কিন্তু যিনি তার থেকেও বেশি শক্তিশালী, তিনি এসে যখন তাকে পরাজিত করেন, তখন তার যে অস্ত্রে বিশ্বাসী ছিল, তা কেড়ে নেবেন, ও তার সমস্ত জিনিস লুট করবেন।
Lakini akivamiwa na mtu mwenye nguvu zaidi, Yule mtu mwenye nguvu atamnyang'anya silaha zake, na kuzichukua mali zake zote.
23 ২৩ যে আমার স্বপক্ষে নয়, সে আমার বিপক্ষে এবং যে আমার সঙ্গে কুড়ায় না, সে ছড়িয়ে ফেলে।
Yeye asiye pamoja nami yuko kinyume nami, na yeye asiyekusanya pamoja nami hutapanya.
24 ২৪ যখন অশুচি আত্মা মানুষের মধ্যে থেকে বের হয়ে যায়, তখন জলবিহীন নানা স্থান দিয়ে ঘুরতে ঘুরতে বিশ্রামের খোঁজ করে, কিন্তু তখন তা পায় না, তখন সে বলে, আমি যেখান থেকে বের হয়ে এসেছি, আমার সেই বাড়িতে ফিরে যাই।
Pepo mchafu amtokapo mtu, huenda na kutafuta mahali pasipo na maji ili ajipumzishe. Atakapokuwa amekosa, husema, 'nitarudi nilipotoka.
25 ২৫ পরে সে এসে তা পরিষ্কার ও ভাল দেখে।
Akirudi na kukuta nyumba imefagiliwa na imekaa vizuri.
26 ২৬ তখন সে গিয়ে নিজের থেকেও খারাপ অন্য সাত মন্দ ভূতকে সঙ্গে নিয়ে আসে, আর তারা সেই জায়গায় প্রবেশ করে বাস করে, তাতে সেই মানুষের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়।”
Hivyo huenda na kutafuta mapepo saba walio waovu kuliko yeye mwenyewe na kuwaleta waje wakae mahali pale. Na hali ya mtu huyo huwa mbaya kuliko ilivyokuwa mara ya kwanza.”
27 ২৭ তিনি এই সমস্ত কথা বলছেন, এমন দিনের ভিড়ের মধ্য থেকে কোন একজন মহিলা চিত্কার করে তাঁকে বলল, “ধন্য সেই গর্ভ, যা আপনাকে ধারণ করেছিল, আর সেই স্তন, যার দুধ আপনি পান করেছিলেন।”
Ilitokea kwamba alipokuwa akisema maneno hayo, mwanamke fulani alipasa sauti yake zaidi ya wote kwanye mkutano wa watu na kusema “Limebarikiwa tumbo lililo kuzaa na matiti uliyoyanyonya”
28 ২৮ তিনি বললেন, “সত্যি, কিন্তু বরং ধন্য তারাই, যারা ঈশ্বরের বাক্য শুনে পালন করে।”
Lakini yeye akasema, wamebarikiwa wale wasikio neno la Mungu na kulitunza.
29 ২৯ পরে তাঁর কাছে অনেক লোকের ভিড় বাড়তে লাগল, তখন তিনি বলতে লাগলেন, “এই যুগের লোকেরা দুষ্ট, এরা চিহ্নের খোঁজ করে, কিন্তু যোনার চিহ্ন ছাড়া আর কোন চিহ্ন তাদের দেওয়া হবে না।”
Wakati umati wa watu wanakusanyika na kuongezeka, Yesu akaanza kusema “Kizazi hiki ni kizazi cha uovu. Hutafuta ishara, na hakuna ishara watayopewa zaidi ya ile ishara ya Yona.
30 ৩০ কারণ যোনা যেমন নীনবীয়দের কাছে চিহ্নের মতো হয়েছিলেন, তেমনি মনুষ্যপুত্রও এই যুগের লোকদের কাছে চিহ্ন হবেন।
Maana kama Yona alivyokuwa ishara kwa watu wa Ninawi, ndivyo na Mwana wa Adamu atakavyokuwa ishara kwa kizazi hiki
31 ৩১ দক্ষিণ দেশের রানী বিচারে এই যুগের লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদেরকে দোষী করবেন। কারণ শলোমনের জ্ঞানের কথা শোনার জন্য তিনি পৃথিবীর প্রান্ত থেকে এসেছিলেন, আর দেখ, শলোমনের থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।
Malkia wa Kusini atasimama siku ya hukumu na watu wa kizazi hiki na kuwahukumu wao, kwani yeye alitoka katika mwisho wa nchi ili aje asikilize hekima za Solomoni, na hapa yuko aliye mkuu kuliko Solomoni.
32 ৩২ নীনবীয় লোকেরা বিচারে এই যুগের লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদের দোষী করবে, কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, আর দেখ, যোনার থেকেও মহান এক ব্যক্তি এখানে আছেন।
Watu wa Ninawi watasimama katika hukumu pamoja na watu wa kizazi hiki siku ya hukumu watakihukumu, kwani wao walitubu kwa mahubiri ya Yona, na tazama, hapa yuko aliye mkuu kuliko Yona.
33 ৩৩ প্রদীপ জেলে কেউ গোপন জায়গায় কিংবা ঝুড়ির নীচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে, যেন, যারা ভিতরে যায়, তারা আলো দেখতে পায়।
Hakuna Mtu yeyote, awashaye taa na kuiweka sehemu ya chini yenye giza isiyoonekana au chini ya kikapu, ila huwasha na kuweka juu ya kitu ili kila mtu aingiaye aweze kuona mwanga.
34 ৩৪ তোমার চোখই হল শরীরের প্রদীপ, তোমার চোখ যদি সরল হয়, তখন তোমার সমস্ত শরীরও আলোকিত হয়, কিন্তু চোখ মন্দ হলে তোমার শরীরও অন্ধকারে পূর্ণ হয়।
Jicho lako ni taa ya mwili. Jicho lako likiwa zuri basi mwili wako wote utakuwa kwenye mwanga. Lakini jicho lako likiwa baya basi mwili wako wote utakuwa kwenye giza.
35 ৩৫ অতএব সাবধান হও যে, তোমার অন্তরে যে আলো আছে, তা অন্ধকার কিনা।
Kwa hiyo, mjihadhari ili mwanga ulio ndani yenu usitiwe giza.
36 ৩৬ সত্যিই যদি তোমার সমস্ত শরীর আলোকিত হয় এবং কোনও অংশ অন্ধকারে পূর্ণ না থাকে, তবে প্রদীপ যেমন নিজের তেজে তোমাকে আলো দান করে, তেমনি তোমার শরীর সম্পূর্ণভাবে আলোকিত হবে।
Hivyo basi, kama mwili wako wote uko kwenye mwanga, na hakuna sehemu iliyo katika giza, basi mwili wako utakuwa sawa na taa iwakayo na kutoa mwanga kwenu.”
37 ৩৭ তিনি কথা বলছেন, এমন দিনের একজন ফরীশী তাঁকে খাওয়ার নিমন্ত্রণ করল, আর তিনি ভিতরে গিয়ে খেতে বসলেন।
Alipomaliza kuongea, Farisayo alimwalika akale chakula nyumbani kwake, naye Yesu akaingia ndani na kuwa pamoja nao.
38 ৩৮ ফরীশী দেখে আশ্চর্য্য হলো, কারণ খাবার আগে তিনি স্নান করেননি।
Na Mafarisayo wakashangaa kwa jinsi ambavyo hakunawa kwanza kabla ya chakula cha jioni.
39 ৩৯ কিন্তু প্রভু তাকে বললেন, “তোমরা ফরীশীরা তো পান করার পাত্র ও খাওয়ার পাত্র্রের বাইরে পরিষ্কার কর, কিন্তু তোমাদের ভিতরে লোভ ও দুষ্টতায় পরিপূর্ণ।
Lakini Bwana akawaambia, “Ninyi Mafarisayo mnaosha nje ya vikombe na bakuli, lakini ndani yenu mmejaa tamaa na uovu.
40 ৪০ নির্বোধেরা, যিনি বাইরের অংশ তৈরি করেছেন, তিনি কি ভেতরের অংশও তৈরি করেননি?
Ninyi watu msio na ufahamu, Je yeye aliyeumba nje hakuumba na ndani pia?
41 ৪১ বরং ভিতরে যা যা আছে, তা দান কর, তাহলে দেখবে, তোমাদের পক্ষে সব কিছুই শুদ্ধ।
Wapeni masikini yaliyo ndani, na mambo yote yatakuwa safi kwenu.
42 ৪২ কিন্তু ফরীশীরা, ধিক তোমাদের, কারণ তোমরা পুদিনা, ধনে ও সমস্ত প্রকার শাকের দশমাংশ দান করে থাক, আর ন্যায়বিচার ও ঈশ্বরের প্রেম উপেক্ষা করে থাক, কিন্তু এসব পালন করা এবং ঐ সমস্ত পরিত্যাগ না করা, তোমাদের উচিত ছিল।
Lakini ole wenu Mafarisayo, kwani mnatoa zaka ya mnanaa na mchicha na kila aina ya mboga ya bustani. Lakini mmeacha mambo ya haki na kumpenda Mungu. Ni muhimu zaidi kufanya yaliyo ya haki na kumpenda Mungu, bila kuacha kufanya na hayo mengine pia.
43 ৪৩ ফরীশীরা, ধিক তোমাদের, কারণ তোমরা সমাজঘরে প্রধান আসন, ও হাটে বাজারে লোকদের শুভেচ্ছা পেতে ভালবাসো।
Ole wenu Mafarisayo, kwa kuwa mnapenda kukaa katika viti vya mbele kwenye masinagogi na kuamkiwa kwa salamu za heshima sokoni.
44 ৪৪ ধিক তোমাদের, কারণ তোমরা এমন গোপন কবরের মতো, যার উপর দিয়ে লোকে না জেনে যাতায়াত করে।”
Ole wenu, kwani mnafanana na makaburi yasiyo na alama ambayo watu hutembea juu yake pasipokujua.”
45 ৪৫ তখন ব্যবস্থার গুরুদের মধ্য একজন উত্তরে তাঁকে বলল, “হে গুরু, একথা বলে আপনি আমাদেরও অপমান করছেন।”
Mwalimu mmoja wa sheria za Kiyahudi akamjibu na kumwambia, “Mwalimu, unachokisema kinatuudhi pia sisi.”
46 ৪৬ তিনি বললেন, “ব্যবস্থার গুরুরা, ধিক তোমাদেরও, কারণ তোমরা লোকদের ওপরে ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাক, কিন্তু নিজেরা একটি আঙ্গুল দিয়ে সেই সমস্ত বোঝা স্পর্শও কর না।
Yesu akasema, “Ole wenu, waalimu wa sheria! kwani mnawapa watu mizigo mikubwa wasiyoweza kuibeba, walakini ninyi hamgusi mizigo hiyo hata kwa moja ya vidole vyenu.
47 ৪৭ ধিক তোমাদের, কারণ তোমরা ভাববাদীদের কবর গেঁথে স্মৃতিসৌধ তৈরী থাক, আর তোমাদের পূর্বপুরুষেরা তাঁদের বধ করেছিল।
Ole wenu, kwa sababu mnajenga na kuweka kumbukumbu kwenye makaburi ya manabii' ambao waliuwawa na mababu zenu.
48 ৪৮ সুতরাং তোমরাই এর সাক্ষী এবং তোমাদের পূর্বপুরুষদের কাজের সমর্থন করছ, কারণ তারা তাঁদের বধ করেছিল, আর তোমরা তাঁদের কবর গাঁথ।
Hivyo ninyi mwashuhudia na kukubaliana na kazi walizozifanya mababu zenu, kwa sababu hakika waliwauwa manabii ambao mnajenga kumbukumbu katika makaburi yao.
49 ৪৯ এই জন্য ঈশ্বরের প্রজ্ঞা একথা বলে, আমি তাদের কাছে ভাববাদী ও প্রেরিতদের পাঠাব, আর তাঁদের মধ্যে তারা কাউকে কাউকে বধ করবে, ও অত্যাচার করবে,
Kwa sababu hiyo pia, hekima ya Mungu inasema, 'Nitawatumia manabii na mitume nao watawatesa na kuwaua baadhi yao.
50 ৫০ যেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে যত ভাববাদীর রক্তপাত হয়েছে, তার প্রতিশোধ এই যুগের লোকদের কাছে যেন নেওয়া যায়
Kizazi hiki kitawajibika kwa damu ya manabii waliouawa tangu kuanza kwa dunia,
51 ৫১ হেবলের রক্তপাত থেকে সখরিয়ের রক্তপাত পর্যন্ত, যাকে যজ্ঞবেদি ও মন্দিরের মাঝখানে হত্যা করা হয়েছিল, হ্যাঁ, আমি তোমাদের বলছি, এই যুগের লোকদের কাছে তার প্রতিশোধ নেওয়া হবে।
Kutoka damu ya Abeli hadi damu ya Zakaria, aliyeuawa katikati ya madhabahu na patakatifu. Ndiyo, nawaambia ninyi, kizazi hiki kitawajibika.
52 ৫২ ব্যবস্থার গুরুরা, ধিক তোমাদের, কারণ তোমরা জ্ঞানের চাবি নিজেদের কাছে রেখে দিয়েছ, আর নিজেরাও প্রবেশ করলে না এবং যারা প্রবেশ করছিল, তাদেরও বাধা দিলে।”
Ole wenu waalimu wa sheria za Kiyahudi, kwa sababu mmechukua funguo za ufahamu; nyie wenyewe hamuingii, na wale wanaotaka kuingia mnawazuia.”
53 ৫৩ তিনি সেখান থেকে বের হয়ে এলে ব্যবস্থার শিক্ষকরা ও ফরীশীরা তাঁকে ভীষণভাবে বিরক্ত করতে, ও নানা বিষয়ে কথা বলবার জন্য প্রশ্ন করতে লাগল,
Baada ya Yesu kuondoka pale, Waandishi na Mafarisayo walimpinga na kubishana naye juu ya mambo mengi.
54 ৫৪ তাঁর মুখের কথার ভুল ধরার জন্য ফাঁদ পেতে রাখল।
wakijaribu kumnsana kwa maneno yake.

< লুক 11 >