< লেবীয় বই 9 >

1 পরে অষ্টম দিনের মোশি হারোণ ও তাঁর ছেলেদেরকে এবং ইস্রায়েলের প্রাচীনদেরকে ডাকলেন।
A rana ta takwas, Musa ya kira Haruna da’ya’yansa maza da kuma dattawan Isra’ila.
2 তখন তিনি হারোণকে বললেন, তুমি পাপের বলির জন্য নির্দোষ এক পুরুষ গরুর বাচ্চা ও হোমবলির জন্য নির্দোষ এক ভেড়া নিয়ে সদাপ্রভুর সামনে উপস্থিত কর।
Ya ce wa Haruna, “Ka ɗauki ɗan maraƙi domin hadayarka don zunubi da kuma ɗan rago domin hadaya ta ƙonawa, dukan biyu su kasance marar lahani, ka miƙa su a gaban Ubangiji.
3 আর ইস্রায়েল-সন্তানদেরকে বল, তোমরা সদাপ্রভুর সামনে বলি দেওয়ার জন্য পাপের বলির জন্য এক ছাগল, হোমবলির জন্য এক বছরের নির্দোষ এক গরুর বাছুর ও এক ভেড়ার বাচ্চা
Sa’an nan ka ce wa Isra’ilawa, ‘Ku ɗauki bunsuru na yin hadaya don zunubi, da ɗan maraƙi bana ɗaya, da ɗan rago bana ɗaya marasa lahani, don hadaya ta ƙonawa,
4 এবং মঙ্গলের বলির জন্য এক ষাঁড় ও এক ভেড়া এবং তেল মেশানো ভক্ষ্য-নৈবেদ্য নেবে; কারণ আজ সদাপ্রভু তোমাদেরকে দর্শন দেবেন।
da bijimi da rago don hadayun salama, a yi hadaya da su ga Ubangiji, da hadaya ta gari da aka kwaɓa da mai, gama yau Ubangiji zai bayyana a gare ku.’”
5 তখন তারা মোশির আজ্ঞানুসারে এই সব সমাগম-তাঁবুর সামনে আনল, আর সব মণ্ডলী নিকটবর্ত্তী হয়ে সদাপ্রভুর সামনে দাঁড়াল।
Suka ɗauki abubuwan da Musa ya umarta zuwa gaban Tentin Sujada, sai dukan jama’a suka zo kusa suka tsaya a gaban Ubangiji.
6 পরে মোশি বললেন, সদাপ্রভু তোমাদেরকে এই কাজ করতে আজ্ঞা করেছেন, এটা করলে তোমাদের প্রতি সদাপ্রভু প্রতাপ প্রকাশ পাবে।
Sa’an nan Musa ya ce, “Ga abin da Ubangiji ya umarce ku ku yi, domin ɗaukakar Ubangiji za tă bayyana gare ku.”
7 তখন মোশি হারোণকে বললেন, তুমি বেদির কাছে যাও, তোমার পাপের জন্য বলি ও হোমবলি উৎসর্গ কর, নিজের ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত কর; আর লোকদের উপহার উত্সর্গ করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; যেমন সদাপ্রভু আজ্ঞা দিয়েছিলেন।
Musa ya ce wa Haruna, “Matsa kusa da bagaden, ka miƙa hadayarka don zunubi, da hadayarka ta ƙonawa, ka yi kafara don kanka da kuma don jama’a. Ka kuma kawo hadayar jama’a, ka yi kafara dominsu kamar yadda Ubangiji ya umarta.”
8 তাতে হারোণ বেদির কাছে গিয়ে নিজের জন্য পাপের বলির জন্য গরুর বাচ্চা হত্যা করলেন।
Sai Haruna ya matsa kusa da bagaden, ya yanka ɗan maraƙi na yin hadaya don zunubi saboda kansa.
9 পরে হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলেন ও তিনি নিজের আঙুল রক্তে ডুবিয়ে বেদির শিংএর ওপরে দিলেন এবং বাকি রক্ত বেদির মূলে ঢাললেন।
’Ya’yan Haruna maza suka kawo masa jinin, ya kuma tsoma yatsarsa a cikin jinin ya zuba cikin ƙahonin bagade; sauran jinin kuwa ya zuba a gindin bagaden.
10 ১০ আর পাপের জন্য বলির মেদ, মেটিয়া ও যকৃতের ওপরের অংশ ফুসফুস বেদির উপরে পোড়ালেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়েছিলেন।
A kan bagaden, ya ƙone kitsen, ƙodojin, da abin da ya rufe hanta, daga hadaya don zunubi, yadda Ubangiji ya umarci Musa.
11 ১১ কিন্তু তার মাংস ও চর্ম্ম শিবিরের বাইরে আগুনে পুড়িয়ে দিলেন।
Naman da fatar kuwa ya ƙone waje da sansanin.
12 ১২ পরে তিনি হোমের জন্য বলি হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির চারিদিকে তা ছিটিয়ে দিলেন।
Sa’an nan ya yanka hadaya ta ƙonawa.’Ya’yan Haruna maza suka miƙa masa jinin, ya kuwa yayyafa shi a kowane gefe na bagaden.
13 ১৩ পরে তারা হোমবলির মাংসের টুকরো ও মাথা সব তাঁর কাছে আনলেন; তিনি সেই সব বেদির ওপরে পোড়ালেন।
Suka miƙa masa hadaya ta ƙonawa gunduwa-gunduwa, haɗe da kan, ya kuwa ƙone su a bisa bagaden.
14 ১৪ পরে তার অন্ত্র ও পা ধুয়ে বেদিতে হোমবলির ওপরে পোড়ালেন।
Sai ya wanke kayan ciki da ƙafafun, ya kuwa ƙone su tare da hadaya ta ƙonawa a kan bagade.
15 ১৫ পরে তিনি লোকদের উপহার কাছে আনলেন এবং লোকদের জন্য পাপের বলির ছাগল নিয়ে প্রথমটার মত হত্যা করে পাপের জন্য উৎসর্গ করলেন।
Sa’an nan Haruna ya kawo hadayar da take domin mutane. Ya ɗauki akuya ta hadaya don zunubin mutane, ya yanka shi, ya miƙa shi domin hadaya don zunubi kamar yadda ya yi da na farko.
16 ১৬ পরে তিনি হোমবলি এনে বিধিমতে উৎসর্গ করলেন।
Ya kawo hadaya ta ƙonawa ya kuma miƙa ta yadda aka tsara.
17 ১৭ আর ভক্ষ্য-নৈবেদ্য এনে তার এক মুঠো নিয়ে বেদির ওপরে পোড়ালেন। এছাড়া তিনি সকালের হোমবলি দান করলেন।
Ya kuma kawo hadaya ta gari, ya ɗiba a tafi hannu ya ƙone a kan bagade tare da hadaya ta ƙonawa ta safe.
18 ১৮ পরে তিনি লোকদের মঙ্গলের জন্য বলি ঐ ষাঁড় ও ভেড়া হত্যা করলেন এবং হারোণের ছেলেরা তাঁর কাছে তার রক্ত আনলে তিনি বেদির ওপরে চারিদিকে তা ছিটিয়ে দিলেন।
Haruna ya yanka maraƙin da ragon a matsayin hadaya ta salama domin mutane.’Ya’yansa maza suka miƙa masa jinin, ya kuwa yayyafa shi a kowane gefe na bagade.
19 ১৯ পরে ষাঁড়ের মেদ ও ভেড়ার লাঙ্গূল এবং অন্ত্রের ও মেটিয়ার উপরিস্থ মেদ ও যকৃতের ওপরের ভাগ ফুসফুস,
Amma sashen kitsen maraƙin da na ragon, da wutsiya mai kitse, da kitsen da yake rufe da kayan ciki, da ƙodoji da kuma kitsen da ya rufe hanta,
20 ২০ এই সব মেদ নিয়ে দুই বুকের ওপরে রাখলেন ও বেদির ওপরে সেই মেদ পোড়ালেন।
suka shimfiɗa waɗannan a kan ƙirjin, sa’an nan Haruna ya ƙone kitsen a kan bagade.
21 ২১ আর হারোণ সদাপ্রভুর সামনে দুই বুক ও ডানদিকের উরু দোলনীয় নৈবেদ্যরূপে দোলালেন; যেমন মোশি আজ্ঞা দিয়েছিলেন।
Sai Haruna ya kaɗa ƙirjin da kuma cinyar dama a gaban Ubangiji a matsayin hadaya ta kaɗawa, kamar yadda Musa ya umarta.
22 ২২ পরে হারোণ লোকদের দিকে নিজের হাত বাড়িয়ে তাদেরকে আশীর্বাদ করলেন; আর তিনি পাপের জন্য বলি, হোমবলি ও মঙ্গলের জন্য বলি উৎসর্গ করে নেমে এলেন।
Sa’an nan Haruna ya ɗaga hannuwansa wajen mutane ya sa musu albarka. Da yake ya miƙa hadaya don zunubi, hadaya ta ƙonawa da kuma hadaya ta salama, sai ya sauka.
23 ২৩ পরে মোশি ও হারোণ সমাগম তাঁবুতে প্রবেশ করলেন, পরে বাইরে এসে লোকদেরকে আশীর্বাদ করলেন; তখন সব লোকের কাছে সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পেল।
Sai Musa da Haruna suka shiga cikin Tentin Sujada. Da suka fita, sai suka sa wa mutane albarka; sai ɗaukakar Ubangiji ta bayyana ga dukan mutane.
24 ২৪ আর সদাপ্রভুর সামনে থেকে আগুন বেরিয়ে বেদির ওপরের হোমবলি ও মেদ ছাই করল; তা দেখে সব লোক আনন্দের চিত্কার করে উপুড় হয়ে পড়ল।
Sai wuta ta fito daga gaban Ubangiji ta cinye hadaya ta ƙonawa da sassan kitsen a kan bagaden. Sa’ad da dukan mutane suka ga haka, sai suka yi ihu suna farin ciki, suka fāɗi rubda ciki, suka yi sujada.

< লেবীয় বই 9 >