< লেবীয় বই 5 >

1 আর যদি কেউ এভাবে পাপ করে, সাক্ষী হয়ে দিব্যি করবার কথা শুনলেও, যা দেখেছে কিংবা জানে, তা সে প্রকাশ না করে, তবে সে নিজের অপরাধ বহন করবে।
Kama mtu atatenda dhambi kwa sababu hakusema ukweli wakati alipotakiwa kutoa ushahidi fulani kuhusu kile alichotakiwa, ameona au kufahamu habari zake, yeye anastahili adhabu.
2 কিংবা যদি কেউ কোনো অশুচি জিনিস স্পর্শ করে, অশুচি জন্তুর মৃতদেহ হোক, কিংবা অশুচি পশুর মৃতদেহ হোক, কিংবা অশুচি সরীসৃপের মৃতদেহ হোক; যদি সে তা জানতে না পায় ও অশুচি হয়, তবে সে দোষী হবে।
Au mtu akigusa kitu chochote ambacho Mungu amekitaja kuwa ni najisi hata kama ni mzoga wa wanyama wa porini au ni mzoga wa wanyama wa kufugwa au wataambaao hata kama mtu huyo hakukusudia kumgusa, yeye ni najisi na mwenye hatia.
3 কিংবা মানুষের কোনো অশৌচ, অর্থাৎ যা দিয়ে মানুষ অশুচি হয়, এমন কিছু যদি কেউ ছোঁয় ও তা জানতে না পায়, তবে সে তা জানলে দোষী হবে।
Au amegusa kitu chochote kilicho kichafu, kwa vyovyote kama hakujua, ndipo atakuwa na hatia akijua vile.
4 আর কেউ বিবেচনা না করে যে কোনো বিষয়ে শপথ করুক না কেন, যদি কেউ নিজের ওষ্ঠে বিবেচনা না করে ভাল বা মন্দ কাজ করব বলে শপথ করে ও তা জানতে না পায়, তবে সে তা জানলে সেই বিষয়ে দোষী হবে।
Au kama yeyote akiapa bila kufikiri kwa midomo yake kufanya ubaya, au kufanya vyema kwa vyovyote vile mtu ameapa kwa haraka atakapotambua atakuwa na hatia kwa vitu hivyo.
5 আর কোনো বিষয়ে দোষী হলে সে নিজের করা পাপ স্বীকার করবে।
Mtu yeyote akiwa na hatia kwa vitu hivi, lazima akiri kwa yoyote dhambi aliyotenda.
6 পরে সে পাপের জন্য বলির কারণে পাল থেকে ভেড়ীর মেয়ে বাচ্চা কিংবা ছাগলের মেয়ে বাচ্চা নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের করা পাপের উপযুক্ত দোষের জন্য বলি উৎসর্গ করবে; তাতে যাজক তার পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে।
Ndipo atakapoleta sadaka yake ya hatia mbele za Bwana kwa dhambi aliyokwisha tenda. Ataleta kondoo jike au mbuzi kutoka katika kundi lake kuwa matoleo ya dhambi, kuhani atafanya upatanisho kuhusu dhambi yake.
7 আর সে যদি ভেড়ীর মেয়ে বাচ্চা আনতে না পারে তবে নিজের করা পাপের জন্য দুটো ঘুঘু কিংবা দুটো পায়রার বাচ্চা, এই দোষের জন্য বলিস্বরূপ সদাপ্রভুর কাছে আনবে; তার একটা পাপের জন্য, অন্যটি হোমের জন্য হবে।
Kama hataweza kununua mwana kondoo ataleta kama sadaka ya hatia, hua wawili au makinda mawili ya njiwa kwa Bwana, mmoja kwa sadaka ya dhambi na mwingine ni sadaka ya kutekeketezwa.
8 সে তাদের কে যাজকের কাছে আনবে ও যাজক আগে পাপের জন্য বলি উৎসর্গ করে তার গলা মুচড়াবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না।
Atawaleta kwa kuhani, wa kwanza atatoa kwa ajili ya sadaka ya dhambi. Atamvunja shingo yake lakini ataacha kichwa chake kinaning'inia wala hataiondoa kabisa shingo yake katika mwili.
9 পরে পাপের জন্য বলির কিছু রক্ত নিয়ে বেদির গায়ে ছিটাবে এবং বাকি রক্ত বেদির মূলে ঢেলে দেওয়া যাবে; এটা পাপের জন্য বলি।
Ndipo atanyunyizia damu yake katika sehemu za madhabahu, na damu inayobaki ataimwaga chini ya madhabahu. Hii ni dhabihu ya dhambi.
10 ১০ পরে সে বিধিমতে দ্বিতীয়টি হোমের জন্য উৎসর্গ করবে; এই ভাবে যাজক তার করা পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
Ndipo ataoa ndege wa pili kama sadaka ya kuteketezwa kama ilivyoelekezwa, na kuhani atafanya upatanisho kwa ajili ya dhambi alizokwisha kufanya, na huyo mtu atakuwa amesamehewa.
11 ১১ আর সে যদি দুই ঘুঘু কিংবা দুই পায়রার বাচ্চা আনতেও না পারে, তবে তার করা পাপের জন্য তার উপহার বলে ঐফার দশমাংশ সূজি পাপের জন্য বলিরূপে আনবে; তার ওপরে তেল দেবে না ও ধুনো রাখবে না, কারণ তা পাপের জন্য বলি।
Lakini kama hataweza kununua hua wawili au makinda ya njiwa mawili, ndipo ataleta kama dhabihu ya dhambi zake sehemu ya kumi ya unga laini kama sadaka ya dhambi. Asiweke mafuta wala ubani juu yake, kwa kuwa ni sadaka ya dhambi.
12 ১২ পরে সে তা যাজকের কাছে আনলে যাজক তার মনে রাখার জন্য অংশ বলে তা থেকে এক মুঠো নিয়ে সদাপ্রভুর জন্য আগুনের তৈরী উপহারের রীতি অনুসারে বেদিতে পোড়াবে; এটা পাপের জন্য বলি।
Atauleta kwa kuhani, na kuhani atachukua konzi moja ya unga kama ukumbusho wa wema wa Bwana na atauweka juu ya madhabahu na kuteketeza juu ya sadaka za kuteketezwa kwa moto kwa ajili ya Bwana. Hii ni sadaka ya dhambi.
13 ১৩ যাজক এই সকলের মধ্যে তার করা কোনো পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে এবং অবশিষ্ট দ্রব্য ভক্ষ্য নৈবেদ্যের মত যাজকের হবে।
Kuhani atafanya upatanisho kwa dhambi yoyote aliyofanya mtu yeyote, mtu huyo atasamehewa. Na sadaka inayobaki itakuwa ya kuhani, kama ilivyo sadaka ya nafaka.'”
14 ১৪ পরে সদাপ্রভু মোশিকে বললেন, “যদি কেও সদাপ্রভুর পবিত্র জিনিসের বিষয়ে প্রমোদবশতঃ সত্য লঙ্ঘন করে পাপ করে,
Bwana akamwambia Musa, akasema,
15 ১৫ তবে সে সদাপ্রভুর কাছে দোষের জন্য বলি আনবে, পবিত্র জায়গার শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রূপা দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষ এনে দোষের জন্য বলি উপস্থিত করবে।
“Kama mtu akikiuka amri na kufanya dhambi kinyume na mambo matakatifu ya Bwana, lakini akifanya bila kukusudia ataleta sadaka ya hatia kwa Bwana. Sadaka hii itakuwa ni kondoo dume asiye na kasoro kutoka katika kundi; thamani yake halisi kifedha kulingana na shekeli ya mahali patakatifu, kama sadaka ya hatia.
16 ১৬ আর সে পবিত্র জিনিস বিষয়ে যে পাপ করেছে, তার পরিশোধ করবে, তাছাড়া পাঁচ অংশের এক অংশও দেবে এবং যাজকের কাছে তা আনবে; পরে যাজক সেই দোষের জন্য মেষ বলি দিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
Lazima atalipa kwa Bwana kwa kile alichokosa kulingana na kitakatifu, na ataongezea moja ya tano na kumpa kuhani. Ndipo kuhani ataweka upatanisho kwa ajili yake pamoja na kondoo wa sadaka ya hatia, na mtu atakuwa amesamehewa.
17 ১৭ আর যদি কেও সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনোকাজ করে পাপ করে, তবে সে তা না জানলেও দোষী, সে নিজের অপরাধ বয়ে বেড়াবে
Kama mtu akitenda dhambi kwa kufanya kile ambacho Bwana aliagiza kisifanyike, hata kama hakujuwa, atakuwa na hatia na ataibeba hatia yake.
18 ১৮ সে তোমার নিরূপিত মূল্য দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষ এনে দোষ করার জন্য বলিরূপে যাজকের কাছে উপস্থিত করবে এবং সে প্রমোদবশতঃ অজান্তে যে দোষ করেছে, যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
Lazima ataleta kondoo dume asiye na kasoro kutoka katika kundi, anayestahili thamani ya fedha, kama sadaka ya hatia kwa kuhani. Ndipo kuhani atafanya upatanisho kulingana na dhambi aliyotenda, ambayo hakujua atakuwa amesamehewa.
19 ১৯ এটাই দোষের জন্য বলি, সে অবশ্য সদাপ্রভুর কাছে দোষী।”
Ni sadaka ya hatia, na amekuwa na hatia mbele za Bwana.”

< লেবীয় বই 5 >