< লেবীয় বই 4 >

1 আর সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
2 তুমি ইস্রায়েল সন্তানদের বল, কেউ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কাজের কোনো এক কাজ যদি করে;
“Faɗa wa Isra’ilawa cewa, ‘Sa’ad da wani ya yi zunubi ba da gangan ba, har ya karya ɗaya daga cikin dokokin Ubangiji,
3 বিশেষত অভিষিক্ত যাজক যদি এমন পাপ করে, যাতে লোকদের ওপরে দোষ হয়, তবে সে নিজের পাপের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে নির্দোষ এক ছোট বলদ আনবে পাপের জন্য বলিরূপে উৎসর্গ করবে।
“‘In shafaffen firist ya yi zunubi, ya jawo wa jama’a laifi, dole yă kawo wa Ubangiji ɗan bijimi marar lahani a matsayin hadaya don zunubi saboda zunubin da ya yi.
4 পরে সমাগম তাঁবুর দরজার মুখে সদাপ্রভুর সামনে সেই বলদ আনবে; তার মাথার ওপর হাত রেখে সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে।
Zai kawo bijimin a ƙofar Tentin Sujada a gaban Ubangiji. Zai ɗibiya hannunsa a kan bijimin, yă kuma yanka shi a gaban Ubangiji.
5 আর অভিষিক্ত যাজক সেই গোবৎসের কিছু রক্ত নিয়ে সমাগম তাঁবুর মধ্যে আনবে।
Sa’an nan shafaffen firist zai ɗiba jinin bijimin yă kai cikin Tentin Sujada.
6 আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে পবিত্র জায়গায় পর্দার সামনের অংশে সদাপ্রভুর সামনে সাত বার তার কিছু রক্ত ছিটিয়ে দেবে।
Yă tsoma yatsarsa a cikin jinin, yă kuma yafa sau bakwai a gaban Ubangiji, a gaban labulen wuri mai tsarki.
7 পরে যাজক সেই রক্তের কিছুটা নিয়ে সমাগম তাঁবুর ভেতর সদাপ্রভুর সামনে রাখা সুগন্ধি ধূপের বেদির শিঙে দেবে, পরে গোবৎসের সব রক্ত নিয়ে সমাগম তাঁবুর দরজায় রাখা হোমবেদির মূলে ঢালবে।
Sa’an nan firist ɗin zai zuba jinin a ƙahonin bagaden turare masu ƙanshi da suke a gaban Ubangiji a Tentin Sujada. Sauran jinin bijimin zai zuba a gindin bagaden hadaya ta ƙonawa a ƙofar zuwa Tentin Sujada.
8 আর পাপের জন্য বলির বলদের সব মেদ, অর্থাৎ ভেতরের অংশে ঢাকা মেদ, অন্ত্রের ওপরের সব মেদ
Zai cire dukan kitsen daga bijimin hadaya don zunubi, kitsen da ya rufe kayan cikin, ko kuwa da suka shafe su,
9 এবং দুটো কিডনি ও তার ওপরে থাকা মেদ ও যকৃতের ওপরে থাকা ফুসফুস কিডনির সঙ্গে ছাড়িয়ে নেবে।
da ƙodoji biyu tare da kitsen da yake kansu kusa da kwiɓi, da kuma murfin hanta, waɗanda zai cire tare da ƙodoji.
10 ১০ মঙ্গলের জন্য বলির বলদের থেকে যেমন নিতে হয়, সেই রকম নেবে এবং যাজক হোমবেদির ওপরে তা পোড়াবে।
Zai cire su daidai kamar yadda akan cire na bijimin hadaya ta salama. Sai firist ɗin yă ƙone su a kan bagaden ƙona hadaya.
11 ১১ পরে ঐ গোবৎসের চামড়া সব মাংস, মাথা ও পা, অন্ত্র ও গোবর
Amma fatar ɗan bijimin, da namansa, da kansa, da ƙafafunsa, da kayan cikinsa, da hanjinsa,
12 ১২ সবশুদ্ধ বলদটি নিয়ে শিবিরের বাইরে কোন শুচি জায়গায়, ছাই ফেলে দেবার জায়গায়, এনে কাঠের ওপরে আগুনে পুড়িয়ে দেবে; ছাই ফেলে দেবার জায়গায় তা পোড়াতে হবে।
wato, dukan sauran bijimi, dole yă ɗauke su zuwa waje da sansani zuwa wani wuri mai tsabta inda ake zub da toka, yă ƙone shi a itacen da yake cin wuta a tarin toka.
13 ১৩ আর ইস্রায়েলের সব মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে এবং তা সমাজের চোখের আড়ালে থাকে এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে যদি দোষী হয়,
“‘In dukan jama’ar Isra’ilawa suka yi zunubi ba da gangan ba, har suka aikata ɗaya daga cikin abubuwan da Ubangiji ya umarta kada a yi, ko da yake jama’ar ba su san batun ba, duk da haka sun yi laifi.
14 ১৪ তবে তাদের করা সেই পাপ যখন জানা যাবে সেই দিনের সমাজ পাপের জন্য বলিরূপে এক ছোট গোবৎস উৎসর্গ করবে; লোকেরা সমাগম তাঁবুর সামনে তাকে আনবে।
Sa’ad da suka gane da zunubin da suka aikata, dole taron su kawo ɗan bijimi a matsayin hadaya don zunubi, su kawo shi a gaban Tentin Sujada.
15 ১৫ পরে মণ্ডলীর প্রাচীনরা সদাপ্রভুর সামনে সেই গোবৎসের মাথায় হাত রাখবে এবং সদাপ্রভুর সামনে তাকে হত্যা করা হবে।
Dattawan jama’a za su ɗibiya hannuwansu a kan bijimin a gaban Ubangiji, sai a yanka bijimin a gaban Ubangiji.
16 ১৬ পরে অভিষিক্ত যাজক সেই বলদের কিছু রক্ত সমাগম তাঁবুর মধ্যে আনবে।
Sa’an nan shafaffen firist zai ɗibi jinin bijimi zuwa cikin Tentin Sujada.
17 ১৭ আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে তার কিছুটা পর্দার আগে, সদাপ্রভুর সামনে সাত বার ছিটাবে
Zai tsoma yatsarsa cikin jini yă kuma yayyafa shi a gaban Ubangiji sau bakwai a gaban labule.
18 ১৮ এবং সেই রক্তের কিছুটা নিয়ে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর মধ্যে রাখা বেদির শিঙের ওপরে দেবে; পরে সমাগম তাঁবুর দরজার সামনে হোমবেদির মূলে অন্য সব রক্ত ঢেলে দেবে।
Zai zuba jinin a ƙahonin bagaden da suke gaban Ubangiji a cikin Tentin Sujada. Zai zuba sauran jinin a gindin bagaden hadaya ta ƙonawa a ƙofar zuwa Tentin Sujada.
19 ১৯ আর বলি থেকে তার সব মেদ নিয়ে বেদির ওপরে পোড়াবে।
Zai cire dukan kitsen daga gare shi yă ƙone a kan bagade,
20 ২০ সে ঐ পাপের জন্য বলির বলদকে যেরকম করে, একেও সেরকম করবে; এভাবে যাজক তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তাদের পাপের ক্ষমা হবে।
yă kuma yi da wannan bijimi kamar yadda ya yi da bijimi na hadaya don zunubi. Ta haka firist zai yi kafara dominsu, za a kuwa gafarta musu.
21 ২১ পরে সে বলদকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে প্রথম বলদটি যেমন পুড়িয়েছিলে, তেমনি তাকেও পুড়িয়ে দেবে; এটা সমাজের পাপের জন্য বলিদান।
Sa’an nan zai ɗauki bijimin waje da sansani yă ƙone shi kamar yadda ya ƙone bijimi na fari. Wannan ita ce hadaya don zunubi domin jama’a.
22 ২২ আর যদি কোনো অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ নিজের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে দোষী হয়,
“‘Sa’ad da shugaba ya yi zunubi ba da gangan ba, har ya aikata ɗaya daga cikin abubuwan da Ubangiji Allahnsa ya umarta, to, ya yi laifi.
23 ২৩ তবে তার করা সেই পাপ যখন জানা যাবে, সেদিনের নিজের উপহার বলে এক নির্দোষ পুরুষ ছাগল আনবে।
Sa’ad da aka sanar da shi game da zunubin da ya yi, dole yă kawo bunsuru marar lahani a matsayin hadayarsa.
24 ২৪ পরে ঐ ছাগলের মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে; এটা পাপের জন্য বলিদান।
Zai ɗibiya hannunsa a kan bunsurun yă kuma yanka shi a inda ake yankan hadayar ƙonawa a gaban Ubangiji. Hadaya ce ta zunubi.
25 ২৫ পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।
Sa’an nan firist zai ɗibi jinin hadaya don zunubi da yatsarsa yă sa a ƙahonin bagaden hadayar ƙonawa, yă kuma zuba sauran jinin a gindin bagade.
26 ২৬ আর মঙ্গলের জন্য বলিদানের মেদের মত তার সব মেদ নিয়ে বেদিতে পোড়াবে এভাবে যাজক পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
Zai ƙone dukan kitse a kan bagade kamar yadda ya ƙone kitsen hadaya ta salama. Ta haka firist zai yi kafara saboda zunubin mutumin, za a kuwa gafarta masa.
27 ২৭ আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোনো আজ্ঞানিষিদ্ধ কাজের জন্য পাপ করে দোষী হয়,
“‘In wani memba a cikin jama’a ya yi zunubi ba da gangan ba, ya aikata ɗaya daga cikin abubuwan da Ubangiji ya umarta kada a yi, to, ya yi laifi.
28 ২৮ তবে সে যখন নিজের করা পাপ জানবে তখন নিজের করা সেই পাপের জন্য নিজের উপহার বলে পালের ভেতর থেকে এক নির্দোষ ছাগী আনবে।
Sa’ad da aka sanar da shi game da zunubin da ya yi, dole yă kawo akuya marar lahani a matsayin hadayarsa domin zunubin da ya yi.
29 ২৯ পরে ঐ পাপের জন্যে বলির মাথায় হাত রেখে হোমবলির জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে
Zai ɗibiya hannunsa a kan hadaya don zunubin yă kuma yanka ta a inda ake hadaya ta ƙonawa.
30 ৩০ পরে যাজক আঙুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার সব রক্ত বেদির মূলে ঢেলে দেবে।
Sa’an nan firist zai ɗibi jinin da yatsarsa yă zuba a ƙahoni a bagaden hadaya ta ƙonawa, yă kuma zuba sauran jinin a ƙasan bagade.
31 ৩১ আর মঙ্গলের জন্য বলি থেকে নেওয়া মেদের মত তার সব মেদ ছাড়িয়ে নেবে; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদির ওপরে তা পুড়িয়ে দেবে; এভাবে যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।
Za a ɗebe kitsenta duka kamar yadda akan ɗebe kitsen hadaya ta salama. Firist zai ƙona shi a kan bagaden don ƙanshi mai daɗi ga Ubangiji. Ta haka firist zai yi kafara dominsa, za a kuwa gafarta masa.
32 ৩২ যদি সে পাপের জন্য বলির উপহারের জন্য ভেড়ার বাচ্চা আনে, তবে একটা নির্দোষ মেয়ে ভেড়ার বাচ্চা আনবে।
“‘Idan kuwa daga cikin’yan tumaki zai ba da hadayarsa, sai ya kawo’yar tunkiya marar lahani.
33 ৩৩ আর সেই পাপের জন্য বলির মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে।
Zai ɗibiya hannunsa a kanta yă kuma yanka ta hadaya don zunubi a inda ake yankan hadayar ƙonawa.
34 ৩৪ পরে যাজক আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিংগুলোর ওপরে দেবে ও সব রক্ত বেদির মূলে ঢালবে।
Sa’an nan firist zai ɗibi jinin hadaya don zunubin da yatsarsa yă zuba a ƙahonin bagaden hadayar ƙonawa, yă kuma zuba sauran jinin a gindin bagade.
35 ৩৫ পরে মঙ্গলের বলির ভেড়ার বাচ্চার মেদ যেমন ছাড়ান যায়, তেমনি যাজক এর সব মেদ ছাড়িয়ে নেবে এবং সদাপ্রভুর জন্য আগুনে তৈরী উপহারের রীতি অনুসারে তা বেদিতে পোড়াবে; এভাবে যাজক তার করা পাপের প্রায়শ্চিত্ত করবে; তাতে তার পাপের ক্ষমা হবে।
Zai kuma ɗebe kitsenta duka kamar yadda a kan ɗebe na ragon hadaya ta salama. Firist zai ƙone shi a bisa bagaden a bisa hadaya ta ƙonawa ga Ubangiji. Ta haka firist ɗin zai yi kafara dominsa saboda zunubin da ya yi, za a kuwa gafarta masa.

< লেবীয় বই 4 >