< লেবীয় বই 26 >

1 তোমরা নিজেদের জন্য প্রতিমা তৈরী কোরো না এবং স্বর্ণ প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন কোরো না ও তার কাছে প্রণাম করবার জন্য তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রেখো না; কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
“‘Kada ku yi gumaka, ko ku kafa siffa, ko al’amudi wa kanku, kada kuma ku sa sassaƙaƙƙun duwatsu a ƙasarku don ku rusuna musu. Ni ne Ubangiji Allahnku.
2 তোমরা আমার বিশ্রামবার সব পালন কোরো ও আমার ধর্ম্মধামের সমাদর কোরো; আমি সদাপ্রভু।
“‘Ku kiyaye Asabbataina, ku kuma ba wa wuri mai tsarkina girma. Ni ne Ubangiji.
3 যদি তোমরা আমার ব্যবস্থা মত চল, আমার আদেশ সব মান ও সে সব পালন কর,
“‘In kuka kiyaye farillaina, kuka yi biyayya da umarnaina,
4 তবে আমি ঠিক দিনের তোমাদেরকে বৃষ্টি দান করব; তাতে জমি শস্য উৎপন্ন করবে ও ক্ষেত্রের বৃক্ষ সব নিজের নিজের ফল দেবে।
zan aika da ruwan sama a lokacinsa, ƙasa kuma za tă ba da hatsi, itatuwa kuma za su haihu’ya’yansu.
5 তোমাদের শস্য মাড়াইয়ের দিন আঙ্গুর তোলার দিন পর্যন্ত থাকবে ও আঙ্গুর তোলার দিন থেকে বীজবপনের দিন পর্যন্ত থাকবে এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন খাবে ও নিরাপদে নিজের দেশে বাস করবে।
Masussukanku za su ci gaba har lokacin girbin inabi, girbin inabi kuma zai ci gaba har lokacin shuki, za ku kuma ci duk abincin da kuke so cikin salama a ƙasarku.
6 আর আমি দেশে শান্তি প্রদান করব; তোমরা শয়ন করলে কেউ তোমাদেরকে ভয় দেখাবে না এবং আমি তোমাদের দেশ থেকে হিংস্র জন্তুদেরকে দূর করে দেব ও তোমাদের দেশে খড়গ নিয়ে ভ্রমণ করবে না।
“‘Zan ba ku salama a ƙasar, za ku kuwa kwanta, kuma babu wani da zai tsorata ku. Zan kori mugayen namun jeji daga ƙasar, takobi kuma ba zai ratsa cikin ƙasarku ba.
7 আর তোমরা নিজেদের শত্রুদেরকে তাড়িয়ে দেবে ও তারা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে
Za ku kori abokan gābanku, za su kuwa fāɗi a kaifin takobi a gabanku.
8 আর তোমাদের পাঁচ জন তাদের একশো জনকে তাড়িয়ে দেবে, তোমাদের একশো জন দশ হাজার লোককে তাড়িয়ে দেবে এবং তোমাদের শত্রুরা তোমাদের সামনেই তলোয়ারের সামনে পড়বে
Mutanenku biyar za su kori mutum ɗari, mutanenku ɗari kuma za su kori mutane dubu goma, abokan gābanku kuma za su fāɗi a kaifin takobi a gabanku.
9 আর আমি তোমাদের উপর খুশি হব তোমাদেরকে ফলবন্ত ও বহুবংশ করব ও তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করব।
“‘Zan dube ku da idon rahama, in kuma sa ku riɓaɓɓanya ku kuma ƙaru, zan kiyaye alkawarina da ku.
10 ১০ আর তোমরা জমানো পুরানো শস্য খাবে ও নূতনের সামনে থেকে পুরানো শস্য বের করবে।
Za ku ci gaba da cin girbin bara, har ku fitar da shi don ku sami wurin saboda sabo.
11 ১১ আর আমি তোমাদের মধ্যে আমার পবিত্র তাঁবু রাখব, আমি তোমাদেরকে ঘৃণা করবো না।
Zan kafa wurin zamana a cikinku, ba zan kuma yi ƙyamarku ba.
12 ১২ আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করব ও তোমাদের ঈশ্বর হব এবং তোমরা আমার প্রজা হবে।
Zan yi tafiya a cikinki in kuma zama Allahnku, za ku kuwa zama mutanena.
13 ১৩ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি মিশর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছি, তাদের দাস থাকতে দিইনি; আমি তোমাদের যোয়ালির-কাঠ ভেঙে সোজাভাবে তোমাদেরকে গমন করিয়েছি।
Ni ne Ubangiji Allahnku, wanda ya fitar da ku daga Masar don kada ku ƙara zama bayi ga Masarawa; na karya sandunan wahalarku, na kuma bar ku ku yi tafiya a sake.
14 ১৪ কিন্তু যদি তোমরা আমার কথা না শুন ও আমার এ সব আদেশ পালন না কর,
“‘Amma in za ku kasa kunne gare ni, ku kuma aikata dukan waɗannan umarnai,
15 ১৫ যদি আমার ব্যবস্থা অগ্রাহ্য কর ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এভাবে তোমরা আমার আদেশ পালন না করে আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করব;
in kuka kuma ƙi farillaina, kuka yi ƙyamar dokokina, kuka kuma kāsa kiyaye umarnaina, har kuka karya alkawarina,
16 ১৬ তোমাদের জন্য আতঙ্ক, যক্ষ্মা ও কম্পজ্বর নিরূপণ করব, যাতে তোমাদের চক্ষু ক্ষীণ হয়ে পড়বে ও প্রাণে ব্যথা পাবে এবং তোমাদের বীজ বপন বৃথা হবে, কারণ তোমাদের শত্রুরা তা খাবে।
to, zan yi muku wannan. Zan kawo muku abin bantsoro, cututtuka da zazzaɓin da zai lalatar da idonku, yă kuma sa ranku a wahala. Za ku shuka iri a banza, domin abokan gābanku ne za su ci.
17 ১৭ আর আমি তোমাদের প্রতি বিমুখ হব; তাতে তোমরা নিজের শত্রুদের সামনে আহত হবে; যারা তোমাদেরকে ঘৃণা করে, তারা তোমাদের ওপরে কর্তৃত্ব করবে এবং কেউ তোমাদেরকে না তাড়ালেও তোমরা পালিয়ে যাবে।
Zan yi gāba da ku har abokan gābanku su ci ku a yaƙi, su waɗanda suke ƙinku za su yi mulki a kanku, za ku gudu ba tare da wani yana korinku ba.
18 ১৮ আর যদি তোমরা এতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপযুক্ত তোমাদেরকে সাত গুন বেশী শাস্তি দেব।
“‘In bayan dukan wannan, ba ku saurare ni ba, zan hukunta ku saboda zunubanku har sau bakwai.
19 ১৯ আমি তোমাদের শক্তির গর্ব চূর্ণ করব ও তোমাদের আকাশ লোহার মত ও তোমাদের জমি পিতলের মত করব।
Zan karya ikonku wanda kuke fariya da shi, in hana ruwan sama, ƙasa kuma tă zama kamar tagulla.
20 ২০ তাতে তোমাদের শক্তি অকারণে শেষ হবে, কারণ তোমাদের জমি শস্য উৎপন্ন করবে না ও দেশের গাছপালা সব নিজ নিজ ফল দেবে না।
Ƙarfinku zai ƙare a banza domin ƙasarku ba za tă ba da hatsi ba, balle itatuwan ƙasar su ba da’ya’ya.
21 ২১ আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর ও আমার কথা শুনতে না চাও, তবে আমি তোমাদের পাপ অনুসারে তোমাদেরকে আর সাত গুন আঘাত করব।
“‘In kuka ci gaba da tayar mini, kuka ƙi ku saurare ni, zan ninka wahalolinku sau bakwai, yadda ya dace da zunubanku.
22 ২২ আর তোমাদের মধ্যে বন্য পশু পাঠাব; তারা তোমাদের সন্তান হরণ করবে, তোমাদের পশুপাল নষ্ট করবে, তোমাদেরকে সংখ্যায় অল্প করব; আর তোমাদের রাজপথ সব ধ্বংস হবে।
Zan aika da mugayen namun jeji a kanku, za su kuwa kashe’ya’yanku, su hallaka shanunku, su rage yawanku, ku zama kaɗan. Wannan zai sa a rasa mutane a kan hanyoyinku.
23 ২৩ এতে যদি আমার উদ্দেশ্যে শাসিত না হও, কিন্তু আমার বিপরীত আচরণ কর,
“‘In duk da waɗannan abubuwa, ba ku yarda da gyaran da nake yi muku ba, kuka ci gaba da yin adawa da ni,
24 ২৪ তবে আমিও তোমাদের বিপরীত আচরণ করব ও তোমাদের পাপযুক্ত আমিই তোমাদেরকে সাত বার আঘাত করব।
zan yi adawa da ku, zan kuma aukar muku saboda zunubanku har sau bakwai.
25 ২৫ আমি অমান্যের প্রতিফল দেবার জন্য তোমাদের উপরে তলোয়ার আনব, তোমরা নিজ নিজ নগরমধ্যে একত্রীভূত হবে, আমি তোমাদের মধ্যে মহামারী পাঠাব এবং তোমরা শত্রুদের হাতে সমর্পিত হবে।
Zan kawo takobi a kanku don in yi ramuwa saboda karya alkawarin da kuka yi. Sa’ad da kuka janye zuwa cikin biranenku, zan aika da annoba a cikinku, za a kuwa ba da ku ga hannun abokan gāba.
26 ২৬ আমি তোমাদের খাদ্য সরবরাহ বন্ধ করব, দশ জন স্ত্রীলোক এক উনানে তোমাদের রুটি পাক করবে ও তোমাদের রুটি মেপে তোমাদেরকে দেবে, কিন্তু তোমরা তা খেয়ে তৃপ্ত হবে না।
Sa’ad da na yanke abincinku, mata goma za su dafa abinci a murhu ɗaya, za su kuma rarraba abincin a ma’auni. Za ku ci amma ba za ku ƙoshi ba.
27 ২৭ আর এসবেতেও যদি তোমরা আমার কথা না শোন, আমার বিপরীত আচরণ কর,
“‘In duk da haka kuka ci gaba da ƙin saurare ni, kuka ci gaba da yin adawa da ni,
28 ২৮ তবে আমি ক্রোধে তোমাদের বিপরীত আচরণ করব এবং আমিই তোমাদের পাপযুক্ত তোমাদেরকে সাত গুন শাস্তি দেব।
cikin fushina, sai in yi adawa da ku, in kuma hukunta ku saboda zunubanku har sau bakwai.
29 ২৯ আর তোমরা নিজের নিজের ছেলেদের মাংস খাবে ও নিজের নিজের মেয়েদের মাংস খাবে।
Za ku ci naman’ya’yanku maza da na’ya’yanku mata.
30 ৩০ আর আমি তোমাদের উচ্চ জায়গা সব ভেঙে দেব, তোমাদের সূর্য্যপ্রতিমা সকল নষ্ট করব ও তোমাদের মূর্তিদের মৃত দেহের উপরে তোমাদের মৃতদেহ ফেলে দেব এবং আমি তোমাদেরকে ঘৃণা করব।
Zan rurrushe dukan masujadanku, in yanke bagadanku na turare, in yi tarin gawawwakinku a kan gumakanku, zan kuma yi ƙyamarku.
31 ৩১ আর আমি তোমাদের নগর সব ধ্বংস করব, তোমাদের ধর্ম্মধাম সব ধ্বংস করব ও তোমাদের উত্সর্গের গন্ধ গ্রহণ করব না।
Zan mai da biranenku kango, in lalace wuraren tsarkinku, ba zan kuma shaƙi ƙanshi hadayunku ba.
32 ৩২ আর আমি দেশ ধ্বংস করব ও সেখানে বসবাসকারী তোমাদের শত্রুরা সেই বিষয়ে চমৎকৃত হবে।
Zan mai da ƙasarku kango har abokan gābanku da suke zama a wurin su yi mamaki.
33 ৩৩ আর আমি তোমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করব ও তলোয়ার বের করে তোমাদের অনুসরণ করব, তাতে তোমাদের দেশ পরিত্যক্ত ও তোমাদের নগর সব ধ্বংস হবে।
Zan watsar da ku cikin al’ummai, in kuma ja takobina in kore ku. Ƙasarku za tă zama kufai, biranenku kuma su zama kango.
34 ৩৪ তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকবে ও তোমরা শত্রুগণের দেশে বাস করবে, ততদিন জমি নিজ বিশ্রামকাল ভোগ করবে; সেই জমি বিশ্রাম পাবে ও নিজের বিশ্রামকাল ভোগ করবে।
Sa’an nan ƙasar za tă ji daɗin hutun shekarun Asabbacinta, a dukan lokutan da take kango, ku kuwa kuna a ƙasar abokan gābanku, sa’an nan ƙasar za tă huta ta ji daɗin asabbatanta.
35 ৩৫ যতদিন দেশ ধ্বংসস্থান হয়ে থাকবে, তত দিন বিশ্রাম করবে, কারণ যখন তোমরা দেশে বাস করতে, তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ভোগ করত না।
A dukan lokutan da take kango, ƙasar za tă sami hutun da ba tă samu a lokutan asabbatan da kuke zama a cikinta ba.
36 ৩৬ আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, আমি শত্রুদেশে তাদের হৃদয়ে বিষণ্নতা পাঠাব এবং চালিত পাতার শব্দ তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে; লোকে যেমন তলোয়ারের মুখ থেকে পালায়, তারা সেরকম পালাবে এবং কেউ না তাড়ালেও পড়বে।
“‘Ga waɗanda za su ragu kuwa, zan cika zukatansu da tsoro a ƙasashen abokan gābansu har motsin ganyen da iska ta hura zai sa su ruga da gudu. Za su yi gudu kamar suna gudu daga takobi ne, za su kuma fāɗi, ko da yake babu wanda yake korinsu.
37 ৩৭ কেউ না তাড়ালেও তারা যেমন তলোয়ারের সামনে, তেমনি এক জন অন্যের উপরে পড়বে এবং শত্রুদের সামনে দাঁড়াতে তোমাদের ক্ষমতা হবে না।
Za su yi karo da juna kamar waɗanda suke tsere wa takobi, ko da yake babu wanda yake korinsu. Ta haka ba za ku iya tsaya a gaban abokan gābanku ba.
38 ৩৮ আর তোমরা জাতিদের মধ্যে বিনষ্ট হবে ও তোমাদের শত্রুদের দেশে তোমাদেরকে গ্রাস করবে।
Za ku mutu a cikin al’ummai, ƙasar abokan gābanku za tă cinye ku.
39 ৩৯ আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তারা নিজের নিজের অপরাধে শত্রুদেশে ক্ষয় হবে।
Sauranku da suka ragu za su lalace a ƙasashen abokan gābansu saboda zunubansu; da kuma saboda zunuban kakanninsu.
40 ৪০ আর নিজেদের পিতৃপুরুষদেরও অপরাধে তাদের সঙ্গে ক্ষয় হবে। আর তাদেরকে স্বীকার করতে হবে যে, আমার বিরুদ্ধে সত্য অমান্য ও আমার বিপরীত আচরণ করার জন্য তাদের অপরাধ ও তাদের পিতৃপুরুষদের অপরাধ হয়েছে,
“‘Amma in suka tuba daga zunubansu da zunuban kakanninsu, da cin amanar da suka yi mini, da kuma adawar da suka yi da ni,
41 ৪১ আমিও তাদের বিপরীত আচরন করেছি, আর তাদেরকে শত্রুদের দেশে এনেছি। তখন যদি তাদের অচ্ছিন্নত্বক হৃদয় নম্র হয় ও তারা নিজের নিজের অপরাধের শাস্তি মেনে নেয়,
waɗanda suka sa na yi adawa da su har da na aika da su ƙasar abokan gābansu, sa’ad da suka ƙasƙantar da zukatansu marasa kaciya, suka kuma biya hukuncin zunubansu,
42 ৪২ তবে আমি যাকোবের সঙ্গে করা আমার নিয়ম মনে করবো ও ইসহাকের সঙ্গে করা আমার নিয়ম ও অব্রাহামের সঙ্গে করা আমার নিয়মও মনে করব, আর দেশকেও মনে করব।
zan tuna da alkawarina da Yaƙub, da alkawarina da Ishaku, da kuma alkawarina da Ibrahim, zan tuna da ƙasar.
43 ৪৩ দেশও তাদের দ্বারা পরিত্যক্ত হবে ও তাদের অবর্তমানে ধর্মস্থান হয়ে নিজে বিশ্রাম ভোগ করবে, ও তারা নিজেদের অপরাধের শাস্তি মেনে নেবে; কারণ তারা আমার শাসন মানত না ও তাদের প্রাণ আমার নিয়ম ঘৃণা করত।
Gama za su gudu su bar ƙasar, ƙasar kuwa ta ji daɗin asabbatanta yayinda take kango muddin ba su ciki. Za su biya hukuncin zunubansu domin sun ƙi dokokina, suka kuma yi ƙyamar farillaina.
44 ৪৪ তাছাড়া যখন তারা শত্রুদের দেশে থাকবে, তখন আমি নিঃশেষে ধ্বংসের জন্য কিংবা তাদের সঙ্গে আমার নিয়ম ভাঙার জন্য তাদেরকে অগ্রাহ্য করব না, ঘৃণাও করব না; কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর।
Duk da haka, sa’ad da suke a ƙasar abokan gābansu, ba zan ƙi su, ko in yi ƙyamarsu, in hallaka su ƙaƙaf, har in karya alkawarina da su ba. Ni ne Ubangiji Allahnsu.
45 ৪৫ আর আমি তাদের ঈশ্বর হবার জন্য যাদেরকে জাতি সামনে মিশর দেশ থেকে বের করে এনেছি, তাদের সেই পিতৃপুরুষদের সঙ্গে করা আমার নিয়ম তাদের জন্য মনে রাখবো; আমি সদাপ্রভু।
Amma saboda su, zan tuna da alkawarin da na yi da kakanninsu, waɗanda na fitar da su daga Masar a idon al’ummai, don in zama Allahnsu. Ni ne Ubangiji.’”
46 ৪৬ সীনয় পাহাড়ে সদাপ্রভু মোশির হাত দিয়ে নিজের ও ইস্রায়েল সন্তানদের এই সব নিয়ম শাসন ও ব্যবস্থা স্থির করলেন।
Waɗannan su ne farillai, da dokoki, da kuma ƙa’idodin da Ubangiji ya kafa a Dutsen Sinai, tsakaninsa da Isra’ilawa ta wurin Musa.

< লেবীয় বই 26 >