< লেবীয় বই 23 >

1 আর সদাপ্রভু মোশিকে বললেন, তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, তাদেরকে বল,
Ubangiji ya ce wa Musa,
2 তোমরা সদাপ্রভুর যে সব পর্ব পবিত্র সভা বলে ঘোষণা করবে, আমার সেই সব পর্ব এই।
“Yi magana da Isra’ilawa, ka ce musu, ‘Ga ƙayyadaddun bukukkuwa, ƙayyadaddun bukukkuwan Ubangiji, da za ku sanar wa mutane su riƙa kiyayewa, su zama lokutan tarurruka masu tsarki.
3 ছয় দিন কাজ করতে হবে, কিন্তু সপ্তম দিনের বিশ্রামের জন্য বিশ্রামপর্ব, পবিত্র সভা হবে, তোমরা কোন কাজ করবে না; সে দিন তোমাদের সব গৃহে সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রামদিন।
“‘Akwai kwanaki shida da za ku iya yin aiki, amma rana ta bakwai, Asabbaci ne na hutu, rana mai tsarki ga jama’a. Kada ku yi wani aiki a ko’ina kuke da zama, Asabbaci ne ga Ubangiji.
4 তোমরা নির্দিষ্ট দিনের যে সব পবিত্র সভা ঘোষণা করবে, সদাপ্রভুর সেই সব পর্ব এই।
“‘Waɗannan su ne bukukkuwan da Ubangiji ya kafa da tsarkakakkun taron jama’a za su yi a ƙayyadaddun lokuta.
5 প্রথম মাসে, মাসের চোদ্দ দিনের সন্ধ্যাবেলায় সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব হবে।
Bikin Ƙetarewar Ubangiji, zai fara da yamma a ranar goma sha huɗu na wata na fari.
6 এবং সেই মাসের পনেরো দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে খামি ছাড়া রুটির উৎসব হবে; তোমরা সাত দিন খামি ছাড়া রুটি খাবে।
A rana ta goma sha biyar na wannan wata, za a fara Bikin Burodi Marar Yisti na Ubangiji. Za ku yi kwana bakwai kuna cin burodi marar yisti.
7 প্রথম দিনের তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোনো সাধারন কাজ করবে না।
A rana ta fari, ku yi taro mai tsarki, ba kuwa za ku yi aiki na kullum ba.
8 কিন্তু সাত দিন সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উত্সর্গ করবে; সপ্তম দিনের পবিত্র সভা হবে; তোমরা কোন সাধারন কাজ করবে না।
Kwana bakwai za ku miƙa hadaya ga Ubangiji da wuta. A rana ta bakwai ɗin ku yi taro mai tsarki, ba za ku kuwa yi aiki na kullum ba.’”
9 আর সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
10 ১০ তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, তাদেরকে বল, আমি তোমাদেরকে যে দেশ দেব, সেই দেশে থেকে তোমরা যখন সেখানে উত্পন্ন শস্য কাটবে, তখন তোমাদের কাটা শস্যের অগ্রিমাংশ বলে এক আঁটি যাজকের কাছে আনবে।
“Yi magana da Isra’ilawa, ka ce musu, ‘Sa’ad da kuka shiga ƙasar da zan ba ku, kuka kuma girbe amfanin gonarta, sai ku kawo wa firist damin hatsi na farko da kuka girbe.
11 ১১ সে সদাপ্রভুর সামনে ঐ আঁটি দোলাবে, যেন তোমাদের জন্য তা গ্রহণযোগ্য হয়; বিশ্রামবারের পরদিন যাজক তা দোলাবে।
Zai kaɗa damin a gaban Ubangiji domin yă zama yardajje a madadinku; firist ɗin zai kaɗa shi a kashegarin Asabbaci.
12 ১২ আর যে দিন তোমরা ঐ আঁটি দোলাবে, সে দিন সদাপ্রভুর উদ্দেশ্যে হোমের জন্য একবছরের নির্দোষ এক ভেড়ার বাচ্চা উৎসর্গ করবে।
A ranar da kuka kaɗa damin, dole ku miƙa hadaya ta ƙonawa na ɗan rago bana ɗaya, marar lahani ga Ubangiji,
13 ১৩ তার ভক্ষ্য-নৈবেদ্য এক ঐফার দুই দশমাংশ তেল মেশানো সূক্ষ্ম সূজি; তা সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য আগুনে করা উপহার হবে ও তার পানীয় নৈবেদ্য এক হিন আঙ্গুর রসের চতুর্থাংশ হবে।
tare da hadaya ta gari mai laushi, humushi biyu haɗe da mai, wato, hadaya ce da aka ƙone da wuta ga Ubangiji, mai daɗin ƙanshi, da kuma abin sha kwalaba ɗaya na ruwan inabi.
14 ১৪ আর তোমরা যতক্ষণ নিজের ঈশ্বরের উদ্দেশ্যে এই উপহার না আন, সে দিন পর্যন্ত রুটি কি ভাজা শস্য কি তাজা শীষ খাবে না; তোমাদের সব গৃহে এটি পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।
Ba za ku ci wani burodi, ko gasasshen hatsi, ko sabon hatsi ba, sai ran nan da kuka kawo wannan hadaya ga Allahnku. Wannan za tă zama dawwammamiyar farilla wa tsararraki masu zuwa, a duk inda kuke zama.
15 ১৫ আর সেই বিশ্রামবারের পরদিন থেকে, দোলনীয় নৈবেদ্যরূপ আঁটি আনবার দিন থেকে, তোমরা পূর্ণ সাত বিশ্রামবার গণনা করবে।
“‘Daga kashegarin Asabbaci, ranar da kuka kawo dami don hadaya ta kaɗawa, ku ƙirga cikakku makoni bakwai.
16 ১৬ এভাবে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন খাবারের উপহার উত্সর্গ করবে।
Ku ƙirga kwana hamsin har zuwa kashegarin Asabbaci na bakwai, sa’an nan ku miƙa hadaya ta sabon hatsi ga Ubangiji.
17 ১৭ তোমরা নিজ নিজগৃহ থেকে দোলনীয় নৈবেদ্যের জন্য [এক ঐফার] দুই দশমাংশের দুই খান রুটি আনবে; সূক্ষ্ম সূজি দিয়ে তা তৈরী কোরো ও খামি দিয়ে তৈরী কোরো; তা সদাপ্রভুর উদ্দেশ্যে আশুপক্কাংশ হবে।
Daga ko’ina kuke da zama, ku kawo dunƙule biyu na humushin gari mai laushi da aka tuya da yisti, a matsayin hadaya ta kaɗawa ta’ya’yan fari na itatuwa ga Ubangiji.
18 ১৮ আর তোমরা সেই রুটির সঙ্গে একবছরের নির্দোষ সাতটি ভেড়ার বাচ্চা, এক যুব বৃষ ও দুটি ভেড়া উৎসর্গ করবে; তা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি হবে এবং সেইসম্বন্ধীয় ভক্ষ্য-নৈবেদ্যের ও পানীয় নৈবেদ্যের সঙ্গে সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য আগুনে করা উপহার হবে।
Tare da wannan, ku miƙa’yan raguna bakwai, kowanne bana ɗaya-ɗaya marar lahani, bijimi da kuma raguna biyu. Za su zama hadaya ta ƙonawa ga Ubangiji, tare da hadayunsu na hatsi, da hadayunsu na sha, hadaya da aka yi da wuta, mai daɗin ƙanshi ga Ubangiji.
19 ১৯ পরে তোমরা পাপের বলির জন্য এক ছাগলের বাচ্চা ও মঙ্গলের বলির জন্য এক বছরের দুটি ভেড়ার বাচ্চা বলিদান করবে।
Sa’an nan ku miƙa bunsuru ɗaya na hadaya don zunubi, da’yan raguna biyu, kowanne bana ɗaya-ɗaya, don hadaya ta salama.
20 ২০ আর যাজক ঐ আশুপক্কাংশের রুটির সঙ্গে ও দুটি ভেড়ার বাচ্চার সঙ্গে সদাপ্রভুর উদ্দেশ্যে দোলনীয় নৈবেদ্যরূপে তাদেরকে দোলাবে; সে সব যাজকের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে।
Firist zai kaɗa’yan raguna biyun a gaban Ubangiji, a matsayin hadaya ta kaɗawa, tare da burodin sababbin’ya’yan fari na itatuwan. Tsarkaken hadaya ce ga Ubangiji ga firist.
21 ২১ আর সেই দিনের ই তোমরা ঘোষণা করবে; তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোনো সাধারন কাজ করবে না; এটা তোমাদের সব গৃহে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।
A wannan rana za ku yi taro mai tsarki, ba kuwa za ku yi aiki na kullum ba. Wannan za tă zama dawwammamiyar farilla wa tsararraki masu zuwa, a ko’ina kuke da zama.
22 ২২ আর তোমাদের ভূমির শস্য কাটার দিন তোমরা কেউ নিজের ক্ষেতের কোণের দিকে শস্য নিঃশেষে কাটবে না ও নিজের শস্য কাটার পরে পড়ে যাওয়া শস্য সংগ্রহ করবে না; তা দুঃখী ও বিদেশীর জন্য ত্যাগ করবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
“‘Sa’ad da kuka yi girbin gonarku, kada ku girbe har ƙarshen gefen gonar, ko ku yi kalar girbinku. Ku bar su wa matalauta da baƙi. Ni ne Ubangiji Allahnku.’”
23 ২৩ আর সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
24 ২৪ তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, সপ্তম মাসে, সেই মাসে প্রথম দিনের তোমাদের বিশ্রামপর্ব এবং তূরীধ্বনিসহযোগে স্মরণ করার জন্য পবিত্র সভা হবে।
“Faɗa wa Isra’ilawa cewa, ‘A ranar farko ga wata na bakwai, za tă zama ranar hutu, rana ce ta tuni da yin taro mai tsarki na sujada da za a fara busar ƙaho.
25 ২৫ তোমরা কোন সাধারন কাজ করবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে।
Kada ku yi aiki na kullum, amma ku miƙa hadaya ta ƙonawa ga Ubangiji.’”
26 ২৬ আর সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
27 ২৭ আবার ঐ সপ্তম মাসের দশম দিনের প্রায়শ্চিত্তদিন; সে দিন তোমাদের পবিত্র সভা হবে ও তোমরা নিজের নিজের প্রাণকে দুঃখ দেবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে।
“Rana ta goma ta wata bakwai, za tă zama Ranar Kafara. Sai ku yi taro mai tsarki don ku yi mūsun kanku ku kuma miƙa hadayar da aka yi da wuta ga Ubangiji.
28 ২৮ আর সেই দিন তোমরা কোন কাজ করবে না; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য তা প্রায়শ্চিত্তদিন হবে।
Kada ku yi aiki a ranar, gama Ranar Kafara ce, sa’ad da za a yi kafara saboda ku a gaban Ubangiji Allahnku.
29 ২৯ সে দিন যে কেউ নিজের প্রাণকে দুঃখ না দেয়, সে নিজের লোকদের মধ্য থেকে বিচ্ছিন্ন হবে।
Duk wanda bai yi mūsun kansa a wannan rana ba, dole a raba shi daga mutanensa.
30 ৩০ আর সেই দিন যে কোনো প্রাণী কোনো কাজ করে, তাকে আমি তার লোকদের মধ্য থেকে বিচ্ছিন্ন করবো।
Zan hallaka duk wani da ya yi aiki a wannan rana daga mutanensa.
31 ৩১ তোমরা কোনো কাজ কোরো না; এটা তোমাদের সব গৃহে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা।
Sam ba za ku yi wani aiki ba. Wannan za tă zama dawwammamiyar farilla ce, wa tsararraki masu zuwa, a ko’ina kuke da zama.
32 ৩২ সেই দিন তোমাদের বিশ্রামের জন্য বিশ্রামদিন হবে, আর তোমরা নিজের নিজের প্রাণকে দুঃখ দেবে; মাসের নবম দিনের সন্ধ্যাবেলায়, এক সন্ধ্যা থেকে অন্য সন্ধ্যা পর্যন্ত, নিজেদের বিশ্রামদিন পালন করবে।
Asabbaci ne na hutu dominku, kuma dole ku yi mūsun kanku. Daga yamman rana ta tara ga wata, har zuwa yamma na biye, za ku kiyaye Asabbacinku.”
33 ৩৩ আর সদাপ্রভু মোশিকে বললেন,
Ubangiji ya ce wa Musa,
34 ৩৪ তুমি ইস্রায়েল-সন্তানদেরকে বল, ঐ সপ্তম মাসের পনেরো দিন থেকে সাত দিন পর্যন্ত সদাপ্রভুর উদ্দেশ্যে গৃহ উৎসব হবে।
“Faɗa wa Isra’ilawa cewa, ‘A ranar goma sha biyar ga wata na bakwai, za a fara Bikin Tabanakul na Ubangiji, zai kuma ɗauki kwana bakwai.
35 ৩৫ প্রথম দিনের পবিত্র সভা হবে; তোমরা কোনো সাধারন কাজ করবে না।
A ranar farko za tă zama ta taro mai tsarki, kada ku yi aiki na kullum.
36 ৩৬ সাত দিন তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে; পরে অষ্টম দিনের তোমাদের পবিত্র সভা হবে; আর তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে করা উপহার উৎসর্গ করবে; এটি পর্বসভা; তোমরা কোনো সাধারন কাজ করবে না।
Kwana bakwai za ku miƙa hadayun da aka yi da wuta ga Ubangiji, a rana ta takwas, ku yi taro mai tsarki, ku kuma miƙa hadayar da aka yi da wuta ga Ubangiji. Wannan ranar rufewar taro ce; kada ku yi aiki na kullum.
37 ৩৭ এই সব সদাপ্রভুর পর্ব। এই সব পর্ব তোমরা পবিত্র সভা বলে ঘোষণা করবে এবং প্রতিদিন যেমন কাজ, সেই অনুসারে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের করা উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে।
(“‘Waɗannan su ne bukukkuwan da Ubangiji ya kafa, waɗanda za ku yi a matsayin tsarkakakkun taro, don kawo hadayun da aka yi da wuta ga Ubangiji, hadayu na ƙonawa da hadayu na hatsi, sadaka da kuma hadayu na sha, da ake bukata kowace rana.
38 ৩৮ সদাপ্রভুর বিশ্রামদিন থেকে, সদাপ্রভুর উদ্দেশ্যে দাতব্য তোমাদের দান থেকে, তোমাদের সব মানত থেকে ও তোমাদের নিজের ইচ্ছায় দেওয়া সব নৈবেদ্য থেকে এই সব আলাদা।
Waɗannan hadayu, ƙari ne a kan waɗannan na Asabbatan Ubangiji, haɗe kuma da kyautanku, da kome da kuka yi alkawari, da kuma hadayu yardar ran da za ku ba wa Ubangiji.)
39 ৩৯ আবার সপ্তম মাসের পনেরো দিনের ভূমির ফল সংগ্রহ করলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করবে; প্রথম দিন বিশ্রামপর্ব ও অষ্টম দিন বিশ্রামপর্ব হবে।
“‘Saboda haka, farawa daga ranar goma sha biyar ga watan bakwai, bayan kun tara hatsin gona, ku yi bikin Ubangiji kwana bakwai; rana ta fari, rana hutu ce, rana ta takwas kuma rana hutu ce.
40 ৪০ আর প্রথম দিনের তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খেজুর-পাতা, জড়ান গাছের শাখা এবং নদীর ধারে বাইসী-বৃক্ষ নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন আনন্দ করবে।
A rana ta fari, za ku ɗebi zaɓaɓɓun’ya’yan itatuwa daga itatuwa, da rassan dabino, rassa masu ganye, da kuma ganyayen itacen wardi na rafi, ku yi farin ciki a gaban Ubangiji Allahnku, kwana bakwai.
41 ৪১ আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশ্যে সেই উৎসব পালন করবে; এটা তোমারদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী ব্যবস্থা; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করবে।
Za ku kiyaye bikin nan har kwana bakwai a kowace shekara ga Ubangiji. Wannan za tă zama dawwammamiyar farilla wa tsarraraki masu zuwa, ku kiyaye ta a wata na bakwai.
42 ৪২ তোমরা সাত দিন কুটির বাস কোরো; ইস্রায়েল-বংশজাত সকলে কুটিরে বাস করবে।
Ku zauna a bukkoki kwana bakwai. Dukan’yan ƙasa haifaffun Isra’ilawa, za su zauna a bukkoki
43 ৪৩ এতে তোমাদের ভাবী বংশ জানতে পারবে যে, আমি ইস্রায়েল-সন্তানদেরকে মিশর দেশ থেকে বের করে এনে কুটিরে বাস করিয়েছিলাম; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
don zuriyarku tă san cewa na sa Isra’ilawa suka zauna a bukkoki sa’ad da na fitar da su daga Masar. Ni ne Ubangiji Allahnku.’”
44 ৪৪ তখন মোশি ইস্রায়েল-সন্তানদের কাছে সদাপ্রভুর পর্বগুলির কথা বললেন।
Saboda haka Musa ya sanar wa Isra’ilawa ƙayyadaddun bukukkuwan Ubangiji.

< লেবীয় বই 23 >