< লেবীয় বই 10 >

1 আর হারোণের ছেলে নাদব ও অবীহূ নিজের নিজের ধুনুচি নিয়ে তাতে আগুন রাখল ও তার ওপরে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে তাঁর আজ্ঞার বিপরীতে অদ্ভুত আগুন যা সদাপ্রভুর আজ্ঞা বহির্ভূত, তা উৎসর্গ করল।
Nadabu na Abihu, wana wa Aroni, wakachukua kila mtu kifukizo chake, akaweka moto ndani yake, na kisha uvumba. Kisha wakatoa moto usiokuabalika mbele za Yahweh, moto ambao hakuwaamru wao kuutoa.
2 তাতে সদাপ্রভুর সামনে থেকে আগুন বেরিয়ে তাদেরকে গ্রাস করল, তারা সদাপ্রভুর সামনে প্রাণত্যাগ করল।
Kwa hiyo moto ukashuka chini mbele za Yahweh na kuwala, nao wakafa mbele za Yahweh.
3 তখন মোশি হারোণকে বললেন, সদাপ্রভু তো এটাই বলেছিলেন, তিনি বলেছিলেন, যারা আমার কাছে আসে, তাদের মধ্যে আমি অবশ্য পবিত্রভাবে মান্য হব ও সব লোকের সামনে গৌরবান্বিত হব। তখন হারোণ চুপ করে থাকলেন।
Kisha Musa akamwambia Aroni, Hivi ndiyo Yahweh alivyokuwa akizunguzia aliposema, 'Nitaufunua utakatifu wangu kwa wale wajao mbele zangu. Nami nitatukuzwa mbele za watu wote.'” Naye Aroni hakusema neno lolote.
4 পরে মোশি হারোণের বাবার মত উষীয়েলের ছেলে মীশায়েল ও ইলীষাফণকে ডেকে বললেন, কাছে এসে তোমাদের ঐ দুই জন ভাইকে তুলে পবিত্র জায়গার সামনে থেকে শিবিরের বাইরে নিয়ে যাও।
Musa akamwita Mishaeli na Elzafani, wana wa Uzieli mjomba wa Aroni, naye akamwambia, “njoo huku na uwatowe ndugu zako nje ya kambi watoke mbele ya hema.”
5 তাতে তারা কাছে গিয়ে জামা শুদ্ধ তাদেরকে তুলে শিবিরের বাইরে নিয়ে গেল; যেমন মোশি বলেছিলেন।
Hivyo wakakaribia na kuwachukua wangali wamevaa kanzu zao za kikuhani, nao wakawapeleka nje ya kambi, kama Musa alivyokuwa ameelekeza. Kisha Musa akamwambia Aroni na wanawe wengine wawili, Eliezari na Ithamari, “
6 পরে মোশি হারোণকে ও তাঁর দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, তোমরা যেন মারা না পড় ও সব মণ্ডলীর প্রতি যেন রাগ না হয়, এই জন্য তোমরা নিজের নিজের মাথা ন্যাড়া কোরো না ও নিজের নিজের কাপড় ছিঁড় না; কিন্তু তোমাদের ভাইয়েরা, অর্থাৎ সমস্ত ইস্রায়েল-কুল, সদাপ্রভুর করা আগুনে শোক করুক।
Msiache wazi nywele za vichwa vyenu, wala msirarue nguo zenu, ili kwamba msije mkafa, na kwamba Yahweh asilikasirikie kusanyiko zima. Lakini waacheni jamaa zenu, nyumba yote ya Israeli waweze kufanya ibada za maombolezo kwa ajili ya hao ambao Yahweh amewaangamiza kwa moto.
7 আর তোমরা যেন মারা না পড়, এই জন্য সমাগম-তাঁবুর দরজার বাইরে যেও না, কারণ তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষেক-তেল আছে। তাতে তাঁরা মোশির বাক্য অনুসারে সে রকম করলেন।
Msiende nje kutoka kwenye ingilio la hema la kukutania, ama sivyo mtakufa, kwa kuwa mafuta ya Yahweh ya upako yako juu yenu.” Kwa hiyo wakatenda sawasawa na maelekezo ya Musa.
8 পরে সদাপ্রভু হারোণকে বললেন, তোমরা যেন মারা না পড়,
Mungu akazungumza na Aroni, akisema,
9 এই জন্য যে দিনের তুমি কিংবা তোমার ছেলেরা সমাগম-তাঁবুতে ঢুকবে, সে দিনের আঙ্গুর রস কি মদ পান কোরো না; এটা পুরুষানুক্রমে তোমাদের পালনীয় চিরস্থায়ী বিধি।
“Msinywe mvinyo wala kinywaji kikali, wewe, au wanao wanaobaki pamoja nawe, ili kwamba mtakapoingia kwenye hema ya kukutania msije mkafa. Hii itakuwa amri ya kudumu katika vizazi vyote vya watu wenu,
10 ১০ তাতে তোমরা পবিত্র ও সামান্য বিষয়ের এবং শুচি ও অশুচি বিষয়ের তফাৎ করতে
ili kupaambanua kati ya mambo matakatifu na mambo ya kawaida, na kati ya najisi na safi,
11 ১১ এবং সদাপ্রভু মোশির মাধ্যমে ইস্রায়েল-সন্তানদেরকে যে সব বিধি দিয়েছেন, তাদেরকে শিক্ষা দিতে পারবে।
ili kwamba mweze kuwafundisha watu wa Israeli amri zote ambazo Yahweh ameziamru kwa kinywa cha Musa.
12 ১২ পরে মোশি হারোণকে ও তাঁর অবশিষ্ট দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরকে বললেন, সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের তৈরী উপহারের অবশিষ্ট যে খাওয়ার নৈবেদ্য আছে, তা নিয়ে গিয়ে তোমরা বেদির পাশে বিনা তাড়ীতে খাও, কারণ তা অতি পবিত্র।
Musa akazungumza na Aroni na wanawe wawili waliosalia; Eliazari naIthamari, Twaeni sadaka ya nafaka inayobaki kutokana na sadaka ifanywayo kwa Yahweh kwa moto, nanyi ileni kando ya madhabahu bila hamiara, kwa kuwa ni takatifu sana.
13 ১৩ কোন পবিত্র জায়গায় তা খাবে; কারণ সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহারের মধ্যে তাই তোমার ও তোমার ছেলেদের পাওনা অংশ; কারণ আমি এই আজ্ঞা পেয়েছি।
lazima mtaila mahali patatifu kwa sababu huo ni mgao wako wewe na mgao wa wanao wa matoleo yaliyofanywa kwa Yahweh kwa moto, kwa kuwa hivi ndivyo limeamriwa niwaambie.
14 ১৪ আর উন্নীত বুক ও উরু তুমি ও তোমার ছেলে মেয়েরা কোনো শুচি জায়গায় খাবে, কারণ ইস্রায়েল-সন্তানদের মঙ্গলের জন্য বলিদান থেকে তা তোমার ও তোমার ছেলেদের পাওনা অংশ বলে দেওয়া হয়েছে।
Kile kidari kitikiswacho na lile paja ambalo hutolewa kwa Yahweh, yapasa mzile mahali palipo safi panapokubalika kwa Mungu. Wewe mwenyewe, wanao na binti zako waliopamoja nawe mtakula sehemu hizo, kwa kuwa zimetolewa kuwa mgao wako na mgao wa wanao kutokana na dhabihu ya sadaka ya ushirika wa watu wa Israeli.
15 ১৫ তারা হবনীয় মেদের সঙ্গে উন্নত উরু ও বুক নৈবেদ্য বলে সদাপ্রভুর সামনে দোলাবার জন্য আনবে; তা তোমার ও তোমার ছেলেদের চিরস্থায়ী অধিকার হবে; যেমন সদাপ্রভু আজ্ঞা করেছেন।
Lile paja lililotolewa na kidari kilichotikiswa, ni lazima ziletwe pamoja na sadaka ya mafuta iliyofanywa kwa moto, ili kutikiswa mbele za Yahweh. Nazo zitakuwa zako wewe na wanao kuwa mgao wenu daima, kama Yahweh alivyoamru.
16 ১৬ পরে মোশি যত্নপূর্ব্বক পাপের জন্য ছাগলের খোঁজ করলেন, আর দেখ, তা পুড়িয়ে দেওয়া হয়েছিল; সেই জন্য তিনি হারোণের বাকি দুই ছেলে ইলীয়াসর ও ঈথামরের ওপর রেগে গিয়ে বললেন,
Kisha Musa akauliza kuhusu yule mbuzi wa sadaka ya dhambi, naye akagundua kwamba alikuwa ametekezwa kwa moto. Kwa hiyo akawakasirikia Eliazari na Ithamari, wana wa Aroni waliosalia; akawaambia,
17 ১৭ সেই পাপের জন্য দেওয়া বলি তোমরা পবিত্র জায়গায় খাওনি কেন? তা তো অতি পবিত্র এবং মণ্ডলীর অপরাধ বহন করে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করার জন্য তা তিনি তোমাদেরকে দিয়েছেন।
“Kwa nini hamjaila sadaka ya dhambi katika eneo la hema, kwa kuwa ni takatifu sana, na kwa kuwa Yahweh amishaitoa kwenu ili kuchukua uovu wa kusanyiko, ili kufanya upatanisho kwa aijli yao mbele zake?
18 ১৮ দেখ, ভিতরে পবিত্র জায়গায় তাঁর রক্ত আনা হয়নি; আমার আজ্ঞানুসারে পবিত্র জায়গায় তা খাওয়া তোমাদের কর্তব্য ছিল।
Tazama, damu yake haikuletwa ndani ya hema, kwa hiyo iliwapasa kwa hakika kuwa mekwisha ila kwenye eneo la hema, kama nilivyoagiza?
19 ১৯ তখন হারোণ মোশিকে বললেন, দেখ, ওরা আজ সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের নিজের পাপের জন্য বলি ও নিজের নিজের হোমবলি উৎসর্গ করেছে, আর আমার ওপর এ রকম হল; যদি আমি আজ পাপের জন্য দেওয়া বলি খেতাম, তবে সদাপ্রভুর চোখে তা কি ভাল বোধ হত?
Kisha Aroni akamjibu Musa, “Tazama, leo walitoa sadaka yao ya dhambi na sadaka ya kuteketezwa mbele za Yahweh, na jambo hili vilevile limetendeka kwangu leo. Ikiwa nimeshakula sadaka ya dhambi leo, Je! Isingekuwa imeshapendeza mbele za Yahweh?”
20 ২০ মোশি যখন এটা শুনলেন, তাঁর চোখে ভাল বোধ হল।
Naye Musa aliposikia hivyo, akaridhika.

< লেবীয় বই 10 >