< যিরমিয়ের বিলাপ 5 >

1 হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ।
Kumbuka, Ee Bwana, yaliyotupata, tazama, nawe uione aibu yetu.
2 আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে, আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।
Urithi wetu umegeuziwa kwa wageni, na nyumba zetu kwa wageni.
3 আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।
Tumekuwa yatima wasio na baba, mama zetu wamekuwa kama wajane.
4 আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।
Ni lazima tununue maji tunayokunywa, kuni zetu zapatikana tu kwa kununua.
5 লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং আমাদের জন্য বিশ্রাম নেই।
Wanaotufuatilia wapo kwenye visigino vyetu, tumechoka na hakuna pumziko.
6 আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য।
Tumejitolea kwa Misri na Ashuru tupate chakula cha kutosha.
7 আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি।
Baba zetu walitenda dhambi na hawapo tena, na sisi tunachukua adhabu yao.
8 আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
Watumwa wanatutawala na hakuna wa kutuokoa mikononi yao.
9 জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।
Tunapata chakula chetu kwa kuhatarisha maisha yetu kwa sababu ya upanga jangwani.
10 ১০ আমাদের চামড়া উনুনের মতো গরম, দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।
Ngozi yetu ina joto kama tanuru, kwa sababu ya fadhaa itokanayo na njaa.
11 ১১ সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।
Wanawake wametendwa jeuri katika Sayuni, na mabikira katika miji ya Yuda.
12 ১২ তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং তারা প্রাচীনদের সম্মান করে নি।
Wakuu wametungikwa juu kwa mikono yao, wazee hawapewi heshima.
13 ১৩ যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।
Vijana wanataabika kwenye mawe ya kusagia, wavulana wanayumbayumba chini ya mizigo ya kuni.
14 ১৪ প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।
Wazee wameondoka langoni la mji, vijana wameacha kuimba nyimbo zao.
15 ১৫ আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।
Furaha imeondoka mioyoni mwetu, kucheza kwetu kumegeuka maombolezo.
16 ১৬ আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।
Taji imeanguka kutoka kichwani petu. Ole wetu, kwa maana tumetenda dhambi!
17 ১৭ এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।
Kwa sababu hiyo, mioyo yetu inazimia, kwa sababu ya hayo, macho yetu yamefifia,
18 ১৮ কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।
kwa ajili ya Mlima Sayuni, ambao unakaa ukiwa, nao mbweha wanatembea juu yake.
19 ১৯ কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী।
Wewe, Ee Bwana unatawala milele, kiti chako cha enzi chadumu kizazi hadi kizazi.
20 ২০ কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে? কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?
Kwa nini watusahau siku zote? Kwa nini umetuacha kwa muda mrefu?
21 ২১ হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও।
Turudishe kwako mwenyewe, Ee Bwana, ili tupate kurudi. Zifanye mpya siku zetu kama siku za kale,
22 ২২ তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।
isipokuwa uwe umetukataa kabisa na umetukasirikia pasipo kipimo.

< যিরমিয়ের বিলাপ 5 >