< যিরমিয়ের বিলাপ 4 >

1 হায়! সোনা কেমনভাবে উজ্জ্বলতা হারিয়েছে, খাঁটি সোনা পরিবর্তিত হয়েছে। পবিত্র পাথরগুলি প্রতিটি রাস্তার মাথায় ছড়িয়ে আছে।
Haa! Golide wathimbirira, golide wosalala wasinthikiratu! Amwazamwaza miyala yokongola ya kumalo opatulika pamphambano ponse pa mzinda.
2 সিয়োনের মূল্যবান ছেলেগুলো, যারা খাঁটি সোনার থেকে দামী, কিন্তু এখন তারা কুমোরের হাতে তৈরী মাটির পাত্রের মতো গণ্য হয়েছে, তা ছাড়া আর কিছুই নয়।
Haa! Ana a Ziyoni amtengowapatali amene kale anali ngati golide, tsopano ali ngati miphika ya dothi, ntchito ya owumba mbiya!
3 এমন কি শিয়ালেরাও তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়; আমার লোকের মেয়েরা মরুপ্রান্তের উটপাখির মত নিষ্ঠুর হয়েছে।
Ngakhale nkhandwe zimapereka bere kuyamwitsa ana ake, koma anthu anga asanduka ankhanza ngati nthiwatiwa mʼchipululu.
4 স্তন্যপায়ী শিশুর জিভ পিপাসায় মুখের তালুতে লেগে আছে; ছেলেমেয়েরা রুটি চাইছে, কিন্তু তাদের জন্য কিছুই নেই।
Lilime la mwana lakangamira kukhosi chifukwa cha ludzu, ana akupempha chakudya, koma palibe amene akuwapatsa.
5 যারা সুস্বাদু খাবার খেত, তারা পরিত্যক্ত অন্নহীন অবস্থায় রাস্তায় রয়েছে; যাদেরকে টকটকে লাল রঙের পোশাক পরিয়ে প্রতিপালিত করা যেত, তারা আবর্জনার স্তূপ আলিঙ্গন করছে।
Iwo amene kale ankadya zonona akupemphetsa mʼmisewu ya mu mzinda. Iwo amene kale ankavala zokongola tsopano akugona pa phulusa.
6 প্রকৃত পক্ষে আমার লোকের মেয়ের অপরাধ সেই সদোমের পাপের থেকেও বেশি, যা এক মুহূর্তে উপড়ে ফেলেছিল, অথচ তার ওপরে মানুষের হাত পড়েনি।
Kuyipa kwa anthu anga kunali kwakukulu kuposa anthu a ku Sodomu, amene anawonongedwa mʼkamphindi kochepa popanda owathandiza.
7 তাদের যিরুশালেমের নেতারা তুষারের থেকেও উজ্জ্বল, দুধের থেকেও সাদা ছিলেন; প্রবালের থেকেও লালবর্ণ অঙ্গ তাঁদের ছিল; নীলকান্তমণির মতো তাঁদের চেহারা ছিল।
Akalonga ake anali owala koposa chisanu chowundana ndi oyera kuposa mkaka. Matupi awo anali ofiira kuposa miyala ya rubi, maonekedwe awo ngati miyala ya safiro.
8 এখন তাঁদের মুখ কালির থেকেও কালো হয়েছে; রাস্তায় তাঁদেরকে চেনা যায় না; তাঁদের চামড়া হাড়ে লেগে গিয়েছে; তা কাঠের মতো শুকনো হয়েছে।
Koma tsopano maonekedwe awo ndi akuda kuposa mwaye; palibe angawazindikire mʼmisewu ya mu mzinda. Khungu lawo lachita makwinyamakwinya pa mafupa awo; lawuma gwaa ngati nkhuni.
9 ক্ষিদেতে মরে যাওয়া লোকের থেকে তরোয়ালের মাধ্যমে মরে যাওয়া লোক ভালো, কারণ এরা মাঠের শস্যের অভাবে যেন আহত হয়ে ক্ষয় পাচ্ছে।
Amene anaphedwa ndi lupanga aliko bwino kuposa amene anafa ndi njala; chifukwa chosowa chakudya cha mʼmunda iwowa ankafowoka ndi njala mpaka kufa.
10 ১০ দয়াবতী স্ত্রীদের হাত নিজের নিজের শিশু রান্না করেছে; আমার লোকের মেয়েদের ধ্বংসের জন্য এরা তাদের খাবার হয়েছে।
Amayi achifundo afika pophika ana awo enieni, ndiwo anali chakudya chawo pamene anthu anga anali kuwonongeka.
11 ১১ সদাপ্রভু নিজের রাগ সম্পূর্ণ করেছেন, নিজের প্রচণ্ড রাগ ঢেলে দিয়েছেন; তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন, তা তার ভিত্তিমূল গ্রাস করেছে।
Yehova wakwaniritsa ukali wake; wagwetsa pansi mkwiyo wake woopsa. Ndipo wayatsa moto mʼZiyoni kuti uwononge maziko ake.
12 ১২ পৃথিবীর রাজারা, বিশ্বের সব লোক, বিশ্বাস করত না যে, যিরূশালেমের দরজায় কোনো বিপক্ষ ও শত্রু প্রবেশ করতে পারবে।
Mafumu a pa dziko lapansi sanakhulupirire, kapena wina aliyense wokhala pa dziko lonse, kuti adani kapena ankhondo akhoza kulowa pa zipata za Yerusalemu.
13 ১৩ এর কারণ তার ভাববাদীদের পাপ ও যাজকদের অপরাধ; যারা তার মধ্যে ধার্ম্মিকদের রক্তপাত করত।
Koma izi zinachitika chifukwa cha kuchimwa kwa aneneri ake ndi mphulupulu za ansembe ake, amene ankapha anthu osalakwa pakati pawo.
14 ১৪ তারা অন্ধদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে, তাদের রক্ত দূষিত হয়েছে, লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না।
Tsopano akungoyendayenda mʼmisewu ya mu mzinda ngati anthu osaona. Iwo ndi odetsedwa kwambiri ndi magazi palibe yemwe angayerekeze nʼkukhudza komwe chovala chawo.
15 ১৫ লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে, “চলে যাও; অশুচি, চলে যাও, চলে যাও, আমাকে স্পর্শ কর না,” তারা পালিয়ে গিয়েছে, ঘুরে বেড়িয়েছে; জাতিদের মধ্যে লোকে বলেছে, “ওরা এই জায়গায় আর কখনো বিদেশী হিসেবে বাস করতে পারবে না।”
Anthu akuwafuwulira kuti, “Chokani! Inu anthu odetsedwa!” “Chokani! Chokani! Musatikhudze ife!” Akamathawa ndi kumangoyendayenda, pakati pa anthu a mitundu yonse amati, “Asakhalenso ndi ife.”
16 ১৬ সদাপ্রভুর মুখ তাদেরকে তার সামনে থেকে ছড়িয়ে দিয়েছেন, তিনি তাদেরকে আর দেখেন না; লোকে যাজকদের সম্মান করে না, প্রাচীনদের প্রতি দয়া দেখান না।
Yehova mwini wake wawabalalitsa; Iye sakuwalabadiranso. Ansembe sakulandira ulemu, akuluakulu sakuwachitira chifundo.
17 ১৭ এখনও আমাদের চোখ সর্বদা ব্যর্থ হয়ে যাচ্ছে, মূল্যহীন সাহায্যের আশায়; যদিও আমরা অধীর আগ্রহে এমন এক জাতির অপেক্ষায় আছি, যে রক্ষা করতে পারে না।
Ndiponso maso athu atopa nʼkuyangʼana, chithandizo chosabwera nʼkomwe, kuchokera pa nsanja zathu tinadikirira mtundu wa anthu umene sukanatipulumutsa.
18 ১৮ শত্রুরা আমাদের পদক্ষেপ অনুসরণ করে, আমরা আমাদের নিজের রাস্তায় হাঁটতে পারি না; আমাদের শেষকাল কাছাকাছি, আমাদের দিন শেষ কারণ আমাদের শেষকাল উপস্থিত।
Anthu ankalondola mapazi athu, choncho sitikanayenda mʼmisewu yathu mu mzinda. Chimaliziro chathu chinali pafupi, masiku athu anali owerengeka, chifukwa chimaliziro chathu chinali chitafika.
19 ১৯ আমাদের তাড়নাকারীরা আকাশের ঈগল পাখির চেয়ে দ্রুতগামী ছিল; তারা পর্বতের ওপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত, মরুপ্রান্তে আমাদের জন্য ঘাঁটি বসাত।
Otilondola akuthamanga kwambiri kuposa ziwombankhanga mu mlengalenga; anatithamangitsa mpaka ku mapiri ndi kutibisalira mʼchipululu.
20 ২০ যিনি আমাদের নাকের নিঃশ্বাস-প্রশ্বাস, সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাদের ফাঁদে ধরা পড়লেন, যাঁর বিষয়ে বলেছিলাম, আমরা তাঁর সুরক্ষায় জাতিদের মধ্যে বাস করব।
Wodzozedwa wa Yehova, mpweya wathu wotipatsa moyo, anakodwa mʼmisampha yawo. Tinaganiza kuti tidzakhala pansi pa mthunzi wake pakati pa mitundu ya anthu.
21 ২১ হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে, তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে।
Kondwera ndi kusangalala, mwana wamkazi wa Edomu. Iwe amene umakhala mʼdziko la Uzi. Koma iwenso chikho chidzakupeza; udzaledzera mpaka kukhala maliseche.
22 ২২ সিয়োনের মেয়ে, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর কখনো নির্বাসিত করবেন না; হে ইদোমের মেয়ে, তিনি তোমার অপরাধের শাস্তি দেবেন, তোমার পাপ প্রকাশ করবে।
Iwe mwana wamkazi wa Ziyoni, chilango chako chidzatha; Iye sadzatalikitsa nthawi yako ya ukapolo. Koma Yehova adzalanga machimo ako, iwe mwana wamkazi wa Edomu, ndi kuyika poyera mphulupulu zako.

< যিরমিয়ের বিলাপ 4 >