< যিরমিয়ের বিলাপ 3 >

1 আমি সেই লোক, যে সদাপ্রভুর ক্রোধের দণ্ডের মাধ্যমে দুঃখ দেখেছে।
Mimi ndiye mtu aliyeona mateso kwa fimbo ya ghadhabu yake.
2 তিনি আমাকে চালিয়েছেন এবং আমাকে আলোর বদলে অন্ধকারে হাঁটিয়েছেন।
Amenifukuzia mbali na kunifanya nitembee gizani wala si katika nuru;
3 অবশ্যই তিনি আমার বিরুদ্ধে ফিরে গেছেন; তিনি তাঁর হাত আমার বিরুদ্ধে সারা দিন ধরে ফিরিয়ে নেন।
hakika, amegeuza mkono wake dhidi yangu tena na tena, mchana kutwa.
4 তিনি আমার মাংস ও আমার চামড়া ক্ষয়প্রাপ্ত করেছেন; তিনি আমার হাড়গুলি ভেঙে দিয়েছেন।
Amefanya ngozi yangu na nyama yangu kuchakaa na ameivunja mifupa yangu.
5 তিনি আমাকে অবরোধ করেছেন এবং আমাকে তিক্ততা ও কঠিন পরিশ্রমের মাধ্যমে ঘিরে রেখেছেন;
Amenizingira na kunizunguka kwa uchungu na taabu.
6 তিনি আমাকে অন্ধকার জায়গায় বাস করিয়েছেন, দীর্ঘ দিনের র মৃতদের মতো করেছেন।
Amenifanya niishi gizani kama wale waliokufa.
7 তিনি আমার চারিদিকে দেওয়াল তুলে দিয়েছেন, যাতে আমি পালাতে না পারি; তিনি আমার শিকল ভারী করে দিয়েছেন।
Amenizungushia ukuta ili nisiweze kutoroka, amenifunga kwa minyororo mizito.
8 যখন আমি কাঁদি এবং সাহায্যের জন্যে চিত্কার করি, তিনি আমার প্রার্থনা শোনেন না।
Hata ninapoita au kulia ili kuomba msaada, anakataa kupokea maombi yangu.
9 তিনি ক্ষোদিত পাথরের দেওয়াল তুলে আমার রাস্তা আঁটকে দিয়েছেন, তিনি সব পথ বাঁকা করেছেন।
Ameizuia njia yangu kwa mapande ya mawe, amepotosha njia zangu.
10 ১০ তিনি আমার কাছে ওৎ পেতে থাকা ভাল্লুকের মতো, একটা লুকিয়ে থাকা সিংহের মতো।
Kama dubu aviziaye, kama simba mafichoni,
11 ১১ তিনি আমার পথকে অন্য দিকে ঘুরিয়েছেন, তিনি আমাকে টুকরো টুকরো করেছেন এবং আমাকে নিঃসঙ্গ করেছেন।
ameniburuta kutoka njia, akanirarua na kuniacha bila msaada.
12 ১২ তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন এবং আমাকে তীরের লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছেন।
Amevuta upinde wake na kunifanya mimi niwe lengo kwa ajili ya mishale yake.
13 ১৩ তিনি তাঁর তূণের তীর আমার হৃদয়ে বিদ্ধ করিয়েছেন।
Alinichoma moyo wangu kwa mishale iliyotoka kwenye podo lake.
14 ১৪ আমি আমার সব লোকদের কাছে হাস্যকর ও দিনের পর দিন তাদের উপহাসের গানের বিষয় হয়েছি।
Nimekuwa kichekesho kwa watu wangu wote, wananidhihaki kwa wimbo mchana kutwa.
15 ১৫ তিনি তিক্ততায় আমাকে ভরে দিয়েছেন এবং তেতো রস পান করতে বাধ্য করেছেন।
Amenijaza kwa majani machungu na kunishibisha kwa nyongo.
16 ১৬ তিনি কাঁকর দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছেন, তিনি আমাকে ছাইয়ের মধ্যে ঠেলে দিয়েছেন।
Amevunja meno yangu kwa changarawe, amenikanyagia mavumbini.
17 ১৭ তুমি আমার জীবন থেকে শান্তি সরিয়ে নিয়েছ; আনন্দ আমি ভুলে গিয়েছি।
Amani yangu imeondolewa, nimesahau kufanikiwa ni nini.
18 ১৮ তাই আমি বললাম, “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।”
Kwa hiyo nasema, “Fahari yangu imeondoka na yale yote niliyokuwa nimetarajia kutoka kwa Bwana.”
19 ১৯ মনে কর আমার দুঃখ ও আমার বিপথে যাওয়া, তেতো রস এবং বিষ।
Nayakumbuka mateso yangu na kutangatanga kwangu, uchungu na nyongo.
20 ২০ আমি অবশ্যই তা মনে রাখছি এবং আমি নিজের কাছে নত হচ্ছি।
Ninayakumbuka vyema, nayo nafsi yangu imezimia ndani yangu.
21 ২১ কিন্তু আমি আবার মনে করি; তাই আমার আশা আছে।
Hata hivyo najikumbusha neno hili na kwa hiyo ninalo tumaini.
22 ২২ সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি।
Kwa sababu ya upendo mkuu wa Bwana, hatuangamii, kwa kuwa huruma zake hazikomi kamwe.
23 ২৩ প্রতি সকালে সেগুলি নতুন! তোমার বিশ্বস্ততা মহান।
Ni mpya kila asubuhi, uaminifu wako ni mkuu.
24 ২৪ আমার প্রাণ বলে, “সদাপ্রভুই আমার অধিকার,” তাই আমি তাঁর উপর আশা করব।
Nimeiambia nafsi yangu, “Bwana ni fungu langu, kwa hiyo nitamngojea.”
25 ২৫ সদাপ্রভু তার জন্যই ভালো যে তার অপেক্ষা করে, সেই জীবনের পক্ষে যা তাকে খোঁজে।
Bwana ni mwema kwa wale ambao tumaini lao ni kwake, kwa yule ambaye humtafuta;
26 ২৬ সদাপ্রভুর পরিত্রানের জন্য নীরবে অপেক্ষা করাই ভালো।
ni vyema kungojea kwa utulivu kwa ajili ya wokovu wa Bwana.
27 ২৭ একজন মানুষের পক্ষে যৌবনকালে যোঁয়ালী বহন করা ভালো।
Ni vyema mtu kuchukua nira bado angali kijana.
28 ২৮ তাকে একা ও নীরবে বসতে দাও, কারণ সদাপ্রভু তার ওপরে যোঁয়ালী চাপিয়েছেন।
Na akae peke yake awe kimya, kwa maana Bwana ameiweka juu yake.
29 ২৯ সে ধূলোতে মুখ দিক, তবে হয়তো আশা হলেও হতে পারে।
Na azike uso wake mavumbini bado panawezekana kuwa na matumaini.
30 ৩০ যে তাকে মারছে তার কাছে গাল পেতে দিক। তাকে অপমানে পরিপূর্ণ হতে দাও।
Na atoe shavu lake kwa yule ampigaye, na ajazwe na aibu.
31 ৩১ কারণ প্রভু চিরকালের জন্য তাকে ত্যাগ করবেন না!
Kwa kuwa watu hawakatiliwi mbali na Bwana milele.
32 ৩২ যদিও দুঃখ দেন, তবুও নিজের মহান দয়া অনুসারে করুণা করবেন।
Ingawa huleta huzuni, ataonyesha huruma, kwa kuwa upendo wake usiokoma ni mkuu.
33 ৩৩ কারণ তিনি হৃদয়ের সঙ্গে দুঃখ দেন না, মানুষের সন্তানদের শোকার্ত করেন না।
Kwa maana hapendi kuwaletea mateso au huzuni watoto wa wanadamu.
34 ৩৪ লোকে যে পৃথিবীর বন্দীদের সবাইকে পায়ের তলায় পিষে দেয়,
Kuwaponda chini ya nyayo wafungwa wote katika nchi,
35 ৩৫ সর্বশক্তিমানের সামনে মানুষের প্রতি অন্যায় করে,
Kumnyima mtu haki zake mbele za Aliye Juu Sana,
36 ৩৬ একজন লোক তার অন্যায় চেপে রাখে, তা সদাপ্রভু কি দেখতে পান না?
kumnyima mtu haki: Je, Bwana asione mambo kama haya?
37 ৩৭ প্রভু আদেশ না করলে কার কথা সফল হতে পারে?
Nani awezaye kusema nalo likatendeka kama Bwana hajaamuru?
38 ৩৮ সর্বশক্তিমান ঈশ্বরের মুখ থেকে কি বিপদ ও ভালো বিষয় দুইই বের হয় না?
Je, si ni kwenye kinywa cha Aliye Juu Sana ndiko yatokako maafa na mambo mema?
39 ৩৯ যে কোনো জীবিত লোক তার পাপের শাস্তির জন্য কেমন করে অভিযোগ করতে পারে?
Mwanadamu yeyote aliye hai aweza kulalamika wakati anapoadhibiwa kwa ajili ya dhambi zake?
40 ৪০ এস, আমরা নিজের নিজের রাস্তা বিচার করি ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে যাই।
Tuzichunguze njia zetu na kuzijaribu, na tumrudie Bwana Mungu.
41 ৪১ এস, হাতের সঙ্গে হৃদয়কে ও স্বর্গের নিবাসী ঈশ্বরের দিকে হাত উঠাই এবং প্রার্থনা করি:
Tuinue mioyo yetu pamoja na mikono yetu kwa Mungu mbinguni, na tuseme:
42 ৪২ “আমরা তোমার বিরুদ্ধে পাপ ও বিদ্রোহ করেছি; তাই তুমি ক্ষমা করনি।
“Tumetenda dhambi na kuasi nawe hujasamehe.
43 ৪৩ তুমি নিজেকে রাগে ঢেকে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, দয়া করনি।
“Umejifunika mwenyewe kwa hasira na kutufuatilia; umetuchinja bila huruma.
44 ৪৪ তুমি নিজেকে মেঘে ঢেকে রেখেছ, তাই কোনো প্রার্থনা তা ভেদ করতে পারেনা।
Unajifunika mwenyewe kwa wingu, ili pasiwe na ombi litakaloweza kupenya.
45 ৪৫ তুমি জাতিদের মধ্যে আমাদেরকে জঞ্জাল ও আবর্জনা করেছ।
Umetufanya takataka na uchafu miongoni mwa mataifa.
46 ৪৬ আমাদের সব শত্রু আমাদের বিরুদ্ধে উপহাসের সঙ্গে মুখ খুলেছে।
“Adui zetu wote wamefumbua vinywa vyao wazi dhidi yetu.
47 ৪৭ ভয় ও ফাঁদ, নির্জনতা ও ধ্বংস আমাদের ওপরে এসেছে।”
Tumeteseka kwa hofu kuu na shida ya ghafula, uharibifu na maangamizi.”
48 ৪৮ আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে।
Vijito vya machozi vinatiririka kutoka machoni mwangu, kwa sababu watu wangu wameangamizwa.
49 ৪৯ আমার চোখে সবদিন জলে বয়ে যাচ্ছে, থামে না,
Macho yangu yatatiririka machozi bila kukoma, bila kupata nafuu,
50 ৫০ যে পর্যন্ত সদাপ্রভু স্বর্গ থেকে নীচু হয়ে না তাকান।
hadi Bwana atazame chini kutoka mbinguni na kuona.
51 ৫১ আমার শহরের সমস্ত মেয়ের জন্য আমার চোখ আমার জীবনে কঠিন ব্যথা আনে।
Lile ninaloliona huniletea huzuni nafsini kwa sababu ya wanawake wote wa mji wangu.
52 ৫২ বিনা কারণে যারা আমার শত্রু, তারা আমাকে পাখির মতো শিকার করেছে।
Wale waliokuwa adui zangu bila sababu wameniwinda kama ndege.
53 ৫৩ তারা আমার জীবন কুয়োতে ধ্বংস করেছে এবং আমার ওপরে পাথর ছুঁড়েছে।
Walijaribu kukomesha maisha yangu ndani ya shimo na kunitupia mawe;
54 ৫৪ আমার মাথার ওপর দিয়ে জল বয়ে গেল; আমি বললাম, “আমি ধ্বংস হয়েছি।”
maji yalifunika juu ya kichwa changu, nami nikafikiri nilikuwa karibu kukatiliwa mbali.
55 ৫৫ হে সদাপ্রভু, আমি নীচের গর্তের ভিতর থেকে তোমার নাম ডেকেছি।
Nililiitia jina lako, Ee Bwana, kutoka vina vya shimo.
56 ৫৬ তুমি আমার কন্ঠস্বর শুনেছ; যখন আমি বললাম, “আমার সাহায্যের জন্য তোমার কান লুকিয়ে রেখো না।”
Ulisikia ombi langu: “Usikizibie masikio yako kilio changu nikuombapo msaada.”
57 ৫৭ যে দিন আমি তোমাকে ডেকেছি, সেই দিন তুমি আমার কাছে এসেছ এবং আমাকে বলেছ, “ভয় কোরো না।”
Ulikuja karibu nilipokuita, nawe ukasema, “Usiogope.”
58 ৫৮ হে প্রভু, তুমি আমার জীবনের সমস্ত বিবাদগুলি সমাধান করেছ; আমার জীবন মুক্ত করেছ।
Ee Bwana, ulichukua shauri langu, ukaukomboa uhai wangu.
59 ৫৯ হে সদাপ্রভু, তুমি আমার প্রতি করা অত্যাচার দেখেছ, আমার বিচার ন্যায্যভাবে কর।
Umeona, Ee Bwana, ubaya niliotendewa. Tetea shauri langu!
60 ৬০ ওদের সব প্রতিশোধ ও আমার বিরুদ্ধে করা সমস্ত পরিকল্পনা তুমি দেখেছ।
Umeona kina cha kisasi chao, mashauri yao yote mabaya dhidi yangu.
61 ৬১ হে সদাপ্রভু, তুমি ওদের অবজ্ঞা ও আমার বিরুদ্ধে করা ওদের সকল পরিকল্পনা শুনেছ;
Ee Bwana, umesikia matukano yao, mashauri yao yote mabaya dhidi yangu:
62 ৬২ যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে বলে এবং তারা আমার বিরুদ্ধে তাদের কথাবার্তা শুনেছ।
kile adui zangu wanachonongʼona na kunungʼunikia dhidi yangu mchana kutwa.
63 ৬৩ তাদের বসা ও ওঠা দেখ, হে সদাপ্রভু! আমি তাদের বিদ্রূপের গানের বিষয়।
Watazame! Wakiwa wameketi au wamesimama, wananidhihaki katika nyimbo zao.
64 ৬৪ হে সদাপ্রভু, তুমি তাদের হাতের কাজ অনুসারে প্রতিদান তাদেরকে দেবে।
Uwalipe kile wanachostahili, Ee Bwana, kwa yale ambayo mikono yao imetenda.
65 ৬৫ তুমি তাদের হৃদয়ে ভয় দেবে, তোমার অভিশাপ তাদের ওপর পড়বে।
Weka pazia juu ya mioyo yao, laana yako na iwe juu yao!
66 ৬৬ তুমি তাদেরকে রাগে তাড়া করবে এবং সদাপ্রভু স্বর্গের নীচে থেকে তাদেরকে ধ্বংস করবে।
Wafuatilie katika hasira na uwaangamize kutoka chini ya mbingu za Bwana.

< যিরমিয়ের বিলাপ 3 >