< বিচারকর্ত্তৃগণের বিবরণ 8 >

1 পরে ইফ্রয়িমের লোকেরা তাঁকে বলল, তুমি মিদিয়নের সঙ্গে যুদ্ধ করতে যাবার দিনের আমাদেরকে ডাক নি, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এই ভাবে তারা তাঁর সঙ্গে খুব বিবাদ করল।
To, mutanen Efraim suka ce wa Gideyon, “Me ya sa ka yi mana haka? Me ya sa ba ka kira mu lokacin da ka tafi yaƙi da Midiyawa ba?” Suka zarge shi sosai.
2 তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমাদের কাজের সমান কোন কাজ আমি করেছি? অবীয়েষরের দ্রাক্ষা তোলার থেকে ইফ্রয়িমের পড়ে থাকা দ্রাক্ষাফল কুড়ান কি ভাল না?
Amma ya ce musu, “Me na yi da za a iya kwatanta da abin da kuka yi? Ashe, kalar inabin da Efraim ta yi bai fi dukan girbin inabin da Abiyezer suka yi ba?
3 তোমাদেরই হাতে তো ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করেছেন; আমি তোমাদের এই কাজের সমান কোন্‌ কাজ করতে পেরেছি? তখন তাঁর এই কথায় তাঁর প্রতি তাদের ক্রোধ কমে গেল।
Allah ya ba da Oreb da Zeyib, shugabannin Midiyawa a hannuwanku. Me na yi da ya fi naku? Da ya faɗi haka sai hankalinsu ya kwanta.”
4 গিদিয়োন ও তাঁর সঙ্গী তিনশো লোক যর্দনে এসে পার হলেন; তারা ক্লান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।
Gideyon da mutanensa ɗari uku, sun gaji, duk da haka suka yi ta fafarar, suka zo Urdun suka haye shi.
5 আর তিনি সুক্কোতের লোকদেরকে বললেন, অনুরোধ করি, তোমরা আমার অনুগামী লোকদেরকে রুটি দাও, কারণ তারা ক্লান্ত হয়েছে; আর আমি সেবহ ও সল্‌মুন্নের মিদিয়নের দুই রাজার পিছন পিছন তাড়া করে যাচ্ছি।
Ya ce wa mutanen Sukkot, “Ku ba wa mutanena burodi; sun gaji, har yanzu ina fafarar Zeba da Zalmunna, sarakunan Midiyawa.”
6 তাতে সুক্কোতের নেতারা বলল, সেবহের ও সল্‌মুন্নের ক্ষমতা কি এখন তোমার হাতে এসেছে যে, আমরা তোমার সৈন্যদেরকে রুটি দেব?
Amma shugabannin Sukkot suka ce, “Ka kama Zeba da Zalmunna ko ne? Don me za mu ba wa mayaƙanka burodi?”
7 গিদিয়োন বললেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে ও সল্‌মুন্নকে আমার হাতে সমর্পণ করবেন, তখন আমি মরুপ্রান্তের কাঁটা ও কাঁটাগাছ দিয়ে তোমাদের মাংস ছিঁড়ে নেব।
Sai Gideyon ya ce, “Haka ko? To, sa’ad da Ubangiji ya ba da Zeba da Zalmunna a hannuna, zan tsattsaga jikinku da ƙayayyuwan jeji.”
8 পরে তিনি সেখান থেকে পনূয়েলে উঠে গিয়ে সেখানকার লোকদের কাছেও সেইভাবে বললেন, তাতে সুক্কোতের লোকেরা যেরকম উত্তর দিয়েছিল, পনূয়েলের লোকেরাও তাঁকে সেই রকম উত্তর দিল।
Daga nan ya wuce zuwa Fenuwel ya yi irin roƙon nan, amma suka amsa yadda mutanen Sukkot suka yi.
9 তখন তিনি পনূয়েলের লোকদেরকেও বললেন, আমি যখন ভালোভাবে ফিরে আসব, তখন এই দুর্গ ভেঙে ফেলব।
Saboda haka sai ya ce wa mutanen Fenuwel, “Sa’ad da na dawo da nasara zan rushe wannan hasumiya.”
10 ১০ সেবহ ও সল্‌মুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য প্রায় পনেরো হাজার লোক ছিল; পূর্বদেশের লোকদের সব সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী একলক্ষ কুড়ি হাজার লোক মারা গিয়েছিল।
To, Zeba da Zalmunna suna a Karkor da mayaƙa wajen dubu goma sha biyar, abin da ya rage ke nan na mayaƙan gabashi; mayaƙa masu takobi dubu ɗari da ashirin ne suka mutu.
11 ১১ পরে গিদিয়োন নোবহের ও যগ্‌বিহের পূর্বদিকে তাঁবুতে বসবাসকারীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্তে ছিল।
Gideyon ya haura ta hanyar makiyaya, gabas da Noba, da kuma Yogbeha, ya fāɗa wa mayaƙan ta yadda ba su zata ba.
12 ১২ তখন সেবহ ও সল্‌মুন্ন পালিয়ে গেলেন কিন্তু তিনি তাঁদের পিছন পিছন তাড়া করলেন; এবং সেবহ ও সল্‌মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরলেন; আর সব সৈন্যকে ভয়যুক্ত করলেন।
Zeba da Zalmunna, sarakunan biyu na Midiyawa suka tsere, amma ya bi su ya kama, ya fatattaki dukan mayaƙansu.
13 ১৩ পরে যোয়াশের পুত্র গিদিয়োন হেরসের উপরে ওঠার পথ দিয়ে যুদ্ধ থেকে ফিরে আসছিলেন,
Sa’an nan Gideyon ɗan Yowash ya komo daga yaƙi ta Hanyar Heres.
14 ১৪ এমন দিনের সুক্কোৎ-নিবাসীদের একজন যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলেন; তাতে সে সুক্কোতের অধ্যক্ষদের ও সেখানকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখে দিল।
Ya kama wani saurayin Sukkot ya tambaye shi, saurayin kuwa ya rubuta masa dukan sunayen shugabanni saba’in da bakwai na Sukkot, da dattawan garin.
15 ১৫ পরে তিনি সুক্কোতের লোকদের কাছে গিয়ে বললেন, সেবহ ও সল্‌মুন্নকে দেখ, যাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করে বলেছিলে, সেবহের ও সল্‌মুন্নের ক্ষমতা কি এখন তোমার হাতে এসেছে যে, আমরা তোমার ক্লান্ত লোকদেরকে রুটি দেব?
Sa’an nan Gideyon ya zo ya ce wa mutanen Sukkot, “To, ga Zeba da Zalmunna, waɗanda kuka yi mini ba’a kuna cewa, ‘Ka kama Zeba da Zalmunna ko ne? Me zai sa mu ba mutanenka da suka gaji burodi?’”
16 ১৬ আর তিনি ঐ নগরের প্রাচীনদেরকে ধরলেন এবং মরুপ্রান্তের কাঁটা ও কাঁটাগাছ নিয়ে তার মাধ্যমে সুক্কোতের লোকদেরকে শিক্ষা দিলেন।
Ya kwashe dattawan garin ya koya wa mutanen Sukkot hankali ta wurin hukunta su da ƙayayyuwan hamada.
17 ১৭ পরে তিনি পনূয়েলের দুর্গ ভেঙে ফেললেন ও নগরের লোকদেরকে হত্যা করলেন।
Ya rushe hasumiyar Fenuwel ya kuma karkashe mutanen garin.
18 ১৮ আর তিনি সেবহ ও সল্‌মুন্নকে বললেন, তোমরা তাবোরে যে পুরুষদেরকে হত্যা করেছিলে, তারা কি ধরনের লোক? তাঁরা উত্তর দিলেন, আপনি যেমন, তারাও তেমন, প্রত্যেকে রাজপুত্রর মতো ছিল।
Sa’an nan ya ce wa Zeba da Zalmunna, “Waɗanne irin mutane ne kuka karkashe a Tabor.” Suka ce, “Mutane kamar ka ne kowane kamar ɗan sarki.”
19 ১৯ তিনি বললেন, তাঁরা আমার ভাই, আমারই নিজের ভাই; জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তোমরা যদি তাদেরকে জীবিত রাখতে, আমি তোমাদেরকে হত্যা করতাম না।
Gideyon ya ce, “Waɗannan’yan’uwana ne,’ya’yan mahaifiyata. Muddin Ubangiji yana a raye, da a ce kun bar su da rai, da ba zan kashe ku ba.”
20 ২০ পরে তিনি নিজের বড় ছেলে যেথরকে বললেন, ওঠ, এদেরকে হত্যা কর। কিন্তু সেই বালক নিজের খড়গ বের করল না, কারণ সে ভয় পেয়ে গেল, কারণ তখনও সে বালক।
Da ya juya wajen Yeter, ɗan farinsa, sai ya ce, “Ka kashe su!” Amma Yeter bai zāre takobinsa ba, domin shi yaro ne kawai kuma yana tsoro.
21 ২১ তখন সেবহ ও সল্‌মুন্ন বললেন, আপনি উঠে আমাদেরকে আঘাত করুন, কারণ যে যেমন পুরুষ, তাঁর তেমন বীরত্ব। তাতে গিদিয়োন উঠে সেবহ ও সল্‌মুন্নকে হত্যা করলেন এবং তাঁদের উটগুলির গলার সমস্ত চন্দ্রহার নিলেন।
Zeba da Zalmunna suka ce masa, “Zo, ka yi da kanka. ‘Yadda mutum yake haka ƙarfinsa.’” Ta haka Gideyon ya matso gaba ya kashe su, ya ɗauki kayan ado daga wuyar raƙumansu.
22 ২২ পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে বলল, আপনি বংশপরম্পরায় আমাদের উপরে কর্তৃত্ব করুন, কারণ আপনি আমাদেরকে মিদিয়নের হাত থেকে উদ্ধার করেছেন।
Isra’ilawa suka ce wa Gideyon, “Ka yi mulkinmu, kai, ɗanka da jikanka, domin ka cece mu daga hannun Midiyawa.”
23 ২৩ তখন গিদিয়োন বললেন, আমি তোমাদের ওপরে কর্তৃত্ব করব না এবং আমার ছেলেও তোমাদের ওপরে কর্তৃত্ব করবে না; সদাপ্রভুই তোমাদের ওপরে কর্তৃত্ব করবেন।
Amma Gideyon ya ce musu, “Ni, ko ɗana, ba za mu yi mulkinku ba. Ubangiji ne zai yi mulkinku.”
24 ২৪ আর গিদিয়োন তাদেরকে বললেন, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করি, তোমরা প্রত্যেক জন নিজের নিজের লুট করা কানের দুল আমাকে দাও; কারণ শত্রুরা ইশ্মায়েলীয়, এই জন্য তাঁদের সোনার কানের দুল ছিল।
Kuma ya ce, “Ina da roƙo guda ɗaya, cewa kowannenku ya ba ni’yan kunne daga rabon ganima.” (Al’adar mutanen Ishmayel ce su sa’yan kunnen zinariya.)
25 ২৫ তারা উত্তর করল, অবশ্য দেব; পরে তারা একখানা বস্ত্র পেতে প্রত্যেকে তাতে নিজের নিজের লুট করা কানের দুল ফেলল;
Suka ce, “Za mu yi farin cikin ba ka su.” Saboda haka suka shimfiɗa mayafi, kowanne ya sa ɗan kunne ɗaya daga ganimar.
26 ২৬ তাতে তাঁর চাওয়া কানের দুলের পরিমাণ একহাজার সাতশো শেকল সোনা হল। এছাড়া চন্দ্রহার, ঝুমকা ও মিদিয়নীয় রাজাদের পরা বেগুনী রঙের বস্ত্র ও তাঁদের উটের গলার হার ছিল।
Nauyin’yan kunnen zinariyar ya kai shekel ɗari goma sha bakwai, ban da kayan ado, abin wuya da tufafin shunayya waɗanda sarakuna Midiyawa suke sawa ko sarƙoƙin da suke wuyar raƙumansu.
27 ২৭ পরে গিদিয়োন তা দিয়ে এক এফোদ তৈরী করে নিজের বসতি-নগর অফ্রাতে রাখলেন; তাতে সব ইস্রায়েল সে জায়গায় সেই এফোদের অনুসরণে ব্যভিচারী হল; আর তা গিদিয়োনের ও তাঁর কুলের ফাঁদস্বরূপ হল।
Gideyon ya efod da zinariyar, wanda ya ajiye a Ofra, garinsa. Dukan Isra’ila suka shiga yin karuwanci ta wurin yin sujada a can, ya kuwa zama wa Gideyon da dukan iyalinsa tarko.
28 ২৮ এই ভাবে মিদিয়ন ইস্রায়েলীয়দের সামনে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের দিনের চল্লিশ বৎসর দেশ শান্তিতে থাকল।
Da haka Isra’ilawa suka mallaki Midiyawa ba su kuma sāke tā da kai ba. A zamanin Gideyon ƙasar ta sami zaman lafiya har shekara arba’in.
29 ২৯ পরে যোয়াশের পুত্র যিরুব্বাল নিজের বাড়িতে বসবাস করলেন।
Yerub-Ba’al ɗan Yowash ya koma gida don yă zauna.
30 ৩০ গিদিয়োনের ঔরসজাত সত্তরটী ছেলে ছিল, কারণ তাঁর অনেক স্ত্রী ছিল।
Yana da’ya’ya saba’in maza da ya haifa, gama yana da mata da yawa.
31 ৩১ আর শিবিষয়ে তাঁর যে এক উপপত্নী ছিল, সেও তাঁর জন্য এক পুত্র প্রসব করল, আর তিনি তাঁর নাম অবীমেলক রাখলেন।
Yana kuma da ƙwarƙwara wadda take Shekem, ita ma ta haifa masa ɗa wanda ya ba shi suna Abimelek.
32 ৩২ পরে যোয়াশের পুত্র গিদিয়োন ভালোভাবে বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর পিতা যোয়াশের কবরে তাকে কবর দেওয়া হল।
Gideyon ɗan Yowash ya rasu da kyakkyawan tsufa aka kuma binne shi a kabarin Yowash mahaifinsa a Ofra na mutanen Abiyezer.
33 ৩৩ গিদিয়োনের মৃত্যুর পরেই ইস্রায়েলীয়রা আবার বালদেবতাদের কাছে ফিরে গিয়ে ব্যভিচারী হল, আর বাল্‌বরীৎকে নিজেদের ইষ্ট দেবতা করল।
Ba a daɗe da rasuwar Gideyon ba, sai Isra’ila ta sāke shiga karuwanci suna bauta wa Ba’al. Suka kafa Ba’al-Berit yă zama musu allahnsu ba kuma
34 ৩৪ আর যিনি চারদিকের সব শত্রুর হাত থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, ইস্রায়েলীয়রা নিজেদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ভুলে গেল।
tuna da Ubangiji Allahnsu, wanda ya cece su daga hannuwan abokan gābansu a kowane gefe ba.
35 ৩৫ আর যিরুব্বাল গিদিয়োন ইস্রায়েলের যেরকম মঙ্গল করেছিলেন, তারা সেই অনুসারে তাঁর বংশের প্রতি ভালো ব্যবহার করল না।
Suka kāsa nuna alheri ga gidan Yerub-Ba’al (wato, Gideyon) saboda abubuwa masu alherin da ya yi musu.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 8 >