< বিচারকর্ত্তৃগণের বিবরণ 4 >

1 এহূদের মৃত্যুর পর, ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, আবার তাই করল।
Baada ya Ehudi kufa, watu wa Israeli walifanya tena yaliyo mabaya machoni pa Bwana.
2 তাতে সদাপ্রভু হাৎসোরে রাজত্বকারী কনানরাজ যাবীনের হাতে তাদেরকে সমর্পণ করলেন। জাতিগণের হরোশৎ-নিবাসী (হরোহীম) সীষরা তাঁর সেনাপতি ছিলেন।
Bwana akawatia mkononi mwa Yabini, mfalme wa Kanaani, aliyewala huko Hasori. Kamanda wa jeshi lake aitwaye Sisera, naye aliishi Harosheti ya Mataifa.
3 আর ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল, কারণ সীষরার কাছে নয়শো লোহার রথ ছিল এবং তিনি কুড়ি বছর পর্যন্ত ইস্রায়েলীয়দের উপর ভীষণ নির্যাতন করেছিলেন।
Wana wa Israeli wakamwomba Bwana awasaidie, kwa sababu Sisera alikuwa na magari ya chuma mia tisa na akawashinda wana wa Israeli kwa nguvu kwa miaka ishirini.
4 লপ্পীদোতের স্ত্রী দবোরা এক জন ভাববাদিন বন্দিনী ছিলেন, সেইদিনের তিনি ইস্রায়েলের বিচার করতেন।
Basi Debora, nabii wa kike (mke wa Lapidothi), alikuwa mwamuzi anayeongoza katika Israeli wakati huo.
5 দবোরা পর্বতময় ইফ্রয়িম প্রদেশে রামার ও বৈথেলের মধ্যে অবস্থিত খেজুর গাছের নীচে বসতেন এবং ইস্রায়েলীয়রা বিচারের জন্য তাঁর কাছে আসত।
Naye aliketi chini ya mtende wa Debora kati ya Rama na Betheli katika nchi ya mlima wa Efraimu, na watu wa Israeli walimwendea ili kutatua migogoro yao.
6 তিনি লোক পাঠিয়ে কেদশ নপ্তালি থেকে অবীনোয়মের পুত্র বারককে ডেকে আনলেন। তিনি তাকে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তোমাকে কি এই আজ্ঞা করেননি, নপ্তালি ও সবূলূন দেশ থেকে দশ হাজার লোককে তাবোর পর্বতে নিয়ে যাও;
Akamtuma Baraka mwana wa Abinoamu kutoka Kedeshi huko Naftali. Akamwambia, Bwana, Mungu wa Israeli, anakuamuru, Nenda katika mlima wa Tabori, uende pamoja nawe watu elfu kumi kutoka Naftali na Zabuloni.
7 তাতে আমি যাবীনের সেনাপতি সীষরাকে এবং তার রথ সকল ও লোকদেরকে নিয়ে কীশোন নদীর কাছে তোমার সঙ্গে দেখা করব এবং তাকে তোমার হাতে সমর্পণ করব।”
Nitamfukuza Sisera, jemadari wa jeshi la Yabini, akutane nawe karibu na mto Kishoni, pamoja na magari yake na jeshi lake, na nitakupa ushindi juu yake. '
8 তখন বারক তাকে বললেন, “তুমি যদি আমার সঙ্গে যাও, তবে আমি যাব; কিন্তু তুমি যদি আমার সঙ্গে না যাও, আমি যাব না।”
Baraka akamwambia, 'Ikiwa utakwenda nami, nitakwenda, lakini ikiwa huendi pamoja nami, sitaenda.'
9 দবোরা বললেন, “আমি অবশ্য তোমার সঙ্গে যাব, যদিও তোমার এই যাত্রায় সুনাম হবে না, কারণ সদাপ্রভু সীষরাকে একটি স্ত্রীলোকের শক্তির কাছে পরাজিত করবেন।” পরে দবোরা উঠলেন এবং বারকের সঙ্গে কেদশে গেলেন।
Alisema, 'Nitakwenda nawe. Hata hivyo, njia unayoienda haitakupa heshima wewe, kwa kuwa Bwana atamuuza Sisera mkononi mwa mwanamke. Ndipo Debora akainuka, akaenda pamoja na Baraka Kedeshi.
10 ১০ পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালির লোকদেরকে ডাকলেন; আর দশহাজার লোক তাঁর পিছন পিছন গেল এবং দবোরাও তাঁর সঙ্গে গেলেন।
Baraki akawaita wana wa Zebuloni na Naftali kusanyika Kedeshi. Watu elfu kumi walimfuata, na Debora akaenda pamoja naye.
11 ১১ ঐ দিনের কেনীয় হেবর কেনীয়দের থেকে, মোশির সম্বন্ধে হোববের সন্তানদের থেকে আলাদা হয়ে কেদশের কাছাকাছি সানন্নীমস্থ এলোন গাছ পর্যন্ত তাঁবু খাঁটালেন।
Heberi (Mkeni) alijitenganisha na Wakeni - walikuwa wazao wa Hobabu (mkwe wa Musa) - na akaweka hema yake mwaloni uliopo huko Saanaimu karibu na Kedesh.
12 ১২ যখন তারা সীষরাকে বলল যে, “অবীনোয়মের ছেলে বারক তাবোর পর্বতে উঠেছে।”
Walipomwambia Sisera kwamba Baraka, mwana wa Abinoamu, alikuwa amekwenda mlima wa Tabori,
13 ১৩ তখন সীষরা নিজের সব রথ অর্থাৎ নয়শো লোহার রথ এবং নিজের সৈন্যদেরকে একত্র ডেকে হরোশৎ থেকে কীশোন নদীর কাছে গেলেন।
Sisera akawaita magari yake yote, magari ya farasi mia tisa, na askari wote waliokuwa pamoja naye, kutoka Haroshethi ya Mataifa mpaka Mto Kishoni.
14 ১৪ দবোরা বারককে বললেন, “যাও, কারণ আজই সদাপ্রভু তোমার হাতে সীষরাকে সমর্পণ করেছেন; সদাপ্রভু কি তোমার আগে আগে যাননি?” তখন বারক তাঁর অনুগামী দশহাজার লোককে সঙ্গে নিয়ে তাবোর পর্বত থেকে নামলেন।
Debora akamwambia Baraka, Nenda! Kwa maana hii ndiyo siku ambayo Bwana amekupa ushindi juu ya Sisera. Je! si Bwana anayekuongoza? Basi Baraka akashuka kutoka mlima wa Tabori na watu kumi elfu wakamfuata.
15 ১৫ সদাপ্রভু সীষরার সব রথ ও তার সৈন্যদের বিভ্রান্ত করলেন এবং বারকের লোকেরা তাদেরকে আক্রমণ করল এবং সীষরা রথ থেকে নেমে দৌড়াতে লাগল।
Bwana alifanya jeshi la Sisera kuchanganyikiwa, magari yake yote, na jeshi lake lote. Watu wa Baraka waliwashinda na Sisera akaanguka kutoka kwenye gari lake na kukimbia kwa miguu.
16 ১৬ কিন্তু বারকের লোকেরা হরোৎ পর্যন্ত তাঁর রথসমূহের ও সৈন্যদের পিছনে ধাওয়া করল আর সীষরার সব সৈন্যদের খড়গ দিয়ে হত্যা করল, এক জনও বেঁচে থাকল না।
Lakini Baraka akayafuata magari na jeshi mpaka Haroshethi ya Mataifa, na jeshi lote la Sisera likauawa kwa upanga, wala hakuna mtu aliyeokoka.
17 ১৭ কিন্তু সীষরা দৌড়ে কেনীয় হেবরের স্ত্রী যায়েলের তাঁবুর দিকে গেলেন; কারণ হাৎসোরের যাবীন রাজাতে ও কেনীয় হেবরের বংশে তখন শান্তি ছিল।
Lakini Sisera akakimbia kwa miguu mpaka hema ya Yaeli, mkewe Heberi Mkeni; kwa sababu kulikuwa na amani kati ya Yabini mfalme wa Hazori, na nyumba ya Heberi Mkeni.
18 ১৮ আর যায়েল সীষরার সঙ্গে দেখা করতে বাইরে গেলেন এবং তাঁকে বললেন, “হে আমার প্রভু, ফিরে আসুন, আমার এখানে আসুন, ভয় পাবেন না।” তাই তিনি তাঁর দিকে ফিরে এলেন এবং তাঁবুর মধ্যে গেলেন আর সেই স্ত্রী এক কম্বল দিয়ে তাঁকে ঢেকে দিলেন।
Jaeli akatoka kumlaki Sisera, akamwambia, karibu, bwana wangu; karibu kwangu, wala usiogope. Basi akakaribia kwake, akaingia hemani kwake, naye akamvika bushuti.
19 ১৯ সে তাঁকে বললেন, “দয়া করে আমাকে এক গ্লাস পানীয় জল দিন, কারণ আমি পিপাসিত।” তিনি একটি দুধের থলি খুলে পান করতে দিলেন তারপর তাকে আবার ঢেকে দিলেন।
Akamwambia, Tafadhali nipe maji kidogo ninywe, kwa maana nina kiu. Alifungua mfuko wa ngozi ya maziwa akampa anywe, kisha akamfunika tena.
20 ২০ তিনি তাঁকে বললেন, “তুমি তাঁবুর দুয়ারে দাঁড়িয়ে থাক; যদি কেউ এসে জিজ্ঞাসা করে, এখানে কি কেউ আছে? তবে বোলো, কেউ নেই।”
Akamwambia, “Simama mlangoni pa hema. Ikiwa mtu atakuja na kukuuliza, 'Je, kuna mtu hapa?', Sema 'Hapana'.”
21 ২১ পরে হেবরের স্ত্রী যায়েল তাঁবুর এক খোঁটা নিলেন ও মুগুর হাতে করে ধীরে ধীরে তাঁর কাছে গেলেন, কারণ সে ঘুমন্ত অবস্থায় ছিল তাঁর কানে ওই খোঁটা ঢুকিয়ে দিলেন এবং তাকে মাটিতে ফেলে দিলেন আর সে মারা গেল।
Kisha Jaeli (mke wa Heberi) akachukua kigingi cha hema na nyundo mkononi mwake akamwendea kwa siri, kwa sababu alikuwa amelala usingizi mzito, naye akakitia kigingi cha hema upande wa kichwa chake akamchoma na kikapenya kushuka chini. Hivyo akafa.
22 ২২ বারক সীষরাকে তাড়া করে যাচ্ছিলেন; তখন যায়েল তাঁর সঙ্গে দেখা করতে বাইরে এসে বললেন, “এস, তুমি যার খোঁজ করছ, সেই মানুষকে আমি তোমাকে দেখাই,” তাই তিনি তাঁর সঙ্গে তাঁবুর ভিতরে গেল, আর, সীষরা মরে পড়ে আছেন ও তাঁর কানে খোঁটা বিদ্ধ রয়েছে।
Baraka alipokuwa akimfuata Sisera, Jaeli alitoka kukutana naye akamwambia, “Njoo, nitakuonyesha mtu unayemtafuta.” Basi akaingia pamoja naye, tazama Sisera amekufa, na kigingi cha hema kando ya kichwa chake.
23 ২৩ এই ভাবে ঈশ্বর সেদিন কনান-রাজ যাবীনকে ইস্রায়েলীয়দের সামনে পরাজিত করলেন।
Basi siku hiyo Mungu alimshinda Jabin, mfalme wa Kanaani, mbele ya watu wa Israeli.
24 ২৪ আর ইস্রায়েলীয়রা যে পর্যন্ত কনান-রাজ যাবীনকে ধ্বংস না করল, সে পর্যন্ত কনান-রাজ যাবীনের বিরূদ্ধে তারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠল।
Uwezo wa watu wa Israeli ulikua na nguvu zaidi dhidi ya Jabin mfalme wa Kanaani, hata walipomwangamiza.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 4 >