< বিচারকর্ত্তৃগণের বিবরণ 3 >

1 এখন ইস্রায়েলের মধ্যে যাদের কনানের সমস্ত যুদ্ধের বিষয়ে জানা ছিল না, সেই লোকদের পরীক্ষা নেওয়ার জন্য
Sasa Bwana aliyaacha mataifa haya yaijaribu Israeli, yaani kila mtu katika Israeli ambaye hakushiriki vita yoyote huko Kanaani.
2 এবং ইস্রায়েল সন্তানদের পুরুষপরম্পরাকে শিক্ষা দেবার জন্যে, অর্থাৎ যারা আগে যুদ্ধ জানত না; তাদেরকে তা শেখাবার জন্য সদাপ্রভু এই সব জাতিকে অবশিষ্ট রেখেছিলেন তারা হল
(Alifanya hivyo ili kuwafundisha vita kizazi kipya cha Waisraeli ambao hawakujua kabla).
3 পলেষ্টীয়দের পাঁচ রাজা, বাল হর্ম্মোণ পর্বত থেকে লিব হমাত ঢোকার রাস্তা পর্যন্ত লিবানোন পর্বতে বসবাসকারী সমস্ত কনানীয়, সীদোনীয় ও হিব্বীয়রা।
Haya ndio mataifa: wafalme watano kutoka kwa Wafilisti, Wakanaani wote, Wasidoni, na Wahivi waliokaa milima ya Lebanoni, kutoka Mlima Baali Hermoni hadi Hamathi.
4 এরা ইস্রায়েলের পরীক্ষার জন্য, অর্থাৎ সদাপ্রভু তাদের পিতৃপুরুষদেরকে মোশি মাধ্যমে যে সব আজ্ঞা দিয়েছিলেন, সে সব তারা পালন করে কি না, তা যেন জানা যায়।
Mataifa haya yaliachwa kama njia ambayo Bwana angeijaribu Israeli, kuthibitisha kama watazitii amri alizowapa babu zao kupitia Musa.
5 ফলে ইস্রায়েলীয়রা কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের মধ্যে বাস করল;
Basi wana wa Israeli wakakaa kati ya Wakanaani, na Wahiti, na Waamori, na Waperizi, na Wahivi, na Wayebusi.
6 আর তারা তাদের মেয়েদের বিয়ে করত, তাদের ছেলেদের সঙ্গে নিজেদের মেয়েদের বিয়ে দিত ও তাদের দেবতাদের সেবা করত।
Waliwachukua binti zao kuwa wake zao, nao wakawapa wana wao binti zao, nao wakaitumikia miungu yao.
7 আর ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, তাই করল ও নিজেদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেল। তারা বাল দেবতাদের ও আশেরা দেবীদের সেবা করল।
Wana wa Israeli walifanya yaliyo mabaya machoni pa Bwana, wakamsahau Bwana, Mungu wao. Waliabudu Baali na Asherah.
8 অতএব ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হল, আর তিনি অরাম-নহরয়িমের রাজা কূশন রিশিয়াথয়িমের হাতে তাদেরকে বিক্রি করলেন, আর ইস্রায়েলীয়রা আট বছর পর্যন্ত কূশন রিশিয়াথয়িমের দাসত্ব করল।
Basi, hasira ya Bwana ikawaka juu ya Israeli, naye akawauza mkononi mwa Kushan-rishathaimu mfalme wa Aram Naharaimu. Watu wa Israeli walitumikia Kushan Rishathaimu kwa miaka nane.
9 পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল এবং সদাপ্রভু এক জনকে উঠালেন যে ইস্রায়েলীয়দের সাহায্য ও উদ্ধার করতে পারেন। সে অৎনীয়েল (কনসের ছেলে), কালেবের ছোট ভাই।
Watu wa Israeli walipomwomba Bwana, Bwana akamuinua mtu atakayewasaidia wana wa Israeli, na mtu atakayewaokoa: Othnieli mwana wa Kenazi (ndugu mdogo wa Kalebu).
10 ১০ সদাপ্রভুর আত্মা তাঁর উপরে আসলেন, আর তিনি ইস্রায়েলের বিচার করতে লাগলেন এবং তিনি যুদ্ধের জন্য গেলেন, আর সদাপ্রভু অরাম-রাজ কূশন রিশিয়াথয়িমকে তাঁর হাতে সমর্পণ করলেন; এটা ছিল অৎনীয়েলের ক্ষমতা যা কূশন রিশিয়াথয়িমকে পরাজিত করেছিল।
Roho wa Bwana akamtia nguvu, naye akahukumu Israeli na akatoka kwenda vitani. Bwana akampa kuishinda Kush-rishataimu mfalme wa Aramu. Mkono wa Othnieli alishinda Kushan Rishathaimu.
11 ১১ এই ভাবে চল্লিশ বছর পর্যন্ত দেশ শান্তিতে থাকল; পরে কনসের ছেলে অৎনীয়েলের মৃত্যু হল।
Nchi ilikuwa na amani kwa miaka arobaini. Ndipo Otinieli mwana wa Kenazi akafa.
12 ১২ পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, আবার তাই করল; অতএব সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, তা করায় সদাপ্রভু ইস্রায়েলের বিরুদ্ধে মোয়াব-রাজ ইগ্লোনকে শক্তিশালী করলেন।
Baada ya hayo, Waisraeli wakafanya yaliyo mabaya machoni pa Bwana; Bwana akampa Egloni mfalme wa Moabu nguvu, kuwashinda Waisraeli.
13 ১৩ রাজা ইগ্লোন অম্মোনলেকীয়দেরকে ও অমালেককে একত্র করলেন এবং তারা গিয়ে ইস্রায়েলকে পরাজিত করলেন ও খর্জ্জূরপুর অধিকার করলেন।
Eglon alijiunga na wana wa Amoni na Waamaleki wakaenda na kuwashinda Israeli, na walichukua mji wa Mitende.
14 ১৪ ইস্রায়েলীয়রা আঠার বছর পর্যন্ত মোয়াব-রাজ ইগ্লোনের দাসত্ব করল।
Watu wa Israeli walimtumikia Eglon mfalme wa Moabu kwa miaka kumi na nane.
15 ১৫ কিন্তু যখন ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল; তখন সদাপ্রভু তাদের জন্য একজন উদ্ধারকর্তাকে, বিন্যামীনীয় গেরার ছেলে এহূদকে উঠালেন; তিনি বাঁ হাতে সব কাজ করতেন। ইস্রায়েলীয়রা তাঁর দ্বারা মোয়াব-রাজ ইগ্লোনের কাছে উপহার পাঠালেন।
Wana wa Israeli walipomwomba Bwana, Bwana akamwinua mtu aliyewasaidia, Ehudi mwana wa Gera, Mbenjamini, mtu shoto. Wana wa Israeli wakamtuma kwa Egloni, mfalme wa Moabu, kwa malipo yao ya kodi.
16 ১৬ এহূদ নিজের জন্য একহাত লম্বা একটা দুই দিকে ধারযুক্ত তরোয়াল তৈরী করে নিজের ডান উরুর কাপড়ের ভিতরে বেঁধে রাখলেন।
Ehudi akajifanyia upanga uliokuwa na makali kuwili, urefu wa dhiraa moja; aliufunga chini ya nguo zake juu ya mguu wake wa kulia.
17 ১৭ তিনি মোয়াব-রাজ ইগ্লোনের কাছে উপহার নিয়ে গেলেন; (এই ইগ্লোন অত্যন্ত মোটা লোক ছিলেন।)
Akampa Egloni Mfalme wa Moabu malipo ya kodi. (Egloni alikuwa mtu mnene sana.)
18 ১৮ এহূদের উপহার দেওয়া হয়ে গেলে তিনি ঐ উপহার বহনকারীদের বিদায় দিলেন।
Baada ya Ehudi kulipa malipo ya kodi, aliondoka na wale waliokuwa wameibeba.
19 ১৯ তিনি নিজে গিল্‌গলে পাথরের তৈরী মূর্তির কাছ থেকে ফিরে এলেন এবং বললেন, “হে রাজা, আপনার জন্য আমার কাছে একটি গোপন কথা আছে।” ইগ্লোন বললেন, “চুপ চুপ!” এবং তাঁর সব সেবকেরা ঘর থেকে বেরিয়ে গেল।
Hata hivyo Ehudi mwenyewe, alipofikia mahali ambapo sanamu za kuchonga zilitengenezwa karibu na Gilgali, akageuka na kurudi, akasema, 'Nina ujumbe wa siri kwako, mfalme wangu.' Eglon akasema, 'Nyamazeni kimya!' Kwa hiyo wote waliomtumikia wakatoka kwenye chumba.
20 ২০ আর এহূদ তাঁর কাছে এলেন; রাজা একাকী নিজের উপর তলার ঠান্ডা ঘরে বসেছিলেন; এহূদ বললেন, আমার কাছে আপনার জন্য ঈশ্বরের একটি বাক্য বলার আছে; রাজা তাঁর নিজের আসন থেকে উঠলেন।
Ehudi akaja kwake. Mfalme alikuwa amekaa peke yake, peke yake katika chumba cha juu cha baridi. Ehudi akasema, 'Nina ujumbe kutoka kwa Mungu kwa ajili yeko.' Mfalme akasimama kutoka katika kiti chake.
21 ২১ তখন এহূদ নিজের বাঁ হাত বাড়িয়ে ডান ঊরু থেকে সেই খড়গ নিয়ে তাঁর শরীরে বিদ্ধ করলেন,
Ehudi akanyoosha mkono wake wa kushoto na akachukua upanga kutoka mguu wake wa kulia, na akautia ndani ya mwili wa mfalme.
22 ২২ আর খড়গের সঙ্গে বাঁটও শরীরে ঢুকে গেল ও খড়গ মেদে আটকে গেল, সেইজন্য তিনি শরীর থেকে খড়গ বের করলেন না; আর তা পিছন দিক দিয়ে বেরিয়ে গেল।
Na kipini cha upanga kikaingia ndani yake baada ya upanga, nao ukatokea nyuma yake, na mafuta yakashikamana juu ya upanga, kwa kuwa Ehudi hakuutoa upanga nje ya mwili wake.
23 ২৩ পরে এহূদ বারান্দায় বেরিয়ে এলেন এবং উপরের ঘরের দরজা বন্ধ করে খিল দিয়ে দিলেন।
Kisha Ehudi akatoka kwenye ukumbi na akafunga milango ya chumba cha juu nyuma yake na akawafungia.
24 ২৪ পরে এহূদ চলে গেলে রাজার দাসেরা এল; তারা দেখল উপরের ঘরের দরজা বন্ধ। তারা ভাবল, তিনি নিজে অবশ্যই উপরের ঘরে আরাম করছেন।
Baada ya Ehudi kuondoka, watumishi wa mfalme wakaja; wakaona milango ya chumba cha juu imefungwa, kwa hiyo wakafikiri, 'Hakika atakuwa anajitoa mwenyewe katika hali ya baridi ya chumba cha juu.'
25 ২৫ পরে তারা লজ্জিত হওয়া পর্যন্ত অপেক্ষা করল কিন্তু রাজা উপরের ঘরের দরজা খুলল না। তাই তারা চাবি নিয়ে এসে দরজা খুলল, দেখল তাদের প্রভু মারা গিয়ে মাটিতে পড়ে আছেন।
Walizidi kuwa na wasiwasi hata walipoanza kuhisi kuwa walikuwa wakipuuza wajibu wao wakati mfalme bado hakufungua milango ya chumba cha juu. Kwa hiyo walichukua ufunguo wakawafungua, tazama bwana wao, ameanguka chini, amekufa.
26 ২৬ তারা যখন অপেক্ষা করছিল, তখন এহূদ পালিয়ে গেল এবং সেই পাথরের তৈরী মূর্ত্তি ছিল সেখান থেকে সিয়ীরাতে পালিয়ে গেল।
Wakati watumishi wakisubiri, wakijiuliza nini wanapaswa kufanya, Ehudi alikimbia na kupita mahali ambako kulikuwa na sanamu za kuchonga, na hivyo akakimbia kwenda Seira.
27 ২৭ তিনি উপস্থিত হয়ে পাহাড়ী অঞ্চল ইফ্রয়িম প্রদেশে তূরী বাজালেন। ইস্রায়েলীয়রা তাঁর সঙ্গে পাহাড়ী অঞ্চল থেকে নেমে গেল, তিনি তাদের নেতৃত্ব দিলেন।
Alipofika, alipiga tarumbeta katika nchi ya mlima wa Efraimu. Kisha wana wa Israeli wakashuka pamoja naye kutoka milimani, naye akawaongoza.
28 ২৮ তিনি তাদেরকে বললেন, “আমার পিছন পিছন এস, কারণ সদাপ্রভু তোমাদের শত্রু মোয়াবীয়দেরকে পরাজিত করেছেন।” তখন তারা তাঁর পিছন পিছন নেমে এল এবং মোয়াবের বিরুদ্ধে যর্দ্দনের পারঘাটা সব দখল করে নিল এবং কাউকেও নদী পার হতে দিল না।
Akawaambia, Nifuate, kwa kuwa Bwana atawashinda adui zenu, Wamoabu. Wakamfuata, wakakamata vivuko vya Bonde la Yordani, toka kwa Wamoabi, wala hawakuruhusu mtu yeyote kuvuka mto.
29 ২৯ ঐ দিনের তারা মোয়াবের অনুমান দশহাজার লোককে হত্যা করল; তারা সব শক্তিশালী এবং সক্ষম পুরুষ ছিল। কেউই রক্ষা পেল না।
Wakati huo waliwaua watu elfu kumi wa Moabu, na wote walikuwa watu wenye nguvu na wenye uwezo. Hakuna aliyekimbia.
30 ৩০ সেই দিন থেকে মোয়াব ইস্রায়েলের শক্তির কাছে পরাজিত হল এবং আশী বছর দেশ শান্তিতে থাকল।
Kwa hiyo siku hiyo Moabu ilishindwa na nguvu ya Israeli. Na nchi ilikuwa na amani kwa miaka thelathini.
31 ৩১ এহূদের পরে শম্‌গর (অনাতের ছেলে) পরবর্তী শাসক ছিল, তিনি পশুপালন করার লাঠি দিয়ে পলেষ্টীয়দের ছয়শো লোককে হত্যা করলেন; ইনিও ইস্রায়েলকে বিপদ থেকে মুক্ত করলেন।
Baada ya Ehudi, mwamuzi aliyefuata alikuwa Shamgari mwana wa Anathi ambaye aliwaua Wafilisti 600 kwa konzo la ng'ombe. Pia aliwaokoa Israeli kutoka kwenye hatari.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 3 >