< বিচারকর্ত্তৃগণের বিবরণ 18 >

1 সেই দিনের ইস্রায়েলের মধ্যে (কোনো) রাজা ছিল না; আর সেই দিনের দানীয় বংশ নিজেদের বসবাসের জন্য অধিকারের চেষ্টা করছিল, কারণ সেই দিন পর্যন্ত ইস্রায়েল-বংশগুলোর মধ্যে তারা অধিকার প্রাপ্ত হয়নি।
Siku hizo hapakuwa na mfalme huko Israeli. Kabila la Wadani lilikuwa linatafuta makazi ya kuishi, kwa maana mpaka siku hiyo hawakupokea urithi wowote kutoka miongoni mwa makabila ya Israeli.
2 তখন দান-সন্তানরা নিজেদের পূর্ণ সংখ্যা থেকে নিজেদের গোষ্ঠীর পাঁচ জন বীর পুরুষকে দেশ নিরীক্ষণ ও অনুসন্ধান করবার জন্য সরা ও ইষ্টায়োল থেকে পাঠাল; তাদেরকে বলল, “তোমরা যাও, দেশ অনুসন্ধান কর;” তাতে তারা ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে মীখার বাড়ি পর্যন্ত গিয়ে সেই জায়গায় রাত কাটাল।
Watu wa Dani walituma watu watano kutoka kwa idadi yote ya kabila lao, wanaume wenye ujasiri kutoka Sora na kutoka Eshtaoi, ili kukagua ardhi kwa miguu, na kuiangalia. Wakawaambia, “Nendeni mkaangalie nchi.' Wakafika nchi ya mlima wa Efraimu, kwa nyumba ya Mika wakalala huko.
3 তারা যখন মীখার বাড়িতে ছিল, তখন সেই লেবীয় যুবকের স্বর চিনে কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, “এখানে তোমাকে কে এনেছে? এবং এ জায়গায় তুমি কি করছ? আর এখানে তোমার কি আছে?”
Walipokuwa karibu na nyumba ya Mika, walitambua maneno ya Mlawi. Basi wakamsimama na kumwuliza, “Nani alikuleta hapa? Unafanya nini hapa? Kwa nini uko hapa?”
4 সে তাদেরকে বলল, “মীখা আমার প্রতি এই এই ধরনের ব্যবহার করেছেন, তিনি আমাকে বেতন দিচ্ছেন, আর আমি তার পুরোহিত হয়েছি।”
Akawaambia, “Hivi ndivyo Mika amefanya kwa ajili yangu Yeye aliniajiri mimi kuwa kahani wake.”
5 তখন তারা বলল, “অনুরোধ করি, ঈশ্বরের কাছে জিজ্ঞাসা কর, যেন আমাদের গন্তব্য পথে মঙ্গল হবে কি না, তা আমরা জানতে পারি।”
Wakamwambia, “Tafadhali tafuta ushauri kwa Mungu, ili tuweze kujua kama safari tunayoendea itafanikiwa.”
6 পুরোহিত তাদেরকে বলল, “ভালোভাবে যাও, তোমরা যেখানে যাবে, তোমাদের পথ সদাপ্রভুর সামনে।”
Kuhani huyo akawaambia, “Nenda kwa amani. Bwana atakuongoza katika njia unayoiendea.”
7 পরে সেই পাঁচ জন যাত্রা করে লয়িশে আসল। তারা দেখল, সেখানকার লোকেরা সীদোনীয়দের রীতি অনুসারে সুস্থির ও নিশ্চিন্ত হয়ে নির্বিঘ্নে বাস করছে এবং সে দেশে কোন বিষয়ে (কোনো অভাব নেই যা) তাদেরকে অপ্রস্তুত করতে পারে, কর্তৃত্ববিশিষ্ট এমন কেউ নেই (আরামের কোনো লোকের সঙ্গে) আর সীদোনীয়দের থেকে তারা অনেক দূরে এবং অন্য কারোর সঙ্গে তাদের সম্বন্ধ নেই।
Kisha wale watu watano wakaondoka na wakafika Laishia, na waliona watu waliokuwa pale waliishi salama- vivyo hivyo Wasidoni waliishi bila kusumbuliwa na kwa usalama. Hapakuwa na mtu aliyewashinda katika nchi hiyo, au aliyewasumbua kwa namna yoyote. Waliishi mbali na Wasidoni, na hawakuwa na ushirikiano na mtu yeyote.
8 পরে ওরা সরা ও ইষ্টায়োলে নিজের ভাইদের কাছে আসল; তাদের ভাইয়েরা জিজ্ঞাসা করল, “তোমরা কি বল?”
Walirudi kwa kabila lao huko Zora na Eshtaol. Ndugu zao waliwauliza, 'Mna habari gani?'
9 তারা বলল, “ওঠ, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাই; আমরা সে দেশ দেখেছি; আর দেখ, তা অতি উত্তম, তোমরা কেন চুপ করে আছ? সেই দেশ অধিকার করবার জন্য সেখানে যেতে দেরী কর না।
Wakasema, “Njoo! Hebu tuwashambulie! Tumeona ardhi na ni nzuri sana. Je hamfanyi kitu? Msiwe wavivu kushambulia na kuchukua ardhi.
10 ১০ তোমরা গেলেই নির্বিঘ্ন এক লোক-সমাজের কাছে পৌছাবে, আর দেশ বিস্তীর্ণ; ঈশ্বর তোমাদের হাতে সেই দেশ সমর্পণ করেছেন; আর সেখানে পৃথিবীর কোন বস্তুর অভাব নেই।”
Mnapoenda, mtakuta watu wanaofikiri wapo salama, na nchi ni pana! Mungu amewapa ninyi-mahali ambako hapajapungukiwa kitu chochote duniani. '
11 ১১ তখন দানীয় গোষ্ঠীর ছয়শো লোক যুদ্ধাস্ত্রে সুসজ্জ হয়ে সেখান থেকে অর্থাৎ সরা ও ইষ্টায়োল থেকে যাত্রা করল।
Watu mia sita wa kabila la Dani, wenye silaha za vita, waliondoka kutoka Sora na Eshtaoli.
12 ১২ তারা যিহূদার কিরিয়ৎ-যিয়ারীমে উঠে গিয়ে সেখানে শিবির তৈরী করল। এই কারণ আজ পর্যন্ত সেই জায়গাকে মহনে-দান [দানের শিবির] বলে; দেখ, তা কিরিয়ৎ-যিয়ারীমের পিছনে আছে।
Wakasafiri, wakapanga Kiriath-yearimu, huko Yuda. Ndio maana watu walipaita mahali pale Mahane Dani hata leo; ni magharibi ya Kiriath yearimu.
13 ১৩ পরে তারা সেখান থেকে পর্বতময় ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে গেল, ও মীখার বাড়ি পর্যন্ত এল।
Wakaondoka huko na kwenda nchi ya mlima wa Efraimu, wakafika nyumbani kwa Mika.
14 ১৪ তখন, যে পাঁচ জন লয়িশ প্রদেশ অনুসন্ধান করতে এসেছিল, তারা নিজের ভাইদেরকে বলল, “তোমরা কি জান যে, এই বাড়িতে এক এফোদ, কয়েকটা ঠাকুর, এক ক্ষোদিত প্রতিমা ও ছাঁচে ঢালা এক প্রতিমা আছে? এখন তোমাদের যা কর্তব্য, তা বিবেচনা কর।”
Kisha watu watano waliokuwa wamekwenda kutazama nchi ya Laisha waliwaambia jamaa zao, “Je, mnajua kwamba katika nyumba hizi kuna efodi, miungu ya kaya, sanamu zilizochongwa, na sanamu za chuma? Amua sasa utakachofanya.”
15 ১৫ পরে তারা সেই দিকে ফিরে মীখার বাড়িতে ঐ লেবীয় যুবকের ঘরে এসে তার মঙ্গল জিজ্ঞাসা করল।
Basi wakarudi huko, wakafika nyumbani mwa Mlawi, nyumbani mwa Mika; wakamsalimu.
16 ১৬ আর দান-সন্তানদের মধ্যে যুদ্ধাস্ত্রে সুসজ্জ সেই ছয়শো পুরুষ প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকল।
Wana Daniani mia sita, wenye silaha za vita, walisimama kwenye maingilio ya lango.
17 ১৭ আর দেশ নিরীক্ষণের জন্য যারা গিয়েছিল, সেই পাঁচ জন উঠে গেল; তারা সেখানে প্রবেশ করে ঐ ক্ষোদিত প্রতিমা, এফোদ, ঠাকুরগুলি ও ছাঁচে ঢালা প্রতিমা তুলে নিল; এবং ঐ পুরোহিত যুদ্ধাস্ত্রে সুসজ্জ ঐ ছয়শো পুরুষের সঙ্গে দ্বার-প্রবেশ-স্থানে দাঁড়িয়ে ছিল।
Wale watu watano waliokuwa wamekwenda kutembelea nchi walikwenda huko na wakachukua sanamu zilizochongwa, efodi, na miungu ya nyumba, na sanamu ya chuma, wakati kuhani alipokuwa amesimama kwenye maingilio ya lango na wanaume mia sita wenye silaha za vita.
18 ১৮ যখন ওরা মীখার বাড়িতে প্রবেশ করে সেই ক্ষোদিত প্রতিমা, এফোদ, ঠাকুরগুলো ও ছাঁচে ঢালা প্রতিমা তুলে নিল, তখন পুরোহিত তাদেরকে বলল, “তোমরা কি করছ?”
Walipokuwa wakiingia nyumbani kwa Mika na kuchukua sanamu zilizochongwa, efodi, miungu ya nyumba, na sanamu za chuma, kuhani akasema, “mnafanya nini?”
19 ১৯ তারা বলল, “চুপ কর, মুখে হাত দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে চল এবং আমাদের বাবা ও পুরোহিত হও। তোমার পক্ষে কোন্‌টা ভাল, এক জনের কুলের পুরোহিত হওয়া, না ইস্রায়েলের এক বংশের ও গোষ্ঠীর পুরোহিত হওয়া?”
Wakamwambia, “Tulia! Weka mkono wako kwenye kinywa chako na uje nasi, na uwe kwetu baba na kuhani. Je, ni bora kuwa wewe kuhani kwa ajili ya nyumba ya mtu mmoja, au kuhani kwa kabila na jamaa katika Israeli?”
20 ২০ তাতে পুরোহিতের মন আনন্দিত হল, সে ঐ এফোদ, ঠাকুরগুলো ও ক্ষোদিত প্রতিমা নিয়ে সে লোকদের মধ্যবর্ত্তী হল।
Moyo wa kuhani ulifurahi. Akachukua efodi, miungu ya nyumba, na sanamu ya kuchongwa, akaenda pamoja na hao watu.
21 ২১ আর তারা মুখ ফিরিয়ে চলে গেল এবং ছোট ছেলে-মেয়ে, পশু ও দ্রব্য সামগ্রী নিজেদের সামনে রাখল।
Basi wakageuka wakaenda. Wameweka watoto wadogo mbele yao wenyewe, pamoja na ng'ombe na mali zao.
22 ২২ তারা মীখার বাড়ি থেকে কিছুটা দূরে যাওয়ার পর মীখার বাড়ির কাছের বাড়িগুলির লোকেরা জড়ো হয়ে দান-সন্তানদের কাছে গিয়ে উপস্থিত হল এবং দান-সন্তানদেরকে ডাকতে লাগল।
Walipokuwa umbali mzuri kutoka kwa nyumba ya Mika, watu waliokuwa ndani ya nyumba iliyo karibu na nyumba ya Mika waliitwa, nao wakawafikia Wadani.
23 ২৩ তাতে তারা মুখ ফিরিয়ে মীখাকে বলল, “তোমার কি হয়েছে, যে, তুমি এত লোক সঙ্গে করে নিয়ে আসছ?”
Waliwapigia kelele Wadani, nao wakageuka, wakamwambia Mika, “Kwa nini mmekuja pamoja?
24 ২৪ সে বলল, “তোমরা আমার তৈরী দেবতা ও পুরোহিতকে চুরি করে নিয়ে যাচ্ছ, এখন আমার আর কি আছে?” অতএব “তোমার কি হয়েছে? এটা আমাকে কেন জিজ্ঞাসা করছ?”
Akasema, “ninyi mmeiba miungu niliyoifanya, mmemchukua kuhani wangu, na mnaondoka. Je, nina nini tena? Unawezaje kuniuliza, 'Ni nini kinachokusumbua?'”
25 ২৫ দান-সন্তানরা তাকে বলল, “আমাদের মধ্যে যেন তোমার রব শোনা না যায়; পাছে (অত্যন্ত) রাগী লোকেরা তোমাদের উপর পড়ে এবং তুমি সপরিবারে প্রাণ হারাও।”
'Watu wa Dani wakamwambia,” Usiruhusu tusikie chochote unachosema, au baadhi ya watu wenye hasira sana watawapiga, wewe na familia yako mtauawa.”
26 ২৬ পরে দান-সন্তানরা নিজের পথে গেল এবং মীখা তাদেরকে নিজের থেকে বেশি বলবান দেখে ফিরল, নিজের বাড়িতে ফিরে এল।
Ndipo watu wa Dani wakaenda zao. Mika alipoona kwamba walikuwa na nguvu sana juu yake, akageuka na kurudi nyumbani kwake.
27 ২৭ পরে তারা মীখার তৈরী সমস্ত বস্তু ও তার পুরোহিতকে সঙ্গে নিয়ে লয়িশে সেই সুস্থির ও নিশ্চিন্ত লোক-সমাজের কাছে উপস্থিত হল এবং তরোয়াল দিয়ে তাদেরকে হত্যা করল, আর নগর-আগুনে পুড়িয়ে দিল।
Watu wa Dani walichukua kile alichokifanya Mika, pamoja na kuhani wake, na wakafika Laisha, kwa watu waliokuwa hawasumbuliwi na wenye usalama na salama wakawaua kwa upanga na kuuchoma mji huo.
28 ২৮ উদ্ধারকর্তা কেউ ছিল না, কারণ সে নগর সীদোন থেকে দূরে ছিল এবং অন্য কারও সঙ্গে তাদের সম্বন্ধে ছিল না। আর তা বৈৎ-রহোবের কাছাকাছি উপত্যকা ছিল। পরে তারা ঐ নগর নির্মাণ করে সেখানে বাস করল।
Hapakuwa na mtu wa kuwaokoa kwa sababu palikuwa na umbali mrefu kutoka Sidoni, na hawakuwa na uhusiano na mtu yeyote. Palikuwa katika bonde lililo karibu na Beth Rehobu. Wadani wakaujenga mji na kuishi huko.
29 ২৯ আর তাদের পূর্বপুরুষ (পিতা) যে দান ইস্রায়েলের পুত্র, তার নাম অনুসারে সেই নগরের নাম দান রাখল; কিন্তু আগে সেই নগরের নাম লয়িশ ছিল।
Wakauita jina lake Dani, jina la baba zao Dani, ambaye alikuwa mmoja wa wana wa Israeli. Lakini jina la mji hapo mwanzo ulikuwa Laisha.
30 ৩০ আর দান-সন্তানরা নিজেদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করল এবং সেই দেশের লোকদের বন্দিত্বের দিন পর্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তার সন্তানরা দানীয় বংশের পুরোহিত হল।
Watu wa Dani walijenga sanamu za kuchonga wenyewe. Naye Yonathani, mwana wa Gershomu, mwana wa Musa, yeye na wanawe walikuwa makuhani wa kabila la Wadani mpaka siku ya uhamisho wa nchi.
31 ৩১ আর যত দিন শীলোতে ঈশ্বরের গৃহ (তাঁবু) থাকল, তারা নিজেদের জন্য মীখার তৈরী ঐ ক্ষোদিত প্রতিমা স্থাপন করে রাখল।
Basi wakaiabudu sanamu ya kuchonga ya Mika aliyoifanya wakati wa nyumba ya Mungu huko Shilo.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 18 >