< বিচারকর্ত্তৃগণের বিবরণ 17 >

1 ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে মীখা নামে এক ব্যক্তি ছিল।
Kulikuwa na mtu katika nchi ya vilima ya Efraimu, na jina lake ni Mika.
2 সে নিজের মাকে বলল, “যে এগারশো রূপার মুদ্রা তোমার কাছ থেকে চুরি গিয়েছিল, যে বিষয়ে তুমি শাপ দিয়েছিলে ও আমাকে বলেছিলে, দেখ, সেই রূপা আমার কাছে আছে, আমিই তা নিয়েছিলাম।” তার মা বলল, “বৎস, তুমি সদাপ্রভুর আশীর্বাদপাত্র হও।”
Akamwambia mama yake, “Shilingi 1, 100 za fedha ambazo zilichukuliwa kutoka kwako, ambazo ulizungumza kwa kiapo, na kuniambia-tazama hapa! Ninazo fedha pamoja nami. Nimeziiba.” Mama yake akasema, 'Na Bwana atakubariki, mwanangu!'
3 পরে সে ঐ এগারোশো রূপা মুদ্রা মাকে ফিরিয়ে দিলে তার মা বলল, “আমি এই রূপা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করছি; আমার ছেলে এটা আমার হাত থেকে নিয়ে, এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্মাণ করুক। অতএব এখন এটা তোমাকে ফিরিয়ে দিলাম।”
Alirejesha vipande 1, 100 vya fedha kwa mama yake na mama yake akasema, “Nimeweka fedha hii kwa Bwana, kwa ajili ya mwanangu kuifanya na kuchonga takwimu za chuma.
4 সে নিজের মাকে ঐ রূপা ফিরিয়ে দিলে তার মা দুশো রূপা মুদ্রা নিয়ে স্বর্ণকারকে দিল; আর সে এক ছাঁচে ঢালা ও এক ক্ষোদিত প্রতিমা নির্মাণ করলে তা মীখার ঘরে থাকল।
Kwa hiyo sasa, ninawarejesha.” Alipokuwa amrudishia mama yake fedha, mama yake alichukua vipande mia mbili za fedha na akawapa mfanyakazi wa chuma ambaye aliwafanya kuwa sanamu na kuchonga takwimu za chuma, na wakawekwa ndani ya nyumba ya Mika.
5 ঐ মীখার এক (বিগ্রহ) মন্দির ছিল; আর সে এক এফোদ ও কয়েকটি ঠাকুর নির্মাণ করল এবং নিজের এক ছেলের হাতে দিলে সে তার পুরোহিত হল।
Mtu huyo Mika alikuwa na nyumba ya sanamu, naye akafanya efodi na nyumba ya miungu, naye akaajiri mmoja wa wanawe awe mkuhani wake.
6 ঐ দিনের ইস্রায়েলের মধ্যে রাজা ছিল না, যার দৃষ্টিতে যা ভাল মনে হত, সে তাই করত।
Siku hizo hapakuwa na mfalme huko Israeli, na kila mtu alifanya yaliyo sawa machoni pake.
7 সেই দিন যিহূদা গোষ্ঠীর বৈৎলেহম-যিহূদার একটা লোক ছিল, সে লেবীয়, ও সে সেখানে বাস করছিল।
Kisha kulikuwa na kijana mmoja wa Bethlehemu huko Yuda, wa jamaa ya Yuda, ambaye alikuwa Mlawi. Alikaa huko ili kutimiza majukumu yake.
8 সেই ব্যক্তি যেখানে জায়গা পেতে পারে, সেখানে বাস করবার জন্য নগর থেকে, বৈৎলেহম-যিহূদা থেকে, চলে গিয়ে ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে ঐ মীখার বাড়িতে পৌঁছালেন।
Mtu huyo aliondoka Bethlehemu huko Yuda kwenda kutafuta mahali pa kuishi. Alipokuwa akienda, afika nyumbani kwa Mika katika nchi ya mlima wa Efraimu.
9 মীখা তাকে জিজ্ঞাসা করল, “তুমি কোথা থেকে আসলে?” সে তাকে বলল, “আমি বৈৎলেহম-যিহূদার এক জন লেবীয়; যেখানে জায়গা পাই, সেখানে বাস করতে যাচ্ছি।”
Mika akamwambia, Unatoka wapi? Huyo mtu akamwambia, Mimi ni Mlawi wa Bethlehemu huko Yuda, ninakwenda kutafuta mahali nipate kuishi.
10 ১০ মীখা তাকে বলল, “তুমি আমার এখানে থাক, আমার বাবা ও পুরোহিত হও, আমি বছরে তোমাকে দশটা রূপার মুদ্রা, এক জোড়া বস্ত্র ও তোমার খাদ্য দ্রব্য দেব।” তাতে সেই লেবীয় ভিতরে গেল।
Mika akamwambia, “kaa pamoja nami, uwe baba yangu na kuhani wangu. Nitawapa vipande kumi vya fedha kwa mwaka, suti ya nguo, na chakula chako.” Basi Mlawi akaingia nyumbani mwake.
11 ১১ সেই লেবীয় তার সেখানে থাকতে রাজি হল; আর এই যুবক তার এক ছেলের মত হল।
Mlawi alikuwa na furaha ya kuishi na mtu huyo, na huyo kijana kwa Mika akawa kama mmoja wa wanawe.
12 ১২ পরে মীখা সেই লেবীয়ের পাওনা হাতে দিল, আর সেই যুবক মীখার পুরোহিত হয়ে তার বাড়িতে থাকল।
Mika akamtenga Mlawi kwa ajili ya kazi takatifu, na huyo kijana akawa kuhani wake, naye alikuwa katika nyumba ya Mika.
13 ১৩ তখন মীখা বলল, “এখন আমি জানলাম যে, সদাপ্রভু আমার মঙ্গল করবেন, যেহেতু এক জন লেবীয় আমার পুরোহিত হয়েছে।”
Ndipo Mika akasema, Sasa najua ya kuwa Bwana atanifanyia mema, kwa kuwa Mlawi huyu amekuwa kuhani wangu.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 17 >