< বিচারকর্ত্তৃগণের বিবরণ 12 >

1 পরে ইফ্রয়িমের লোকেরা জড়ো হয়ে সাফোনে গেল; তারা যিপ্তহকে বলল, “তোমার সঙ্গে যেতে আমাদেরকে না ডেকে তুমি অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করতে কেন (যর্দ্দন নদী) পার হয়ে (যেফন) নগরে গিয়েছিলে? আমরা তোমাকে শুদ্ধ তোমার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেব।”
Watu wa Efraimu walitoka pamoja; nao wakapitia Zafoni, wakamwambia Yeftha, Kwa nini umetangulia kupigana na wana wa Amoni, wala hukutuita twende pamoja nawe? Tutachoma nyumba yako.
2 যিপ্তহ তাদেরকে বললেন, “অম্মোনীয়দের সঙ্গে আমার ও আমার লোকদের বড় বিরোধ ছিল, তাই আমি তোমাদেরকে ডেকেছিলাম, কিন্তু তোমরা তাদের হাত থেকে আমাকে উদ্ধার করনি।
Yeftha akawaambia, Mimi na watu wangu tulikuwa katika vita kubwa na wana wa Amoni. Nilipokuita, hukuniokoa kutoka kwao.
3 তোমরা আমাকে উদ্ধার করলে না দেখে আমি প্রাণ হাতে করে অম্মোনীয়দের বিরুদ্ধে (যর্দ্দন নদী) পার হয়ে গিয়েছিলাম, আর সদাপ্রভু আমার হাতে তাদেরকে সমর্পণ করলেন, অতএব তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে আজ কেন আমার কাছে আসলে?”
Nilipoona ya kuwa hamkuniokoa, nikaweka uhai wangu na nguvu yangu mwenyewe, na kupita kipita ili kupigana na wana wa Amoni, na Bwana alinipa ushindi. Kwa nini mmekuja kupigana nami leo?”
4 পরে যিপ্তহ গিলিয়দের সব লোককে জড়ো করে ইফ্রয়িমের সঙ্গে যুদ্ধ করলেন, তাতে গিলিয়দের লোকেরা ইফ্রয়িমের লোকদেরকে আঘাত করল; কারণ তারা বলেছিল, “তোমরা গিলিয়দীয়েরা, তোমরা ইফ্রয়িমের মধ্যে ও মনঃশির মধ্যে ইফ্রয়িমের পলাতক।”
Yeftha akawakusanya watu wote wa Gileadi na akapigana na Efraimu. Watu wa Gileadi waliwaangamiza wana wa Efraimu kwa sababu walisema, “Ninyi Wagileadi ni wakimbizi katika Efraimu-katika Efraimu na Manase.”
5 পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দ্দনের পার ঘাট সব দখল করল; তাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলত, “আমাকে পার হতে দাও,” তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?”
Wagileadi waliteketeza ngome za Yordani zinaelekea Efraimu. Ikiwa yeyote kati ya waliopona wa Efraimu akisema, Nipe ruhusa niende juu ya mto; watu wa Gileadi wakamwambia, “Je, wewe ni Mwefraimu?” Ikiwa akasema, “Hapana,”
6 সে যদি বলত, না, তবে তারা বলিত, “শিব্বোলেৎ” বল দেখি; সে বলত, “সিব্বোলেৎ,” কারণ সে ভালোভাবে তা উচ্চারণ করতে পারত না; তখন তারা তাকে ধরে নিয়ে যর্দ্দনের পার ঘাটে হত্যা করত। সেই দিনের ইফ্রয়িমের বিয়াল্লিশ হাজার লোক মারা গেল।
basi watamwambia, Sema Shiboleth. Na kama akisema 'Sibboleth' (kwa maana hakuweza kutamka neno hilo kwa usahihi), Wagileadi watamkamata na kumwua kwenye mabwawa ya Yordani. Waefraimu elfu arobaini waliuawa wakati huo.
7 যিপ্তহ ছয় বছর পর্যন্ত ইস্রায়েলের বিচার করলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মারা গেলেন এবং গিলিয়দের এক নগরে তাঁর কবর দেওয়া হল।
Yeftha alikuwa mwamuzi juu ya Israeli kwa miaka sita. Ndipo Yeftha Mgileadi akafa, akazikwa katika moja ya miji ya Gileadi.
8 তাঁর পরে বৈৎলেহমীয় ইব্‌সন ইস্রায়েলের বিচারকর্ত্তা হলেন।
Baada yake, Ibzani wa Bethlehemu akawa mwamuzi juu ya Israeli.
9 তাঁর ত্রিশটি ছেলে ছিল এবং তিনি ত্রিশটি মেয়ের বিয়ে দিলেন ও নিজের ছেলের জন্য বাইরে থেকে ত্রিশটি মেয়ে আনলেন; তিনি সাত বছর ইস্রায়েলের বিচার করলেন।
Alikuwa na wana thelathini. Aliwapeleka binti thelathini katika ndoa, naye akaleta binti thelathini kutoka nje kwa ajili ya wanawe, Alikuwa mwamuzi wa Israeli kwa miaka saba.
10 ১০ পরে ইব্‌সন মারা গেলেন এবং বৈৎলেহমে তাঁর কবর দেওয়া হল।
Ibzani alikufa na kuzikwa huko Bethlehemu.
11 ১১ তাঁর পরে সবূলূনীয় এলোন ইস্রায়েলের বিচারকর্ত্তা হলেন; তিনি দশ বছর ইস্রায়েলের বিচার করলেন।
Baada yake, Eloni wa Zabuloni akawa mwamuzi juu ya Israeli. Akawaamua Israeli kwa miaka kumi.
12 ১২ পরে সবূলূনীয় এলোন মারা গেলেন এবং সবূলূন দেশস্থ অয়ালোনে তাঁর কবর দেওয়া হল।
Eloni wa Zabuloni akafa, akazikwa huko Aiyaloni katika nchi ya Zabuloni.
13 ১৩ তাঁর পরে পিরিয়াথোনীয় হিল্লোলের পুত্র অব্দোন ইস্রায়েলের বিচারকর্ত্তা হলেন।
Baada ya huyo, Abdoni mwana wa Hileli, Mpirathoni, akawa mwamuzi juu ya Israeli.
14 ১৪ তাঁর চল্লিশ ছেলে ও ত্রিশটি নাতি (নিজের নিজের) সত্তরটি গাধায় চড়ে ঘুরে বেড়াত; তিনি আট বছর ইস্রায়েলের বিচার করলেন।
Alikuwa na wana arobaini na wajukuu thelathini. Walikuwa wakipanda punda sabini, naye akawaamua Israeli kwa miaka nane.
15 ১৫ পরে পিরিয়াথোনীয় হিল্লেলের পুত্র অব্দোন মারা গেলেন এবং ইফ্রয়িম দেশে অমালেকীয়দের পাহাড়ী অঞ্চল প্রদেশে পিরিয়াথোনে তাঁর কবর হল।
Abdoni mwana wa Hileli, Mpirathoni, akafa, akazikwa huko Pirathoni katika nchi ya Efraimu, katika kilima cha Waamaleki.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 12 >