< বিচারকর্ত্তৃগণের বিবরণ 11 >

1 ঐ দিনের গিলিয়দীয় যিপ্তহ বলবান্‌ বীর ছিলেন; তিনি এক বেশ্যার ছেলে; গিলিয়দ তাঁর জন্ম দিয়েছিলেন।
Yeftha Mgileadi alikuwa shujaa mwenye nguvu, lakini alikuwa mwana wa kahaba. Gileadi alikuwa baba yake.
2 আর গিলিয়দের স্ত্রী তাঁর জন্য কয়েকটি ছেলে প্রসব করল; পরে সেই স্ত্রীজাত ছেলেরা যখন বড় হয়ে উঠল, তখন যিপ্তহকে তাড়িয়ে দিল, বলল, আমাদের পিতৃকুলের মধ্যে তুমি অধিকার পাবে না, কারণ তুমি অন্য এক স্ত্রীর ছেলে।
Mke wa Gileadi pia alizaa wanawe wengine. Wana wa mkewe walipokua, walimlazimisha Yeftha aondoke nyumbani na kumwambia, “Huwezi kurithi chochote kutoka katika familia yetu. Wewe ni mwana wa mwanamke mwingine.”
3 তাতে যিপ্তহ নিজের ভাইদের সামনে থেকে পালিয়ে গিয়ে টোব দেশে বাস করতে লাগল; এবং কতগুলো মন্দ অধার্ম্মিক লোক যিপ্তহের কাছে এক সঙ্গে হল, তারা তাঁর সঙ্গে বাইরে যেত।
Basi Yeftha akaondoka toka kwa ndugu zake, akaishi katika nchi ya Tobu. Watu wasiokuwa na sheria waliungana na Yeftha na wakaja na kwenda pamoja naye.
4 কিছু দিন পরে অম্মোনীয়রা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে লাগল।
Siku kadhaa baadaye, wana wa Amoni walipigana na Israeli.
5 তখন ইস্রায়েলের সঙ্গে অম্মোনীয়রা যুদ্ধ করতে গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে টোব দেশ থেকে আনতে গেল।
Wana wa Amoni walipopigana na Israeli, wazee wa Gileadi wakaenda kumleta Yeftha kutoka nchi ya Tobu.
6 তারা যিপ্তহকে বলল, এস, তুমি আমাদের নেতা হও, আমরা অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করব।
Wakamwambia Yeftha, “Njoo uwe kiongozi wetu ili tupigane na wana wa Amoni.”
7 যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গকে বললেন, তোমরাই কি আমাকে ঘৃণা করে আমার পিতৃকুল থেকে আমাকে তাড়িয়ে দাওনি? এখন বিপদ্‌গ্রস্ত হয়েছ বলে আমার কাছে কেন এলে?
YEphtha akawaambia viongozi wa Gileadi, “mlinichukia na kunilazimisha kuondoka nyumbani kwa baba yangu. Kwa nini mnakuja kwangu sasa munapokuwa na shida?”
8 তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে বলল, এখন আমরা তোমার কাছে ফিরে এসেছি, যেন তুমি আমাদের সঙ্গে গিয়ে অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করতে পার এবং আমাদের অর্থাৎ গিলিয়দ-নিবাসী সমস্ত লোকের প্রধান হও।
Wazee wa Gileadi wakamwambia Yeftha, “Ndiyo sababu tunakugeukia sasa; njoo pamoja nasi pigana na watu wa Amoni, na wewe utakuwa kiongozi juu ya wote wanaoishi Gileadi.
9 তখন যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গকে বললেন, তোমরা যদি অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাকে পুনরায় স্বদেশে নিয়ে যাও, আর সদাপ্রভু যদি আমার হাতে তাদেরকে সমর্পণ করেন, তবে আমিই কি তোমাদের প্রধান হব?
Yeftha akawaambia wazee wa Gileadi, “Ikiwa mnanirejesha nyumbani tena ili kupigana na wana wa Amoni, na kama Bwana atatupa ushindi juu yao, nitakuwa kiongozi wenu.”
10 ১০ তখন গিলিয়দের প্রাচীনবর্গ যিপ্তহকে বলল, সদাপ্রভু আমাদের মধ্যে সাক্ষী; আমরা অবশ্য তোমার কথা অনুসারে কাজ করব।
wazee wa Gileadi wakamwambia Yeftha, “Bwana awe shahidi kati yetu ikiwa hatutafanya kama tunavyosema!”
11 ১১ পরে যিপ্তহ গিলিয়দের প্রাচীনবর্গের সঙ্গে গেলেন; তাতে লোকেরা তাকে নিজেদের প্রধান ও শাসনকর্ত্তা করল; পরে যিপ্তহ মিস্‌পাতে সদাপ্রভুর সামনে নিজের সমস্ত কথা বললেন।
Yeftha akaenda pamoja na wazee wa Gileadi, nao watu wakamfanya awe msimamizi na mkuu juu yao. Alipokuwa mbele ya Bwana huko Mizpa, Yeftha akarudia ahadi zote alizozifanya.
12 ১২ পরে যিপ্তহ অম্মোনীয়দের রাজার কাছে দূত পাঠিয়ে বললেন, আমার সঙ্গে তোমার বিষয় কি যে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে আমার দেশে আসলে?
Ndipo Yeftha akatuma wajumbe kwa mfalme wa wana wa Amoni, akisema, “Ni nini mgogoro huu kati yetu? Kwa nini umekuja kwa nguvu kuchukua ardhi yetu?”
13 ১৩ তাতে অম্মোনীয়দের রাজা যিপ্তহের দূতদেরকে বললেন, কারণ এই, ইস্রায়েল যখন মিশর থেকে আসে, তখন অর্ণোন পর্যন্ত যব্বোক ও যর্দ্দন পর্যন্ত আমার ভূমি কেড়ে নিয়েছিল; অতএব এবং এখন শান্তিতে তা ফিরিয়ে দাও।
Mfalme wa wana wa Amoni akawajibu wajumbe wa Yeftha, “Kwa sababu Israeli walipopanda kutoka Misri, walichukua nchi yangu toka Arnoni hata Yaboki, mpaka Yordani. Sasa rudisha ardhi hizo kwa amani.”
14 ১৪ তাতে যিপ্তহ অম্মোনীয়দের রাজার কাছে পুনরায় দূত পাঠালেন;
Yefta akatuma tena wajumbe kwa mfalme wa wana wa Amoni,
15 ১৫ তিনি তাকে বললেন, যিপ্তহ এই কথা বলেন, মোয়াবের ভূমি কিম্বা অম্মোনীয়দের ভূমি ইস্রায়েল কেড়ে নেয়নি।
akasema, “Yefita asema hivi, Israeli hawakuchukua nchi ya Moabu na nchi ya wana wa Amoni;
16 ১৬ কিন্তু মিশর থেকে আসবার দিনের ইস্রায়েল সূফসাগর পর্যন্ত প্রান্তরের মধ্যে ভ্রমণ করে যখন কাদেশে পৌছায়,
lakini walitoka Misri, na Israeli wakaenda kupitia jangwa hadi Bahari ya Shamu na Kadeshi.
17 ১৭ তখন ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে বলেছিল, অনুরোধ করি, আপনি নিজ দেশের মধ্য দিয়ে আমাকে যেতে দিন, কিন্তু ইদোমের রাজা সে কথায় কান দিলেন না; আর সেই রকম মোয়াবের রাজার কাছে বলে পাঠালে তিনিও রাজি হলেন না; অতএব ইস্রায়েল কাদেশে থাকল।
Israeli walipomtuma wajumbe kwa mfalme wa Edomu, wakisema, 'Tafadhali tunaomba ruhusa tupite katika nchi yako,' mfalme wa Edomu hakuwasikiliza. Wakawatuma wajumbe kwa mfalme wa Moabu, lakini akakataa. Basi Israeli wakakaa Kadeshi.
18 ১৮ পরে তারা প্রান্তরের মধ্য দিয়ে গিয়ে ইদোম দেশ ও মোয়াব দেশ ঘুরে মোয়াব দেশের পূর্ব দিক দিয়ে এসে অর্ণোনের ওপারে শিবির তৈরী করল, মোয়াবের সীমার মধ্যে প্রবেশ করল না, কারণ অর্ণোন মোয়াবের সীমা।
Kisha wakapitia jangwani, wakaondoka katika nchi ya Edomu, na nchi ya Moabu; wakavuka upande wa mashariki wa nchi ya Moabu, wakapanga ng'ambo ya Arnoni. Lakini hawakuingia mpaka wa Moabu, maana Arnoni ilikuwa mpaka wa Moabu.
19 ১৯ পরে ইস্রায়েল হিষ্‌বোনের রাজা, ইমোরীয়দের রাজা, সীহোনের কাছে দূত পাঠাল; ইস্রায়েল তাকে বলল, অনুরোধ করি, আপনি নিজের দেশের মধ্য দিয়ে আমাদেরকে নিজ জায়গায় যেতে দিন।
Israeli wakatuma wajumbe kwa Sihoni, mfalme wa Waamori, ambaye alitawala huko Heshboni; Israeli akamwambia, 'Tafadhali, tunaomba tupite katika nchi yako hata mahali petu.'
20 ২০ কিন্তু সীহোন ইস্রায়েলকে বিশ্বাস করে আপন সীমার মধ্য দিয়ে যেতে দিলেন না; সীহোন আপনার সব লোক জড়ো করে যহসে শিবির তৈরী করলেন; ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন।
Lakini Sihoni hakumwamini Israeli apite katika eneo lake. Basi Sihoni akakusanya jeshi lake lote, akalipeleka Yahasa, na huko akapigana na Israeli
21 ২১ আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু সীহোনকে ও তাঁর সব লোককে ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন, ও তারা তাদেরকে আঘাত করল; এই ভাবে ইস্রায়েল সেই দেশনিবাসী ইমোরীয়দের সমস্ত দেশ অধিকার করল।
Bwana, Mungu wa Israeli, akamtia Sihoni na watu wake wote mkononi mwa Israeli, nao wakawashinda. Basi Israeli wakachukua nchi yote ya Waamori waliokaa katika nchi hiyo.
22 ২২ তারা অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত ও প্রান্তর থেকে যর্দ্দন পর্যন্ত ইমোরীয়দের সব অঞ্চল অধিকার করল।
Wachukua kila kitu ndani ya wilaya ya Waamori, kutoka Arnoni hadi Yaboki, na kutoka jangwani hadi Yordani.
23 ২৩ সুতরাং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু নিজের প্রজা ইস্রায়েলের সামনে ইমোরীয়দেরকে অধিকারচ্যুত করলেন; এখন আপনি কি তাদের দেশ অধিকার করবেন?
Basi, Bwana, Mungu wa Israeli, amewafukuza Waamori mbele ya watu wake Israeli, na sasa mnataka kuimiliki nchi yao?
24 ২৪ আপনার কমোশ দেব আপনাকে অধিকার করার জন্য যা দেন, আপনি কি তারই অধিকারী নন? আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের সামনে যাদেরকে তাড়িয়েছেন, সে সমস্তর অধিকারী আমরাই আছি।
Je, huwezi kuchukua nchi ambayo Kemoshi, mungu wako, anakupa? Kwa hiyo nchi yoyote Bwana, Mungu wetu, ametupa, tutachukua.
25 ২৫ বলুন দেখি, মোয়াবের রাজা সিপ্পোরের ছেলে বালাক থেকে আপনি কি শ্রেষ্ঠ? তিনি কি ইস্রায়েলের সঙ্গে বিবাদ করেছিলেন, না তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন?
Sasa wewe ni bora zaidi kuliko Balaki, mwana wa Sipori, mfalme wa Moabu? Je, alidai kuwa na hoja na Israeli? Je, yeye amewahi kupigana vita dhidi yao?
26 ২৬ হিষ্‌বোনে ও তাঁর উপনগরগুলি, অরোয়েরে ও তাঁর উপনগরসমূহে এবং অর্ণোন তীরে সমস্ত নগরে তিনশো বছর পর্যন্ত ইস্রায়েল বাস করছে; এত দিনের র মধ্যে আপনারা কেন সে সমস্ত ফিরিয়ে নেননি?
Wakati Israeli walipoishia miaka mia tatu huko Heshboni na vijiji vyake, na Aroeri na vijiji vyake, na katika miji yote iliyo karibu na Arnoni, kwa nini hamkuwachukua tena wakati huo?
27 ২৭ আমি তো আপনাদের বিরুদ্ধে কোন দোষ করিনি; কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করাতে আপনি আমার প্রতি অন্যায় করছেন; বিচারকর্ত্তা সদাপ্রভু আজ ইস্রায়েলীয়দের ও অম্মোনীয়দের মধ্যে বিচার করুন।
Sijawafanyia vibaya, lakini mnanifanyia vibaya kwa kunishambulia. Bwana, mwamuzi, ataamua leo kati ya wana wa Israeli na wana wa Amoni.
28 ২৮ কিন্তু যিপ্তহের পাঠানো এই সব কথায় অম্মোনীয়দের রাজা কান দিলেন না।
Lakini mfalme wa wana wa Amoni akakataa onyo alilotumiwa na Yeftha.
29 ২৯ পরে সদাপ্রভুর আত্মা যিপ্তহের ওপরে আসলেন, আর তিনি গিলিয়দ ও মনঃশি প্রদেশ দিয়ে গিলিয়দের মিস্‌পীতে গেলেন; এবং গিলিয়দের মিস্‌পী থেকে অম্মোনীয়দের কাছে গেলেন।
Basi, Roho wa Bwana akamjia Yeftha, akapita Gileadi na Manase, akapitia Mizpa ya Gileadi, na kutoka Mispa ya Gileadi akapita kwa wana wa Amoni.
30 ৩০ আর যিপ্তহ সদাপ্রভুর উদ্দেশে মানত করে বললেন, তুমি যদি অম্মোনীয়দেরকে নিশ্চয় আমার হাতে সমর্পণ কর,
Yeftha akaahidi kwa Bwana, akasema, “Ikiwa utanipa ushindi juu ya wana wa Amoni,
31 ৩১ তবে অম্মোনীয়দের কাছ থেকে যখন আমি ভালোভাবে ফিরে আসব, তখন যা কিছু আমার বাড়ির দরজা থেকে বের হয়ে আমার সঙ্গে দেখা করতে আসবে, তা অবশ্যই সদাপ্রভুরই হবে, আর আমি তা হোমবলিরূপে উৎসর্গ করব।
chochote kinachotoka mlangoni mwa nyumba yangu kunijia mimi nitakaporudi kwa amani kutoka kwa wana wa Amoni kitakuwa cha Bwana; Nami nitatoa hiyo sadaka ya kuteketezwa.”
32 ৩২ পরে যিপ্তহ অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করার জন্য তাদের কাছে পার হয়ে গেলে সদাপ্রভু তাদেরকে তাঁর হাতে সমর্পণ করলেন।
Basi Yeftha akapita kwa wana wa Amoni ili kupigana nao, naye Bwana akampa ushindi.
33 ৩৩ তাতে তিনি অরোয়ের থেকে মিন্নীতের কাছ পর্যন্ত কুড়িটি নগরে এবং আবেল-করামীম পর্যন্ত অতি মহাসংহারে তাদেরকে সংহার করলেন। এই ভাবে অম্মোনীয়রা ইস্রায়েলীয়দের সামনে নত হল।
Akawashinda na kusababisha mauaji makubwa kutoka Aroeri hadi miji ishirini na miwili-na Abeli ​​Keramimu. Basi wana wa Amoni waliwekwa chini ya uangalizi wa watu wa Israeli.
34 ৩৪ পরে যিপ্তহ মিস্‌পায় নিজের বাড়িতে আসলেন, আর দেখ, তাঁর সঙ্গে দেখা করবার জন্য তাঁর মেয়ে তবল হাতে করে নাচ করতে করতে বাইরে আসছিল। সে তাঁর একমাত্র মেয়ে, সে ছাড়া তাঁর কোন ছেলে বা মেয়ে ছিল না।
Yeftha alifika nyumbani kwake huko Mizpa, na binti yake akatoka kumlaki na ngoma na kucheza. Alikuwa mtoto wake pekee, na badala yake hakuwa na mwana wa kiume wala binti.
35 ৩৫ তখন তাকে দেখামাত্র তিনি বস্ত্র ছিঁড়ে বললেন, হায় হায়, আমার বৎসে, তুমি আমাকে বড় ব্যাকুল করলে; আমার কষ্টদায়কদের মধ্যে তুমি এক জন হলে; কিন্তু আমি সদাপ্রভুর কাছে মুখ খুলেছি, আর অন্য কিছু করতে পারব না।
Mara tu alipopomwona, alirarua nguo zake akasema, 'Loo! Binti yangu! Umenivunja kwa huzuni, na umekuwa mtu anayenisababishia maumivu yangu! Kwa maana nimeapa kwa Bwana, wala siwezi kurudisha ahadi yangu.
36 ৩৬ সে তাকে বলল, হে আমার পিতঃ, তুমি সদাপ্রভুর কাছে মুখ খুলেছ, তোমার মুখ দিয়ে যে কথা বেরিয়েছে, সেই অনুসারে আমার প্রতি কর, কারণ সদাপ্রভু তোমার জন্য তোমার শত্রুদের, অম্মোনীয়দের, কাছে প্রতিশোধ নিয়েছেন।
Akamwambia, “Baba yangu, umeweka ahadi kwa Bwana, unifanyie kila kitu ulichoahidi; kwa kuwa Bwana amekulipia kisasi juu ya adui zako, wana wa Amoni.”
37 ৩৭ পরে সে নিজের পিতাকে বলল, আমার জন্য একটা কাজ করা হোক; দুই মাসের জন্য আমাকে বিদায় দাও; আমি পর্বতে যাই এবং আমার কুমারীত্বের বিষয়ে সখীদেরকে নিয়ে দুঃখ করি।
Akamwambia baba yake, “Hebu ahadi hii ihifadhiwe kwa ajili yangu. Niache kwa miezi miwili, nipate kuondoka na kwenda kwenye vilima na kuomboleza juu ya ubikira wangu, mimi na wenzangu.”
38 ৩৮ তিনি বললেন, যাও; আর তাকে দুই মাসের জন্য পাঠিয়ে দিলেন; তখন সে নিজের সখীদের সঙ্গে গিয়ে পর্বতের উপরে নিজের কুমারীত্ব বিষয়ে দুঃখ করল।
Akasema, “Nenda.” Alimtuma kwa muda wa miezi miwili. Akamwondoa, yeye na wenzake, nao wakauomboleza ubikira wake katika milimani.
39 ৩৯ পরে দুই মাস হয়ে গেলে সে পিতার কাছে ফিরে আসল; পিতা যে মানত (শপথ) করেছিলেন, সেই অনুসারে তার প্রতি করলেন; সে পুরুষের পরিচয় পায়নি। আর ইস্রায়েলের মধ্যে এই রীতি প্রচলিত হল যে,
Mwishoni mwa miezi miwili alirudi kwa baba yake, ambaye alifanya kulingana na ahadi ya aliyoifanya. Sasa alikuwa hajalala na mwanaume, na ikawa desturi katika Israeli
40 ৪০ বছর বছর গিলিয়দীয় যিপ্তহের মেয়ের সুনাম করতে ইস্রায়েলীয় মেয়েরা বছরের মধ্যে চারদিন যায়।
kwamba binti za Israeli kila mwaka, kwa siku nne, waweze kurejea hadithi ya binti ya Yeftha Mgileadi.

< বিচারকর্ত্তৃগণের বিবরণ 11 >